প্রেস রিলিজ: দোহারে বিস্ফোরক আইনে তিন আসামীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
গতরাতে দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মামলা নং-০২, তারিখ-২৫/০৮/২০২৪ ইং, ও ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০৪/১০৯/ ১১৪/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৬ এর তদন্তে সন্দিগ্ধ মাহমুদপুর চর বৈতা এলাকার মৃত মনুরুদ্দীন ছেলে সাবেক মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী (৬৮)কে রিমান্ড শেষ করে গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়াও, সুতারপাড়া ইউনিয়ন এলাকার মৃত আঃ রউফ এর ছেলে মোঃ খোকন (৬২),ও মোঃ জাহাঙ্গীর আলম (৬৫), কে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরন্নবী ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ গ্রেফতার করেছে। পুলিশের ভাষ্যমতে, তারা দোহার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য । পরিবারের ভাষ্যমতে তারা রাজনীতিতে নিস্ক্রিয়। তাদের এক ভাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকলেও, তার সাথে তাদের কোন সম্পর্ক নাই।
বুধবার সকালে আসামীদেরকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
