নবাবগঞ্জে আশফাক গ্রুপে মান্নান সমর্থকদের মিছিল

0

বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় দিনে বান্দুরায় একসাথে অবরোধের পক্ষে মিছিল করেছে উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক গ্রুপের নেতাকর্মীরা। এ সময় আব্দুল মান্নানের ঘনিষ্ঠজন বলে পরিচিত পান্নু চেয়ারম্যানকেও মিছিলে অংশ নিতে দেখা যায়।

এ ব্যাপারে আবু আশফাকের প্রেস সচিব মোখতার আহমেদ নিউজ৩৯কে জানান, আগামীতে আন্দোলন সংগ্রাম জোরালো করতে ঐ পক্ষের অনেক নেতা-কর্মীই আমাদের সাথে যোগ দিচ্ছেন। এছাড়া শোল্লা, টিকিটপুর, বারুয়াখালী ও আগলাতে অবরোধের সমর্থনে মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে মান্নানপন্থী বলে পরিচিত পান্নু চেয়ারম্যান ও আসফাক পন্থী বলে পরিচিত হিল্লোল চেয়ারম্যান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এই সময় দুই গ্রুপের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেয়।

এছাড়া শোল্লা, টিকিটপুর, বারুয়াখালী ও আগলাতে পৃথক পৃথক ভাবে অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

জয়পাড়ায় বিএনপির ঝটিকা মিছিল

0

অবরোধের সমর্থনে দোহার উপজেলা বিএনপির মান্নানপন্থিরা বৃহস্পতিবার দুপুরে জয়পাড়া বাজারে এক ঝটিকা মিছিল করে। জয়পাড়া ক্লিনিক থেকে শুরু হওয়া এই মিছিল জয়পাড়া বাজারের ব্রীজে এসে শেষ হয়। এইসময় পুলিশ রাকিব নামে এক বিএনপি কর্মীকে আটক করে।

বিএনপি ও ১৮ দলের ডাকা অবরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার দুপুরে এই মিছিলের জন্য জড়ো হতে তাকে বিএনপি নেতাকর্মীরা। বিকাল সাড়ে তিনটার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মীসহ এই ঝটিকা মিছিল জয়পাড়া ক্লিনিকের বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়। জয়পাড়া ব্রীজের সামনে এসে পুলিশ মিছিলের গতি রোধ করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ রাকিব নামে এক জনকে গ্রেফতার করে।

নবাবগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা

0

অবরোধের প্রথম দিন মঙ্গলবার নবাবগঞ্জ কায়কোবাদ চত্বরে ব্যারিকেট দিয়ে গাড়ি ভাংচুর করায় বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার আবু আশফাক সমর্থিত ৫০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ। 

ঐ ঘটনার পর থেকে র‌্যাব-পুলিশের যৌথ অভিযোনে বুধবার বিকেল পর্যন্ত ৪ বিএনপি কর্মীকে আটক করা হয়। এদিকে গ্রেপ্তার আতংকে ঘর ছাড়া বিএনপি নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে।আবু আশফাক অভিযোগ করেন, পুলিশ নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়ে ভীতি সৃষ্টি করছে। নেতাকর্মীদের না পেয়ে পরিবারের লোকজনের সাথে দূর্ব্যবহার করছে এবং কয়েকজনের মটরসাইকেল নিয়ে গেছে।

এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জয়পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে গুলি বর্ষণের অভিযোগ

0

বিশেষ সংবাদদাতা, নিউজ৩৯.নেট ♦ দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে এবং এতে ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে  সিরাজুল ইসলাম নামে  এক ব্যাক্তি।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম জানান,  প্রতিপক্ষ একই  এলাকার স্থানীয় আলম বস্তত্রালয়ের মালিকের ফুপু এবং আমার নানী হাফছা খাতুনের নিকট থেকে রেজিস্ট্রি ছাড়া জমিটি আমরা ক্রয় করি। বিষয়টি সবাই জানে। আর এভাবেই দীর্ঘ ৮০ বছর আমরা বাস করে আসছি। কিন্তু সম্প্রতি আলম হোসেন এবং কিছু প্রভাবশালী এ জমিটি দখল করতে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুর ২টার দিকে কয়েকজন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী তার বাসায় এসে   স্ত্রী নাজমা আক্তার (৩৫), বড় ভাই বাদশা (৫৫), ভাবি সামলো বিবি (৪২),ছেলে  সিফাত (১২) কে মারধর করে আহত করে। এছাড়া তারা ৩ রাউণ্ড  গুলি বর্ষণ করেছে বলেও তিনি অভিযোগ করেছেন। প্রতিপক্ষরা প্রভাবশালীদের আশ্রয় নেওয়ায় তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।

এ ব্যাপারে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল জানান, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তারা তদন্ত করবেন। 

অবরোধে নবাবগঞ্জে মান্নান সমর্থকদের ধাওয়ায় পুলিশ ভ্যান দোকানে

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে শুরগঞ্জে, আগলা, গালিম্পুরে রাস্তা অবরোধ করে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান পন্থী নেতাকর্মীরা। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার  পুলিশের পিকআপ ভ্যান আগলা ব্রীজ এলাকায় অবরোধকারীদের ধাওয়া করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতর ঢুকে পড়ে। রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারণ সম্পাদক হারুনর রশিদের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের আগলা ব্রীজের ঢালে বিক্ষিপ্ত ভাবে রাস্তায় অগ্নিসংযোগ, পাইপ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত নেতাকর্মীরা।

এসময় পুলিশের সাথে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। দু’ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ইটপটকেল নিক্ষেপ করে। আধাঘন্টাব্যাপি চলে এ সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের পিকআপ ভ্যান আগলা ব্রীজ এলাকায় অবরোধকারীদের ধাওয়া করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভিতর ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয় নি।

এছাড়া উপজেলার বান্দুরা, কলাকোপা, শোল্লা, কৈলাইল এলাকার বিভিন্ন সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের হটিয়ে দেয়।

এ ব্যাপারে আব্দুল মান্নানের রাজনৈতিক সচিব রফিকুল ইসলাম নিউজ৩৯-কে বলেন, ঢাকা জেলা সভাপতি আব্দুল মান্নানের নির্দেশ দোহার, নবাবগঞ্জ, ধামরায়, কেরাণীগঞ্জ , সাভার ও আশুলিয়ায় করেছে ১৮ দলীয় নেতা – কর্মীরা। অবরোধের দ্বিতিয় দিনে শুরগঞ্জে দলীয় কার্যালয়ের সামনেও রাস্তা অবরোধ করে বিএনপি।

এছাড়া ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের ডাল ও ইট ফেলে ব্যারিকেড দেয় বিএনপি নেতাকর্মীরা। সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও রফিকুল ইসলাম জানান।

নবাবগঞ্জে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় সৃষ্টি টেলিকম এন্ড লাইব্রেরীর মালিক সবুজ (৪২) কে ছুরিকাঘাত করে ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। ২৫ নভেম্বর সোমবার গত রাত সাড়ে ৯টার দিকে গালিমপুর বাজার থেকে তার নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উপজেলার সোনাবান উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সবুজ গালিমপুর গ্রামের কাশেম মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গালিমপুর বাজারের ব্যবসায়ী সবুজ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সোনাবান উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের সামনে পৌছলে ওঁৎ পেতে থাকা ৬/৭ জন মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে ঘেরাও করে।

দূর্বৃত্তরা প্রথমে সবুজের হাতে থাকা একটি ল্যপটপ ছিনিয়ে নেয়। পরে তার সাথে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সবুজের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে ডাক চিৎকার দিলে দূর্বৃত্তরা তার পেটে চাকু ঢুকিয়ে দেয় এবং টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে আসলে সবুজকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা ব্যবসায়ী সবুজকে অজ্ঞান অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নবাবগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

নবাবগঞ্জে বাসায় বাসায় পুলিশের তল্লাশী

0

আছিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে উত্তপ্ত ছিল নবাবগঞ্জ। মিছিল, রাস্তা অবরোধ ও গাড়ী ভাংচুর করেছে অবরোধ সামর্থন কারীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং একটি মটর সাইকেল আটক করে। এসময় রাস্তায় যান চলাচল সম্পূর্নরুপে বন্ধ হয়ে যায়।

অবরোধের দ্বিতীয় দিনে সকালেই রাস্তায় অবস্থান নেয় নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের সমর্থকরা। সকাল ৭টার দিকে নবাবগঞ্জের শোল্লা বাজারের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আসফাক সমর্থকরা। এসময় হিউম্যান হলার ও ব্যাটারী চালিত অটোরিক্সা ভাংচুর করে অবরোধ কারীরা। পুলিশ আসলে অবরোধকারীরা ছত্রভংঙ্গ হয়ে যায়।

এর পর সকাল আটটার দিকে শিকারীপাড়া বাজারের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অবরোধ সমর্থকরা। এরপরে বারুয়াখালী বাজারের কাছে সকাল ১১টায় টায়ার জ্বালায় অবরোধকারীরা। এসময় তারা দুইটি ইজি বাইক ভাংচুর করে।

এছাড়াও নবাবগঞ্জের বান্দুরা, টিকিটপুর, গালিমপুরে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে অবরোধ সামর্থনকারীরা। এসময় কিছু অটোরিক্সা ও গাড়ী ভাংচুর করে অবরোধ কারীরা।

পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাসী চালিয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ দূর্জয়ের কাশিমপুরে বাসায় তল্লাসী চালায় পুলিশ। এসময় তাকে না পেয়ে তার মটর সাইকেল আটক করে পুলিশ।

নিউজ৩৯ এর পক্ষ থেকে নবাবগঞ্জ পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

দোহারে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

0

১৮ দলিয় জোটের ডাকা অবরোধের প্রতিবাদে দোহার উপজেলা আওয়ামী লীগ বুধবার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দোহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই সভায় বিএনপি ও জামায়াতের অবরোধের কঠোর সমালোচনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খান। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট মানুষের ভাগ্য নিয়ে ছিনি মিনি খেলছে। এই খেলা আর সহ্য করা হবে না। আগামী নির্বাচনে এই এলাকার মানুষ ভোট দিয়ে সরকার হিসাবে আবার আওয়ামী লীগকেই নির্বাচিত করবে। এবং আওয়ামী লীগ যাকে মনোনায়ন দিবে দোহার উপজেলা আওয়ামী লীগ তার জন্যই কাজ করে যাবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, যাদের বিরুদ্ধে ৭১ এ অস্ত্র ধরেছি, আজ তাদের আমরা জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়তে দেখি। এটা খুব দুঃখ জনক। ৭১ এ দোহারপজেলায় এমনও রেকর্ড আছে যে মা- মেয়েকে একসাথে ধর্ষন করেছে এই নরপশুরা। আজ সময় এসেছে রুখে দাড়ানোর। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে এই জামায়াত-বিএনপির জোটকে আবার পরাজিত করতে হবে।

এইসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার ডাক্টার বোরহান উদ্দিন। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ন আহম্মেদ, জয়পাড়া কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক আওলাদ হোসেন, দোহার পৌর ছাত্রলীগের  আহ্বায়ক রাসেল আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নবাবগঞ্জে অবরোধে গাড়ি ভাংচুর, গ্রেফতার

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিন ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬টি গাড়ি ভাংচুর করেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর মহাকবি কায়কোবাদ চত্বরে স্বাধীনতা ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার আবু আশফাকের নেতৃত্বাধীন উপজেলা বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অটোবাইক ও হিউম্যানহলারসহ ৫/৬ টি গাড়ি ভাংচুর করে এবং একটি বোমা বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ পড়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এবং পুলিশ তাদের ওপর লাঠিচার্চ করে। এসময় বিএনপির ৪ কর্মীকে আটক করে পুলিশ। এরপর বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, এলাকায় ১ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে সকাল থেকে দূর-পাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা বাগমারা তেঁতুল তলায় সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

নবাবগঞ্জে বিএনপির সড়ক অবরোধ

0

বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে শুরগঞ্জে রাস্তা অবরোধ করে আব্দুল মান্নান পন্থী নেতাকর্মীরা। এসময় রাস্তায় যান চলাচল সম্পূর্ন রুপে বন্ধ হয়ে যায়। নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন ও সাধারন সম্পাদক হারুনর রশিদের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

তফসিল ঘোষনার প্রতিবাদে কাল ৪৮ ঘন্টার অবরোধের ডাক দেয় বিএনপিসহ ১৮ দলীয় জোট। এরই মধ্যে কাল রাতে বিক্ষোভ মিছিলও করে উপজেলা বিএনপির এই অংশ। অবরোধের প্রথম দিনে শুরগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে সকালে রাস্তা অবরোধ করে বিএনপি। এছাড়া ঢাকা নবাবগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ও ভারি বস্তুদিয়ে ব্যারিকেড দেয় বিএনপি নেতাকর্মীরা। এসময় কোন গাড়ি ভাংচুর করা হয়নি। এই সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে রাস্তার যান চরাচল স্বাভাবিক করে। এই সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।