সোনাহাজরা-আড়িয়াল বিলে এবার মিললো নারীর লাশ

রাকিব হোসেন আশিক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা গ্রামের চারঘাটার আঞ্চলিক রাস্তার পাশের ডোবা থেকে ভেসে উঠেছে এক মধ্য বয়সী নারীর মৃতদেহ। স্থানটি আড়িয়াল বিল হিসাবে খ্যাত। ৪ তারিখ বুধবার সকাল আনুমানিক ৭.০০ ঘটিকার সময় প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে ঘটনাস্থলে একে একে ভিড় জমায় এলাকার উৎসুক জনগণ।

লাশের সংবাদ নবাবগঞ্জ উপজেলাধীন গালিমপুর পুলিশ ফাড়িতে  জানালে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হন গালিমপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব ফয়সাল হাসান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়দের মতে, অজ্ঞাত মৃত নারীর বয়স  ২০ থেকে ৩০ বছর হতে পারে।  ধারনা করা হয়,নারীকে আনুমানিক ৬ থেকে ৭ দিন আগে হত্যা করা হয়। এছাড়াও  অনেকে অনুমান করেন, নারীটি  ধর্ষকের শিকার হতে পারে। লাস উদ্ধার করার সময় জানা যায়, মেয়েটি ঘাড় মস্কানো অবস্থায় ছিলো। আংশিক ছেরা জামা ও উলঙ্গ অবস্থায় ছিল ছিলো এ নারীর মৃতদেহ । অজ্ঞাতনামা আসামিরা নারীটিকে মেরে রাস্তার পাশে পরিত্যক্ত ডোবায় ফেলে চলে যায়।  নবাবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার  মমিনুল ইসলাম জানান, পুলিশ তদন্ত করছে। তদন্তের  পরেই জানা যাবে বিস্তারিত। আর ময়না তদন্ত করার জন্য লাশটিকে ঢাকায় পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে লাসের স্বজনদের সন্ধান না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

জয়পাড়ায় বাজার মনিটরিং মোবাইল কোর্টে জরিমানা 

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জয়পাড়া  বাজার এলাকা মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজার সহ কয়েকটি বাজার এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি তাসরিফ সিবগাত উল্লাহ।

এ সময় সহকারী কমিশনার ভূমি বলেন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে  তিনি ৪টি  মামলায়  ৭ হাজার টাকা  জরিমানা করেন।

জনসাধারণের জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

দোহারে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোহারের নয়াবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন মঙ্গলবার দুপুরে নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের শেষে মাদ্রাসা ছাত্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. হারুন অর রশীদ (মাস্টার), বিএনপি নেতা আব্দুল হাই হারেজ মাতবর, আব্দুর রাজ্জাক, আল-মামুন লাভলু মোল্লা, হাজী শামসুল হক, মো. নুরু মাতবর, আলাউদ্দিন ভূইয়া, মো. হায়দার আলী, মো. শাহীন হোসেন, মো. জামাল বেপারী, কৃষক দল নেতা আবুল হোসেন সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাভলু দেওয়ান ও ওয়াসিম মোল্লা।

দোহারে বাজার মনিটরিং মোবাইল কোর্টে জরিমানা 

আসন্ন পবিত্র ঈদ উল আযহা  উপলক্ষে জয়পাড়া  বাজার এলাকা  মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজার সহ কয়েকটি বাজার এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি তাসরিফ সিবগাত উল্লাহ।

এ সময় সহকারী কমিশনার ভূমি বলেন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে  তিনি ৪টি  মামলায়  ৭ হাজার টাকা  জরিমানা করেন।

জনসাধারণের জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি

দোহারে  বিস্ফোরক  আইনে তিন আসামী গ্রেফতার

প্রেস রিলিজ: দোহারে বিস্ফোরক  আইনে তিন আসামীকে গ্রেফতার  করেছে দোহার থানা পুলিশ।

গতরাতে দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে  মামলা নং-০২, তারিখ-২৫/০৮/২০২৪ ইং, ও ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০৪/১০৯/ ১১৪/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৬  এর তদন্তে সন্দিগ্ধ  মাহমুদপুর চর বৈতা এলাকার মৃত মনুরুদ্দীন ছেলে সাবেক মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী (৬৮)কে রিমান্ড শেষ করে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও, সুতারপাড়া ইউনিয়ন এলাকার মৃত আঃ রউফ এর ছেলে মোঃ খোকন (৬২),ও  মোঃ জাহাঙ্গীর আলম (৬৫), কে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরন্নবী ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্যমতে, তারা দোহার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য । পরিবারের ভাষ্যমতে তারা রাজনীতিতে নিস্ক্রিয়। তাদের এক ভাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও, তার সাথে তাদের কোন সম্পর্ক নাই।

বুধবার সকালে  আসামীদেরকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

দোহারের বিলাশপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, আহত ১

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের পূর্ব চর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় শেখ মিলনের ছেলে রাশেদ শেখ (১৯), সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।

সোহাগ অভিযোগ করেন, ডাকাতি স্টাইলে হামলা চালিয়ে তার টাকাসহ পালিয়ে যায় রাশেদ। স্থানীয়রা রাশেদের মোটরসাইকেল আটক করেন।

রাশেদের পরিবার দাবি করেছে, খেতের আইল নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তবে ছুরিকাঘাতের বিষয়টি তারা অস্বীকার করেনি।

খামার মালিক আলাল উদ্দিন জানান, গরু কেনার জন্য সোহাগকে টাকা দিয়েছিলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নবাবগঞ্জ উপজেলায় ভিত্তিহীন খুন ডুবাতে মিললো এবার নরীর লাশ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা গ্রামের নোয়াদ্দা থেকে চারঘাটার আঞ্চলিক শাখা রোডের সেষ প্রান্তেই চকের ধারে নতুন পানি আসাতে এক ডুবা থেকে ভেসে উঠেছে এক মধ্যে বয়সি নারীর মৃত দেহ।

৪তারিখ রোজ বুধবার সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় স্থানীয় বাসিন্দার নজরে আসলে ঘটনাস্থলে একে একে ভিড় জমায় এলাকার সাধারণ জনগণ।

পড়ে নবাবগঞ্জ থানাধীন গালিমপুর ফারিতে ঘনাটি জানালে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হন গালিপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব ফয়সাল হাসান। তাৎক্ষণিক ঘটনা স্থল ডুবা থেকে মৃত লাশ উদ্ধার করেন নবাবগঞ্জ থানা পুলিশ ।

স্থানীয়দের মতে অজ্ঞাত মৃত নরীর বয়স হতে পারে ২০ থেকে ৩০ এর মধ্যে। ঘটনাস্থল থেকে যানা যায় আনুমানিক ৬ থেকে ৭ দিন আগের হতে পারে মৃত ব্যক্তির লাশ। এছারা এলাকার অনেকে অনুমান করেন হতে পাড়ে মেয়েটি ধর্ষকের শিকার হয়েছে। এছাড়াও উদ্ধার করার সময় জানা যায় মেয়েটির ঘাড় মস্কানো অবস্থায় ছিলো। আংশিক ছেরা জামা উলঙ্গ অবস্থায় ছিল ছিলো নারীর মৃতদেহ ।

অজ্ঞাতনামা আসামিরা নারী টিকে মেরে রাস্তার ধারে পরিতেক্ত ডুবায় ফেলে চলে যায়। ঘটনাস্থল থেকে নবাবগঞ্জ থানা অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল ইসলাম জানায় হতে পারে কেউ বা কাহারা লাশ টাকে মেরে রেখে গেছে। তদন্তের পরেই পরেই জানা যাবে বিস্তারিত সঠিক বিষয়।
পরবর্তীতে তদন্ত করার জন্য লাশ টিকে পাঠানো হয়।

দোহারের বিলাশপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, আহত ১

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের পূর্ব চর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় শেখ মিলনের ছেলে রাশেদ শেখ (১৯), সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।

সোহাগ অভিযোগ করেন, ডাকাতি স্টাইলে হামলা চালিয়ে তার টাকাসহ পালিয়ে যায় রাশেদ। স্থানীয়রা রাশেদের মোটরসাইকেল আটক করেন।

রাশেদের পরিবার দাবি করেছে, খেতের আইল নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তবে ছুরিকাঘাতের বিষয়টি তারা অস্বীকার করেনি।

খামার মালিক আলাল উদ্দিন জানান, গরু কেনার জন্য সোহাগকে টাকা দিয়েছিলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দোহারে তরুণীসহ তিন মাদকাসক্তকে কারাদণ্ড

ঢাকার দোহারে তিন মাদকসেবী কে আটক করেছে দোহার থানা পুলিশ। সোমবার সকাল ৮ টায় দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের পাটনি-বাড়ি এলাকা থেকে হাতে নাতে তিন মাদকসেবীকে আটক করেছে দোহার থানা পুলিশ। পরে, তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭(সাত) দিনের কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে বটিয়া গ্রামের রহিম খন্দকার এর মেয়ে শারমিন ওরফে বর্ণা আক্তার( ২০), নিকড়া এলাকার শেখ বাচ্চুর মেয়ে বিথী আক্তার (২৪) ও চর জয়পাড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে রায়হান (২২)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৩৬ এর ৫ ধারা লংঘনের দায়ে তিন জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। সামাজিকভাবে বর্ণা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আবু সাঈদকে খালাস দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তার মা’কে তাকে হেফাজতে নিলেও মেয়ে বর্ণা খন্দকারের ব্যাপারে কোন কথা বলেননি।

এনসিপির প্রথম জেলা কমিটি: ঢাকা জেলার প্রধান মো. রাসেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম জেলা কমিটি হিসাবে ঢাকা জেলা কমিটি দেওয়া হয়েছে। এতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দোহারের মো: রাসেল আহমেদ । তিনি জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক।

সোমবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মূখ্যসংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের ঢাকা জেলা কমিটি প্রকাশ করা হয়েছে। মো: রাসেল আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার -নবাবগঞ্জ উপজেলার অন্যতম সংগঠক হিসাবে ছাত্রজনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন।

এই বিষয়ে জানতে চাইলে মো:রাসেল আহমেদ বলেন, মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমন্বয় কমিটি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে থানা কমিটিগুলো গঠনের কাজ তদারকি করবে।

তিনি বলেন, সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা জেলার প্রতিটি থানায় এনসিপির কমিটি গঠন করা। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের শর্ত পূরণের অংশ হিসেবেই এই কার্যক্রম শুরু হয়েছে।

মো রাসেল ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ- সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গণ অধিকার পরিষদের ছাত্র সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।।এছাড়া ও জাতীয় নাগরিক কমিটির লজিস্টিক সম্পাদক, সদস্য,কর্মসূচী ও বাস্তবায়ন উপ কমিটির সদস্য,যুব উন্নয়ন সেল ও জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করে বর্তমানে এনসিপির নেতা মো:রাসেল আহমেদ তিনি একজন ব্যবসায়ী।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে পদায়ন করা হয়েছে মেহরাব সিফাত কে। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ৯ জন।ভীমপাল্লী ডেভিড রাজু,আসাদুল ইসলাম মুকুল(ধামরাই উপজেলা)মো. ইমরান হোসেন, আলেয়া আঁখি, আছিয়া আক্তার (নবাবগঞ্জ উপজেলা),মশিউর রহমান (দোহার উপজেলা), মাও: শোয়েবুর রহমান (আশুলিয়া থানা),মুহাম্মদ শাহজাহান সম্রাট (কেরানীগঞ্জ উপজেলা), জোবায়ের হোসেন জুম্মা (সাভার থানা)।