গাঁজায় মগ্ন সন্ন্যাসীরা

0

স্টাফ রিপোর্টার♦ জমে উঠেছে নুরুউল্লাহপুরের মেলা। সেই সাথে জমে উঠেছে সাধুদের গাঁজার ধ্যান। সন্ন্যাসীর বেশে আশা এই সাধুরা যে শুধু গাঁজার ধ্যানেই করছে তাই না সেই সাথে চালিয়ে যাচ্ছে নতুন নতুন ক্রেতা ধরার ধান্দা। আর বিদেশী টাকায় ভরপুর দোহারে তরুণ সমাজের একটা বড় অংশকে তারা পাচ্ছে ক্রেতা হিসাবে।

প্রায় দিন-রাত চব্বিশ ঘন্টাই চলছে সাধুদের গাঁজার ধ্যান। তাদের সেবন কৃত গাঁজার গন্ধে চারদিকে মৌ-মৌ করছে। পুলিশের সামনেই চলছে এই সব সাধুদের গাঁজার ব্যবসা। চলছে তাদের সামনেই ব্যবসা। এই সাধুদের গাঁজা সেবনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান যে একবার থানা থেকে বিশেষ দল এসে এই গাঁজার আস্তানা ধ্বংস করে দিলেও কয়েক ঘন্টাপরই আবার বসে যায় এই গাঁজা সেবনকারীদের মিলন মেলা। আগের মতোই চলতে থাকে তাদের এই কার্যক্রম। মূলত ফকির জাহাঙ্গীর শাহ এর বাড়িতে এই গাজাঁসেবীদের আড্ডা বসে।

https://lh6.googleusercontent.com/-XVKIpVFpU3w/TzNeoYJVOlI/AAAAAAAAA3Q/xFJajtdLci8/s500/IMG_0356.JPG

গাঁজার ধ্যানে সাধুরা

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নিউজ ৩৯ কে জানান এই সকল সাধুরা কুমিল্লা ও ফরিদপুর থেকে আসা এই গাঁজা এনে মেলার সময় স্থানীয়দের কাছে বিক্রি করে। বিভিন্ন ভাবে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীদের কাছে তারা কেজি কেজি গাঁজা পৌছে দেয়।

নুরুউল্লাহপুর মেলার ছবি

0

প্রতি বছরের মতো এবারো শুরু হয়েছে প্রায় ৪৫০ বছরের পুরনো মেলা। দেশের নানা প্রান্ত থেকে ভক্ত বৃন্দ এসে জমায়েত হয়েছে এই মেলায়। এই মেলারই কিছু ছবি আমাদের পাঠকদের জন্য

https://lh4.googleusercontent.com/-QU5lra0TbH8/TzC4tEODo4I/AAAAAAAAA0s/z_Dv4o-bHYE/s512/IMG_0156.JPG

চলছে বাশেঁর নাচ

https://lh4.googleusercontent.com/-O8BZImlZMs8/TzC46A_Lx2I/AAAAAAAAA00/fwe5u3ULniM/s600/IMG_0155.JPG

বাড়িতে বাড়িতে গিয়ে নাচানো হয় বাঁশ। সেরকমই এক বাড়িতে চলছে বাঁশের নাচ।

https://lh4.googleusercontent.com/-OppVFgpxlG4/TzC5jjNpN7I/AAAAAAAAA08/ZJD-hxFLr8s/s600/IMG_0168.JPG

উৎসুক মানুষ

https://lh3.googleusercontent.com/-wJW0hWXATko/TzC6R74H1nI/AAAAAAAAA1E/BcYU2ae0uWo/s500/IMG_0157.JPG

উৎসুক বালক

https://lh3.googleusercontent.com/-1oi5a2KB-NA/TzC6pPFmqoI/AAAAAAAAA1M/LJzNZxhisnM/s600/IMG_0171.JPG

ফকির বাড়িতে আলোক সজ্জা

https://lh4.googleusercontent.com/-njqmLDonSo0/TzC8Jz7Um_I/AAAAAAAAA1g/-m6t0trtdzc/s600/IMG_0214.JPG

দরগা ঘর

https://lh6.googleusercontent.com/-XJ3JWnSbfCE/TzC_Wv_XQqI/AAAAAAAAA2w/s42Ok6Jw_ds/s600/IMG_0191.JPG

দরগা ঘর

https://lh3.googleusercontent.com/-Jb4k2xj77Xo/TzC8RbSV-kI/AAAAAAAAA1o/TBZS0HXfpr4/s600/IMG_0206.JPG

মাজার শরিফ

https://lh5.googleusercontent.com/-tLoUt2jZWzA/TzC8fE8QR3I/AAAAAAAAA1w/1TAxP0j46Xo/s600/IMG_0177.JPG

মাজার শরিফ

https://lh4.googleusercontent.com/-hPTQnAWvw8w/TzC-E6a4RrI/AAAAAAAAA2A/zS-dnmogRZw/s500/IMG_0186.JPG

দোহার বাস মালিক সমিতির পক্ষ থেকে বিনা স্বার্থে করা হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ। সেরকমই দুই জন পরিবহন শ্রমিক।

https://lh3.googleusercontent.com/-v2bfff-CTYc/TzC-Kwz3e5I/AAAAAAAAA2M/DSX1s2SbSdM/s600/IMG_0172.JPG

ভরে উঠছে ফকির বাড়ির কুঁড়ে ঘরগুলো।

https://lh6.googleusercontent.com/-mAMTe_MxDr8/TzC-WSEAmaI/AAAAAAAAA2U/9q6P0O-tQ-E/s600/IMG_0174.JPG

চলছে নিজ উদ্যোগে গান-বাজনা।

https://lh6.googleusercontent.com/-KhL6EoHbYt8/TzC-1pC3YEI/AAAAAAAAA2c/PUxwwip-ATw/s600/IMG_0188.JPG

ভরে উঠছে ফকির বাড়ির কুঁড়ে ঘরগুলো।

https://lh5.googleusercontent.com/-TAeeNXfR1q8/TzC_LOjIT0I/AAAAAAAAA2o/ReuqNf6rzGw/s600/IMG_0208.JPG

ভক্তবৃন্দ

https://lh3.googleusercontent.com/-2enBUDclIsA/TzC__vp0RNI/AAAAAAAAA24/i-t_K0du4rE/s600/IMG_0203.JPG

জমে উঠছে মেলা।

https://lh5.googleusercontent.com/-zG4Y23wnCb8/TzDARb3b2MI/AAAAAAAAA3A/ePBNAGIH3nA/s600/IMG_0204.JPG

নিমকি বানাচ্ছে এক কারিগর।

এ বছর নবাবগঞ্জে অনার্স কোর্স; আগামী বছর জয়পাড়াতে

0

অবশেষে শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদন পেল দোহার- নবাবগঞ্জ কলেজ। এতে দোহারের ৩টি, নবাবগঞ্জের ৫টি, কেরাণিগঞ্জের ৮টি সহ ফরিদপুরের প্রায় ৩০০০ হাজার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র- ছাত্রীদের পরবর্তী উচ্চ শিক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে ভর্তির সুযোগ সৃষ্টি হল। নবাবগঞ্জ কলেজে অনার্স কোর্স হিসাবে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা ও রাষ্ট্র বিজ্ঞান বিষয় চালু করা হয়েছে।

এদিকে এ ব্যাপারে জয়পাড়া কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ বোরহান উদ্দীন নিউজ৩৯ কে জানান, আগামী বছর জয়পাড়া কলেজেও হিসাব বিজ্ঞান ও ব্যাবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রয় শিক্ষক ও নিয়োগ দেয়া হবে।

ঢাকা দক্ষিণ অঞ্চল এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন পরে হলেও অবশেষে এ অঞ্চল সত্যিকারের শিক্ষার সুবিধা নিয়ে সামনে অগ্রসর হবে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে আলোকিত জনপদ গঠন করবে।  

ইতিহাসের এই দিনে: ৬ ফেব্রুয়ারী

0

১৭৮৮: ম্যাসাচুসেটকে মার্কিন যুক্তরাস্ট্রের ষষ্ঠ রাজ্য হিসবে ঘোষনা করা হয়।
১৮৪০- ওয়াইটাঙ্গি চুক্তির মাধ্যমে ব্রিটিশ কলোনি হিসাবে নিউজিল্যাণ্ডের আত্মপ্রকাশ।
১৯১৮: ত্রিশ বছর বয়স্ক ব্রিটিশ নারীরা ভোটাধিকার লাভ করে।
১৯৩২ – কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন।
১৯৫৮ – এই দিনে মিউনিখ বিমান দুর্ঘটনা সংগঠিত হয়েছিল, যাতে ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়সহ ২৩ জন যাত্রী মৃত্যুবরন করেন।
১৯৭২ – বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কলকাতায় আসেন এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তদনীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি জনসভায় ভাষণ দেন।
১৯৯১ – কলকাতায় অবস্থিত এশিয়ার প্রাচীনতম ফটো স্টুডিও বার্ন অ্যান্ড শেফার্ড ভষ্মীভূত হয়।
১৯৯৭ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কণিকা বন্দ্যোপাধ্যায়, লতা মঙ্গেশকর, নীরদচন্দ্র চৌধুরী, সুখময় ভট্টাচার্য, কোটা শিবরাম করন্থ, এলিজাবেথ ব্রুনার ও ই. সি. জি. সুদর্শন একযোগে “দেশিকোত্তম” সম্মানে ভূষিত হন।
১৯৯৮: ওয়াসিংটন ন্যাশনাল এয়ারপোর্টএর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নাম করন করা হয়।
জন্ম
১৮৮৮: নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ। (মৃত্যু: ১৯৪৭)
১৮৯৫: বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯০৮: আমিন্‌তোরে ফান্‌ফানি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯১১: রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।
১৯২৯: ট্রাঙ্কুলাইজার আবিষ্কর্তা কলিন মারডক।
১৯৪৫: বব মার্লে, জামাইকান রেগে (reggae) শিল্পী, গীটার বাদক, গীতিকার।
১৯৭১: ব্রাড হগ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৮৩: এস. শ্রীসান্থ (পুরো নাম: শান্তাকুমারন শ্রীসান্থ), ভারতীয় ক্রিকেটার।
১৯৮৬: ব্রেন্ডন টেলর, জিম্বাবুয়ের ক্রিকেটার।
মৃত্যু
১৯০৭ – রেভারেন্ড কালীচরণ বন্দ্যোপাধ্যায় বাঙালি রাজনীতিবিদ, ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য। (জন্ম ১৮৪৭)
১৯৩৭ – সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী। (জন্ম ১৮৮৯)
১৯৪৬ – স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বাঙালি বিজ্ঞানী। (জন্ম ১৮৭৩)
১৯৪৭ – নলিনীকান্ত ভট্টশালী, বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপিবিশারদ। (জন্ম ১৮৮৮)
১৯৭৬ – ঋত্বিক ঘটক, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। (জন্ম ১৯২৫)

দোহার পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি

0

সোহেল বাবু♦ দোহার পৌরসভা দীর্ঘদিন পরে হলেও নাগরিক সেবা বৃদ্ধির মাধ্যমে তার আধুনিকায়ন কাজ শুরু করেছে। এখন অল্প পরিসরে হলেও পৌরসভার নির্দিষ্ট রাস্তায় দেখা যাচ্ছে সবুজ রঙের ডাস্টবিন। আবার প্রতিটি ডাস্টবিনেই লেখা রয়েছে “ আমাকে ব্যবহার করুন।” এতে পথচারি সহ ব্যবসায়ীরা অত্যন্ত উপকৃত হচ্ছেন। এছাড়া বিভিন্ন স্থানে নতুন নতুন ল্যাম্প পোস্ট স্থাপন সহ নষ্ট হয়ে যাওয়া লাইটগুলোর সংস্কার করা হচ্ছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পৌরসভার কর্মকর্তা রতন হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে পৌরসভা অফিস থেকে শুরু করে লটাখলা ওয়ান ব্যাঙ্ক পর্যন্ত এই ডাস্টবিনগুলা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে তা আরও বাড়ানো হবে আর একই সাথে পৌরসভার লাইটিং এর কাজ ও শুরু করেছে।

ইতিমধ্যে পৌরসভার পানি সরবরাহের জন্য বিশ্ব ব্যাঙ্কের অনুদানের টাকা পাওয়া গিয়েছে। এবং জরিপ কাজ ও শেষ হয়েছে বলে জানা যায়। শীঘ্রয় পৌরসভা পানির লাইন স্থাপন ও পানি সরবরাহ করবে বলে জানা গিয়েছে। এদিকে পৌরসভার নির্বাচন ও এ সরকারের মেয়াদে সম্পন্ন হবে বলে জানা যায়।

দোহারে কিশোরীর আত্মহত্যা

0

মোহাম্মদ মামুন, নিউজ৩৯ ♦ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দোহারের বৌ-বাজারে মিলি আক্তার (১৬) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা মখলেসুর রহমান, মা রেণু আক্তার; বাবা বিদেশ প্রবাসী।

প্রতিবেশীরা জানায়, রাতে প্রেমঘটিত বিষয় নিয়ে মায়ের সাথে মিলির ঝগড়া হয়। সকালে মিলির মা মিলির ছোট ভাইকে স্কুলে দিতে যায়, স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার মা দেখে যে মিলি তার রুমের দরজা বন্ধকরে আছে।

মিলির মা মিলিকে কয়েকবার ঘর খোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন শব্দ না পাওয়ায় মিলির মা চিৎকার করেন। তার চিৎকারেএলাকার লোকজন এসে দরজা খুলে মিলিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায়  ঝুলন্ত দেখতে পায়। পরে মিলিকে দোহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এস আই কামরুল এসে লাশ ময়না তদন্তের জন্য চাইলে তার পরিবারের অনুরোধে মিলির লাশ বাড়িতেই রেখে দেওয়া হয়। তবে পুলিশ প্রাথমিক তদন্তের জন্য মিলির কিছু খাতা এবং ডাইরি নিয়ে যায়।

দোহারে নগদ টাকাসহ ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট

0

কার্ত্তিকপুর প্রতিনিধি, নিউজ৩৯ ♦ বুধবার ঢাকার দোহার উপজেলার কার্ত্তিকপুর এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে এলাকার নজরুল শিকদার মাখনের বাড়িতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। তারা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতিতে ব্যবহৃত সেলাইরেঞ্জ, পাইপরেঞ্জসহ তাদের পরিহিত জ্যাকেট ও হাতমোজা উদ্ধার করেছে।

পুলিশ ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

ইতিহাসের এই দিনে: ৩০ জানুয়ারী

0

১৯৩৩: জার্মানীর চ্যান্সেলর হিসেবে এডলফ হিটলারের আরোহণ।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/Bundesarchiv_Bild_183-S33882%2C_Adolf_Hitler_retouched.jpg/200px-Bundesarchiv_Bild_183-S33882%2C_Adolf_Hitler_retouched.jpg

জার্মান চ্যান্সেলর এডলফ হিটলার

১৯৬৪: চ্যালেঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে চ্যালেঞ্জার ৬ উৎক্ষেপণ।

১৯৭২: কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার।

১৯৮২: ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।

১৯৮৯: আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।

১৯৯৪: পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।

২০০০: আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যুবরণ।

জন্ম

১৮৮২ – ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।

১৯৮০ – উইল্মার ভালদারামা, ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

মৃত্যু

১৯৪৮ – মহাত্মা গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।

১৯৭২ – জহির রায়হান, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।

মধুরখোলায় আবার লাশ

0

স্টাফ রিপোর্টার♦ দোহারে আবার এক জনের মৃতদেহ পাওয়া গেছে। দোহারের দক্ষিন মধুরখোলা এলাকা থেকে শুক্রবার সকালে শহিদুল ইসলাম(২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শহিদুল ইসলাম দোহারের মুকসেদপুর ইউনিয়নের হাফিজউদ্দিন আহমেদের ছেলে।

প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায় সকাল আটটার দিকে স্থানীয় লোকজন মধুরখোলা রাস্তার পাশে শহিদুল ইসলামের মৃত দেহ পড়ে থাকতে দেখে। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এদিকে শহিদুল ইসলামের মৃত্যুর কারনে শোকের মাতম চলছে তার বাড়িতে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ বলেছে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

বারুয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মো:আসিফ ♦  বৃহস্পতিবার ২৬ জানুয়ারী, ২০১২ তারিখে বারুয়াখালী ৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠিত  হয়। ছাত্র-ছাত্রীরা শীতের সকালে মাঠে এসে উপস্থিত হয় প্রতিয়োগিতায় অংশ গ্রহন করতে ও খেলা দেখার জন্য।

সকাল ১০:৩০ মিনিটে প্রধান অতিথির জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতা আনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের ত্তত্বাবধানে শুরু হয় প্রতিযোগিতা। বিকালে শিক্ষকদের ত্তত্বাবধানে ইভেন্টের গুলো শেষ হয়।

প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, মোরগ লড়াই,বল নিক্ষেপ, হাঁড়ি দৌর, ব্যাং লাফ, বিস্কুট দৌড়, চেয়ার সিটিং, হাঁসের মত হাটা, গুপ্তধন উদ্ধার, অংক দৌড়, উচ্চ লল্ফ, দীর্ঘ লল্ফ, বস্তা দৌড়, যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশ গ্রহন সহ আরো কয়েকটি ইভেন্টের।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিকারীপাড়া টিএইচসি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা  তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী র চেয়ারম্যান আলহাজ্ব আব্দল্লাহ্ আল মামুন খান ও সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব রজ্জব মোল্লা। এছাড়া আনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্য মান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা আনুষ্ঠানের সভাপত্তিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।

বস্তা দৌড়
বিস্কুট দৌড়
বিস্কুট দৌড়

গুপ্তধন উদ্ধার
গুপ্তধন উদ্ধার
যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশগ্রহণ
যেমন খুশি তেমন সাজে ছোটদের অংশগ্রহণ
মোরগ লড়াই
মোরগ লড়াই

 

উচ্চ লম্ফ
উচ্চ লম্ফ
ব্যাং লাফ
ব্যাং লাফ