ঢাকা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

বহুল প্রতিক্ষিত ঢাকা জেলা ছাত্রলীগের কমিটি অবশেষে ঘোষণা করা হল। ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলন স্থগিত হবার পর কমিটি নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল এই কমিটি ঘোষনা হবার পর তা কেটে গেল। কমিটিতে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জের সন্তান একরামুল করিম ইমু এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জের ছাত্রলীগ নেতা  মনির হোসেন রাজীব।

ঢাকা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ এই কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল মামুন, অর্জন সাহা ও মনিরুদ্দোজা পলাশ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম বেপারী, মনিরুজ্জামান মনির এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম বিপ্লব হোসেন, তাঞ্জিল হোসেন অপু, স্বপ্নিল শাহরিয়ার শিশির, মঞ্জুরে মাওলা সোহেল।

দোহারে হরতাল সমর্থনে বিএনপি’র মিছিল

বুধবার হরতাল সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় দোহার উপজেলার জয়পাড়া বাজারে মিছিল করেছে বিএনপি’র স্থানীয় নেতা-কর্মিরা। এ সময় মিছিলটিকে নেতৃত্ব দেন দোহার পৌরসভা বিএনপি ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন উদ্দিন খান মাসুম, যুবদল ও ছাত্রদলের সম্রাট, সেলিম, আলমগীর, আরিফসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মি। মিছিলটি ওয়ান ব্যাঙ্ক থেকে যাত্রা শুরু করে জয়পাড়া কলেজ মার্কেটে এসে শেষ হয়।
এ ব্যাপারে নিউজ৩৯ এর পক্ষ থেকে দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদকে জানতে চাইলে তিনি বলেন, আমরা সর্বাত্নক হরতাল পালন করবো। আর এরই অংশ হিসাবে নেতা-কর্মিরা হরতাল সমর্থনে মিছিল করেছে।

উল্লেখ্য বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ঢাকা জেলা বিএনপি। এদিন ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করবে দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দোহারে এসিড খেয়ে আত্মহত্যা

রোববার রাতে দোহার উপজেলার জয়পাড়ায় এসিড খেয়ে আত্মহত্যা করেছে সাগর দাস (২৫) নামে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে সে দোকানে এসিড পান করে ছটফট করতে থাকলে পাশ্ববর্তী দোকানের লোকেরা তাকে দোহার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে স্থানীয় চিকিৎসকরা তার অবস্থার অবনি দেখে ঢাকায় নিয়ে যেতে বলে। কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হলে রোববার ভোর রাতে সেখানেই সে মৃত্যু বরণ করে।

তার বাড়ী জয়পাড়া মডেল বিদ্যালয় সংলগ্ন হিন্দু পাড়ায়। তার পিতার নাম মৃত বাবু দাস। জয়পাড়া মডেল স্কুল মার্কেটে তার একটি স্বর্ণের দোকান রয়েছে। পারিবারিক সূত্রের বরাত থেকে জানা যায়, সাগর দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক লোকসানের কারণে হতাশাগ্রস্থ ছিল। ইতিমধ্যে সে প্রায় ৮ লক্ষ টাকা ঋণ হয়। এছাড়া বছর দেড়েক আগে সে বিয়ে করলেও তার স্ত্রী’র সাথে মায়ের সু-সম্পর্ক ছিল না।

নবাবগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের মিলন মেলা

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ৫ ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার সভাপতিত্বে উপজেলার বারুয়াখালী বাজার সংলগ্ন মাঠে উপজেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু বলেন, “একাত্তুরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে ৩০ লাখ মানুষের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা রক্ষা করার জন্য উপজেলা মুক্তিযোদ্ধাদেরকে এক যোগে কাজ করতে হবে। রাজাকার আলবদর মানবতা বিরোধী জামায়াত বাহিনী দেশে আবার নৈরাজ্য তৈরী করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে আফগানিস্থানে পরিণত করতে চাচ্ছে। দেশ রক্ষার্থে স্বাধীনতা রক্ষায় একাত্তুরের মত আবার সঙ্গবদ্ধ হয়ে রাজাকারদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ও সত্তুরের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবু মো. সুবেদ আলী টিপু। বিশেষ অতিথি যুদ্ধকালীন কমান্ডার বদিউজ্জামান বদি, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহম্মেদ পান্নু, কে এম শহিদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দেওয়ান মো. আবেদ, নবাবগঞ্জ থানার ওসি শেখ মাসুদ করিম প্রমূখ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আওয়ামী লীগের নেতা মাসুম মিয়ার বাড়িতে ডাকাতি

আসিফ শেখ বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মো: মাসুম মিয়া (মাসুম কন্ট্রাক্টার) এর কাঠালিকাটার বাড়িতে ডাকাতীর ঘটনা ঘটেছে। ১৫ মে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ মে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালীঘাটা গ্রামে ২০/২৫ জনের একটি মুখোশ পরিহিত সংঘবদ্ধ ডাকাতদল মো. মাসুম মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতদল বসত বাড়ির পাকা ভবনের প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে। বাড়ি সকলকে আগ্নেআস্ত্র ও ধারালো অস্ত্রে জিম্মি করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, বৈদুতিক আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেল এসএসপি ডা.শহিদুল ইসলাম সহ নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার পরিদর্শক (ওসি) তদন্ত আজিজুর রহমান ডাকাতীর ঘটনা জানা নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

হোটেল র‍্যাডিসনের কর্মচারীর লাশ গাজিপুরে উদ্ধার

ঢাকা নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামের আলেয়া ফেরদৌস (২৬) নামে এক যুবতীর লাশ গত ১৪ মে মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার পূবাইল ইউনিয়নের মেঘডুবি বাজার সংলগ্ন হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। নিহত আলেয়া ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামের আঃ মজিদ খান এর মেয়ে। তারা  ঢাকার দক্ষিণখান থানার কাওলায় বাসা বাড়া নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য নিহত আলেয়া ঢাকার হোটেল রেডিসন ইন্টারন্যাশনালের হোস্টেজ পদে কর্মরত ছিলেন।

নিহতের বাবা আঃ মজিদ খান জানান, ১৪ মে মঙ্গলবার আলেয়া প্রতিদিনের ন্যায় কর্মস্থলে চলে যায় নিদিষ্ট সময় পেরিয়ে গেলেও আলেয়া বাসায় ফিরেনি পর দিন সকালে তার লাশ পাওয়া যায় গাজীপুরে। আলেয়ার বাবা বলেন আমাদের কোন শত্রু ছিলনা কিন্তু কেন এমনটা হলো। এ ব্যাপারে নিহতের নিকট আত্মীয় মজিবুর রহমান বাদি হয়ে জয়দেবপুন থানায় একটি মামলা ( ৫০/০৫/১৩) করেন। আলেয়ার বাবা আঃ মজিদ খান মেয়ে হত্যার কারণ উৎঘাটন আর আসামীদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এটাই একমাত্র চাওয়া।

বদলী হলেন দোহার ইউএনও এবং থানা ওসি

দোহার উপজেলার নির্বাহী কমকর্তা মো. আল আমিন দোহার উপজেলা থেকে বদলী হয়েছেন। তাকে কোথায় বদলী করা হয়েছে তা নিশ্চিৎ করে জানা যায় নি তবে ধারণা করা হচ্ছে জামালপুরের কোনো উপজেলা। এই হঠাৎ বদলীর আগে তিনি দোহার উপজেলায় প্রায় এক বছর দায়িত্বে ছিলেন।

উপজেলা নিবার্হী কমর্কতা হিসাবে মো. আল আমিন এই সময়ে বেশ কিছু সাহসী সিধান্ত নিয়ে সবার আলোচনায় আসেন। উপজেলার দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই তিনি অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে হিসাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ, উপজেলায় ইভটিজিং রোধে কার্যকর ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল চোখে পড়ার মত।

এই সময়ে দোহারে ডাকাতির পরিমানও ছিল অনেক কম। রানা প্লাজা দূর্ঘটনায় আহতদের সহায়তার জন্য তার কাছে নিউজ৩৯ সহযোগীতা চাইলে তিনি এ্যাম্বুলেন্স দিয়ে দোহার থেকে রক্ত সরবরাহ করার জন্য সহযোগীতা করেন।

আগামী কাল বৃহস্প্রতিবার তিনি দোহার উপজেলায় শেষ দিন অফিস করবেন। এছাড়া জানা গেছে দোহার থানার ওসি আলমগীর হোসেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চে বদলী হচ্ছেন, আগামী ৩০ মে দোহারে তার শেষ কার্যদিবস।

নবাবগঞ্জে পানিতে ডুবে ও সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নবাবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও সাপের কামড়ে এক বৃদ্ধ মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে জয়কৃঞ্ষপুর ইউনিয়নের রাহাত ও সাপের কামড়ে মারা গেছে বারুয়াখালী ইউনিয়নের আনন্দ বৈরাগী নামে এক বৃদ্ধ।

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামহাটি গ্রামের রাহাত নামে দেড় বছরের একটি শিশু ১১ মে শনিবার সাড়ে ১২ টার দিকে বাড়ি পাশে খেলা করার সময়ে পুকুরে পড়ে যায়। তার পরিবারের লোকজন খোঁজ করে বাড়ির পাশের একটি পুকুরের তীরবর্তী স্থানে পানিতে রাহাতের পাঁ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা রাহাতকে পুকুর থেকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাহাত বামহাটি গ্রামের ওয়াসিম বেপারীর ছেলে।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে ১১ মে শনিবার ১২ টার দিকে ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী  (৭০) নামে এক বৃদ্ধের বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। আনন্দ বৈরাগী ছোট কাউনিয়া গ্রামের মৃত: বৈদ্যনাথ বৈরাগীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, শনিবার বারুয়াখালী ইউনিয়নের ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী পাশ্ববর্তী বড় বাড়িল্যা চকে ঘাস কাটতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। এময় তার  চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে তার বাড়ি নিয়ে যায়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নবাবগঞ্জের সিংজোরএ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আসিফ শেখ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসতঘরসহ ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১০ মে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সিংজোর গ্রামে রমিজ উদ্দিন বেপারীর ও পাশ্ববর্তী লাল মিয়া মাতাব্বরের বাড়িতে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০ মে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়রে সিংজোর গ্রামে রমিজ উদ্দিনের বাড়ির ঘোয়াল ঘরে প্রথমে আগুন লেগে মূহুর্তে আগুনের লেলিহান বসত ঘরে ছড়িয়ে পড়ে। এরপর পাশ্ববর্তী লাল মিয়া মাতাব্বরের বাড়ির রান্নাঘরে আগুন লেগে যায়। আশপাশের লোকজন  ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে বসতঘরসহ  ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত রমিজ উদ্দিন বেপারীর জানান, ঘরের ভিতর থাকা ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, আসবাবপত্র ও বাড়ি ও জমির দলিল পুড়ে গেছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্টে অর্ডারের পর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে এখনো কোনো ঘোষণা আসে নি

দোহার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সীমানা সংক্রান্ত ২০১২ সালের গেজেটটি’র উপর তিন মাসের ‘স্টে অর্ডার’ জারি করেছে উচ্চ আদালত। এনিয়ে জনমনে বিভ্রান্তি ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

গেজেটের উপর স্টে অর্ডারের ফলে নির্বাচন পেছাবে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত দোহার পৌরসভা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কোনো ধরনের ঘোষণা বা নির্দেশনা দেয়া হয় নি, সেহেতু প্রার্থীরা স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।