বেনুখালীতে মাইক্রোবাসের ধাক্কায় একজনের মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

স্থানীয় প্রতিনিধি, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঢাকা-বান্দুরা উপ-মহাসড়কে বেনুখালী চৌরাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ টায় একটি  মাইক্রোবাসের ধাক্কায় লাভলি বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন। নিহত লাভলি বেগম বেনুখালী পূর্বহাটি গ্রামের হালিমের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বরাত থেকে জানা যায়, সন্ধ্যা ৬টায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী চৌরাস্তায় লাভলি বেগম রাস্তার পাশে অপেক্ষাকালীন থাকার সময়  বান্দুরা থেকে  ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বান্দুরা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় ঢাকা থেকে বান্দুরা ও জয়পাড়াগামী যাত্রীরা গাড়ীতে আটকা পড়েন। পরে নবাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...

কেরানীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, news39.net, ঢাকা | ২৫ এপ্রিল, ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) একটি বিশেষ অভিযানে...

কঠিন অবস্থানে প্রশাসন: ডাকবাংলোর বালু সরাতে ৩ দিনের আল্টিমেটাম

গাজী নাদিম,news39.net: মুকসুদপুর ডাকবাংলোতে রাস্তার পাশে বালু স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ব্যবসায়ি প্রতিষ্ঠানকে আগামী ৩ দিনের...