দোহারে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ:

শেয়ার করুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোহারের নয়াবাড়ীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন মঙ্গলবার দুপুরে নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলের শেষে মাদ্রাসা ছাত্র, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. হারুন অর রশীদ (মাস্টার), বিএনপি নেতা আব্দুল হাই হারেজ মাতবর, আব্দুর রাজ্জাক, আল-মামুন লাভলু মোল্লা, হাজী শামসুল হক, মো. নুরু মাতবর, আলাউদ্দিন ভূইয়া, মো. হায়দার আলী, মো. শাহীন হোসেন, মো. জামাল বেপারী, কৃষক দল নেতা আবুল হোসেন সোহাগসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাভলু দেওয়ান ও ওয়াসিম মোল্লা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯

ফিলিস্তিনের গাজা নগরীতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে...

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ‎মঙ্গলবার...

বিদ্যুতের দাম বাড়ল প্রায় ২০ শতাংশ

এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি ও খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ১ দশমিক ৫০ টাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন জাপানের মিতসুই অ্যান্ড কোম্পনির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও মাকাতো সাতো। প্রধানমন্ত্রী তারেক...