দোহারে হরতাল সমর্থনে বিএনপি’র মিছিল

প্রকাশ:

শেয়ার করুন:

বুধবার হরতাল সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় দোহার উপজেলার জয়পাড়া বাজারে মিছিল করেছে বিএনপি’র স্থানীয় নেতা-কর্মিরা। এ সময় মিছিলটিকে নেতৃত্ব দেন দোহার পৌরসভা বিএনপি ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন উদ্দিন খান মাসুম, যুবদল ও ছাত্রদলের সম্রাট, সেলিম, আলমগীর, আরিফসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মি। মিছিলটি ওয়ান ব্যাঙ্ক থেকে যাত্রা শুরু করে জয়পাড়া কলেজ মার্কেটে এসে শেষ হয়।
এ ব্যাপারে নিউজ৩৯ এর পক্ষ থেকে দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদকে জানতে চাইলে তিনি বলেন, আমরা সর্বাত্নক হরতাল পালন করবো। আর এরই অংশ হিসাবে নেতা-কর্মিরা হরতাল সমর্থনে মিছিল করেছে।

উল্লেখ্য বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ঢাকা জেলা বিএনপি। এদিন ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করবে দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...