দোহারের প্রথম এইডস রোগীর মৃত্যু

0

মোঃ ইমরান♦  দোহার সর্বপ্রথম ধরা পড়লো এইডস আক্রান্ত রোগী এবং কাউকে না জানিয়েই এই পৃথিবী থেকে বিদায় নিল সে। রবিবার সুতারপাড়া ইউনিয়নের ডাইয়া গজারিয়া গ্রামের এক এইডস আক্রান্ত তরুন নিজ বাড়িতে বিকাল ৩:৩০টায় এ ফাঁশিতে আত্মহত্যা করে। ছেলেটি এবার এইচএসসি পাশ করেছিল।

সুতারপাড়া ইউনিয়নের এই মেধাবী ছেলেটি যাবৎ HIV রোগে আক্রান্ত থাকায় তার শারিরিক সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছিল এবং পারিবারিক নানা রকম সমস্যার কারনে সে  আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

জানা যায় তরুনের মৃতদেহ সর্বপ্রথম আবিষ্কার করে নিহতের এর ভাতিজা। সে দেখতে পায় তার চাচা তার নিজ কক্ষে মৃত অবস্থায় দড়ির সাথে ঝুলে আছে। এ ঘটনা দেখে সে চিৎকার করে উঠে এবং বাড়ির সকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

দেশে ফিরেই ডাকাতের খপ্পরে

0

রাশেদ বেপারী ♦ সোমবার রাতে দেশে ফিরেই ডাকাতের হাতে সব খোয়ালেন বিলাসপুরের ইউসুফ ফকির। ২২ জানুয়ারী দিবাগত রাত এগারটায় সৌদি আরব থেকে দেশে ফিরেন বিলাসপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের গান্দু ফকিরের ছেলে মো. ইউনুস ফকির।

দেশে ফেরার মাত্র আড়াই ঘন্টা পর দশ থেকে বার জন যুবক মেশিনগান ও রামদা’ নিয়ে হামলা করে। প্রায় দেড় ঘন্টা জিম্মি করে রেখে ১৪ ভরি স্বর্ণ, সৌদিয়ান রিয়ালসহ মোট প্রায় বাইশ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।

প্রতিবেশীরা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করেও কাউকে ধরতে পারে নি।

ডাকাতিকালে বাড়ীর এক মহিলার কান থেকে দুল ছিড়ে নিলে তাকে রক্তাক্ত অবস্থায় ক্লিনিকে ভর্তি করা হয়।

রশিদ বেপারীর জানাজা অনুষ্ঠিত

0

ঢাকার দোহার উপজেলায় গত রোববার বিকেল সাড়ে ৫টায় দুর্বৃত্তদের পিস্তলের গুলিতে বিএনপি নেতা রশিদ বেপারী হত্যার ঘটনায় গত সোমবার সন্ধ্যায় র্যাব-১১ এর একটি দল শামীম (৪০) ও রিপন (৩৯) নামে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত ১টায় তাদের দোহার থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার হওয়া রিপন উপজেলার নিকড়া গ্রামের মতলব খানের ছেলে, শামীম একই গ্রামের মোসলেম বেপারীর ছেলে। এ দিকে রশিদ বেপারীর নামাজে জানাজায় বিপুল মানুষ অংশ নেন।

এর আগে নিহত বিএনপি নেতা রশিদ বেপারীর নামাজে জানাজা গতকাল বেলা সাড়ে ১১টায় স্থানীয় বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় নিকড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক বেসাময়িক বিমান, পর্যটন ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য শহীদ খন্দকার, দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক, দোহার পৌরসভার মেয়র আবদুর রহিম মিয়া ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন। রশিদ বেপারী নিহত হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই দিন ধরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তার নামাজে জানাজায় উপস্থিত হয়ে ব্যারিস্টার নাজমুল হুদা বর্তমান সরকারের কাছে জানমালের নিরাপত্তা চেয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করে এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।

সাবেক বেসাময়িক বিমান, পর্যটন ও বস্ত্র প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান বলেন, সন্ত্রাসীরা যত ক্ষমতাশালী হোক না কেন সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের আইনের আওতায় এনে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান বলেন, রশিদ বেপারী হত্যাকাণ্ডে জড়িতরা যত বড় শক্তিশালীই হোক না কেন তাদের আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব। তাদের কোনো ছাড় দেয়া হবে না। সন্ত্রাসীরা যাতে কোনো ছাড় না পায় সেজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

নিহতের ছোট ভাই বাহার বেপারী নিউজ৩৯কে জানান, আমার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এলাকার মসজিদ কমিটির সভাপতি এবং নিকড়া গ্রামের কবরস্থান ও মাদরাসা কমিটির সভাপতি ছিলেন। তার সাথে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব-বিবাদ ছিল না। আমার পরিবারকে ধ্বংস করতে এবং এলাকার প্রভাব বিস্তারের জন্য পরিকল্পনা করে ভাড়াটিয়া খুনিদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

নিহতের চার ছেলের মধ্যে ছোট দুই ছেলে ইতালি প্রবাসী হওয়ায় তাদের দেশে আসার জন্য ময়নাতদন্তের এক দিন পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি সুতারপাড়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত সদস্য ছিলেন।

এ হত্যাকাণ্ডে নিহতের বড় ছেলে মো: জাহাঙ্গীর বাদি হয়ে দোহার থানায় চারজনকে আসামি করে অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ওই মামলায় র্যাব-১১ একটি বিশেষ দল দোহার থানার নিকড়া গ্রাম থেকে শামীম (৪০) ও রিপন খান (৩৯) নামে দুই যুবলীগ কর্মীকে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে র্যাব-১১ ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে দোহার থানায় সোপর্দ করেছে।

দোহার থানার ওসি কামরুল ইসলাম মিয়া (তদন্ত) জানান, মামলার ১ নম্বর ও ২ নম্বর আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কোর্র্টে পাঠানো হয়েছে।

দোহারের প্রবীণ রাজনীতিবীদ রশীদ বেপারী খুন

0

দোহার থানা বিএনপি’র রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সদস্য, সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রশীদ বেপারীকে (আনুমানিক ৭০ বছর) রবিবার সন্ধ্যা ৬টায় বানাঘাটা এলাকায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে।

 স্বজনদের কাছে জানা গেছে, মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার  সময় একটি মোটর বাইকে দুইজন যুবক এসে কথা বলার এক পর্যায়ে তার মুখে পিস্তল ঠেকিয়ে গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। এরপর তাকে দ্রুত লটাখোলাস্থ জয়পাড়া ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে ড্রেসিং করার সময় তিনি মারা যান।

জয়পাড়া ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক আজয় চক্রবর্তী নিউজ৩৯-কে জানান তার থুতনিতে গুলি করা হয়েছে। এতে তার থুতনির দুটি হাড় আলাদা হয়ে গুলি উপরের পাটি দিয়ে বের হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি ডায়াবেটিসে আক্রান্ত থাকার কারণে রক্তক্ষরণ বন্ধ করা যায় নি। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে ড্রেসিং করার সময় রাত সোয়া ৯টায় তিনি মারা যান। 

পুরো বানাঘাটা, জয়পাড়া, দোহার বাজার ও লটাখোলায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোহার থানায় আমাদের এই প্রতিবেদক গেলে দায়িত্বরত কর্মকর্তা জানান, ওসিসহ সবাই ঘটনাস্থলে অবস্থান করছে।কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ অপরাধীদের আটক করার চেষ্টা করছে।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মার্টেম শেষে লাশ দোহারে আনা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায় নি।

মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  বাধভাঙা জোয়ারের মতো ছুটে আসে ঢাকাস্থ স্থানিয়  লোকজন। 

উল্লেখ্য, আহত অবস্থায় তাকে দেখতে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যা. নাজমুল হুদা জয়পাড়া ক্লিনিকে গিয়েছিলেন।

দোহারে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটির চম্পট

0

এবার জয়পাড়া থেকে ১০ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। বিগত দুই থেকে তিন মাস যাবত গ্রাহকদের মূল টাকাতো দুরে থাক মাসিক মুনাফার টাকা দিতে পারছিলো না আউডিয়াল কো_অপারেটিভ সোসাইটি। ধারনা করা হচ্ছে, আমানতের টাকাসহ চম্পট দিয়েছে এই প্রতিষ্ঠান।

প্রবাসী অদু্যষিত দোহার অঞ্চলের আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি দ্বিগুনেরও বেশি লাভ দেয়ার নাম করে এই অঞ্চলের সাধারন মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে কুমিল্লার কটিয়াদির অধিবাসী দোহার শাখার ব্যবস্থাপক শহিদুল্লাহ। কিন্তু আমানতের সুদ দিতে পারছিলো না আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দোহার শাখা। গ্রাহকদের বিভিন্ন তারিখে টাকা দেয়ার কথা বললেও তা দিতে পারছিলো না সংস্থাটি। প্রতিবারই গ্রাহকদের বিভিন্ন আশ্বাষ দিয়ে ফেরত পাঠান ব্যবস্থাপক শহিদুল্রাহ। এর মাঝে অনেককে চেকও দিয়া হয়েছে সংস্থাটির নামে। কিন্তু ব্যাংক থেকে প্রতিবারই ফেরত আসে তাদের চেক। ব্যাংক থেকে তাদের বরা হয় তাদের ব্যাংক হিসাবে কোন টাকা নেই। ঈবশেষে গত বুধবার পাওনা টাকা আদায়ের জন্য অফিস ঘেরাও করে সকল গ্রাহকরা। প্রায় ২০০ থেকে ২৫০ গ্রাহকের উপস্থিতিতে উপজেলা সমবায় অফিসারের ত্তত্বাবধানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন এর উপস্থিতিতে বিকাল পাচঁটার সময় ব্যবস্থাপক শহিদুল্লাহসহ আটজনকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

দোহার তানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল নিউজ ৩৯কে জানান, বৃহস্পতিবার তাদের কোর্টে চালান করে দোহার থানা পুলিশ।

নবাবগঞ্জে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল

0

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চাকরী জাতীয় করন করার পরই আন্দোলনে নেমেছে বেসরকারী মাধ্যমিক শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসাবে সারাদেশে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের দাবীতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল করেছে উপজেলা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের নিকট স্বারকলিপি প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা রায়হান উদ্দিন আহম্মেদ, সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল হক সিদ্দিকী, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো: শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন পরাগ, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত সাহা, হরেকৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম বিশ্বাস প্রমূখ।

এসময় উপজেলার ৪০টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিকক শিক্ষক এ আন্দোলন অংশগ্রহন করেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বুধ ও বৃহস্পতিবার কর্মবিরতী পালন করেন নবাবগঞ্জ উপজেলার শিক্ষকবৃন্দ।

শিকারীপাড়ায় দুই মানসিক প্রতিবন্ধীর অস্বাভাবিক মৃত্যু

0

নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামের দুই মানসিক প্রতিবন্ধী ভাই-বোন আগুনে পুড়ে মারা গেছেন। দুই ভাই-বোনের নাম মনোয়ারা বেগম(৫৫) ও নোয়াব আলী বিশ্বাস(৭০)। এলাকাবাসী জানিয়েছেন তারা বাধ্যক্যজনীত কারনে মানসিক প্রতিবন্ধী ছিলেন। বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নওয়াব আলীদের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে তাদের বসত ঘরসহ নওয়াব ও মরিয়ম পুড়ে মারা যান।

স্থানীয়রা  জানান, শীত নিবারণের আগুনের পাতিল অথবা জ্বলন্ত সিগারেট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ঘরে অন্য কেউ ছিল না। অবিবাহিত নওয়াব ও মরিয়ম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম নিউজ৩৯কে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়াবাড়ী ও জয়কৃষ্ণপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

0

দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংক। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান গতকাল বুধবার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাটে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নয়বাড়ী ইউনিয়নের ৬৪টি পরিবার এবং জয়কৃষ্ণপুর ইউনিয়নের ১৪টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকেও ৬০০ পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়।

পদ্মার ভাঙনে  গৃহহীন মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “শিঘ্রই ১১ কিলোমিটার এলাকায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ শুরু হবে। আমি আপনাদের  দুঃখে ও সুখে পাশে রয়েছি এবং সব সময় থাকবো।“

তিনি আরও বলেন, “দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষার হার বেড়েছে। পাশাপাশি  আওয়ামীলীগ সরকার দোহার নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। যা বিগত সরকার আমলে হয় নি।“ আগামীতে দোহার নবাবগঞ্জ মডেল উপজেলা হিসাবে পরিচিত লাভ করবে বলে তিনি মন্তব্য করেন।

এরপর প্রতিমন্ত্রী নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা-নিশিকান্দার পৌষমেলা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আবু বকর সিদ্দিক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এভিপি ও শাখা ব্যবস্থাপক সাহিদুল আলম, দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন শিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

ভয়েস৩৯-এর ধন্যবাদ জ্ঞাপন ও কিছু কথা …

0

কথা ছিলো একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিলো একটি পতাকা পেলে
ভুমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জৈষ্ঠ-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সম্মানে সাদা দুধে-ভাতে।

-একটি পতাকা পেলেঃ হেলাল হাফিজ

ধন্যবাদ সবাই-কে; যারা সাথে ছিলেন এবং ছিলেন না উভয়কে। ভয়েস৩৯ অবশেষে আজ তার শীর্তাত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ এবং অর্থ সংগ্রহ কার্যক্রমের অনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছে। ভয়েস৩৯ এর এই কার্যক্রমে যারা পাশে ছিলেন এবং অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে সাহায্য যুগিয়েছেন তাদের কাছে আমরা ঋনী। তাদেরকে তাই এই কার্যক্রম নিয়ে ২/১ টি কথা না বললেই নয়।

প্রবাসী অধ্যুষিত দোহর-নবাবগঞ্জে আজ ধংসের পথে যুব-সম্প্রদায়। মাদক, প্রযুক্তির অপব্যবহার, বিদেশি টাকার যথেচ্ছা অপব্যবহার, পরকীয়া এবং ইভটিজিং এতোটাই প্রকট যে আগামী ৪/৫ বছর পরে একটি সুন্দর সমাজ কল্পনা করাটাও কষ্টের ব্যাপার। এর দায় শুধু আমাদের নয়, আপনারা যারা অভিভাবক তাদেরও।

আমরা যারা news39.net এ কাজ করি, তারা এই অলাভজনক প্রতিষ্ঠানে যে কি পরিমান ভালোবাসা নিয়ে কাজ করি, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না! এখানে দোহর- নবাবগঞ্জের সবাইকে একসাথে একটি পরিবারবদ্ধ করার প্রয়াস থেকেই আমাদের কো-অর্ডিনেটর এ্যাড. আব্দুল্লাহ আবু সাঈদ কাঞ্চনের উদ্যোগে সংগঠিত হয় ভয়েস৩৯; আমাদের চেষ্টা ছিলো দোহার-নবাবগঞ্জের যুবকেরা যে কোন কল্যানকর কাজে ঐকবদ্ধ হতে পারে, তারা হতে পারে সমাজের অনুকরনীয় দৃষ্টীন্ত তা তুলে ধরতে। যাদেরকে দেখেছি সন্দেহের দৃষ্টিতে আমাদের এই কার্যক্রমকে দেখতে, তারাই আবার পরে এসেছেন উৎসাহ দিতে। অবাক করার বিষয় এই যে, আমাদের সবার গড় বয়স ২৪ এরও নীচে।

১লা জানুয়ারী, ২০১৩। সবাই যখন আগের দিন থার্টি ফাষ্ট নাইট নিয়ে ব্যাস্ত; আমরা তখন দান বাক্স বানাতে ব্যাস্ত। ১লা জানুয়ারী সকাল বেলা – “আসুন, বছরের প্রথমদিন একটি ভালো কাজ করি। আপনার একটি সহযোগীতর হাত বাঁচিয়ে দিতে পারে একজন অসহায় শীতার্তকে।” শ্লোগান দিয়ে আমরা জয়পড়া, মেঘুলা কলেজের ৩০/৩৫ জন ছাত্র ও ভয়েস৩৯ এর সদস্যরা র্যালী নিয়ে নেমে পড়ি উজজেলা গেটের সামনে। মনে পড়ছে, তুষার নামে সেই ছেলেটির কথা যে টাকা দিতে না পেরে নিজের গায়ের সোয়েটারটি খুলে দিয়ে যায়। মনে পড়ছে, সেই দু’জন মহিলার কথা যারা হাত মোজা থেকে টাকা বের করে একেবারে গোপনে জমা দিলেন। কি অকৃত্রিম ভালবাসা মানুষের মানুষের জন্য। চোখ যেন জলে ভিজে যায় বার বার। মাত্র তিন ঘন্টার চেষ্টায় আমরা সংগ্রহ করেছি সাড়ে বার হাজার টাকা। অথচ সবাইকে খাওয়ানো হয়েছে ভয়েসের উদ্যোগে একটিমাত্র চকলেট। কারন এটা স্বেচ্ছাশ্রম……..

এরপর যা ঘটেছে তা আশাতীত। দিনে দিনে একের পর এক ব্যাগ ভর্তি কাপড় জমা হতে লাগলো। ব্রুনাই থেকে বাস্তা গ্রামের কিরন ভাই পাঠিয়ে দিলেন ৫,০০০৳ । এভাবে দশদিন সংগৃহিত হলো। সর্বমোট চল্লিশ হাজার টাকা। জমা হলো প্রায় কয়েশ পুরানো কাপড়। এর মাধ্যে ৫ই জানুয়ারী মেঘুলা থেকে আমরা শুরু করি শীতবস্ত্র বিতরন। ৬ তারিখে ইসলামপুর, ৭তারিখে চর মাহমুদপুর, চর হুসেনপুর ও কার্তিকপুর আশ্রয়ন কেন্দ্রে বিতরন করা হয় শীতবস্ত্র। এরপর বিলাসপুর, জামাল চর, লটাখোলা, জয়পাড়া, বৌবাজার, বানাঘাটাতে বিতরন করা শীতবস্ত্র। প্রায় ৩৫০ এর অধিক পরিবারে আমরা পৌছে দিয়েছি কম্বল, শীতবস্ত্র ও শিশুদের জন্য ভেসলিন ক্রীম। দোহরেও যে এরকম গরীব আছে!! ভাবাই যায় না।

“যারা স্বচ্ছল, অস্বচ্ছল উভয় অবস্থাতেই দান করে, ক্রোধকে দমন করে, এবং মানুষকে মাফ করে, তারাই সফল এবং আল্লাহর রহমতপ্রাপ্ত।” – সূরা আল ইমরানঃ১৩৪

যারা নিজেরাই চলতে পারে না, তারাই যখন ২টাকা, ১০টাকা দেয় তখন সমাজের বিত্তশালীদের/ধনীদেরকে তাদের নিকট তুচ্ছ মনে হয়। কলেজ মোড়ের চা বিক্রেতা আনোয়ার আলী যখন ১০০টাকা দিলেন, তখন মনে হলো- আসলে অসহাদের জন্য আল্লাহ আর অসহায়রা’ই থাকেন।

এতো কিছুর মাঝেও কষ্ট পেয়েছি যখন দেখেছি একজন সুরুজ আলম সুরুজ বাদে আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সাহায্য করেননি। আর নাজমুলহুদা আমাদেরকে দিলেন তার ব্যবহৃত এক ব্যাগ পুরানো কাপড়। এ্যাড. সালমা ইসলাম কথা দিয়ে কথা রাখেন নি, যোগাযোগ করবেন বলে আর করলেন না কামরুল হুদা। বার বার ফোন দিয়ে এবং বাসায় গিয়ে পাওয়া যায়নি উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমানকে। তবে রাজীব শরীফ, জহিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মশিউর রহমান মাখনেরা মত ছাত্র নেতারা আমাদেরকে অনুপ্রানিত করেছেন।

পরিশেষে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মোঃ জাকির হোসেনের কাছে যার অক্লান্ত পরিশ্রমের কারনে শীতবস্ত্র বিতরনের কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছিল। যখন কম্বলের সংকটের কারনে দোহারে কোন কম্বল পাওয়া যাচ্ছিল না তখন সে নিজে পুরো ঢাকা ঘুরে নিজে সংগ্রহ করেছে কম্বল। সোহেল বাবু, ফিরোজ, টুটুল, মোরাদ ডিগ্রি পরীক্ষা চলাকলীন আমাদেরকে সময় দিয়েছে, মামুন যে ছেলেটা ঘরকুনো অথচ সেই কিনা থেকেছে সবার আগে, আর ইমরানের কথা না বললে ছোট হয়ে যেতে হয়। মায়ের অসুস্থতায় যখন মা ঢাকায় ক্লিনিকে ভর্তি, সে তখন দোহারে শত মায়ের পাশে। মুশতাক, কাদের, আকরাম, সোহাগ, শাহীন, বিকাশ, সবুজ যারা সব-সময় অর্থ ও কাপড় সংগ্রহ ও বিতরনে সর্বদা পাশে থেকেছে।

বিশেষ কৃতজ্ঞতা নিউজ৩৯ এর ডেস্ক রিপোর্টার হায়দারকে, ওর ছেলে মানুষী আর হাস্যরস আমাদেরকে ক্লান্ত হতে দেয়নি। বিশেষ করে প্রতিভা কোচিং সেন্টারের মেহেদী আরিফ, যিনি প্রথম আইডিয়াটা আমাদেরকে দেন, মেধাবিকাশ কোচিং সেন্টারের সুমন ও ব্যতিক্রম শিক্ষাশীলনের মশিউর এবং ডাঃ মামুন ভাই যারা অর্থ সহায়তা ও উৎসাহ দিয়ে আমাদেরক চির ঋনী করেছেন, তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া দেশ-বিদেশের সকল শুভাকাংঙ্খী যারা সরাসরি, ফোন, ই-মেইলে বা ফেসবুকে উৎসাহ যুগিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি দোহার থানা প্রশসন ও পুলিশকে সার্বিক সহয়োগীতা করার জন্য। পরিশেষে যাদের ছাড়া এই উদ্যোগ সফল হতো না তারা হলেন সর্বাগ্রে আমাদের প্রিয় নিউজ৩৯ এর নির্বাহি সম্পাদক আব্দুল্লাহ আবু সাইদ কাঞ্চন, প্রধান বার্তা সম্পাদক মাসুম পারভেজ রবিন , প্রকাশক মোঃ শামীম এবং সম্পাদক মোঃ তারেক রাজীব।

যে ধারা ভয়েস৩৯ চালু করলো রাস্তায় নেমে, আপনারা তা এগিয়ে নিয়ে যাবেন মানবিকতার সর্বোচ্চ শিখরে এটাই আশা করছি। শুরু করেছিলাম হেলাল হাফিজের কবিতা দিয়ে, আমরা স্বাধীনতা দেখিনি কিন্তু লাল-সবুজের এ পতাকাকে ভালো বেসে ঋনী হয়েছি ত্রিশ লাখ শহীদের কাছে। তারা জীবন দিলেন আর এনে দিলেন একটি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। আমরা না হয় একটি শ্রম আর সময় দিয়ে তাদের কেই অনুপ্রেরন করলাম পতাকাকে সমুন্নত রাখতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় নিউজ৩৯ ও ভয়েস ৩৯ এর সাথে থাকুন।

সহ- কো অর্ডিনেটর ভয়েস ৩৯সবাইকে ধন্যবাদ ও কিছু কথা …

দোহার-নবাবগঞ্জে বিদ্যূতের চাহিদা ৪০ মেগাওয়াট, সরবরাহ ১৫ মেগাওয়াট

0

আলী হায়দার ♦ দোহার-নবাবগঞ্জের মোট বিদ্যূতের চাহিদা ৪০ মেগাওয়াট, এর বিপরীতে এই শীতে সরবরাহ মাত্র ১৫ মেগাওয়াট। এই ঘাটতি পূরণ করতে না পেরে দুঃখ প্রকাশ করলেন দোহার পল্লিবিদ্যুৎ সমিতির এজিএম মো. আ. মালেক।

১৫ জানুয়ারী মঙ্গলবার এক সাক্ষাতে তিনি নিউজ৩৯ কে বলেন, “লোডশেডিং আসলে আমরা এখান থেকে করি খুব কম। বেশির ভাগ সময় ঢাকা পল্লিবিদ্যুৎ বোর্ড থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।“

খারাকান্দায় ট্রান্সফরমার চুরির প্রসঙ্গে তিনি বলেন দূর্বিত্তরা ট্রানফরমার চুরি করতে আসলে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি জানান ট্রান্সফরমার চুরিরোধের ব্যাপারে তিনি অনেকটাই নিশ্চিন্ত, কারন এখন একটি নতুন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, ট্রান্সফরমার এর দুই পাস থেকে ওয়ালডিং করে দেয়া হচ্ছে দুই খুটির সাথে এবং এর ফলে এখন আর ট্রান্সফরমার চুরি করতে পারবে না। খুবই শিঘ্রই সব ট্রান্সফরমারে এই নতুন পদ্ধতি অবলম্বন করবেন।

দোহার পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন নিউজ৩৯ -কে জানান চুরিরোধের বিষয়ে গণসচেতনার দরকার। এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন পরীক্ষার সময় যেন বিদ্যুতের সমস্যা না হয় এ ব্যাপারে তারা যথেষ্ঠ খেয়াল রাখবেন। আর যদি ঢাকা পল্লিবিদ্যুৎ বোর্ড থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় তাহলে তাদের কিছুই করার নেই।

অভিযোগ কেন্দ্র সম্পর্কে মো. আ. মালেক বলেন, অভিযোগ কেন্দ্র থেকে প্রতিনিয়ত অভিযোগ আমাদের কাছে জমা হয়। তারা সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা করেন।

জনসাধারনের অভিযোগ যে অভিযোগ কেন্দ্রে ফোন করা হলে ফোন ধরা হয় না, এ সম্পর্কে তিনি বলেন অভিযোগ কেন্দ্রের দায়িত্বে যারা থাকেন হয়তো এটা তাদেরই একরকম গাফেলতি। তিনি আরো বলেন ফোন না ধরার ব্যাপারে তারা আলোচনা করবেন।

আ. মালেক আশ্বাস দিয়ে বলেন যে অভিযোগ কেন্দ্র সবসময় সবার জন্য খোলা, তারা জনসাধারনের সাহায্যে সবসময় নিয়োজিত থাকবেন এবং দোহার-নবাবগঞ্জে পুরোপুরি বিদ্যুৎ দেবার চেষ্টা করবেন।