নবাবগঞ্জ কালচারাল সোসাইটি ইউকের অভিষেক অনুষ্ঠিত

0

গত ১৬ নভেম্বর শনিবার পূর্ব  লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ কালচারাল সোসাইটি ইউকের অভিষেক অনুষ্ঠান। সংগঠনের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম আসাদুজ্জামান বুলবুলের সংঞ্চালনায় তিন পর্বেও অনুষ্ঠানমালায় ব্যারিষ্টার আবু ইলয়াম প্রথমে তুলে ধরেণ নবগঠিত সোসাইটির  মূল উদ্দেশ্যে এবং ভবিষ্যত কার্যকলাপ।

বিদেশের মাটিতে নিজেদের সাংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের জাতীয় দিবস তথা ভাষা দিবস, বিজয় দিবস গুলো পালন করা এবং তাহা নতুন প্রজম্মেও কাছে তুলে ধরা এবং চর্চা করা হবে এন,সি,এস (নবাবগঞ্জ কাল্চারাল সোসাইটি) ইউকের অন্যতম কার্যক্রম। নবাবগঞ্জ উপজেলা সম্পর্ক ঐতিহাসিক এবং তথ্যবহুল বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির  অন্যতম সদস্য এম আবুল বাসার।

এছাড়া সংগঠনের দিক নির্দেশনা মূলক এবং নবাবগঞ্জ  উপজেলার ঐতিহ্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান, হাবিবুর রহমান খোকন, সোহেল কাজী প্রমুখ।

দ্বিতীয় পর্বে ব্যারিষ্টার জাহাঙ্গীর আলমসহ অনেকে কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের মধ্যে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে। অনুষ্ঠানের তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত এবং বিলেতে বসবাসরত সংগীত শিল্পিবৃন্দ।

ক্লোজআপ ওয়ান বিজয়ী নোলক বাবুসহ সংগীত পরিবেশন করে শিল্পী আকাস সাত্তার, মিলন, মুনসুরুল করিম প্রমূখ।

এন,সি,এস (নবাবগঞ্জ কাল্চারাল সোসাইটি) ইউকের সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাজ্যে বসবাসরত আগ্রহীদের ০৭৯৬১৮০০৬৮১ ও ০৭৯০৪৬৯৩৩৯৯ নাম্বারে ফোন করতে অনুরোধ করা হয়েছে।

 

দোহারে যুবলীগের অবরোধ বিরোধী মিছিল

0

ফয়েজ ইমরান বিএনপির টানা ১৩১ ঘন্টা অবরোধের শেষের দিনে সন্ধায় দোহার উপজেলা যুবলীগের উদ্যোগে এক অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। দোহার যুবলীগের সভাপতি ভিপি আলমাস উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা এই মিছিলে অংশ গ্রহন করেন।

যুবলীগ সভাপতি ভিপি আলমাস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়নের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামায়াত বিরোধী স্লোগান এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগান দেয়া হয়। প্রায় শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মিছিলটি দোহার উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে লটাখোলা করম আলীর মোড় হয়ে আবার উপজেলা আওয়ামী লীগের অফিসে এসে শেষ হয়। এই সময় আরো উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার সমিতির সেক্রেটারি শফি আহম্মেদ, সালাউদ্দিনসহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ: হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

0

আসিফ/ শাহীনঃ নবাবগঞ্জে  ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান সমর্থকদের সাথে পুলিশের  সংর্ঘষের সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নবাবগঞ্জ উপজলোর বক্সনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ আলম (৪৮) মারা গিয়েছেন। আহত হয়েছেন ওসি মাসুদ করিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত থেকে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজলোর শুরগঞ্জে বিএনপি’র  র্কাযালয়ের সামনে থেকে অবরোধ সমর্থনে আব্দুল মান্নান সমর্থিত বিএনপি ও ১৮ দলীয় জোট একটি মিছিল বের হয়। এ সময় মিছিল থেকে ২টি ইজি বাইক ও যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করা হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে নেতা-কর্মিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম ইটের আঘাতে আহত হন। এ সময় পুলিশ ও জোটের নেতা-কর্মিরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় বিএনপি নেতা মোঃ আলম(৪৮) মাটিতে পড়ে যান। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। তার স্ত্রী শাহিনুল আলম উপজেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক।
এ ব্যাপারে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান এবং নবাবগঞ্জ উপজেলা সভাপতি আবেদ হোসেন পুলিশের আক্রমণকে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে ওসি মাসুদ করিম নিউজ৩৯কে জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে কইলাইল ইউনিয়ন যুবদল যুগ্ম-সম্পাদক মামুনকে আটক করা হয়েছে।

নবাবগঞ্জে আশফাকের বিক্ষোভ মিছিল

0

নিউজ৩৯♦ নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থিত নেতাকর্মীরা ১৮ দলীয় জোটের  ডাকা ১৩১ ঘণ্টার অবরোধের সমর্থনে বুধবার বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে। নবাবগঞ্জ উপজেলার শোল্লা, শিকারীপাড়া, বারুয়াখালী ও বান্দুরায় রাস্তায় টায়ার  জ্বালিয়ে অবরোধ করে অবরোধকারীরা।

নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে বিক্ষিপ্ত সংর্ঘষ, গাছ কেটে ও টায়ারে জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।
বুধবার সকাল ৭ টায় উপজেলার কলাকোপায় রাস্তা অবরোধ করে নেতা কর্মীরা। সকাল দশটার দিকে উপজেলার শিকারীপাড়া ও বারুয়াখালী বাজারে রাস্তায় টায়ারে আগুন দেয় নেতাকর্মীরা। এছাড়া বান্দুরা বাজারে দুপুর বারটায় অবরোধের সমর্থনে মিছিল করে আশফাক  গ্রুপের নেতাকর্মীরা।

আবু আশফাক নিউজ৩৯কে বলেন, নির্দলীয় ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। যদি এই অবৈধ সরকার মানুষের আন্দোলনে সারা না দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দোহার-নবাবগঞ্জসহ সারা দেশ অচল করে দেয়া হবে।

এছাড়া তিনি আরও বলেন, এরশাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে। দেশ ও জনগনের ডাকে সারা দিয়ে এরশাদ নিজের ভুল বুঝতে পেরে সরকার থেকে সরে এসেছেন। তিনি ভবিষ্যতেও এই শুভ বুদ্ধির পরিচয় দিবেন।

ঢাকা ১ আসনে আ.লীগ, জাপাসহ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমাদান

0

আসিফ শেখ ♦ ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে সর্বদলীয় নির্বাচনী সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টু।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,সোমবার দুপুর সাড়ে ১২ টায় জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম, দুপুর ১ টায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু  উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপজেলা নির্বাচন অফিসার ও বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ১-এ দুই প্রতিমন্ত্রীর মনোনয়ন জমা

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা ঢাকা-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও সর্বদলীয় নির্বাচনী সরকারের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে প্রথম জাতীয় পার্টির প্রার্থী হয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম ও দুপুর ১ টায় আওয়ামীলীগের প্রার্থী হয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মনোনয়ন প্রত্র জমা দেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , দুপুর সাড়ে ১২ টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের কাছে প্রথম জাতীয় পার্টির প্রার্থী হয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম ও দুপুর ১ টায় আওয়ামীলীগের প্রার্থী হয়ে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় উপজেলা নির্বাচন কমিশন শেখ মো: হাবীবুর রহমান ও উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দলীয় সূত্রে জানায়, এরপর তারা দোহার উপজেলা নির্বাহী অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এর আগে ঢাকা জেলা প্রসাসক অফিসে সালমা ইসলাম এবং রবিবার আব্দুল মান্নান খান মনোনয়ন পত্র জমা দেন।

দোহার-নবাবগঞ্জে ব্যস্ত ধুনকররা

0

আসিফ শেখ♦ দোহার-নবাবগঞ্জে শীতের তীব্রতা বাড়ায় ধুনকরদের কাজের ব্যস্ততায় চোখে ঘুম নেই। রাতের বেলায় পড়তে শুরু করেছে কুয়াশা ও হিম বাতাস জানিয়ে দিচ্ছে শীতের আগমনী সংকেত। পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও অগ্রহায়ণের শুরুতেই দিনের শেষ ভাগে এসে শীত অনুভব হতে থাকে। শেষ রাতে চারদিক দিকে কুয়াশায় ঢাকা থাকে সমগ্র এলাকা। হালকা শীত অনুভব হলেও এ সময়টা বৃদ্ধ ও শিশুদের জন্য বিপজ্জনক।

এদিকে শীতের আগমনী বার্তা শুরুর সঙ্গে সঙ্গে বেড়েছে ধুনকরদের ব্যস্ততা। দোহার-নবাবগঞ্জ উপজেলার হাটবাজারে ধুনকারদের দোকানে ক্রেতাদের ভিড় দেখা যায়। বিশেষ করে নবাবগঞ্জের বাগমারা বাজার, পাড়াগ্রাম, শিকারীপাড়া, আগলা, শোল্লা, দাউদপুর, হাগ্রাদি, বারুয়খালী, দোহারের জয়পাড়া বাজার, মেঘুলা, কার্তিকপুর, পালামগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ধুনকাররা শীতের লেপ, তোষক, জাজিম, বালিশসহ অন্যান্য সামগ্রী বিক্রি করতে দোকানে সাজিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের সরঞ্জাম তৈরির দোকান গুলোতে মহাধুমধাম ও ব্যস্ততায় রয়েছে ধুনকররা। তুলা সংগ্রহ, তুলা পরিষ্কার, তুলা পেটানোর কাজগুলোতে প্রতিনিয়ত উৎসবমুখর পরিবেশ। নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বাজারের ধুনকর হারুন মিয়া জানান, বিক্রি ভালই হচ্ছে তবে সামনে আরো বিক্রি বাড়বে। হরতাল, অবরোধের জন্য আমরা ঢাকা থেকে মাল আনতে পারতেছি না এ জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। উপজেলা হাগ্রাদি বাজারের ধুনকর মো.ফিরোজ জানায়, শীতের শুরুর এসময়টা বছরের অন্য সময়ের চেয়ে ব্যস্ত থাকতে হয়। গত বারের তুলনায় এ বছর লেপ, তোষকের দাম একটু বেশি।

সিংগাল ৩-৫ হাত একটি লেপের মূল্যে ৮০০ থেকে ৯০০ টাকা। ডাবল ৩-৫ হাত একটি লেপের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। তবে তুলা ও সেলাইয়ের নমুনার ওপর ভিত্তি করে লেপের দরদাম নির্ধারণ হয়ে থাকে।

বেশির ভাগ ত্রেতা রেডিমেড লেপ কেনার চেয়ে অর্ডার দিতেই বেশি উৎসাহ বোধ করে। বর্তমানে দুই ধরনের তুলার কাজে বেশি চাহিদা।

সাদা সুপার তুলা প্রতি কেজি ১২০ টাকা। আর কালো তুলা প্রতি কেজি তুলা ৫০ টাকা, হুইল ৭০ টাকা দরে বিক্রি করেন তারা। একজন লোক ব্যবহার করতে পারে এমন সাইজের একটি লেপ তৈরি করতে তিন থেকে সাড়ে তিন কেজি তুলা প্রয়োজন। আর দুজন বা ততোধিক লোকের বেশি ব্যবহার্য লেপের জন্য সাড়ে চার থেকে সাড়ে পাঁচ কেজি তুলা প্রয়োজন হয়। সারাদিনে তোষকের চেয়ে লেপ তৈরির অর্ডার বেশি আসে।

এদিকে নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য কম মূল্যের লেপ তৈরিতে চাহিদা একটু বেশি। আর এ জন্যই দোহার-নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে লেপ-তোষক তৈরির দোকান গুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

আল আমিনে নগর ও সেবার বাস ভাংচুর

0

অবরোধের দ্বিতীয় দিনে শ্রীনগরের আল আমিনে নগর ও সেবা পরিবহন ভাংচুর করেছে অবরোধের সমর্থন কারীরা। এই সময় নগর পরিবহনে ২৫ জনের মত যাত্রী ছিল। এই সময় কেউ গুরুতর ভাবে আহত হয়নি। রবিবার সকালে এই ঘটনা ঘটে।

বিএনপির ঢাকা ৭২ ঘন্টার অবরোধের ২য় দিনে ঢাকা যাওয়ার পথে শ্রীনগরের আল আমিনে অবরোধ সমর্থন কারীরা বাহ্রাঘাট থেকে ছেড়ে যাওয়া নগর পরিবহন ভাংচুর করেছে। এই সময় গাড়িটিতে ২৫ জনের মত ঢাকা গামী যাত্রী ছিল। গাড়িটির মালিক শাহবুদ্দিন। তিনি শ্রীনগর উপজেলার বাসিন্দা। এসময় সেবা পরিবহনেরও একটি গাড়ি ভাংচুর করে অবরোধ কারীরা।

নবাবগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

0

আসিফ শেখ ♦ নবাবগঞ্জ উপজেলায় বিএনপির মান্নান-আশফাক দু’গ্রুপের শতাধিক নেতাকর্মীর মামলা করেছে পুলিশ। গত মঙ্গল ও বুধবার বিএনপির নেতৃতাধীন ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচীতে রাস্তায় গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এ মামলা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সমর্থিত ৬৮ জন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থিত ৬৪ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সরকারী কাজে বাধা দানের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে এ মামলা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, পুলিশ প্রতিরাতেই তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারকে হয়রানি করছে।

১০ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলেন আব্দুল মান্নান খান

0

নিউজ৩৯♦  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী ও বর্তমান এম.পি অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। শুক্রবার বিকাল ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস থেকে এই মনোনায়নের ঘোষনা দেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ।

১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ১০ জন প্রার্থী। নতুন মুখের পাশাপাশি ফর্ম কিনেছিলেন দোহার ও ঢাকার রাজনীতির বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সভানেত্রী শেখ হাসিনা আস্থি রেখেছেন আব্দুল মান্নান খানেও উপরই। তিনি প্রার্থী হচ্ছেন এই আসনের।
তার এই মনোনয়ন নিয়ে এই অঞ্চলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।