রাকিব হোসেন আশিক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা গ্রামের চারঘাটার আঞ্চলিক রাস্তার পাশের ডোবা থেকে ভেসে উঠেছে এক মধ্য বয়সী নারীর মৃতদেহ। স্থানটি আড়িয়াল বিল হিসাবে খ্যাত। ৪ তারিখ বুধবার সকাল আনুমানিক ৭.০০ ঘটিকার সময় প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে ঘটনাস্থলে একে একে ভিড় জমায় এলাকার উৎসুক জনগণ।
লাশের সংবাদ নবাবগঞ্জ উপজেলাধীন গালিমপুর পুলিশ ফাড়িতে জানালে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হন গালিমপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব ফয়সাল হাসান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়দের মতে, অজ্ঞাত মৃত নারীর বয়স ২০ থেকে ৩০ বছর হতে পারে। ধারনা করা হয়,নারীকে আনুমানিক ৬ থেকে ৭ দিন আগে হত্যা করা হয়। এছাড়াও অনেকে অনুমান করেন, নারীটি ধর্ষকের শিকার হতে পারে। লাস উদ্ধার করার সময় জানা যায়, মেয়েটি ঘাড় মস্কানো অবস্থায় ছিলো। আংশিক ছেরা জামা ও উলঙ্গ অবস্থায় ছিল ছিলো এ নারীর মৃতদেহ । অজ্ঞাতনামা আসামিরা নারীটিকে মেরে রাস্তার পাশে পরিত্যক্ত ডোবায় ফেলে চলে যায়। নবাবগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল ইসলাম জানান, পুলিশ তদন্ত করছে। তদন্তের পরেই জানা যাবে বিস্তারিত। আর ময়না তদন্ত করার জন্য লাশটিকে ঢাকায় পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে লাসের স্বজনদের সন্ধান না পেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
