দোহারের বিলাশপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, আহত ১

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের পূর্ব চর এলাকায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় শেখ মিলনের ছেলে রাশেদ শেখ (১৯), সোহাগ (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।

সোহাগ অভিযোগ করেন, ডাকাতি স্টাইলে হামলা চালিয়ে তার টাকাসহ পালিয়ে যায় রাশেদ। স্থানীয়রা রাশেদের মোটরসাইকেল আটক করেন।

রাশেদের পরিবার দাবি করেছে, খেতের আইল নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। তবে ছুরিকাঘাতের বিষয়টি তারা অস্বীকার করেনি।

খামার মালিক আলাল উদ্দিন জানান, গরু কেনার জন্য সোহাগকে টাকা দিয়েছিলেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...