ফুলতলার রাস্তা তো নয় জলাশয়

0

এম.এ.সবুজ, নিউজ৩৯.নেট ♦ ঢাকা থেকে দোহার সড়কে ফুলতলা একটি গুরুত্বপূর্ণ স্থান। এ পথ দিয়ে প্রতিদিন যানবাহন যাতায়াত করে। যাওয়া আসার পথে ফুলতলা পুলিশ ফাঁড়ির সামনে প্রতিটি গাড়ীকেই একটু থামতে হয়। হয় যাত্রী উঠা নামা বা রাস্তার বেহাল দশার জন্য।

আবার মাঝে মধ্যে ফুলতলা থেকে ছেড়ে যাওয়া সেবা পরিবহনের গাড়ি রাস্তার পাশে দাড় করিয়ে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। এর উপর বাড়তি দুর্যোগ গতি গাড়ি নামে পরিচিত জিপ গাড়ী।

ফুলতলা বাজার ও দোকানের ময়লা আবর্জনার কারণে সবসময়েই ফাঁড়ির সামনে জায়গাকে মনে হয় যেন ড্রেনে পার্শ্ববর্তী জায়গা। গত রোজার ঈদের আগে থেকে শুরু হওয়া দোহার-শ্রীনগরের রাস্তা মেরামতের কোন ছোয়া পায়নি ফুলতলা পুলিশ ফাঁড়ির সামনের জায়গা। এই মেরামত জনগণের সাথে লুকোচুরি খেলা নাকি দায় সারানো সেই প্রশ্ন এলাকাবাসী ও যাত্রীদের মনে।

ফুলতলা বাজারের সভাপতি মানিক শিকদার এ ব্যাপারে নিউজ৩৯.নেটকে জানান যে তিনি স্বীকার করেন যে এ রাস্তা মেরামত করা জরুরী। তবে রাস্তার ঠিকাদারদের সাথে কথা বললে তারা ভিন্ন মত কথা বলে। ফুলতলা বাস সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যে পদ্মা কলেজ কর্তৃপক্ষ ও আব্দুর রাজ্জাক হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তির কারণে কলেজ ও হাসপাতালের সামনে বাস রাখা হয় না।

কিন্তু বাজার সমিতির অনুরোধ সত্যেও বাস মালিকরা এভাবে রাস্তায় বাস রেখে যানজট সৃষ্টি করে। তাই এলাকাবাসী ও দোকানদারদের দাবী, বাস স্ট্যান্ড অন্যকোথাও সরানো এবং রাস্তা মেরামত করা জরুরী।

বান্দুরা বাজার আগুন: আহত ৩ জনের মৃত্যু

আসিফ শেখ♦ গত ১৯ অক্টোবর শনিবার নবাবগঞ্জ উপজেলায় নতুন বান্দুরা বাজারে আগুন লেগে শিশুসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় হাসি (৩০), ২৬ অক্টোবর সকালে গোপাল (৩৫) ও ২৬ অক্টোবর দুপুরে নুরুল হক (৩২) মৃত্যু যন্ত্রণা ভোগ করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকলকে ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে।

হাসি: পুরো নাম হাসিদুল ইসলাম হাসি সে নতুন বান্দুরার হারু-অর-রশিদের ছেলে। দু’বোন ও এক ভাই’র মধ্যে হাসি ছিলো সকলের বড়। হাসির ৬ বছরের একটি ছেলে রয়েছে। হাসি নিজেকে বাঁচাতে শরীরে আগুন লাগার পরপরই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। পুকুরের পানিতে আগুন নিভলো ঠিকই। কিন্তু হাসিকে বাঁচানো গেলো না।

গোপাল: পুরো নাম গোপাল চন্দ্র দাশ নতুন বান্দুরা টেনু চন্দ্র দাশের ছেলে গোপাল চন্দ্র দাশ। কানু দাশ নামে গোপালের ৮ বছরের একটি ছেলে আছে। গোপাল পেশায় রিক্সাচালক। মামুনের জ্বালানী তেলের দোকানের পাশ দিয়ে আসার সময় পেট্রোলের গ্যালন (কাতি) বিষ্ফোরণ হয়ে তার শরীরের আগুন লাগে।

নুরু: পুরো নাম নুরুল হক নতুন বান্দুরা গ্রামের সাকাত আলী বেপারীর ছেলে নুরুল হক। সে ইঞ্জিতচালিত রিক্সা চালক ছিলো। গ্যালন (কাতি) বিষ্ফোরণের পেট্রোল ছিটকে এসে তার শরীর আগুনে ঝলসে যায়। নুরুল হকের ৪ বছর বয়সী এক মেয়ে এবং ৩ মাস বয়সী এক ছেলে আছে।

অগ্নিকান্ডে মোট ৫ জন অগ্নিদগ্ধ হয়। ইতোমধ্যে ৩ জন মারা গেছে। বাকি ২ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারা হলেন হোটেল মালিক রতন  চন্দ্র দাস (৩০) ও রতন চন্দ্র দাশের শিশু মেয়ে পূর্ণিমা (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন হাসি তার মামা মামুনের জ্বালানি তেলের দোকানে (যেখানে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন মজুত থাকতো) একটি পেট্রোলের ড্রাম থেকে পাইপ দিয়ে ছোট গ্যালনে (কাতিতে) ভরার উদ্দেশ্যে মুখ দিয়ে পাইপে টান দেয়। এ সময় হাসির হাতে থাকা সিগারেটের আগুন অসাবধানবসত পেট্রোলের সংস্পর্শে এলে পেট্রোলের ড্রামটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। বলাবাহুল্য, অগ্নিকান্ডের কিছুক্ষণ আগে হাসি নুরুল হককে (নুরুল হক মারা গেছে) দিয়ে সিগারেট কিনে আনান।

পেট্রোলের ড্রাম বিষ্ফোরণ হলে হাসির শরীরে পেট্রোল ছিটে মুহূর্তেই আগুন ধরে যায়। শরীরে আগুন নিয়েই সে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে পুকুরে ঝাঁপ দেয়। পুকুরে ঝাপ দিলেও ততোক্ষণে তার মুখ ও মাথা ব্যাতীত দেহের অন্যান্য অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে হাসিসহ বাকী ৪ জনকে উদ্ধার করে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরোক্ষণেই চিকিৎসকরো তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে ৫দিন পর বৃহস্পতিবার হাসি, ৭দিন পর শনিবার গোপাল দাশ ও নুরুল হক মারা যায়।

উল্ল্যেখ, ১৯ অক্টোবর শনিবার নতুন বান্দুরা বাজারে মামুনের (পেট্রোল, ডিজেল ও অকটেন) জ্বালানী তেলের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে মামুনের তেলের দোকানসহ ৯ টি দোকান ও বসত ঘড় পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়। পরবর্তীতে মাটি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

এ সময় ব্যবসায়ীরা কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ২ ঘন্টা পরে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছোলেও ততক্ষণে তেলের দোকান, হোটেল, চালের দোকান, বসত ঘড় পুড়ে ছাই হয়ে যায়। দোকান-ঘরবাড়িসহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।

অগ্নিকান্ডের পরপরই উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার ও স্থানীয় চেয়ারম্যান হিল্লাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যানের কাছে উপস্থিত সাধারণ জনগণ নবাবগঞ্জে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানান।

নবাবগঞ্জে মোটর পার্টসের দোকানে আগুন

0

নিউজ৩৯♦ শুক্রবার রাতে নবাবগঞ্জের কাশিমপুর কবরস্থান সংলগ্ন গাজী টায়ার ও মেঘনা টায়ারের ডিলার আলমগীর অটো ট্রেডার্সে আগুন লেগে বিপুল পরিমান টায়ার, টিউবস ও গাড়ির যন্ত্রাংশ পুরে গেছে। এসময় এই আগুনে পার্শবর্তী বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং এর দোকানের ও আংশিক ক্ষতি হয়। এই আগুনের ফলে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দুই দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে আলমগীর অটো ট্রেডার্সে আগুন দেখতে পায় পার্শবর্তী ব্যবসায়ী ও এলাকাবাসী। আগুন মূহূর্তের মধ্যেই পাশের বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং ছড়িয়ে পরে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে আনে। আগুনে এই সময় টায়ার, টিউবস, মবিল ও সিএনজি অটোরিক্সার পার্টস পুরে নষ্ট হয়ে যায়।
আলমগীর অটো ট্রেডার্সের মালিক আশরাফ উদ্দিন ভুইয়া্ জানেন, তার দোকানে প্রায় ১৫ লাখ টাকার জিনিস ছিল। এর প্রায় সবই পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে বিসমিল্লাহ অটো ইঞ্জিনিয়ারিং এর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুন লাগতে পারে।

জাহিদ হত্যার বিচারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন

0

নিউজ৩৯♦ জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হওয়া জাহিদের পলাতক খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে পাতিলঝাপ বাজারে তারা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যানার, পোস্টার নিয়ে একটি মৌন মিছিল করে এলাকাবাসী। এই সময় এলাকাবাসী ছাড়াও স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।

জাহিদ হত্যাকান্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জ থানার ওসি খন্দকার একলাস উদ্দিন বলেন, জাহিদের পিতা আবু সাইদ ১১ জনকে আসামী করে মামলা করেছে। ১ জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য গত ১৯ অক্টোবর শনিবার সকালে আবু সাইদের পরিবারের সাথে প্রতিপক্ষ মগবর আলী ও ভেবল সরদারের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সাইদ ও তার ছেলে জাহিদ আহত হলে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরর্বতীতে জাহিদের মৃত্যু হয়।

আব্দুল মান্নানের বাসায় ককটেল নিক্ষেপ

0

নিউজ৩৯♦ ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মান্নানের বাসায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার আনুমানিক সকাল ১১টার দিকে তার ধানমণ্ডি-১ এর ২৩/এ বাসার সামনে এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বাসার নিরাপত্তারক্ষী শাহজাহান জানান, ৪/৫টি মোটরসাইকেলে চড়ে ৮/১০ জন দুর্বৃত্ত বাসার প্রধান দু’টি ফটকের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে মাথায় হেলমেট থাকায় তাদেরকে চেনা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের ধানমন্ডির বাসায় ২টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একটি ককটেল তার বাসভবনের দেওয়ালে এবং অপরটি বাসার সামনে বিস্ফোরিত হয়। এ সময় বাড়ির সদস্যসহ স্থানীয় জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্ধ করেছে।

দোহার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

0

অবশেষে গঠিত হলো দোহার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। বৃহস্পতিবার সন্ধায় ঢাকা জেলা ছাত্রলীগ, দোহার উপজেলা ছাত্রলীগ, জয়পাড়া কলেজ ছাত্রলীগের কমিটি ও দোহার পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

দোহার উপজেলা ছাত্রলীগের কমিটি ছাড়াও জয়পাড়া কলেজ ছাত্রলীগের কমিটি ও দোহার পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

দোহার উপজেলা ছাত্রলীগের নতুন এই কমিটিতে হাবিবুর রহমান হাবিব সভাপতি ও রাজীব শরিফ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান অনু ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দীন ইসলাম।

এছাড়া জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন শান্ত ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন উদয় আহমেদ।

এছাড়া দোহার পৌরসভায় আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসাবে আছেন রাসেল আকন্দ। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে আছেন জাহাঙ্গির আলম জয়।

নবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ১

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির সীমানা বিরোধের জের ধরে জাহিদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত জাহিদ উপজেলা কিরিঞ্চি গ্রামের আবু সাইদের ছেলে। এ ঘটনায় ভেবল সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর শনিবার সকালে আবু সাইদের পরিবারের সাথে প্রতিপক্ষ মগবর আলী ও ভেবল সরদারের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সাইদ ও তার ছেলে জাহিদ আহত হলে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা সামাজিক ভাবে মিমাংসার করার আশ্বাস দিলে আবু সাইদ পরিবার নিয়ে সন্ধ্যার দিকে আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরার পথে, আগে থেকে ওঁত পেতে থাকা মগবর আলী ও ভেবল সরদারের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালায়। এসময় জাহিদকে ইট দিয়ে আঘাত করে শরীর থেতলে দেয় এবং লঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় আবু সাইদ (৫২), তার ছেলে জাহিদ (২৩), আরেক ছেলে নাহিদ (২০), স্ত্রী জোৎস্না বেগমকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুত্বর আহত জাহিদের অবস্থা আশংঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করেন। এবিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভেবল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার এখলাস উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পিতা আবু সাইদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঈদ পূণমিলনী ও জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান উপলক্ষে রবিবার সকাল ১১টায় নবাবগঞ্জ শহীদ মিনার চত্বরে নবাবগঞ্জ উপজেলা বিএনপি এক সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আল ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

সমাবেশে বক্তারা, নিবার্চনকালীন নির্দলীয় সরকার ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার দাবি জানান। তৃণমূল নেতাকর্মীদের ২৫ অক্টোবর থেকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে প্রস্তত থাকার আহবান রাখেন।

সভায় আবু আশফাক বলেন, আওয়ামী লীগ হত্যা গুমের রাজনীতি করে এখন ভোট কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। আগামীতে জনগণই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবে।

সমাবেশে জাতীয় পার্টির উপজেলা যুগ্ম আহবায়ক শেখ মহসীন নিলু ও যুব সংহতির সহ সভাপতি সেলিম শিকদারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী খন্দকার আবু আশফাকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি আ. ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, করিম বেপারি, যুবদল ভারপ্রাপ্ত সভাপতি শিহাব কামাল, সাধারণ সম্পাদক কে এম পবন, ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম প্রমুখ।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার

0

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে অবাধে মা ইলিশ ধরে উপজেলার বাজার গুলোতে অবাধে বিকি-কিনি হচ্ছে । প্রশাসনের নাকের ডগায় এ সব মাছ অবাধে বিক্রয় হলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিরব ভূমিকা পালন করছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার মেঘুলা, নারিশা, জয়পাড়া, মুকসুদপুর, পল্লী বাজার, মৌড়া, গোড়াবন, ফুলতলা, কার্তিকপুর, মৈনট ঘাট, বাংলা বাজার, বাহ্রা, ধোয়াইর, লটাখোলা নতুন বাজার, পালামগঞ্জ, বৌ বাজার, সুতারপাড়া হলের বাজারসহ বিভিন্ন হাট-বাজার গুলোতে পদ্মার ইলিশ মাছ বিক্রি হতে দেখা যায়।

হলেরবাজারে দেখা যায় সকলের সামনে প্রকাশ্য বিক্রয় করা হচ্ছে পদ্মা থেকে আনা অনেক ইলিশ। নারিশা ঘাটে দেখা যায় প্রচুর ইলিশ বিক্রি করতে। অনেকে আবার ইলিশ মাছ শিকার করে বাজারে না এনে পরিচিত মানুষের বাড়ীতে বিক্রয় করে থাকে ।

১৩  অক্টোবর থেকে ২৩ অক্টোবর এ  ১০ দিনের জন্য ইলিশ মাছ ধরা, পরিবহন এবং বিপণন বন্ধ রাখার নির্দেশ রয়েছে। ইলিশের ভরা প্রজনন ও নির্বিঘেœ ডিম ছাড়ার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অথচ সরকারের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে দেদারছে মাছ ধরে অবাধে উপজেলার হাট-বাজারগুলোতে বিক্রি হওয়ায় সরকারে এ মহত উদ্যোগ বাধাগ্রস্থ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নারিশা ঘাট আড়তের এক মাছ ব্যবসায়ী জানান, মৎস কর্মকর্তাকে ব্যবসায়ীরা সবাই চিনে। তারা অভিযানে আসলে আমরা মাছ লুকিয়ে রাখি। চলে গেলে আবার বিকি-কিনি শুরু হয়।

ঝনকি গ্রামের মন্জুর খান জানান, গত শুক্রবার ও উপজেলার হলের বাজারে ডিম ওয়ালা অনেক   ইলিশ মাছ বিক্রি হতে দেখেছেন।
উপজেলা ক্ষেত্র সহকারী আবু ইদ্রিস আহম্মেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেদককে মাছ ব্যবসায়ীদের ধরিয়ে দিতে বলেন।

উপজেলা সহকারী মৎস কর্মকর্তা জাকির হোসেন জানান, নিয়মিত অভিযান চলছে। কোথাও ইলিশ মাছ পাওয়া যায়নি।
উপজেলা মৎস কর্মকর্তা আকলিমা আকলিমা আকতার জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছ বিক্রির বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকায় আব্দুল গফুর (৬০) ও আলমগীর পত্তনদার (৩৫) নামে ২ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রাম থেকে মাদক দ্রব্যসহ তাদের আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আব্দুল গফুর উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ও আলমগীর পত্তনদার একই গ্রামের মৃত নাসির পত্তনদারের ছেলে।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ পেয়ে শনিবার সকালে উপজেলার পশ্চিম বাহ্রা রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ পুরিয়া গাঁজাসহ আব্দুল গফুরকে পুলিশ আটক করে।

অপর দিকে একই গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আলমগীর পত্তনদারকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ’র ভ্রাম্যমান আদালত আলমগীর পত্তনদারকে ১ বছর ও আব্দুল গফুরকে ৯ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।