বদলী হলেন দোহার ইউএনও এবং থানা ওসি

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলার নির্বাহী কমকর্তা মো. আল আমিন দোহার উপজেলা থেকে বদলী হয়েছেন। তাকে কোথায় বদলী করা হয়েছে তা নিশ্চিৎ করে জানা যায় নি তবে ধারণা করা হচ্ছে জামালপুরের কোনো উপজেলা। এই হঠাৎ বদলীর আগে তিনি দোহার উপজেলায় প্রায় এক বছর দায়িত্বে ছিলেন।

উপজেলা নিবার্হী কমর্কতা হিসাবে মো. আল আমিন এই সময়ে বেশ কিছু সাহসী সিধান্ত নিয়ে সবার আলোচনায় আসেন। উপজেলার দায়িত্ব নেয়ার কিছুদিনের মধ্যেই তিনি অবৈধ মটর সাইকেলের বিরুদ্ধে হিসাবে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ, উপজেলায় ইভটিজিং রোধে কার্যকর ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছিল চোখে পড়ার মত।

এই সময়ে দোহারে ডাকাতির পরিমানও ছিল অনেক কম। রানা প্লাজা দূর্ঘটনায় আহতদের সহায়তার জন্য তার কাছে নিউজ৩৯ সহযোগীতা চাইলে তিনি এ্যাম্বুলেন্স দিয়ে দোহার থেকে রক্ত সরবরাহ করার জন্য সহযোগীতা করেন।

আগামী কাল বৃহস্প্রতিবার তিনি দোহার উপজেলায় শেষ দিন অফিস করবেন। এছাড়া জানা গেছে দোহার থানার ওসি আলমগীর হোসেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চে বদলী হচ্ছেন, আগামী ৩০ মে দোহারে তার শেষ কার্যদিবস।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...