নয়াবাড়ী ও জয়কৃষ্ণপুরে ক্ষতিগ্রস্তদের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি ও মার্কেন্টাইল ব্যাংক। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান গতকাল বুধবার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাটে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নয়বাড়ী ইউনিয়নের ৬৪টি পরিবার এবং জয়কৃষ্ণপুর ইউনিয়নের ১৪টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকেও ৬০০ পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়।

পদ্মার ভাঙনে  গৃহহীন মানুষের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “শিঘ্রই ১১ কিলোমিটার এলাকায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ শুরু হবে। আমি আপনাদের  দুঃখে ও সুখে পাশে রয়েছি এবং সব সময় থাকবো।“

তিনি আরও বলেন, “দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষার হার বেড়েছে। পাশাপাশি  আওয়ামীলীগ সরকার দোহার নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। যা বিগত সরকার আমলে হয় নি।“ আগামীতে দোহার নবাবগঞ্জ মডেল উপজেলা হিসাবে পরিচিত লাভ করবে বলে তিনি মন্তব্য করেন।

এরপর প্রতিমন্ত্রী নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা-নিশিকান্দার পৌষমেলা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আবু বকর সিদ্দিক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এভিপি ও শাখা ব্যবস্থাপক সাহিদুল আলম, দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন শিকদার, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...