ইতিহাসের এই দিনে: ২ নভেম্বর

ইতিহাসের এই দিনে: ২ নভেম্বর – বছরের ৩০৬তম দিন (৩০৭তম অধিবর্ষে)

১৮৭৫: ভেরনি ক্যামরেন প্রথম ইউরোপীয় হিসেবে আফ্রিকার পূর্ব উপকূল থেকে পশ্চিমের এঙ্গোলার বেঙ্গুয়েলাতে পৌঁছান।

১৮৮৯: উত্তর ডাকোটাদক্ষিণ ডাকোটা আমেরিকার যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯১৪: রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৩০: হাইলে সোলাসী ইথিউপিয়ার সম্রাট হন। তাকে কেন্দ্র করে রাস্তাফারি ধর্মীয় আন্দোলন শুরু হয়।

১৯৬৩: সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।

জন্ম:

৬৮২: দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) জন্মগ্রহণ করেন।

১৯৭১: গজনীর সুলতান মাহমুদের জন্ম।

১৯৭৭: অস্ট্রেলীয়ার কিংবদন্তী কৃকেটার ভিক্টর ট্রম্পারের  জন্ম।

১৯৮৬: বাংলাদেশী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি দেবেন্দ্রনাথ দত্তের  জন্ম।

১৯৬৫ – শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।

আজ:

ভারতীয়দের আফ্রিকার দ্বীপ দেশ মরিশাস পৌঁছানো দিবস।

ইতিহাসের এই দিনে: ০১ নভেম্বর

0

০১ নভেম্বর: বছরের ৩০৫তম দিন (৩০৬তম অধিবর্ষে)

১৫১২: ভ্যাটিকান সিটি’র সিস্টিন চ্যাপেলে’র ছাদে’র নিচে মাইকেল এঞ্জেলো’র আঁকা চিত্র প্রথমবারের মত সাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

১৫৫৫: ফ্রান্সের হিউজেনেটস সম্প্রদায় ব্রাজিলে ফ্রেন্স এন্টার্কটিক কলোনি প্রতিষ্ঠা করে যা আজকের রিউ ডি জেনেরো শহর।

১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগন্তক নাটক ওথেলো প্রথমবার প্রদর্শিত হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে।

১৬১১: লন্ডনের হোয়াইটহল প্যালেসে উইলিয়াম শেক্সপিয়ারের রোমান্টিক কমেডি দি টেম্পেস্ট প্রথমবারের মত প্রদর্শিত হয়।

১৭৫৫: পর্তুগালের লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে  ছয় থেকে নয় হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৮০০: জন এডামস  হন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি এক্সিকিউটিভ হাউসের বাস করেন যা বর্তমানে হোয়াইট হাউস

১৮৫৮: বৃটিশ রাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।

১৮৮০: কোলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

১৮৯৪: ২য় নিকোলাস তার পিতার মৃত্যুর পর রাশিয়ার জার হন। তিনি রাশিয়ার শেষ সম্রাট।

১৯২২: ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটলে শেষ সুলতান ৬ষ্ঠ মেহেমেদ অপসারিত হন।

১৯৪৫: অস্ট্রেলিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৫৬: ভারতের অন্ধ্র প্রদেশ, মহিসুর, কেরালা রাজ্য স্বীকৃতি পায়।

১৯৭৩: ভারতের মহিসুর প্রদেশের নাম পাল্টে কর্ণাটক রাখা হয়।

১৯৮১: এন্টিগুয়া এন্ড বার্বুডা  যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮২: প্রথম এশীয় গাড়ী প্রস্ততকারক হিসেবে হোন্ডা আমেরিকায় গাড়ী উৎপাদন শুরু করে।

২০০০: সার্বিয়া জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৯১৮: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর জন্ম।

১৯৭৩: মিস ওয়ার্ল্ড ১৯৯৪ ও ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রাই  জন্মগ্রহন করেন।

১৯৭৪: ভারতীয় কৃকেটার ভিঙ্গিপুরাপ্পু ভেঙ্কেটসাই লক্ষণের জন্ম।

মৃত্যু:

১৯৭২: বিখ্যাত আমেরিকান কবি এজরা পাউন্ডের মৃত্যু।

আজকে:

আলজেরীয়ায় জাতীয় দিবস।

এন্টিগুয়া ও বার্বুডা’য় স্বাধীনতা দিবস।

দোহার বিএনপিতে কামরুল হুদার সক্রিয়তা

0

দোহার উপজেলা বিএনপির ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান গত মঙ্গলবার কার্তিকপুরের সাইদ মেম্বারের বাসায় বিকাল চারটার সময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন দোহার উপজেলা বিএনপির সভাপতি আলমগীর ব্যাপারী।

প্রধান অতিথির বক্তৃতায় কামরুল হুদা দোহার উপজেলা বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, “বর্তমান দোহার উপজেলা বিএনপির অবস্থা খুবই ভঙ্গুর। আমি এসেছি দোহার উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে। আমি এখন দোহার উপজেলা বিএনপিকে শক্তিশালী করার দায়িত্ব নিজ কাধে তুলে নিলাম।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দোহার উপজেলা বিএনপির সভাপতি আলমগীর ব্যাপারী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা সবাই এক সাথে কাজ করবো এবং দোহার উপজেলাকে বিএনপির শক্তিশালী ঘাটিতে পরিনত করবো।”

এই ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহেদ মেম্বার, দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু, জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান বানী, দোহার উপজেলা যুবদলের সভাপতি উমায়ুল ইসলাম খালেক, দোহার উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মিরাজ খালাসী, দোহার উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লুৎফর রহমান রতন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বিদুৎ, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান খান মাখন, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক জিএস সেন্টু ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান স্বপন, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক সিদ্দুকুর রহমান, দোহার পৌরসভা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ দেওয়ান, জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রুবিনা আক্তার।

জমতে শুরু করেছে দোহার-নবাবগঞ্জের পশুর হাট

0

সামনের কোরবানীর ঈদ উপলক্ষে দোহার-নবাবগঞ্জে মিলতে শুরু করেছে পশুর হাট। ত্যাগের সবোর্চ্চ মহিমায় উৎজ্জল এই ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কোরবানীর পশুর হাট। ছাগল থেকে শুরু করে মরুভূমির জাহাজ উট-ও পাওয়া যাচ্ছে এই সব হাটে।

আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে দোহার নবাবগঞ্জের হাট গুলোও জমে উঠতে শুরু করেছে। এখস পর্যন্ত বিক্রি ভাল মতো শুরু না হলেও হাটে আসতে শুরু করেছে ক্রেতা-বিক্রেতারা। দোহার নবাবগঞ্জে এবার কোরবানী উপলক্ষে পশুর হাট মিলেছে ১১ টা।

এর মাঝে দোহারে মিলেছে ৬ টি আর নবাবগঞ্জে ৫ টি। দোহারের উল্লেখযোগ্য হাটগুলোর মাঝে অন্যতম হলো জয়পাড়া হাট। প্রতি বছর জয়পাড়ার আশেপাশের এলাকার মধ্যে শুধু জয়পাড়ায় হাট মিললেও এবার বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা তত্বাবধানে বিলাশপুর পদ্মা হাই স্কুলের মাঠে মিলেছে পশুর হাট।

বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে ভারতীয় গরুর অপ্রতুলতা। প্রতি বছর প্রচুর ভারতীয় গরু কোরবানীর ঈদ উপলক্ষে দোহার নবাবগঞ্জের হাটে দেখা গেলেও এবার দেখা যাচ্ছে না। ফরিদপুর রামনগর থেকে জয়পাড়া হাটে গরু বিক্রি করতে আসা গরু বিক্রেতা আফজাল মুন্সি নিউজ ৩৯-কে জানান, এই বার ভারতীয় গরু না থাকায় তারা খুশি হয়েছেন। তারা আশা করছেন এই বার তারা গরু বিক্রি করে ভাল লাভ করতে পারবেন।

বিলাশপুর হাটের ইজারাদার আলাউদ্দিন মোল্লা নিউজ ৩৯-কে জানান, ফরিদপুর থেকে আসা গরু ব্যবসায়ীদের সুবিধার জন্যই এই বার বিলাশপুরে তার উদ্যোগে গরুর হাট বসিয়েছেন। তাছাড়া এই হাটে গরুর হাসিলও অনেক কম। প্রতি হাজারে ৫০টাকা হাসিল রাখছেন তারা।

এদিকে জয়পাড়াতে প্রতিহাজারে ৬০ টাকা হাসিল, বাংলাবাজারে প্রতি হাজারে ৪০ টাকা হাসিল রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন হাটের ইজারাদাররা।

নবাবগঞ্জে গরু চোর আটক

আসিফ শেখ-নবাবগঞ্জ প্রতিনিধি ♦ কোরবানীর ঈদ উপলক্ষে দোহার নবাবগঞ্জে গরু চোরের উৎপাত বেড়েছে। গত শুক্রবার নবাবগঞ্জ উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে মো: কাইয়ুম (২৫) নামে এক গরু চোরকে গরুসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

জানা যায়, গত ১৯ অক্টোবর শুক্রবার সকাল ৭টার দিকে মো: কাইয়ুম (২৫) যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকা দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় তার গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে গরু চুরির বিষয়টি স্বীকার করলে স্থানীয় জনতা তাকে গরুসহ পুলিশে সোর্পদ করে। আটককৃত কায়েম উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মনিকান্দা গ্রামের শাহ্ মদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। গরুর প্রকৃত মালিক চিহ্নিত করে হস্তান্তর করা হবে।

শিকারীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

আসিফ শেখ,শিকারীপাড়া(নবাবগঞ্জ)প্রতিনিধি ♦ নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া বাজারে খান মার্কেটের ৫টি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার কারন এখন ও জানা যায়নি। স্থানীয়দের কাছে থেকে জানা যায় ১৭ই অক্টোবর বুধবার ভোর সারে চার টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ১৭ই অক্টোবর বুধবার ভোর সাড়ে সারে চারটার দিকে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিকারীপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ীরা খান মার্কেটে আগুন জ্বলতে দেখে। সে সময়ে শিকারীপাড়া বাজারের মসজিদের মাইক দিয়ে আগুনের কথা সবাই কে জানিয়ে দেওয়া হয়। আগুনের কথা সুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস পৌছতে প্রায় ২ ঘন্টা সময় লাগে।  ফায়ার সার্র্ভিসের লোকজন পৌছনোর আগে বাজারের জিন্নত আলীর কাপড়ের দোকান, বেনী কর্মকারে ক্রকারিজের দোকান এবং অন্য একটি কাপড়ের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

লেহাজ উদ্দিনের হোমিওপ্যাথি ঔষধের দোকান ও মেঘলালের সেলুন হালকা পুরেছে তবে তাদের তেমন কোন ক্ষতি হয়নি। তিন দোকানের মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে বলে ব্যবসায়ীরা জানান। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা তারা জানাতে পারেননি। খান মার্কেট টি উদ্বোধদ করা হয় অক্টোবর মাসের ১ তারিখে। মার্কেটের সকলেই নতুন দোকান ভারা নিয়েছেন। উল্লেখ গত বছর ও এই  মার্কেটে টি আগুনে পুরে গিয়েছিল। এ বছর দিয়ে মোট চার বার এই মার্কেটে টি আগুন লেগেছে বলে স্থানীয়দের কাছে থেকে জানা যায়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ইসতিয়াক রাসেল জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

জয়পাড়ায় লটারীর নামে জমজমাট জুয়া

0

জয়পাড়া বড় মাঠে চলছে মাসাধিক কালব্যপি বাণিজ্য মেলা। এর মেলার পক্ষ থেকে প্রতিদিন লটারির আয়োজন হচ্ছে। প্রতিটি টিকিট ২০ টাকায় বিক্রি হচ্ছে, আর প্রতিদিন একজন বিজয়ী পাচ্ছেন একটি মোটর সাইকেল।

শুধু মেলায়ই নয়, জয়পাড়া বাজারের বিভিন্ন স্থানে ভ্যানে করে বিক্রি হচ্ছে টিকিট, কোথাও কোথাও মোটর সাইকেল রাখা হচ্ছে সাথে।

দেদার বিক্রি হচ্ছে টিকিট, এর প্রধান ক্রেতা নিন্ম বিত্তের লোকজন, এমন কি শিশুরাও। প্রতিদিন আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন কোনো কোনো দিন ক্ষতি নাকি হচ্ছে।

পনেরই অক্টোবর সোমবার লটারির শেষ দিন। এদিন লটারিতে ২টি মোটর সাইকেল ও ২টি গরু দেয়া হবে, এবং আরও রয়েছে ৪৭টি মোবাইল সেট।

প্রশাসনের সামনেই চলছে এই ধরনের লটারী যা স্পষ্টতই জুয়ার সামিল এবং এই লটারির আইনগত বৈধতাও কেউ খতিয়ে দেখছে না। মানুষের লোভকে পুঁজি করে ফটকাবাজরা প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতিদিন মাত্র একজন লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে বেশিরভাগ মানুষ।

বাগমারায় গভীর রাতে দূর্গা প্রতিমা ভাংচুর

0

নবাবগঞ্জ উপজেলায় বাগমারায় পুঁজা মন্ডপে রাতের অন্ধকারে ইট ছুড়ে দূর্গা প্রতিমা ভাংচুর করা হয়েছে। কারা এই কাজ করেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারে নি। শুক্রবার রাতে উপজেলার বাগমারা সার্বজনীন দুর্গা মন্দিরে অজ্ঞাত দূস্কৃতকারী এ ঘটনা ঘটায়।

পুলিশ ও পূজা কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা সার্বজনীন দুর্গা মন্দির পূজা কমিটির কয়েকজন লোক মন্দিরের দূর্গা প্রতিমার অসুর মুখ, সরস্বতীর ও গনেশ মূর্তি অংশে ভাঙা দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে, কেরানীগঞ্জ সার্কেল এএসপি ডা. শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজিজুর রহমান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো: ইব্রাহিম খলিল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলার সভাপতি নিতাই চাঁদ তালুকদার (এফ.সি.এ), সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার শনিবার দুপুর ১টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার রাত থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। রাখা হচ্ছে গোয়েন্দা নজরদারি।
পূজা কমিটির কোষাধ্যক্ষ সুমন সাহা জানান, কে-বা কাহারা প্রতিমা ভেঙ্গেছে তা দেখিনি। নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান নিউজ ৩৯কে জানান, কে-বা কারা ইট ছুড়ে মূর্তির কিছু অংশ ভেঙ্গে ফেলেছে তা দুর্গা মন্দির কমিটি বলতে পারছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0

আসিফ শেখ ♦ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামের মিজানুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩ই অক্টোবর শনিবার উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামের রব মিয়ার ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রী ছিলেন।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ১৩ই অক্টোবর শনিবার ১১টার দিকে উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধের ৪ তলা ভবনে বিদ্যুতের কাজ করার সময়ে মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব অহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা নিউজ ৩৯কে জানান, বিদ্যুপৃষ্ঠ হয়ে মৃত্যুর কোন খবর তাদের কাছে পৌছায়নি।

দোহার-নবাবগঞ্জে ১শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছ

0

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে সরকারের সাড়ে তিন বছরে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় প্রায় একশ’ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে।

রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য অবকাঠামোসহ উন্নয়নের জন্য এই টাকা বরাদ্দ দেয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, একশ’ কোটি টাকার মধ্যে ৪০ কিলোমিটার দীর্ঘ ৩০টি পাকা রাস্তার উন্নয়ন ও মেরামত বাবদ ১ কোটি ৩৫ লাখ টাকা, ৮৩১ মিটার লম্বা ৬টি ব্রিজ বাবদ ১৯ কোটি ২৮ লাখ টাকা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, পাকা ঘাটলা ও বাজার উন্নয়নে ৫১ কোটি ৫২ লাখ টাকার কাজ চলছে।

নবাবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো ১৫০ কিলোমিটার ছোট-বড় কাঁচা রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। খাদ্যশস্য অর্থ বরাদ্দ থেকে ৪ হাজার ৬৯৩ মেট্রিক টন ও নগদ টাকাসহ মোট ৯ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ব্যয় হচ্ছে। এছাড়া ৭৮৫টি মসজিদ, ৩৪০টি মন্দির, ১৭০টি স্কুল, ১ হাজার ২১২টি রাস্তা নির্মাণ ও সংস্কারসহ বক্স কালভার্ট নির্মাণ হচ্ছে।

এলজিইডি অফিসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন সোয়া ৩ কোটি টাকার টিকরপুর গালিমপুর বাইপাস হয়ে দোহার নিকড়া সড়ক পর্যন্ত উন্নয়ন, ১৪টি ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকার পাকা রাস্তা উন্নয়ন, মহব্বতপুর ধাপারী বাজার ব্রিজ, বান্দুরা নুরনগর ব্রিজ, মোল্লা খতিয়া ব্রিজসহ প্রায় ১শ’ কোটি টাকার কাজ এ অর্থ বছরে বাস্তবায়ন হবে বলে সূত্রে জানায়। এছাড়া ঢাকা হয়ে নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক মহাসড়কের ওপর সকল ব্রিজগুলো নির্মাণ ও সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ এ অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে।