নবাবগঞ্জে ডাকাত আটক

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলায় নাসির (৩২) নামে গুলিবিদ্ধ আহত এক ডাকাততে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলা পথেরডাঙা এলাকায় প্রধান সড়কের ব্রীজের নিচ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাসির গোপালগঞ্জ জেলার গঙ্গারামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে দোহারের উত্তর শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আক্তার খালাশী তার ব্যবহৃত প্রাইভেটকার যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথেরমধ্যে নবাবগঞ্জ উপজেলার পথের ডাঙা এলাকার প্রধান সড়কে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল অস্ত্রধারী ডাকাত তার গাড়ীর গতিরোধ করে। এসময় আক্তার খালাশী তার লাইচেন্সকৃত বন্দুক দিয়ে ফাঁকা গুলিছোড়ে। সকালে পথচারীরা ঐ এলাকার ব্রীজের নিচে নাসিরকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

এসময় তার পেটের দিকে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ তাকে আটক করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শান্তির জন্য খালেদা জিয়া নির্বাচনে আসবেন: সালমা ইসলাম

0

নিউজ৩৯ ♦ দেশের শান্তির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে আসবেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নতুন মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন, রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারা। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

সালমা ইসলাম বলেন, সরকার চেষ্টা করছে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে। আমাদের বিশ্বাস বিএনপি নির্বাচনে আসবে। তিনি বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি উদার। বর্তমান প্রধানমন্ত্রীও উদার। আমি আশা করছি গণতন্ত্র রক্ষা করতে, দেশের শান্তির জন্য খালেদা জিয়া নির্বাচনে আসবেন, দেশ বাঁচাবেন।

সালমা ইসলাম বলেন, নির্বাচন যেন সঠিকভাবে হয় সেটাই চ্যালেঞ্জ। আমরা সর্বদলীয় সরকারে এসেছি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে, যে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রসঙ্গে কাজী জাফরের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় জাফর সাহেব অভিমান করেছেন। আমাদের চেয়ারম্যান অভিমান ভুলিয়ে তাকে দলে আনতে পারবেন।

ঢাকা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১জন

0

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১জন। এদের মধ্যে ৮ জনই নতুন মুখ। তাদের অনেকেই কেন্দ্রীয় ছাত্রলীগ যুবলীগের সাবেক ও বর্তমান নেতা।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নবাবগঞ্জের আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দোহারের নির্মল রঞ্জন গুহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় আইনজীবী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দীন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনার কলি পুতুল।

এদের মধ্যে ২ জন আছেন আপন ভাই। তারা হলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নির্বাচন দিন: দোহারে নাজমুল হুদা

0

বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন দিন। আপনি যদি একটি দলের প্রধান হয়ে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকেন, তাহলে কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়।

গতকাল বিকাল ৫টায় দোহার উপজেলার বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা ছাত্রদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজমুল হুদা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা রাজপথে আন্দোলন করতে জানি। আমাদের দাবি না মানা হলে শিগগিরই কর্মসূচি দিয়ে রাজপদ উত্তপ্ত করা হবে।’ রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সবার অভিভাবক। আপনি জনগণের স্বার্থে চলমান সহিংসতা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সংলাপে বসার উদ্যোগ দিন।

দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএস সেন্টু ভূঁইয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক খালেকুজ্জমান জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ সাত্তার, নজরুল ইসলাম মেছের, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জাহাঙ্গীর বেপারী, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মেরাজ খালাসী, হিটু মোল্লা, কামাল মোড়ল, লুত্ফর শিকদার, শাহিন শিকদার প্রমুখ।

দোহারের মইতপাড়ায় ডাকাতি : লক্ষাধিক টাকার মালামাল লুট

0

শাহিন / সবুজঃ নিউজ৩৯ : বুধবার কাল রাতে মুকসুদ পুর ইউনিয়নের মইতপারা গ্রামের আঃ ওহাব উদ্দিনের বাড়িতে এক ডাকাতির ঘটনা ঘটে । এতে বাড়ির লক্ষাধিক টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় ।স্থানীয় সুত্রে জানা যায় , বুধবার  রাত ২.১৫ মিনিটে বাড়িতে ৮-১০ জনের এক ডাকাত দল প্রবেশ করে বাড়ির লোকদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে লুট পাট চালায় । এসময় বাড়ি থেকে ১,১০,০০০/= টাকা , ২ টি মোবাইল সেট , ১ টি টিভি , ১ টি ডিভিডি ,৬ টি কম্বল সহ দামিদামি বেশ কিছু কাপড় নিয়ে যায় । উল্লেখ্য যে বেশ কিছু দিন আগে এই বাড়ির পাশের ২ টি বাড়ি থেকেও ডাকাতির ঘটনা ঘটেছিল । তবে এই ক্ষেত্রে ফুলতলা পুলিশ ফাঁড়ী তেমন তৎপর নয় বলে এলাকাবাসী মনে করে।  

নাজমুল হুদার মতো বিএনপির সংস্কারপন্থীরা শর্ত মেনে ফিরছেন

0

বিশেষ সংবাদদাতা৩৯ঃ
ভবিষ্যতে বিশ্বাসঘাতকতা না করার শর্ত মেনে বিএনপিতে ফিরতে রাজি হয়েছেন দলের সংস্কারপন্থী বলে চিহ্নিত নেতারা। এদিকে এ শর্ত মানলে খালেদা জিয়াও তাদের দলে ফিরিয়ে নিতে সম্মত আছেন বলে জানা গেছে। সূত্র জানায়, আন্দোলন সংগ্রামকে সফল করতে এ মাসেই সংস্কারপন্থীদের দলে ফেরানোর ব্যাপারে শিগগিরই খালেদা জিয়া আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।এছাড়া ঢাকা জেলায় আন্দোলন স্তিমিত হওয়ায় ও কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দেওয়াতে নাজমুল হুদা, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস এই ত্রয়কে নিয়ে ছক আকছেন খালেদা জিয়া। আবার বর্তমানে ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজে স্বশরীরে কোন আন্দোলনে থাকছেন না বলে অভিযোগ রয়েছে।  সম্প্রতি শুক্রবার দোহারে তারেক জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে নাজমুল হুদার যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন নাজমুল হুদা নিজেই। এই ক্ষেত্রে গাজীপুর জেলার দায়িত্ব পাবেন খন্দকার তানভীর আহমেদ সিদ্দিকী। সেক্ষেত্রে খালেদা জিয়া নাজমুল হুদা, তানভীর আহমেদ সিদ্দিকীসহ অপরাপর নেতাদেরকে তৃণমূল নেতাদের সাথে নিয়ে নিজেদেরকে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া এই সব নেতার রয়েছে নিজস্ব জনপ্রিয়তা; যা ভবিষ্যৎ নির্বাচনে দল উপকৃত হবে বলে মনে করে নীতি নির্ধারকরা।
সূত্র জানায়, সম্প্রতি আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা বলে চিহ্নিত তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু মন্ত্রী পরিষদে স্থান পাওয়ায় বিএনপির সংস্কারপন্থীদের মধ্যে ‘নিজেদের জন্য কিছু করতে হয়’ ভাবনা শুরু হয়। এরই সূত্র ধরে ধানমণ্ডি ও গুলশানে অন্তত চার দফা বৈঠক করেন তারা। বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক জহির উদ্দীন স্বপন বৈঠকগুলো সমন্বয় করেন। মফিকুল হাসান তৃপ্তি, সরদার সাখাওয়াত হোসেন বকুল, দেলোয়ার হোসেন দুলু, আহসান হাবীব লিংকন, জিয়াউল হক মোল্লা, রেজাউল বারী ডীনা, নজির হোসেন, এসএ সুলতান টিটু ও গোলাম মোহম্মদ সিরাজসহ অন্তত ১৫-২০ জন সংস্কারপন্থী নেতা অংশ নেন।জানতে চাইলে জহির উদ্দীন স্বপন গণমাধ্যমকে বলেন, ক্ষমতাসীন দল যেমন চিহ্নিত সংস্কারপন্থী আমির হোসেন আমু ও তোফায়েল আহমদকে মন্ত্রিসভায় স্থান দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করেছে। তেমনি দেশনেত্রী সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া ডাক দিয়েছেন। তার এই ডাকে সাড়া দিতে যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত আছি। ভবিষ্যতে দলের সঙ্গে আবারও কেউ বিশ্বাস ঘাতকতা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বপন বলেন, প্রশ্নই ওঠে না। অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নেই। আমরা বিনা শর্তেই দলের জন্য কাজ করতে রাজি। আমরা বিএনপির কর্মী। জাতির এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর নির্দেশে সর্বাত্মক সক্রিয়তা প্রদর্শন করতে চাই। সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অতীতে আমার নেতা ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দলে ফেরার ব্যাপারে তিনি যে শর্ত দেবেন তা পালন করতে রাজি আছি। ভবিষ্যতে ভুল করব কিনা এ ধরনের প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে অভিজ্ঞতা থেকে বলব, এ ধরনে ভুল আর হবে না। রাজনীতিতে একই ভুল বার বার হয় না।সূত্র জানায়, আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য সরকারের পক্ষ থেকেও বিএনপির সংস্কারপন্থীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের বেশ কয়েকজনকে বাগানোর জন্য শুরু হয় তৎপরতা। এ ক্ষেত্রে কয়েকজনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মহলের ‘লেনদেন’-এর কথাবার্তা হয় বলে দাবি করেন বিএনপির সংস্কারপন্থী কয়েক নেতা। এ পর্যায়ে বিএনপির সঙ্গে যোগাযোগ আছে সংস্কারপন্থীদের এমন কয়েকজন দলের মহাসচিবকে বিষয়টি জানান।সূত্র মতে, সরকারের পক্ষ থেকে যোগাযোগ হচ্ছে এ ধরনের বার্তা পাওয়ার পর মহাসচিবসহ বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে বিষয়টি জানান। পাশাপাশি তারা এও বলেন যে সংস্কারপন্থীরা বিনা শর্তে বিএনপিতে ফিরতে চায়। এরপর খালেদা জিয়া বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করে তাদের ব্যাপারে নমনীয় হন। তবে তিনি বার্তাবাহকের মাধ্যমে জানতে চান, সংস্কারপন্থীরা ভবিষ্যতে আর কোনো বিশ্বাসঘাতকতা করবে কিনা? খালেদা জিয়ার এ ধরনের মনোভাব সংস্কারপন্থীদের জানিয়ে দেয়া হলে তারা জানান, যে কোনো শর্তে দলে ফিরতে রাজি আছেন তারা।

নবাবগঞ্জে প্রাথমিক সমপনী পরীক্ষা শুরুর দিনে অনুপস্থিত ৩২২

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, প্রথম দিনে নবাবগঞ্জ উপজেলায়  সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় প্রথম দিনে ৩২২ জন অনুপস্থিত ছিল।

উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. জাহিদুল কবির তুহিন জানান, বুধবার প্রথম দিনে উপজেলার ১৪টি ইউনিয়নের ১৬টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমপনীতে ৭৪৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৭১০৯ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ৩০৭। অন্যদিকে ইবতেদায়ীতে ২৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১৫ জন। মোট অনুপস্থিতি ৩২২ জন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান জানান, পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

দোহারে ডাকাতির প্রস্ততির সময় ডাকাত গ্রেফতার

0

নিউজডেস্ক ♦ ঢাকার দোহার উপজেলায় নিকড়ার গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে মো. ছগীর হোসেন (২৮) ও আসাদ ওরফে কামাল (২৫) নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার রাত ১টার দিকে উপজেলার নিকড়ারচক গোবিন্দপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসাদ ওরফে কামাল নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের হযরত আলী ও মো. ছগীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার তেনীখানি গ্রামের আ. রউফ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১টায় সুতারপাড়া ইউনিয়নের নিকড়ারচকে দোহার-গোবিন্দপুর সড়কে ৮-১০ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় কলাগাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে মো. ছগীর ও আসাদ ওরফে কামাল নামে দুই ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। দোহার থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়েছে তাদের। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে।

কমল হালদারের কবিতা: অবাক ব্যাপার

0

অবাক ব্যাপার

কমল হালদার

অ্যাডমিট কার্ড আটক হলে-
বাহঃ বাহঃ কি চমৎকার
কোচিং ফি উঠবে নিশ্চয়
ভেবে খুশি হেড মাষ্টার।

মানুষ গড়ার কারিগড়
করছে কি কারবার
মানবতা চুলোয় যাক
টাকা পয়সাই আসল ব্যাপার।

অভিভাবক চাক বা না চাক
নিয়ম নীতি স্বেচ্ছাচার
সরকারী অ্যাডমিট কার্ড (সমাপনী)
তাও আটকায় হেড মাষ্টার।

শিশু মনে টাকার বীজ
বুনে জ্ঞানপাপী লোভী স্যার
টাকা ছাড়া নাই গতি
দেখায় কুপথের প্রবেশদ্বার।

ছাত্ররা হয় সন্ত্রাসী
রাস্তাঘাটে অনাচার
লাথি মারে স্যারের বুকে
সবাই বলে অবাক ব্যাপার!

দোহার–নবাবগঞ্জে মান্নান সমর্থকদের দোয়া দিবস পালন

0

দোহার-নবাবগঞ্জে বিএনপি’র ঢাকা জেলা সভাপতি আব্দুল মান্নানের নেতা-কর্মিরা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ প্রমাণীত হওয়ায় ও বেখসুর খালাশ পাওয়ায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করে এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে।

নবাবগঞ্জ  উপজেলার আগলা, গালিম্পুর ও দোহার উপজেলার বানাঘাটা জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোঃ রফিকুল ইসলাম। তিনি আরও বলেন,  রাষ্ট্রীয় ষড়যন্ত্র ব্যার্থ হওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে কেন্দ্রীয় নেতাদের মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া আশুলিয়া, কেরাণীগঞ্জ, ধামরাই ও সাভারেও একই কর্মসূচী পালন করা হয় বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।