নবাবগঞ্জে ইভটিজিং-এর ঘটনায় ২ যুবকের কারাদন্ড

0

আসিফ শেখ ♦ নবাবগঞ্জ উপজেলায় দুইটি পৃথক ইভটিজিং এর ঘটনায় জাকারিয়া (২৩) ও হুমায়ূন (২৪) নামের ২ যুবককে  ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ম্যাজিস্টেট দেওয়ান মাহবুবুর রহমান। ১৮ই নভেম্বর রবিবার নবাবগঞ্জ থানা কার্যালয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করা হয় ।

জানা যায় গত ১৫ই নভেম্বর সকাল ১০ টায় শোল্লা ইউনিয়নের আটকাহ্নিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলের সামনে থেকে জাকারিয়া নামে এক বখাটে জোরপূর্বক একটি মাইক্রোতে উঠানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষকরা এ ঘটনা দেখতে পেয়ে  জাকারিয়া কে ধরার চেষ্টা করে জাকারিয়া তাদের দেখে দ্রুত পালিয়ে যায়। জাকারিয়া শোল্লা ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের করম আলীর ছেলে। এ ঘটনায় আটকাহ্নিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান নবাবগঞ্জ থানায় জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ শনিবার দুপুরে জাকারিয়াকে আটক করে।

অপর দিকে, নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের মো: রফিক মোল্লার ছেলে  হুমায়ূন দীর্ঘদিন যাবত গালিমপুর ইছামতি কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। এ বিষষে  গ্রামে ৩ বার হুমায়ূয়নের বিচার করার পরও হুমায়ূন মেয়েটিকে উত্যক্ত করতে থাকে। হুমায়ূনের বিয়ের প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় মেয়েটিকে প্রাণনাশের হুমকী ও দেওয়া হয়। এ ব্যাপারে মেয়েটির মা থানায় অভিযোগ করলে শনিবার রাত ৮ টায় গালিমপুর বাজার থেকে পুলিশ হুমায়ূনকে আটক করে থানায় নিয়ে আসে।

হুমায়ূনকে রবিবার বেলা ১১ টায় ও  ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ চেষ্টার অপরাধে জাকারিয়াকে দুপুর সাড়ে ১২ টায় থানা কার্যালয়ে উপজেলা ম্যাজিস্টেট দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে সশ্রম কারদন্ড প্রদান করেন।

নবাবগঞ্জের শোল্লায় পাটের গুদামে আগুন

0

আসিফ শেখ ♦ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ বাজারে পাটের গুদামে আগুন লেগে প্রায় ৪শ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনার কারন এখনও জানা যায়নি । গত ১৮ই নভেম্বর বিকাল ৪ টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটনা ঘটে। পুড়ে যাওয়া পাটের ক্ষয়ক্ষতির পরিমান বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে দাবী করেন পাট ব্যবসায়ীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ই নভেম্বর রবিবার বিকাল ৪ টায় নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিল ঝাপ বাজারে বাবুলদের পাটের গুদামে প্রথমে আগুন লাগে। কিছুখন পর পাশের একটি গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস পৌছতে প্রায় ২ ঘন্টা সময় লাগে। ফায়ার সার্র্ভিসের লোকজন পৌছনোর আগে বাবুলদের পাটের গুদাম ও অন্য একটি পাটের গুদাম পুরে ছাই হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দোহার-নবাবগঞ্জে ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকান্ডে প্রতি বছর বাড়িঘর দোকান পাট পুড়ে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগুন নিয়ন্ত্রন ব্যবস্থায় স্থানীয় প্রশাসনের কোন উদ্যোগ নেই।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহ্বুবুর রহমান  বলেন, ফায়ার সার্ভিসের জন্য আবেদন করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম  জানান, অগ্নিকান্ডের ব্যাপারে থানায় কেউ সংবাদ দেয়নি। ঘটনাস্থলে এখই পুলিশ পাঠানো হচ্ছে।

নবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি মিছিল

0

আসিফ শেখ, নিউজ ৩৯ ♦ কলাকোপা ইউনিয়ন যুবদলের সভাপতি রুকনুজ্জামান খান রুকু ও তার পরিবারের সদস্যদের উপর হামলা, বাড়ীঘর ভাঙ্গচুর ও দোকান পাট লুট পাটের প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান এর গ্রুপের নেতাকর্মীরা উপজেলার শুরগঞ্জ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাগমারা কোর্ট বিল্ডিং এলাকায় পৌছলে মিছিলকারীরা পুলিশী বাধার সম্মুখিন হয়।

এরপরে দলীয় কার্যালয়ের সামনে ফিরে মিছিলকারীরা প্রতিবাদ সভা করে।  ৭ নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার কাশিমপুর এলাকায় ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান পক্ষের লোক বলে খ্যাত কলাকোপা ইউনিয়ন যুবদল সভাপতি রুকনুজ্জামান খান রুকু উপর হামলা করা হয়। এসময় তাকে মারধোর করা হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১১টায় আব্দুল মান্নান পক্ষের লোকজন মিছিল করে।

এসময় মিছিলকারিরা অভিযোগ করে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থকরা রুকনুজ্জামান খান রুকু উপর হামলার সাথে জড়িত। এই সময় খন্দকার আশফাকের সামর্থকরা খবর পেয়ে তারা পাল্টা প্রতিবাদ মিছিল করে।

দুপুর ১টার দিকে খন্দকার আবু আশফাক সমর্থকরা নবাবগঞ্জ এতিমখানা সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি কোর্ট বিল্ডিং এলাকায় পৌছলে পুলিশ তাদের সামনে যেতে বাঁধা দেয়।

সে সময়ে পুলিশের বাঁধায় নেতাকার্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে প্রতিবাদ সভা করে। এঘটনায় দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে একাধিক সূত্রে জানা গেছে। যে কোন ধরনের সংর্ঘষ মোকাবেলায় বিকেল পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল।

দোহার যুবদলের অন্তর্দ্বন্দ্বে সকল ইউনিয়ন কমিটি স্থগিত

0

দোহার থানা যুবদলের অন্তর্দ্বন্দ্বে নব-গঠিত সকল ইউনিয়ন কমিটিকে স্থগিত করেছে ঢাকা জেলা কমিটি। সম্প্রতি দোহার থানা যুবদল সভাপতি উমায়ুন ইসলাম খালেক ও সাধারন সম্পাদক মিরাজ খালাসীর মধ্যে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে দ্বন্দ প্রকাশ্য রুপ নেওয়ার প্রেক্ষিতে  ঢাকা জেলা যুবদলের আহবায়ক নাজিম উদ্দিনের এই সিদ্ধান্ত গ্রহন করে। পরে মোবাইল এস এম এস- এর মাধ্যমে এই সিদ্ধান্ত দোহার নেতৃবৃন্দকে জানিয়ে দেন জেলা যুবদলের নেতা ওয়ালিদ খান।

নিউজ৩৯ এর এই প্রতিবেদক জানান, সম্প্রতি দোহার থানা যুবদল সভাপতি উমায়ুন ইসলাম খালেক একক সিদ্ধান্তে সুতারপারা, রাইপারা ও নয়াবাড়ী ইউনয়নের ৩টি কমিটি অনুমোদন দিলে; দোহার থানা যুবদলের সাধারন সম্পাদক মিরাজ খালাসীও পালটা কমিটি ঘোষনা করে। এতে উতপ্ত হয়ে ওঠে যুবদলের আভ্যন্তরীন কোন্দল। বিষয়টি সুরাহা করতে অবশেষে ঢাকা জেলা কমিটি দোহারের সকল নতুন কমিটি স্থগিত করে পুরানো কমিটিকে দল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে দোহার থানা যুবদল সাধারন সম্পাদক মিরাজ খালাসী নিউজ৩৯ কে বলেন, “সম্পুর্ণ অগণতান্ত্রিক উপায়ে ও কারো সাথে আলোচনা না করে সভাপতি তার অনুগত কয়েজনকে দিয়ে একটি কমিটি গঠন করে। আর এই প্রেক্ষিতে তারাও পালটা আরেকটি কমটি গঠনের প্রস্তুতি নিলে জেলা আহবায়ক সকল নতুন কমিটি স্থগিত করে।”

এ ব্যাপারে নিউজ৩৯ এর পক্ষ থেকে বার বার ফোন দেয়া হলেও থানা যুবদল সভাপতি উমায়ুন ইসলাম খালেক ফোন ধরেননি।

জয়পাড়া পাইলটের শিক্ষক আব্দুল জলিল মোল্লা পরলোকগত

0

সোহেল বাবু ♦ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মোল্লা (৬৫) আর বেঁচে নেই। বুধবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না-লিল্লাহি-ওয়া ইন্না-লিল্লাহি- রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে গেছেন।

তার আকস্মিত এই মৃত্যু সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। দুপুর ২টায় লটাখোলা ঈদগাহ মাঠে তার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় দোহার থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ উপজেলা ভাইস-চেয়ারম্যান খোকন শিকদার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তার অসংখ্য গুণগ্রাহীসহ তার ছাত্র ও সহকর্মীবৃন্দ।

তবে এই বীরমুক্তিযোদ্ধাকে কোন রাষ্ট্রীয় সম্মান জানানো হয় নি। এতে তার ছাত্র, বন্ধু, আত্মীস্বজন, এলাকাবাসী ভীষনভাবে মর্মাহত হয়েছে। নিউজ৩৯ সদা হাস্যজ্জল মহান এই শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত; একই সাথে তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছে ও মহান আল্লাহ’র নিকট তার জন্য সর্বোচ্চ সম্মান প্রার্থনা করছে। তার শোকাহত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন।

আমিই ঢাকা-১ আসনের প্রার্থী: এ্যাড সালমা ইসলাম

0

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সালমা ইসলাম নিউজ৩৯-কে জানিয়েছেন তিনিই আগামি সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের প্রার্থী। গতকাল একটি জাতীয় দৈনিকে তাকে ঢাকা-৩ আসনের প্রার্থী হিসাবে প্রচার করায় তিনি নিউজ-৩৯ এর নিকট তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

এ সম্পর্কে তিনি আরও বলেন, কেন যে তারা এমন করে তা তারা-ই জানে। তবে আমি  দোহার-নবাবগঞ্জবাসীর সাথে ছিলাম, আছি, থাকবো। দোহার-নবাবগঞ্জবাসী অত্যন্ত অতিথি পরায়ন। আমি সেবা ও কাজের মাদ্ধ্যমে তাদের নিকট জনপ্রিয় হতে চায়। আমি শাসন করতে আসি নি, এসেছি সেবা করতে। আগামী নির্বাচনে দোহার-নবাবগঞ্জ এক থাকলেও আমি জাতীয় পার্টির মাধ্যমে জনগণের পাশে থাকবো।

নবাবগঞ্জেও ছাত্রলীগের সরব উপস্থিতি

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ দেশব্যাপী পুলিশের উপর জামায়াত-শিবিরের পরিকল্পিত, নৃশংস হামলার প্রতিবাদে সারা দেশের মতো বৃহস্পতিবার নবাবগঞ্জ থানা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করছে।

নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ দোহার-নবাবগঞ্জ কলেজের সামনের থেকে দুপুর ১ টায় বিক্ষোভ মিছিল শুরু করে বাগমারা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে মহাকবি  কায়কোবাদ মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে এসে মিছিল ও পথসভা শেষ হয়।

পথসভায় উপজেলা ছাত্রলীগ নেতারা বলেন, যুদ্ধপরাধীদের বাঁচাতে বিএনপির মদদে জামায়াত-শিবির চক্র সারাদেশে হামলার চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। গত দুদিনে জামায়াত-শিবির যে হামলা চালিয়েছে তাদেখে বোঝা যায় একাত্তরে তারা কেমন ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো।

এ পথসভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-উপজেলা  ছাত্রলীগের সাবেক সভাপতিতি ও  ডিএন কলেজের সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান রনি, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুব ইসলাম, জেলা ছাত্রলীগ সদস্য মো. সবুজ, মো. আবীর, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. সোহলে, যুগ্ন আহ্বায়ক মো. সাইফুল, মো. সবুজ, মো. ফয়সাল, ইকবাল হোসনে ভূইয়া মঈন, আতিক বাবু, ডিএন কলেজের ছাত্রলীগের আহ্বায়ক মো. রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, স্বপনীল, রাজু, শোভন ও হানিফ প্রমুখ।

বৃষ্টি রাতে জয়পাড়ায় চুরির মচ্ছব

৬ নভেম্বর ♦ ঘূর্নিঝড় নিলমের প্রভাবে সারা দেশের মতো দোহারের আকাশও ছিল মেঘে ঢাকা। সেই সাথে টাপুর টুপুর বৃষ্টি। এই পরিস্থিতির সহায়তা নিয়ে  সোমবার রাতে দোহারের জয়পাড়ার বিভিন্ন স্থানে চুরি হয়েছে। এর সাথে চুরির মতো কিছু না পেয়ে ভাংচুর করে গেছে চোরেরা। সেই সাথে চুরি হয়েছে মধুপ্রভাতি কিন্ডার গার্ডেন স্কুল ও মসজিদে।

জয়পাড়া কলেজের ছাত্রাবাস এর পাশেই একটি স্বর্ণালংকার এর দোকানে গতরাত ২টার সময় বৃষ্টির সময় ‘সম্পা অলংকার নিকেতন’ এ চোর হামলা চালায়। অলংকার দোকানেরর পাসের দোকান ‘সুমান জেনারেল ষ্টোর’ এর সুমন শাহা এর কাছ থেকে জানা যায় যে, দোকানে থাকা সকল স্বর্ন এবং প্রায় পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা সিন্দুক ভেংঙ্গে নিয়ে যায়। সুমন শাহা আরো বলেন যে, রাক্ষুসে চোররা নাকি হাতর এবং লোহার সেনির সাহায্যে সিন্দুকটি ভেংঙ্গেছে এমন টি মনে করেন তিনি। কিন্তু  ‘সম্পা অলংকার নিকেতন এর মালিক ‘বাসুদেব মালাকার’ নিউজ৩৯কে এ ব্যাপারে কিছুই জানায়নি।

একই সাথে ঠিক ঐ রাতে জয়পাড়ার খুবই পরিচিত একটি কিন্ডার গার্ডেন ‘মধুপ্রভাতী কিন্ডান গার্ডেন’ এ চুরি এবং ভাংচুর হয়। মধুপ্রভাতী কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক ও জয়পাড়া কলেজের শিক্ষক আঃ রহমান এর সাক্ষাৎকারে তিনি জানান, সেই চোরের দল গুলোই তার কিন্ডার গার্ডেনে চুরি এবং ভাংচুর করেছে যারা স্বর্ণালংকার এর দোকানে হামলা করেছিল। তিনি আমাদের আরো জানিয়েছেন কিন্ডার গার্ডেনের ক্ষয়-ক্ষতির পরিমান হল একটি কম্পিউটার, ৬টি ফ্যান এবং ঘন্টা। ‌কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল দূখঃ প্রকাশ করে বললেন যে তার শুধু চুরি করেননি, চুরি করার পরে তারা কিন্ডার গার্ডেন মারাত্মক ভাবে ভাংচুর করেছেন। তিনি আরো বলেছেন গত ২ (দুই) বছরে এ নিয়ে ৫ (পাঁচ) বার চুরি হয়েছে ঠিক একই ভাবে।

এছাড়া মধুপ্রভাতি কিন্ডার গার্ডেন এর পাশে ‘হাই মিয়ার মসজিদ’ এ চোরেরা হামলা চালায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় মসজিদের যে দান-বাক্স ছিল তারা সেটা ভেংঙ্গে নিয়ে গেছে। এবং মসজিদ কতৃপক্ষ হতে জান যায় দান-বাক্সে প্রায় দুই হাজার (২,০০০) টাকার মত ছিল।

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া মোহনপুর এলাকায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মজিবর রহমান (দামু) মিয়ার বাড়ির বসত ঘরে আগুন লেগে ২টি ঘর ভস্মীভূত হয়েছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া মোহনপুর গ্রামের মজিবর রহমান (দামু) মিয়ার বাড়ির টিনকাঠে নির্মিত ২৫ বন্দের ২টি বসতঘরে আগুল জ্বলছে দেখে স্থানীয় গ্রামবাসী প্রাণান্তরকর চেষ্টা চালিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিকের ছেলে মাহবুব ও তৈমুর বলেন, আসবাবপত্র, কাপড়-চোপড়, স্বর্ণালংকারঘরে রক্ষিত ঢাকার পূর্ব গোড়ানের বাড়ির দলিল ও আগলা মৌজার বাড়ির মূল দলিল পুড়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনিদাবি করেন।

আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে প্রায় ২টি বসতঘর। স্থানীয়দের দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

পরে কেরানীগঞ্জ থেকে দমকল বাহিনীর ১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে কেরানীগঞ্জ দমকল বাহিনীর সাব অফিসার দীনেশ চন্দ্র বৈরাগী জানায়।

ইতিহাসের এই দিনে: ০৩ নভেম্বর

০২ নভেম্বর: বছরের ৩০৭তম দিন (৩০৮তম অধিবর্ষে)

৬৪৪: দ্বীতিয় খলিফা হযরত উমর ইবনে আল-খাত্তাব (রা.)  একজন পার্শিয়ান দাসের হাতে মদিনায় আঘাতপ্রাপ্ত হন। এরফলে চার দিন পর তিনি মারা যান।

১৪৯৩: ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস  প্রথমবারের মতো ডমিনিকা  দ্বীপ দেখতে পান।

১৮১৭: সবচে’ পুরোনো চর্টার্ড ব্যাংক  ব্যাংক অব মন্ট্রিল কানাডার মন্ট্রিলে চালু হয়।

১৯১১: শেভ্রোলেট  কোম্পানী গাড়ী উৎপাদন ব্যবসায়ে ফোর্ডের সাথে প্রতিদ্বন্দিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়।

১৯১৩: যুক্তরাষ্ট্রেএ আয়কর চালু হয়।

১৯১৮: পোল্যান্ড রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৭: মাহাকাশচারী রাশিয়ান কুকুর লাইকা  মারা যায়।

১৯৬৪: ওয়াশিংটন ডিসি’র  বাসিন্দারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সক্ষম হয়।

১৯৭৫: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম শীর্ষ নেতা, মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম  অন্যতম শীর্ষ নেতা এ.এইচ.এম কামরুজ্জামান,  বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ,   ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলী কারাগারে নিহত হন।

১৯৭৮: ডমিনিকা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৬: ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া যুক্তরাষ্টের কাছ থেকে স্বধীনতা লাভ করে।

জন্ম:

১৯৩৩: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত সেনের জন্ম।

১৯৪৫: কিংবদন্তী জার্মান ফুটবলার জার্ড মুলারের জন্ম। এখন পর্যন্ত তিনি জার্মানীর সর্বাধিক গোলদাতা। তিনি জার্মানীর হয়ে ৬২ ম্যাচে ৬৮টি গোল করেন।

মৃত্যু:

১৯১৯: রস সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু।

আজ:

বাংলাদেশে জেল হত্যা দিবস।

পানামা: স্বাধীনতা দিবস ও কলম্বিয়া হতে বিভাগ দিবস।