দোহারে তরুণীসহ তিন মাদকাসক্তকে কারাদণ্ড

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহারে তিন মাদকসেবী কে আটক করেছে দোহার থানা পুলিশ। সোমবার সকাল ৮ টায় দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের পাটনি-বাড়ি এলাকা থেকে হাতে নাতে তিন মাদকসেবীকে আটক করেছে দোহার থানা পুলিশ। পরে, তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭(সাত) দিনের কারাদণ্ড ও দুইশত টাকা করে জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে বটিয়া গ্রামের রহিম খন্দকার এর মেয়ে শারমিন ওরফে বর্ণা আক্তার( ২০), নিকড়া এলাকার শেখ বাচ্চুর মেয়ে বিথী আক্তার (২৪) ও চর জয়পাড়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে রায়হান (২২)কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/ ৩৬ এর ৫ ধারা লংঘনের দায়ে তিন জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। সামাজিকভাবে বর্ণা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

আবু সাঈদকে খালাস দেওয়া হয়েছে কারণ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তার মা’কে তাকে হেফাজতে নিলেও মেয়ে বর্ণা খন্দকারের ব্যাপারে কোন কথা বলেননি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...