বান্দুরা হলিক্রসের দ্বিতীয়দিনের ছবি

0

নিউজ৩৯.নেট ♦

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

উপস্থিত দর্শক বৃন্দ

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্টা

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্টাকে সম্মান সূচক ক্রেস্ট দিচ্ছেন প্রাক্তন আর্চবিশপ পৌলিনুস কস্তা

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

ব্যারিস্টার নাজমুল হুদার হাতে সম্মান সূচক ক্রেস্ট তুলে দিচ্ছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ব্রাদার চন্দন গমেজ

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আশফাকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ব্রাদার চন্দন গমেজ

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

বাম থেকে নবাবগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন, ব্যারিস্টার নাজমুল হুদা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আশফাক ও বর্তমান প্রধান শিক্ষক ব্রাদার চন্দন গমেজ

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে আমন্ত্রিত অতিথিদের

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

ছিল দেশীয় সংস্কৃতির আয়োজন

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

ছিল দেশীয় সংস্কৃতির আয়োজন

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

গান গাইছেন আগুন

 

বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়

গীটারে সুর তোলায় ব্যস্ত আইয়ুব বাচ্চু

পড়াশোনার শেষ করে রাজনীতিতে আসা উচিত- ব্যা. নাজমুল হুদা

0

স্টাফ রিপোর্টার♦ প্রত্যেক ছাত্র-ছাত্রীর একমাত্র কাজ পড়াশোনা করা। ছাত্র অবস্থায় কারো রাজনীতি করা ঠিক না। প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই পড়াশোনা শেষ করে রাজনীতিতে আসা উচিত বলে জানান সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তৃতায় তিনি সকল ছাত্রদের উদ্দেশ্য করে এ কথা বলেন। বর্তমান ছাত্র রাজনীতি অছাত্র দিয়ে ভরে গেছে বলে তিনি জানান।

একজন অছাত্র যখন নিজেকে ছাত্র বলে দাবী করে তখন সকল ছাত্র সমাজকে অপমান করা হয় বলে তিনি মন্তব্য করেন। সাবেক যোগাযোগ মন্ত্রী আরো বলেন কলম হাতে একটা প্রশাসন যে চালাতে পারে না তেমন নেতা আমাদের চাই না। আমরা দেশের পক্ষে কাজ করার জন্য শিক্ষিত যোগ্য নেতৃত্ব চাই। তিনি বলেন আজকের ছাত্ররাই আগামীতে দেশের ভবিষ্যৎ।

শতবর্ষ উৎযাপন উপলক্ষে নাজমুল হুদা জানান এখন সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন বান্দুরা হলিক্রসের মতো স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানই পারে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পারাটা তার জীবনের এক বিরাট পাওয়া বলে তিনি মন্তব্য করেন।

এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঠানো একটা শুভেচ্ছা বার্তা সকলকে পাঠ করে শোনান। সেই সাথে বানীটি স্কুলের ম্যাগাজিনে প্রকাশ না করার জন্য দুঃখ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

ইতিহাসের এই দিনে: ১৪ জানুয়ারী

0

ইতিহাসের এই দিনে: ১৪ জানুয়ারী

১৭২৪: স্পেনের রাজা পঞ্চম ফিলিপ রাজ সিংহাসনে আরোহন করেন।

১৭৬১: তৃতীয় পানিপথের যুদ্ধ: ভারতে আফগান নেতা আহম্মেদ শাহ দুররানির সাথে মারাঠাদের পানিপথ নামক স্থানে যুদ্ধ হয়, যা তৃতীয় পানিপথের যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধে আফগানদের বিজয় ভারতের ইতিহাসে নতুন মাত্রা যোগ করে।

১৮৫৮: তৃতীয় নেপোলিয়ান আততায়ীর হাত থেকে রক্ষা পান।

১৯০৭: জ্যামাইকার কিংস্টনে ভূমিকম্পে ১০০০ জন নিহত।

১৯৩৩: ইংল্যান্ড বনাম অস্ট্রোলিয়ার ক্রিকেট সিরিজে ইংল্যান্ডের ডাগলাস জর্ডানের বলে অস্ট্রোলিয়ার অধিনায়ক বিল উডফল আহত।

১৯৯৮: আফগানিস্থানের মালবাহী বিমান পাকিস্থানে দূর্ঘটনায় পতিত। প্রায় ৫০ জন আহত।

মৃত্যু

১৯৭৮ – কুর্ট গ্যডল, একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।

২০০৮ – সেলিম আল দীন, একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার।

ছবিতে বান্দুরা হলিক্রসের শতবর্ষ উদযাপনের প্রথম দিন

0

https://lh4.googleusercontent.com/-JUdnLXZMybs/TxEE7gx0uFI/AAAAAAAAAns/40sSDIIgX-M/s640/IMG_1944.JPG

উদ্ভোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ

 

https://lh5.googleusercontent.com/-hBKZ5ItCTAs/TxEFoXjSRwI/AAAAAAAAAnw/00a6y0TRmyg/s512/IMG_1952.JPG

জাতীয় পতাকা উত্তোলন। বাম থেকে হলিক্রসের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন রোজারিও, সাবেক আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, গৃহায়ণ ও গনপূর্তি প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ

 

https://lh3.googleusercontent.com/-hzR_bDNO8vg/TxEGVk5TErI/AAAAAAAAAn0/ZukL_WDTpuo/s640/IMG_1957.JPG

পতাকা উত্তোলন করছেন অতিথিবৃন্দ

 

https://lh4.googleusercontent.com/--6n6R7ir15Y/TxEG4byhvqI/AAAAAAAAAn4/FciDMHl5Lyc/s640/IMG_1960.JPG

উপস্থিত অতিথি ও প্রাক্তন ছাত্রবৃন্দ

 

https://lh6.googleusercontent.com/-y8Pq34Vgxqo/TxEHTAD48uI/AAAAAAAAAn8/_LAY-2EpNxs/s640/IMG_2006.JPG

প্রবেশপথে প্রাক্তন প্রধান শিক্ষক ও স্মৃতিময় আলোকচিত্র।

 

https://lh4.googleusercontent.com/-l4sSGhXC8J4/TxEHdbQlLJI/AAAAAAAAAoA/bg7fcCOkXaE/s640/IMG_2010.JPG

বিদ্যালয়ে আলোকসজ্জা

 

https://lh6.googleusercontent.com/-aTP6YVz9id4/TxEIDkymOvI/AAAAAAAAAoE/dS9yGDnCHhU/s640/IMG_2035.JPG

বিদ্যালয়ে আলোকসজ্জা

 

https://lh4.googleusercontent.com/-S1tOxPsS8r0/TxEIQ_ir_KI/AAAAAAAAAoI/dIKbj3wddWI/s512/IMG_2055.JPG

কনসার্টে হৃদয় খান

 

 

https://lh6.googleusercontent.com/-SomLXO_BU4k/TxEK0rie47I/AAAAAAAAAok/xe0vBPSNDSM/s640/IMG_2108.JPG

খাবার গ্রহণের লাইনে উপচে পড়া ভিড়।

 

https://lh4.googleusercontent.com/-sn5kCqRKG_w/TxELAxyP3mI/AAAAAAAAAoo/shZFw3OqClg/s640/IMG_2126.JPG

প্রাক্তন প্রধান শিক্ষকদের আলোকচিত্র।

ছুটির দিনে মুখরিত বান্দুরা হলিক্রশের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ শুক্রবার, ১৩ ডিসেম্বর বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিন। সকাল থেকে রাত পর্যন্ত ছিল বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন।

তবে সব আয়োজন ছাপিয়ে এটি হয়ে উঠেছে মিলন মেলা। এই অুনষ্ঠান অনেক দিনের না দেখা পুরোনো স্কুল বন্ধুদের আবার একত্র করেছে। এখানে এসে হলিক্রশের ছাত্ররা একদিনের জন্যে হলেও ফিরে পেয়েছে কর্ম ব্যস্ততায় শৈশব-কৈশরের হারিয়ে যাওয়া মুখগুলো। আর তাই অনেকেই দেখা গেছে অনুষ্ঠানে মন দেয়ার চেয়ে আড্ডায মগ্ন হয়ে যাওয়া, দল বেঁধে ছবি তোলা।

সকালে প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন স্কুলের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গ যারা এক সময় এখানে স্কুল জীবন কাটিয়ে গেছেন। বক্তরার তাদের স্মৃতিচাণার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, ছাত্রদের দ্বায়িত্ব সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

এরপর চলে খাবর বিরতি। বিরতির কিছুক্ষণ পর অনুষ্ঠানে এসে উপস্থিত হন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন। ব্যারিস্টার নাজমুল হুদা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঠানো বাণী পাঠ করে শোনান।

এরপর স্মৃতিচারণা পর্বে ষাটের দশকের বিভিন্ন ব্যাচের ছাত্ররা স্কুলের সাথে জড়ানো তাদের স্মৃতির কথা জানান দর্শকদের। এরপর মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় অনুষ্ঠানের আয়োজনে কাজ করা ব্যক্তি ও দাতাদের সাথে।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী কণা, তারপর আগুন এবং সবশেষে আইয়ুব বাচ্চু।

পুরো অনুষ্ঠানে দারুন শৃঙ্খলা দেখা গেলেও ব্যবস্থাপনায় বিভিন্ন অসঙ্গতির কারণে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

BHCHS

এরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের ছাত্র। ব্যাচের নাম ছাপানো একই ধরণের পোলো শার্ট গায়ে তারা অনুষ্ঠানে অংশ নেয় আর একটি স্মারক পুস্তক বিক্রি করে তারা।

প্রথমদিন বান্দুরা হলিক্রশ স্মৃতিতে, সঙ্গীতে আনন্দময়

0

মোঃ জাকির হোসেন, নিউজ৩৯ ♦ ১৯১২ হতে ২০১২, এক শতাব্দী। বৃহস্পতিবার থেকে ১০০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হল বান্দুরা হলিক্রশে। তীব্র শীতের কারণে কিছুটা দেরিতে সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান শিক্ষক ব্রাদার চন্দনের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন গৄহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আঃ মান্নান খান । এছাড়া আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা সহ প্রায় ৭/৮ হাজার বর্তমান ও প্রাক্তন ছাত্র।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে উত্তরীয় গলায় পড়িয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পতাকা উত্তোলনের পর পর্যায়ক্রমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, বাইবেল ও গীতা পাঠ করা হয়।

অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল। ২য় পর্যায় শুরু হয় বিকাল ৩ টায়। এটি ছিল মূলত সাংস্কৃতিক পর্ব। নাচে,গানে অনুষ্ঠানটি হয়ে ওঠে বর্ণিল আনন্দময়। ছোট বড় নির্বিশেষে সবাই এক হয়ে উপভোগ করে অনুষ্ঠানটি। সবচাইতে আকর্ষণীয় ছিল সংগীত শিল্পী হৃদয় খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকদের নাচ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে সবচাইতে যে বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করে তা হল সবারই শৃঙ্খলা মেনে চলা। এছাড়া উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন শুভেনির বিক্রি ও বিদ্যালয়ের বিভিন্ন খেলাতে অর্জিত ক্রেস্ট প্রদর্শনী চলছে।

এক হেডলাইট! দোহার- নবাবগঞ্জের মৃত্যুদূত

0

সারা বাংলাদেশের মতো এখন নিয়মিতই দোহার- নবাবগঞ্জে দেখা মিলছে এক হেডলাইট ওয়ালা গাড়ি। এরা দোহার- নবাবগঞ্জের মৃত্যুদূত।

সাধারনত বেশি টাকা আয়ের আশায় এইসব গাড়ির মালিকেরা বছরের পর বছরেও গাড়ির কোন সার্ভিসিং করান না। বড় বড় ট্রাক,বাস থেকে শুরু করে ছোট গতির যান গুলোতেও দেখা যাচ্ছে  এক হেডলাইট ! ফলে রাতের বেলাতে প্রায়ই ঘটছে বড় রকমের দুর্ঘটনা। রাতের বেলাতে দূর থেকে এইসব যান গুলোকে মোটর সাইকেল বলে মনে হয়; এতে বিপরীতগামী যানবাহন থেকে শুরু করে পথচারীরা দুর্ঘটনায় পতিত হচ্ছেন। এদের বিষয়ে পদক্ষেপ নেয়ার যেন কেউ নেই।

চার দেয়ালের মাঝে আবদ্ধ প্রশাসনের এ ব্যাপারে ঘুম ভাংবে কি?

শুরু হল বান্দুরা হলিক্রশের শতবর্ষ পূর্তি উৎসব

0

আজ থেকে শুরু হল বান্দুরা হলিক্রশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে শতবর্ষ পূর্তি উৎসব।তিন দিন ব্যাপি এই উৎসব চলবে ১৪ জানুয়ারী শনিবার পর্যন্ত। এর আগে ৮ জানুয়ারী বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে  অনুষ্ঠিত হয়েছে আনন্দ র‍্যালী।

এই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসছেন দেশ বিদেশের অনেক তারকা সঙ্গীত শিল্পী। এই আয়োজনে গান গাইবেন ভারতের হৈমন্তী শুক্লা, বাংলাদেশের সুবীর নন্দী, আইয়ুব বাচ্চুর এল.আর.বি, আলোচিত কন্ঠশিল্পী আগুন, হৃদয় খান, কণা, আলম আরা মিনু সহ আরো অনেকে।

আজ  প্রথম দিন এই উৎববের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি, সংস্কৃতি প্রতিমন্ত্রী এ্যাড. প্রমোদ মানকিন এম.পি ও ব্রাদার স্টিফেন বিনয় গোমেজ। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করবেন আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও।

১৩ জানুয়ারী শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন আর্চবিশপ পৌলিনুস কস্তার সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

১৪ জানুয়ারী শনিবার সমাপনী দিনে আর্চবিশপ প্যাট্রিক ডি. রোজারিও সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান এম.পি। এই দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো থাকবেন এফবিসিসিআই এর সভাপতি এ. কে আজাদ চৌধুরী। আরো থাকবেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।

তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে আছে একুশে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে আছে দৈনিক যুগান্তর।

উল্লেখ্য ৮ ই জানুয়ারি ১৯১২ সালের এই দিনে তৎকালীন বিশপ লিনেবর্নের ঐকান্তিক প্রচেষ্টায় রেভারেন্ড ফাদার জন জে হেনেসির হাত ধরে বান্দুরা হলিক্রশ স্কুল যাত্রা শুরু করে।

লটাখোলা সড়ক মানেই ভোগান্তি

0

রাতুল ইসলাম, নিউজ৩৯ ♦ দোহারের জয়পাড়া বাজার থেকে লটাখোলা রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে গর্ত। একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তার উপর। তখন ঘটে নানা ধরনের দূর্ঘটনা।জয়পাড়া বাজার সড়ক

দোহারের প্রাণ কেন্দ্র বলতে জয়পাড়াকেই বোঝায়। দোহার থানার নানা প্রান্ত থেকে মানুষ জয়পাড়া আসে নানা কাজে। কিন্তু বর্তমানে জয়পাড়া বাজারে আসা মানেই হলো চরম ভোগান্তি। আর সাধারনত একটু বৃষ্টি নামলেই রাস্তা যেন পরিনত হয় পুকুরে। হয়ে পড়ে যানবাহন চলাচলের অনুপযুক্ত। এর আগে এই রাস্তা নিয়ে নিউজ করা হলেও কতৃপক্ষের কোন দৃষ্টিই নেই এই ব্যস্ত রাস্তার দিকে।

এর আগে রাস্তার সংস্করনের জন্য কাজ করা হলেও তা যে অসম্পূর্ন ছিল তা আজ রাস্তার চেহারা দেখলেই বুঝা যায়। কয়েকদিন আগেই জয়পাড়া বাজার সমিতির নির্বাচন হয়ে গেছে। তাদের কাছে জয়পাড়া বাজার ব্যবসায়ীদের অন্যতম দাবি এই রাস্তা অতিদ্রুত সংস্কার।

দ্রুত এগিয়ে চলছে জয়পাড়া মডেলের নতুন ভবন নির্মানের কাজ

0

সোহেল আহমেদ, নিউজ৩৯ ♦ দোহারের অন্যতম বিদ্যাপীঠ জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়। এর উন্নয়নে চলছে নানা কার্যক্রম তার ভেতর ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মান অন্যতম। ১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে  নির্মানাধীন ভবনের কাজ চলছে অতিদ্রুত। নির্মানের সময় ২০১১-২০১২ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৩ তলা ভবনের পাশাপাশি চলছে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ১ তলা বিশিষ্ট ভবন নির্মানের কাজ।

ভবন নির্মানের কাজের অগ্রগতি সম্পর্কে জয়পাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন ‘ কাজের অগ্রগতি বেশ আশা ব্যাঞ্জক। বর্তমান সময়ে বিদ্যালয়ের সার্বিক ফলাফলের উন্নয়ন হচ্ছে। সেই সাথে আরো উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক সহ সকলেই কাজ করে যাচ্ছেন।’

নতুন ভবনের সুফল সম্পর্কে নজরুল ইসলাম জানান, নতুন ভবন হলে আরো দশটি নতুন শ্রেণী কক্ষের ব্যবস্থা করা যাবে। সেই সাথে আলাদা একটা পাঠাগারও তৈরি করা যাবে এবং উন্নত মানের টয়লেটও নির্মিত হবে। যার ফলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানও বৃদ্ধি পাবে।