নবাবগঞ্জে পানিতে ডুবে ও সাপের কামড়ে দুই জনের মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

নবাবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও সাপের কামড়ে এক বৃদ্ধ মারা গেছে। পানিতে ডুবে মারা গেছে জয়কৃঞ্ষপুর ইউনিয়নের রাহাত ও সাপের কামড়ে মারা গেছে বারুয়াখালী ইউনিয়নের আনন্দ বৈরাগী নামে এক বৃদ্ধ।

নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামহাটি গ্রামের রাহাত নামে দেড় বছরের একটি শিশু ১১ মে শনিবার সাড়ে ১২ টার দিকে বাড়ি পাশে খেলা করার সময়ে পুকুরে পড়ে যায়। তার পরিবারের লোকজন খোঁজ করে বাড়ির পাশের একটি পুকুরের তীরবর্তী স্থানে পানিতে রাহাতের পাঁ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা রাহাতকে পুকুর থেকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রাহাত বামহাটি গ্রামের ওয়াসিম বেপারীর ছেলে।

অপরদিকে নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নে ১১ মে শনিবার ১২ টার দিকে ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী  (৭০) নামে এক বৃদ্ধের বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। আনন্দ বৈরাগী ছোট কাউনিয়া গ্রামের মৃত: বৈদ্যনাথ বৈরাগীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, শনিবার বারুয়াখালী ইউনিয়নের ছোট কাউনিয়া কান্দি গ্রামের আনন্দ বৈরাগী পাশ্ববর্তী বড় বাড়িল্যা চকে ঘাস কাটতে গেলে বিষধর সাপ তাকে দংশন করে। এময় তার  চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে তার বাড়ি নিয়ে যায়। এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...