হোটেল র‍্যাডিসনের কর্মচারীর লাশ গাজিপুরে উদ্ধার

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামের আলেয়া ফেরদৌস (২৬) নামে এক যুবতীর লাশ গত ১৪ মে মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার পূবাইল ইউনিয়নের মেঘডুবি বাজার সংলগ্ন হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। নিহত আলেয়া ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া গ্রামের আঃ মজিদ খান এর মেয়ে। তারা  ঢাকার দক্ষিণখান থানার কাওলায় বাসা বাড়া নিয়ে বসবাস করতেন।

উল্লেখ্য নিহত আলেয়া ঢাকার হোটেল রেডিসন ইন্টারন্যাশনালের হোস্টেজ পদে কর্মরত ছিলেন।

নিহতের বাবা আঃ মজিদ খান জানান, ১৪ মে মঙ্গলবার আলেয়া প্রতিদিনের ন্যায় কর্মস্থলে চলে যায় নিদিষ্ট সময় পেরিয়ে গেলেও আলেয়া বাসায় ফিরেনি পর দিন সকালে তার লাশ পাওয়া যায় গাজীপুরে। আলেয়ার বাবা বলেন আমাদের কোন শত্রু ছিলনা কিন্তু কেন এমনটা হলো। এ ব্যাপারে নিহতের নিকট আত্মীয় মজিবুর রহমান বাদি হয়ে জয়দেবপুন থানায় একটি মামলা ( ৫০/০৫/১৩) করেন। আলেয়ার বাবা আঃ মজিদ খান মেয়ে হত্যার কারণ উৎঘাটন আর আসামীদের যেন দ্রুত গ্রেফতার করা হয় এটাই একমাত্র চাওয়া।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...