ইতিহাসের এই দিনে: ২৭ জানুয়ারী

0

৬৬১: হযরত আলীর মৃত্যুর সাথে খলিফায়ে রাশেদিনের সমাপ্তি।

১৬৯৬: দ্বিতীয় আহমেদ এর মৃত্যুর পর দ্বিতীয় মোস্তফা অটোমান সিংহাসনে আরোহন করেন।

১৭৮৫: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনির্ভাসিটি অব জর্জিয়া প্রতিষ্ঠিত।

১৮৮৮: ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি ওয়াশিংটনে প্রতিষ্ঠিত।

১৯৪৪: রাশিয়ার লেনিনগ্রাদ অবরোধের ৯০০ দিন পূর্তি।

১৯৯৬: জার্মানিতে প্রথমবারের মতো গণহত্যা স্মরণ দিবস পালিত।

 

জন্ম

১৭৫৬: ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।

১৭৮২: তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী।

১৮৫০: আর.এম.এস টাইটানিকের ক্যাপ্টেন এডওর্য়াড জন স্মিথ।

১৯০৫: আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ।

১৯৩৪: এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৭: আয়রন মেইডন ব্যান্ডের গিটারিস্ট জেনক গেরস।

১৯৬৭: বলিউড অভিনেতা ববি দেওল।

১৯৭৪: শ্রীলঙ্কার ক্রিকেট খেলোয়ার চামিন্দা ভাস।

১৯৭৯: নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যানিয়েল ভিট্টরি।

 

মৃত্যু

১৮৬০ : ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ।

১৯০১ : জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার।

১৯১৭ – নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

২০০৫ : শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী।

ইতিহাসের এই দিনে: ২৫ জানুয়ারী

0

১৫৫৬ : Shanxi প্রদেশ, চীনে একটি ভূকম্পনে ৮৩০,০০০জন মানুষ প্রাণ হারায়।

১৮৪৯ : ইংলিশ মেয়ে এলিজাবেথ ব্ল্যাকওয়েল নিউইয়র্কের একটি চিকিৎসা-শাস্ত্রগত‌ বিদ্যালয় থেকে পাস করেছিল, তিনিই প্রথম মহিলা ডাক্তার ।

১৯২৪ : প্রথম শ্রম সরকার Ramsay MacDonaldএর অধীনে, সংগঠিত করা হয়েছিল।

১৯৪৩ : ব্রিটিশরা ত্রিপলি শহর দখল করেছিল।

১৯৭৮ : সুইডেন aerosol sprays নিষিদ্ধ করেছিল, পরিবেশ ও দেশের ক্ষতির কারণে ।

জন্ম

১৮২৪ – মাইকেল মধুসূদন দত্ত – বাঙালি কবি ও নাট্যকার।

১৮৫৬ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।

১৯৪২ – ইউসেবিও, প্রাক্তন পর্তুগীজ ফুটবলার।

১৯৪৭ – টোস্টাও, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।

১৯৮৪ – রবিনিহো, ব্রাজিলীয় ফুটবলার।

মৃত্যু

১৯৫৪ – মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

উদ্ভোধন করা হলো কাঠালীঘাঁটা জুনিয়ার হাই স্কুল

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯♦ ২৪ জানুয়ারি, মঙ্গলবার বিকালে উদ্ভোধন করা হলো “কাঠালীঘাঁটা জুনিয়ার হাই স্কুল”। উদ্ভোধন করেন স্থানীয় এম.পি ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান। স্থানীয় জনগনের দীর্ঘদিনের স্বপ্ন এই এলাকায় একটি হাই স্কুলের। অবশেষে প্রবাসী ব্যবসায়ী ও জার্মান আওয়ামী লীগের সভাপতি মাসুম কন্ট্রাকটার এর উদ্যোগে প্রতিষ্ঠিত হলো এই বিদ্যালয়।

রাইপাড়া ইউনিয়নে একটি হাই স্কুল থাকলেও তার অবস্থান জয়পাড়ার কাছাকাছি। ফলে এই এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ পাঁয়ে হেটে স্কুলে আসতে হতো। তাই এ এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘ দিনের ভোগান্তিরঅবসান হলো কাঠালীঘাঁটা জুনিয়ার হাই স্কুল প্রতিষ্ঠার ফলে।এই হাই স্কুলে প্রথম অবস্থায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি নেয়া হবে, জানান কাঠালীঘাঁটা জুনিয়ার হাই স্কুলএর প্রতিষ্ঠাতা মাসুম কন্ট্রাকটার।

এর পর প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আব্দুল মান্নান খান এই স্কুলের শুভ কামনা করে বলেন, “ আমার সরকারের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ধারাবাহিকতায় দোহার-নবাবগঞ্জের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। আজ দোহার-নবাবগঞ্জে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। উন্নয়ন হচ্ছে শিক্ষার মানও। যা বিগত সরকারের সময় কিছুই হয় নি। কারন বিরোধী দলের নেত্রী সহ তার দুই ছেলে কেউ এস.এস.সি পাস করতে পারে নি আর সে জন্য তারা শিক্ষার গুরুত্ব বুঝতে পারে নি, সেই সাথে এর মানও উন্নয়ন করে নি।”

https://lh3.googleusercontent.com/-1aOYMWhoZME/Tx-lGr4RXCI/AAAAAAAAAx8/CT5R8DmaTqk/s500/DSCF4509.JPG

বাম থেকে দোহার থানা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত, এ্যাড. আব্দুল মান্নান খান, স্কুলের প্রতিষ্ঠাতা মাসুম কন্ট্রাকটার।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার থান নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান খোকন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আনার কলি পুতুল, রাইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নয়ন, সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় মনুমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন  খালেদ হাসান মিলুর ছেলে প্রতিক হাসান আরো অনেকে।

https://lh4.googleusercontent.com/-iYBuxcCx_bI/Tx-lPmZaNwI/AAAAAAAAAyE/HDsMmGaCUas/s500/DSCF4517.JPG

উপস্থিত দর্শকবৃন্দ

https://lh4.googleusercontent.com/-1LPc2Pkj3YA/Tx-lWub6YTI/AAAAAAAAAyM/WHd-7YADEUw/s500/DSCF4524.JPG

এ্যাড. আব্দুল মান্নান খানকে ক্রেষ্ট তুলে দিচ্ছেন স্কুলের প্রতিষ্ঠাতা মাসুম কন্ট্রাকটার।

বেনুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় একজনের মৃত্যু

0

স্থানীয় প্রতিনিধি, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঢাকা-বান্দুরা উপ-মহাসড়কে বেনুখালী চৌরাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ টায় একটি  মাইক্রোবাসের ধাক্কায় লাভলি বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন। নিহত লাভলি বেগম বেনুখালী পূর্বহাটি গ্রামের হালিমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বরাত থেকে জানা যায়, সন্ধ্যা ৬টায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী চৌরাস্তায় লাভলি বেগম রাস্তার পাশে অপেক্ষাকালীন থাকার সময়  বান্দুরা থেকে  ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বান্দুরা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় ঢাকা থেকে বান্দুরা ও জয়পাড়াগামী যাত্রীরা গাড়ীতে আটকা পড়েন। পরে নবাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ইতিহাসের এই দিনে: ২৩ জানুয়ারী

0

১৯৫০: নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা।

১৯৬৭: সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৬৮: নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো জিইআর-২) জাহাজ আটক।

১৯৯৭: মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারী অব স্ট্যাট নিযুক্ত হন।

২০০২: পাকিস্তানের করাচীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

জন্ম

১৮৬২: ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।

১৮৯৭: সুভাষ চন্দ্র বসু, ভারত উপমহাদেশের অন্যতম স্বাধিকার আন্দোলনের নেতা।

১৮৯৮: সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

১৯৪২: নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৯৪৭: মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।

১৯৫২: ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৭১: এডাম প্যারোরে, নিউজিল্যাণ্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।

১৯৭৭: কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।

১৯৮৪: আর্‌ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৯০৯ – নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।

১৯৮৯ – সালভাদর দালি স্পেনীয় চিত্রকর।

নবাবগঞ্জে চলছে ৪র্থ ঢাকা জেলা স্কাউট সমাবেশ-২০১২

0

স্টাফ রিপোর্টার♦ নবাবগঞ্জে কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ে চলছে ৪র্থ ঢাকা জেলা স্কাউট সমাবেশ ২০১২। বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা আয়োজিত এই সমাবেশ গত ২০ জানুয়ারী শুরু হয়, চলবে ২৪ জানুয়ারী পর্যন্ত।

সমাবেশে ঢাকা জেলার ৪৪টি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক স্কাউট অংশ নিয়েছে। তাদের প্রতিদিন কাটছে বিভিন্ন স্কাউট কার্যক্রমের মাধ্যমে।

সকালে কুচকাওয়াজএর মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। তারপর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন, দুপুরের রান্নার আয়োজন সহ সারাদিন বিভিন্ন কাজের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে যায়।

সমাবেশে ৪৪ টি বিদ্যালয় অংশগ্রহন করলেও ৬৬ টি বিদ্যালয়ের অংশ গ্রহন করার কথা ছিল।

https://lh6.googleusercontent.com/-G_y4a34S9y4/TxvA8MdOFCI/AAAAAAAAAv0/Df6_TBliank/s512/MD.JAKIR%252520HOSSAIN1102.jpg

আফাজউদ্দিন স্কুল ও কলেজের গেট

https://lh3.googleusercontent.com/-M7ZMFzP6BOs/TxvHevW9fBI/AAAAAAAAAwA/xdEnI6hszsU/s600/MD.JAKIR%252520HOSSAIN1103.jpg

ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের গেট

https://lh6.googleusercontent.com/-6Ovc332P-bw/TxvHodEJSrI/AAAAAAAAAwI/sSsmDiwsphw/s600/MD.JAKIR%252520HOSSAIN1104.jpg

স্কাউট কার্যক্রম

https://lh4.googleusercontent.com/-mUC817lpkC0/TxvHyyY5EWI/AAAAAAAAAwQ/2DWhxD6BFsM/s600/MD.JAKIR%252520HOSSAIN1106%2525282%252529.jpg

স্কাউট কার্যক্রম

ইতিহাসের এই দিনে: ২১ জানুয়ারী

0

১৭২০: সুইডেন ও পার্সিয়ার মাঝে স্টকহোম চুক্তি সাক্ষরিত।
১৭৯৩: ফ্রান্সের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের রাজা লুই পঞ্চদশকে গিলোটিনের মাধ্যমে শিরোচ্ছেদ করা হয়।
১৮৪০: জুলস ডুমন্ট এন্টার্কটিকা আবিষ্কার. করেন।
১৯২৫: আলবেনিয়া নিজেকে প্রজাতন্ত্র ঘোষনা করে।
১৯৬০: বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃস্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ।
১৯৯৯: আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় হিরোইনের চালান ধরা পরে  আমেরিকান কোস্টগার্ডের কাছে। প্রায় সাড়ে চার হাজার কেজি হিরোইন ধরা পড়ে একটা জাহাজে।
২০০২: কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায়।(১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)
২০০৩: মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯ জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০০৫: বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
২০০৮: কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলো ১১ সেপ্টেম্বর, ২০০১-এর পর সবচেয়ে খারাপ করে শেষ হয়। এশিয়ার শেয়ার মার্কেটগুলোর সূচক ১৪% কমে যায়।
জন্ম
১৯৫৩: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন।
১৯৭৭: ইংল্যান্ড জাতীয় দলের ফুটবলার ফিল নেভিল।
মৃত্যৃ
১৯৭৭: অটোমান সাম্রাজ্যের সুলতান মোস্তফা তৃতীয়।
১৯২৪: রাশিয়ার বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিন।
২০০৬: কসোভোর প্রেসিডেন্ট ইব্রাহিম রগুভু।
১৯৫০ – জর্জ অর্ওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক।

শাহাদত হত্যা বিচারের দাবিতে পদ্মা কলেজে মানববন্ধন

0

রাতুল ইসলাম, নিউজ৩৯ ♦ গত ২৯ ডিসেম্বর রাতে সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হন দোহার উপজেলা মৈইতপাড়ার ফজলুল রহমানের মেধাবী সন্তান শাহাদত হোসেন। আর এরই প্রতিবাদে শাহাদত হত্যা বিচারের দাবিতে আজ সকাল ১০ টায় পদ্মা কলেজে মানববন্ধন হয়।

শাহাদত পদ্মা কলেজের বি.বি.এস  দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল । বিচারের দাবিতে সন্তান হারানো এক বাবার আর্তনাদে দোহারের ফুলতলা পদ্মা কলেজের আকাশ-বাতাস ভারি হয়ে উঠে ঠিক এভাবেই:

“ওরা আমার কলিজার টুকরারে কাইড়া নিছে। আমার স্বপ্নকে ভাইঙ্গা চুইরা একাকার করছে। ওরা আমার মানিককে বাঁচতে দেয় নাই, আপনারা ওদের বিচার করুন। আমি এক সন্তানহারা বাবা, ওদের বিচার চাই।”

তার মৃত্যুর ২২দিন অতিবাহিত হলেও প্রশাসন এর বিচারে কোন ভূমিকা পালন করতে পারে নি। যার ফলে গত ১৭ জানুয়ারি শাহাদত হত্যার বিচার ও তার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবিতে পদ্মা কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সহ সমাজের সুধীজনরা  কলেজ ক্যাম্পাস ও রাস্তায় ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে মানববন্ধন সহ প্রতিবাদি মিছিল বের করে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ময়েজউদ্দিন বলেন, “শাহাদত খুব মেধাবী ছাত্র ছিল। তার জন্য কলেজের সবাই কেঁদেছে। ওর শূন্যতা আমাদেরকে খুব কষ্ট দেয়। কি কারনে তার এ পরিনতি তা প্লিজ আপনারা খুঁজে বের করুন এবং দোষীদের চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাড় করান। যাতে করে শাহাদাতের মত কোন কোমলমতি মেধাবী ছাত্রকে অকালে ঝড়ে পরতে না হয়।”

লটাখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ দোহার থানার লটাখোলা থেকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে আশে-পাশে ভরাট করা হচ্ছে। এতে নদী তীরবর্তী বসতি হুমকির মুখে পড়েছে।

https://lh4.googleusercontent.com/-F-whkz42xM0/TxTmCPNLidI/AAAAAAAAAt4/BHN9seB0VdU/s640/babu%252520n97275.jpg

হুমকির মুখে ফসলি জমি

এলাকার কিছু প্রভাবশালী ব্যাক্তি এই অসাধু কাজের সাথে জড়িত বলে জানা যায়। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা এই কাজ করছে । এছাড়া রাস্তার উপর ড্রেজার পাইপ বসানর কারণে ছোট খাটো সড়ক দুর্ঘটনা ও ঘটছে।এছাড়া যেসব জায়গা ভরাট করা হছে মাটি পানির সাথে আশে পাশের জায়গাতে ছড়িয়ে পড়ছে; এতে অপদখল হচ্ছে আশে পাশের জায়গাগুলো। এলাকাবাসীর আশঙ্কা এতে পরিবেশ বিপর্যয়ের সাথে সাথে সামাজিক শান্তি বিনষ্ট হতে পারে।

https://lh6.googleusercontent.com/-msVfSJojdt8/TxTmJkl_zxI/AAAAAAAAAt8/WuOd6feKA3M/s640/babu%252520n97270.jpg

অবাধে ভাঙ্গছে জমি

https://lh6.googleusercontent.com/-RwzAomIt2WM/TxTmUX-sLQI/AAAAAAAAAuA/JPVnMjXBKzg/s640/babu%252520n97273.jpg

হুমকির মুখে লটাখোলা ব্রীজ

ইতিহাসের এই দিনে: ১৬ জানুয়ারী

0

৯২৯: স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানি স্থাপন করেন।

১৪৯২: স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে।

১৬০৫: বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ।

১৭৬১: ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল নেয় ব্রিটিশরা।

১৯২০: লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়।

১৯৪৫: অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহন করেন।

১৯৫৬: মিসরের প্রসিডেন্ট গামাল আবদেল নামের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষনা দেন।

১৯৯১: উপসাগরীও যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষনা করে।

২০০১: কঙ্গোর প্রসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন।

১৯৭৯: ইরানের শাহ পরিবারসহ ইরান থেকে পলায়ন করে।

জন্ম

১৮৭৪ – রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯১৯ – মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৩৩ – সুসান সনট্যাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

১৯৮৭ – কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

মৃত্যু

১৯১৫ – খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।

১৯৩৮ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

২০০১ – কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লরা কাবিলা রাজধানী কিনসাসায় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।

২০০১ – নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।