নবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ১

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির সীমানা বিরোধের জের ধরে জাহিদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত জাহিদ উপজেলা কিরিঞ্চি গ্রামের আবু সাইদের ছেলে। এ ঘটনায় ভেবল সরদার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর শনিবার সকালে আবু সাইদের পরিবারের সাথে প্রতিপক্ষ মগবর আলী ও ভেবল সরদারের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবু সাইদ ও তার ছেলে জাহিদ আহত হলে তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা সামাজিক ভাবে মিমাংসার করার আশ্বাস দিলে আবু সাইদ পরিবার নিয়ে সন্ধ্যার দিকে আহতদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরার পথে, আগে থেকে ওঁত পেতে থাকা মগবর আলী ও ভেবল সরদারের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালায়। এসময় জাহিদকে ইট দিয়ে আঘাত করে শরীর থেতলে দেয় এবং লঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় আবু সাইদ (৫২), তার ছেলে জাহিদ (২৩), আরেক ছেলে নাহিদ (২০), স্ত্রী জোৎস্না বেগমকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুত্বর আহত জাহিদের অবস্থা আশংঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

পুলিশ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করেন। এবিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভেবল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত খন্দকার এখলাস উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের পিতা আবু সাইদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...