নবাবগঞ্জে ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে আহত ১

0

শনিবার ভোর সকাল সাড়ে ছয়টার সময় নবাবগঞ্জ থানার গালিমপুর সোনাহাজরা মাদরাসার মসজিদের সামনে রহস্যজনক ভাবে ঘোড়াঘুড়ির সময় ছেলে পাচারকারী সন্দেহে একব্যক্তিকে আটক করে এলাকাবাসী। এরপর উত্তেজিত এলাকাবাসী তাকে গনপিটুনি দেয়। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তাকে তার আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার সকালে মাদরাসার ছাত্র-ছাত্রী আসার সময় সে কয়েকজন শিশুকে টাকা দিতে চায়। তার এই সন্দেহজনক আচরনের কোন যথাযথ ব্যাখ্যা না পেয়ে স্থানীয় যুবকরা তাকে ছেলে ধরা সন্দেহে মারধোর করে। খবর পেয়ে সোনাহাজরা মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান তাকে উদ্ধার করে মাদরাসার একটি কক্ষে তালাবন্দি করে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে সবাই আসলে স্থানীয় এক লোক তাকে তার খালু বলে চিহ্নিত করে এবং তার নাম পরিচয় জানিয়ে বলে তার নাম রমজান আলি, বাড়ি সিরাজগঞ্জ এবং তিনি একজন মানসিক রোগী।

সোনাহাজরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ ৩৯ কে জানান, উক্ত রমজান আলীকে  স্থানীয় লোকজনের জিম্মায় ঘটনার বর্ননাসহ সবার স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। যারা স্বাক্ষর দিয়েছেন তারা হলেন কায়কোবাদ, মাহবুবুর রহমান(বর্তমান মেম্বার-গালিমপুর ইউনিয়ন), জাহাঙ্গীর আলম(সাবেক মেম্বার), শাহাদাৎ হোসেন, মো: ফিরোজ, শাহীন হোসেন, গোলাম হোসেন, খলিলুর রহমান।

এই ব্যাপারে নিউজ ৩৯ এর সাথে কথা হয় জনাব কায়কোবাদের সাথে। তিনি বলেন, “আসলে তিনি মানসিক রোগী বুঝার পর আমরা তাকে ছেড়ে দেই। শুধু শুধু একজন মানসিক রোগীকে আটক রাখার কোন মানে হয় না।”

নিউজ ৩৯ এর সাথে মোবাইলে কথা হয় গালিমপুর ইউনিয়ন মেম্বার মাহবুবুর রহমান (লিটন) এর সাথে। তিনি বলেন থানা পুলিশের ঝামেলায় না গিয়ে রমজানকে তারা তার আত্মীয়র কাছে হস্তান্তর করেন।

একজন নাজমুল হুদা ও একটি ধানের শীষ

0

রাজনীতিতে সাবেক যোগযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাম্প্রতিক কর্মকান্ড দোহার-নবাবগঞ্জ সহ সারা দেশে জন্ম দিয়েছে নানা কৌতূহলের।বিএনপির প্রথম স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ এই সদস্য, যার রক্তের প্রতিটি স্পন্দনে রয়েছে বিএনপি সেই ব্যারিস্টার নাজমুল হুদার হুট করে নতুন রাজনৈতিক দল ঘোষণা রাজনৈতিক বোদ্ধাদের মনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন।

বিএনপিতে যথাযথ মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে গত ১০ আগষ্ট নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বি এন এফ)গঠন করেন ব্যারিস্টার হুদা। যদিও অতীতে মূল দল থেকে বেড়িয়ে নতুন দল করা অনেক প্রভাবশালী নেতার করুন পরিণতি তার অজানা বা  বোধগম্য নয়, সেটা নয়।তারপরও তার এই সিদ্ধান্ত অনেকে দেখছেন নির্বুদ্ধিতার পরিচায়ক হিসাবে।

আমি ব্যাক্তিগত ভাবে মনে করি নাজমুল হুদার মতো একজন বিজ্ঞ ও ঝানু রাজনৈতিক নেতার এমন আত্মঘাতি সিদ্ধান্ত তার কোন কিছু না পাওয়ার বেদনা থেকে নয় বরং অন্য কোন দূরদর্শী লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে।আর পাওয়া না পাওয়ার প্রসঙ্গে যদি বলতে হয়, তবে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে প্রায় সবই তিনি পেয়েছেন।এরপর ও যদি কিছু বাকি থাকে, চেষ্টা করলে সেটি  অর্জনও অসম্ভব ছিল এমন নয়।তার জন্য নতুন দল করার প্রয়োজনীতা কতটা যৌক্তিক তা আমার বোধগম্য নয়।

ব্যারিস্টার নাজমুল হুদার দাবীকে সমর্থন করে যদি ধরে নেই, তিনি নতুন দল বি এন এফ-এর মাধ্যমে সক্রিয় রাজনীতি করবেন এবং জাতীয় রাজনীতীতে মাথা উচু করে টিকে থেকে জনগনের পক্ষে কাজ করবেন।কিন্তু বি এন এফ-এর ঘোষনা পরবর্তী কার্যক্রম খুব জোরালোভাবে তার এই দাবীকে ও  সমর্থন করে না।নতুন রাজনৈতিক দল হিসাবে শুধু আত্মপ্রকাশ করে  অনেকটা নীরব দশর্ক হয়ে আছে বি এন এফ। ১০১ জনের কমিটি গঠনের কথা থাকলেও এখনো তা গঠিত হয় নি। এমনকি ব্যারিস্টার নাজমুল হুদার নিজ নির্বাচনি এলাকা দোহার-নবাবগঞ্জ এ বিএন এফ এর কোন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়নি।

বিএনপি থেকে পদত্যাগের পর ব্যারিস্টার হুদা বলেন, “যেসব ত্যাগী নেতাকর্মী বিগত দিনে বিএনপি থেকে চলে গেছেন, যারা দলে সক্রিয় নন, তাদের এখন সংগঠিত করার চেষ্টা করবো। এটাই আমার নতুন রাজনীতি.”
অন্যদিকে তত্ত্বাবধায়ক ইস্যুতে প্রধান দুই দলের অনড় অবস্থান গনতন্ত্রের উপর এঁকে দিয়েছে অজানা আতঙ্ক। দূর্নীতি, শেয়ার কেলেংকারী, পদ্মা সেতু, বিদ্যুৎ ঘাটতি, সন্ত্রাস, গুম হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অভিযুক্ত বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার আগামী নির্বাচনে জয়ী হতে বদ্ধপরিকর।অন্যদিকে সরকারের নানামুখী চাপ, সাংগঠনিক দুর্বলতায় অনেকটা কোনঠাসা প্রধান বিরোধীদল বিএনপি রাজপথে সরকার বিরোধী কোন দূর্বার আন্দোলনই গড়ে তুলতে পারছে না।বিভিন্ন মামলার খড়গে জর্জরিত বিএনপির সিনিয়র মহাসচিব তারেক রহমানসহ সিনিয়র নেতাকর্মীরা দিশেহারা।যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুতে টালমাটাল জামায়াতে ইসলামী বিএনপি-র নেতৃত্বাধীন জোটে আছে অনেকটা কাঠের পুতুলের ভূমিকায়।

এই নড়বড়ে অবস্থায়, আগামী নির্বাচনে জয়ী হতে বিএনপির সাংঠনিকভাবে শক্তিশালী হওয়া এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই।তারই অনুসর্গ হিসেবে ইতিমধ্যে বিএনপি-র নেতৃত্বাধীন চারদলীয় জোট সম্প্রসারিত হয়ে আঠারো দলীয় জোটে পরিণত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধূরীর বিকল্পধারা বাংলাদেশ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

ব্যারিস্টার নাজমুল হুদাও দাবি করেছেন, জাতীয়তাবাদী শক্তিকে এক প্লাটফর্মে আনা তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বিভিন্ন কারনে বিভিন্ন সময়ে দল থেকে বেরিয়ে যাওয়া অভিমানী, ক্ষুদ্ধ নেতাকর্মীদেরকে বিএনএফ-এর পতাকা তলে জড়ো করে ভবিষ্যতে ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই। এমনকি ঐ জোটের নির্বাচনী প্রতিক ধানের শীষ নিয়ে ব্যারিস্টার নাজমুল হুদা আগামী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করবেন না, সেই সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না।

ব্যারিস্টার নাজমুল হুদার বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য এবং তার সামগ্রিক কর্মকান্ড থেকে আমার মনে একটাই প্রশ্ন বার বার ধ্বনিত হয়, তবে কি বিএনএফ এর ব্যানারে বিএনপির ক্ষুব্ধ, অভিমানী নেতা কর্মীদের ঐক্যবব্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করার বিশেষ অ্যাসাইনমেন্টে কাজ করছেন ব্যারিস্টার নাজমুল হুদা?

                                                                                                         লেখক- রুদ্র-প্রতাপ সিংহ

আমেরিকার প্রেসিডেন্টরা ( ২য় পর্ব)

আমেরিকার প্রেসিডেন্ট নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু, তারই দেখানো পথে এখন আছেন বারাক ওবামা। আমেরিকার সব প্রেসিডেন্টকে কি আমরা দেখেছি। এ্র বেশির ভাগ উত্তরই হবে না। আজ আমরা আপনাদের দেখাবো আমেরিকান প্রেসিডেন্টদের ছবি। প্রথমবার আমরা আপনাদের দেখিয়ে ছিলাম  প্রথম সাত জন আমেরিকান প্রেসিডেন্টের ছবি। আজ আপনারা দেখবেন অস্টম থেকে বিশতম প্রেসিডেন্টদের ছবি।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Martin_Van_Buren_by_Mathew_Brady_c1855-58.jpg/220px-Martin_Van_Buren_by_Mathew_Brady_c1855-58.jpg

৮. মার্টিন ভ্যান বুরেন

জন্ম ৫ ডিসেম্বর ১৭৮২, মৃত্যু ২৪ জুলাই ১৮৬২

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন মার্চ ৪ ১৮৩৭ থেকে ৪ মার্চ ১৮৪১

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/William_Henry_Harrison_daguerreotype_edit.jpg/220px-William_Henry_Harrison_daguerreotype_edit.jpg

৯.উইলিয়াম হেনরি হ্যারিসন

জন্ম ৯ ফেব্রুয়ারী ১৭৭৩, মৃত্যু ৪ এপ্রিল ১৮৪১

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৪১ থেকে ৪ এপ্রিল ১৮৪১

দায়িত্ব পালনরত অবস্থায় মারা যাওয়া প্রথম আমেরিকান প্রেসিডেন্ট

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/TylerDaguerreotype.jpg/220px-TylerDaguerreotype.jpg

১০. জন টেইলর

জন্ম ২৯ মার্চ ১৭৯০, মৃত্যু ১৮ জানুয়ারী ১৮৬২

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ এপ্রিল ১৮৪১ থেকে ৪ মার্চ ১৮৪৫

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/James_Polk_restored.jpg/220px-James_Polk_restored.jpg

১১. জেমস কে পল্ক

জন্ম ২ নভেম্বর ১৭৮৫, মৃত্যু ১৫ জুন ১৮৪৯

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৪৫ থেকে ৪ মার্চ ১৮৪৯

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Zachary_Taylor-circa1850.jpg/220px-Zachary_Taylor-circa1850.jpg

১২. জাকুরি টেইলর

জন্ম ২৪ নভেম্বর ১৭৮৪ থেকে ৯ জুলাই ১৮৫০

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৪৯ থেকে ৯ জুলাই ১৮৫০

দায়িত্ব পালন রত অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় আমেরিকান প্রেসিডেন্ট

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/Fillmore.jpg/220px-Fillmore.jpg

১৩. মিলার্ড ফিলমোর

জন্ম ৭ জানুয়ারী ১৮০০, মৃত্যু ৮ মার্চ ১৮৭৪

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৯ জুলাই ১৮৫০ থেকে ৪ মার্চ ১৮৫৩

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Franklin_Pierce.jpg/220px-Franklin_Pierce.jpg

১৪. ফ্রাঙ্কলিন পেয়ারছ

জন্ম ২৩ নভেম্বর ১৮০৪, মৃত্যু ৪ অক্টোবর ১৮৬৯

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৫৩ থেকে ১৮৫৭

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/James_Buchanan.jpg/220px-James_Buchanan.jpg

১৫. জেমস বুকানন

জন্ম ২৩ এপ্রিল ১৭৯১, মৃত্যু ১ জুন ১৮৬৮

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৫৭ থেকে ৪ মার্চ ১৮৬১

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Abraham_Lincoln_November_1863.jpg/220px-Abraham_Lincoln_November_1863.jpg

১৬. আব্রাহাম লিংকন

জন্ম ১২ ফেব্রুয়ারী ১৮০৯ থেকে ১৫ এপ্রিল ১৮৬৫

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৬১ থেকে ১৫ এপ্রিল ১৮৬৫

দায়িত্ব পালনরত অবস্থায় মারা যাওয়া তৃতীয় আমেরিকান প্রেসিডেন্ট। তিনি আততায়ীর গুলিতে নিহত হন।

 

১৭. এন্ডু জ্যাকসন

জন্ম ২৯ ডিসেম্বর ১৮০৮, মৃত্যু ৩১ জুলাই ১৮৭৫

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ১৫ এপ্রিল ১৮৬৫ থেকে ৪ মার্চ ১৮৬৯

১৮. উইলিসিস গ্রান্ট

জন্ম ২৭ এপ্রিল ১৮২২, মৃত্যু ২৩ জুন ১৮৮৫

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৬৯ থেকে ৪ মার্চ ১৮৭৭

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/President_Rutherford_Hayes_1870_-_1880_Restored.jpg/220px-President_Rutherford_Hayes_1870_-_1880_Restored.jpg

১৯. র‍্যাদারফোর্ড হায়েস

জন্ম ৪ অক্টোবর ১৮২২, মৃত্যু ১৭ জানুয়ারী ১৮৯৩

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৭৭ থেকে ৪ মার্চ ১৮৮১

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/James_Abram_Garfield%2C_photo_portrait_seated.jpg/220px-James_Abram_Garfield%2C_photo_portrait_seated.jpg

২০. জেমস এ গারফিল্ড

জন্ম ১৯ নভেম্বর ১৮৩১, মৃত্যু ১৯ সেপ্টেম্বর ১৮৮১

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮৮১ থেকে ১৯ সেপ্টেম্বর ১৮৮১

মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড

মাই নেম ইজ বন্ড, জেমস বন্ড। এ ডায়লগ দিয়ে বিশ্বব্যাপী মানুষের মন জয় করে নিয়েছিলেন বিশ্বের সবচেয়ে রমনীমোহন স্পাই ‘জেমস বন্ড’ চরিত্রটি। ৫ অক্টোবর শুক্রবার জেমস বন্ড সিরিজের পঞ্চাশ বছর পূর্তি। ১৯৬২ সালের এ দিনেই ‘ডা. নো’ নামে চলচ্চিত্রটি দিয়েই জেমস বন্ড চরিত্র পথ চলা শুরু করে।

বয়স হয়ে গেছে পঞ্চাশ। কিন্তু এখনও তার জেল্লায় ভাঁটা পড়েনি এতটুকুও। এখনো একইরকম ক্ষুরধার, ক্ষিপ্র, অনুসন্ধানী আক্রমণাত্মক। আর এসবের জন্যই তো যে কোনও লাস্যময়ীর পদস্খলন ঘটিয়ে দিতে পারে যেকোনো সময়, অবলীলায়।

স্টুডিও ভেঙে পড়া, ব্যক্তিত্বের সংঘাত, ঠান্ডা যুদ্ধের অবসান। এই ধরনের যে কোনও ঘটনা বিপর্যয় ঘটিয়ে দিতে পারত বন্ডের জীবনে। সে সব নিয়ে স্টিভান রিলের তথ্যচিত্র ‘এভ্রিথিং অর নাথিং’। এদিন তারই প্রকাশ আর থিম টিউন বাজিয়ে জেমস বন্ডের ছায়াছবির ৫০ বছর উদযাপিত হল লন্ডনে।

১৯৬২-তে ঠিক আজকের দিনেই বন্ডের প্রথম ছবি ‘ডক্টর নো’র প্রিমিয়ার হয়েছিল হ্যারল্ড ম্যাকমিলানের শহরে। চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন কঠিন-কোমল সুপার স্পাই শ্যন কনরি। আত্মক্ষমতায় মদমত্ত এক খলনায়কের চক্রান্ত ভেস্তে দিতেই যাত্রা শুরু ০০৭-এর। ঠিক দু’বছর পর সিরিজের তৃতীয় সিনেমা ‘গোল্ডফিঙ্গার’ যখন রিলিজ করল, জেমস বন্ডের ক্যারিশমায় তখন আকণ্ঠ ডুবে গিয়েছে ব্রিটেন। সেদেশের সংস্কৃতিতে বন্ড তখন একটা আলাদা ডিসকোর্স।তার এই কারিশমার সঙ্গে একমাত্র ব্রিটিশ পপ ব্যান্ড বিট্লসের তুলনা টানা যায়।

যার হাত ধরে জেমস বন্ডের শুরু, সেই সিন কোনারী স্কটল্যান্ডের এক হতদরিদ্র পরিবারে জন্মেছিলেন। মা ছিলেন ক্লিনার। আর বাবা লরি ড্রাইভার। শৈশবে অভাব অনটনের মধ্যে দিয়েই কোনারি বেড়ে উঠেন। জন্মের পর থেকে বাবা-মায়ের আদর নয়, বরং অনেকটা অবহেলা দিয়েই শৈশব শুরু। এরপর মাত্র ১৪ বছর বয়সে তিনি দুধ বিক্রেতা হিসেবে কাজ শুরু করেন। কবছর যেতেই ১৯৪৬ সালে তিনি রয়েল নেভিতে কাজ শুরু করেন। এর ঠিক তিন বছরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে আলসারের জীবাণু পাওয়া যায়। রোগ ছড়িয়ে যাওয়ার ভয়ে কোনারিকে নেভি থেকে অব্যহতি দেওয়া হয়।

জীবনযুদ্ধে দুমড়ে-মুচড়ে যান কোনারি। তারপরও ভাগ্য ফেরানোর আশায় বিভিন্ন সময় ইট ভাঙার কাজ, লাইফ গার্ড হিসেবেও পরিশ্রমের কাজ করে গেছেন। তবে এতসব কিছুর পরও কোনারি প্রতিদিন ব্যায়াম করতেন। নিজের শরীরকে সুস্থ ও সতেজ রাখাতে তিনি ছিলেন সদাসচেষ্ট। এর ফলে ১৯৫৩ সালে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় নাম লেখান। এখানেই ভাগ্য বদলে যায় কোনারির। ভাগ্য দেবতা যেন তার দিকে ফিরে তাকালেন। অসহায় গরীব কোনারি মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সবাইকে তাক লাগিয়ে দেন।
কোনারি ছিলেন ভালো ফুটবলার। কথিত আছে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নিতে চেয়েছিলেন। কিন্তু তখন বয়স ২৩। এতো কম বয়সে ফুটবল খেলোয়াড় না হয়ে তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট হলেন। শুরুতে বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞাপনে মডেল হলেন। তারপর থিয়েটারে গিয়ে নাটকে কাজ করলেন। থিয়েটার নাটকে চরিত্র পাওয়া খুব কঠিন। তাই তিনি ব্যাকস্টেইজে অন্য শিল্পীদের সহযোগিতা করতেন। মাঝেমধ্যে ছোট ছোট চরিত্রে কাজ করারও সুযোগ পেতেন। ১৯৫৭ সালে বি গ্রেড চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেলেন সিন কোনারি। একজন গ্যাংস্টার হিসেবে ‘নো রোড ব্যাক’ ছবিতে কাজ করেন। এরপর একই বছর ‘হেল ড্রাইভার’ নামে আরেকটি ছবিতে কাজ করেন। এ ছবিটির কাজ দেখেই বন্ড চরিত্রটির জন্য তাকে ডাকা হয়। জেমস বন্ড সিরিজের লেখক ইয়ান ফ্লেমিং স্ক্রিনিংয়ে কোনারিকে প্রথম দেখায় বলে ফেলেন, বন্ড চরিত্রটি আমি এ লোকটির জন্যই সৃষ্টি করেছি। আমি আর কাউকে দেখতে চাই না। এ ছেলেটিই জেমন বন্ড। জেমস বন্ড সিরিজের চারটি ছবিতে অভিনয় করেছেন সিন কোনারি। তিন বছরের চুক্তিতে তিনি রাজি হননি। তাই পরে তিনি বন্ড চরিত্রটি ছেড়ে দেন। কিন্তু ততদিনে ‘ডা. নো’ করে বিশ্বব্যাপী মানুষের মনে জায়গা করে নিয়েছেন জেমস বন্ড।

আর স্বল্পবসনাদের সবলীলায় শয্যাসঙ্গিনী করায়, বন্ড-সিরিজের কপালে ‘সেক্সিস্ট’ তকমাও লাগে। তাতে অবশ্য বন্ডের তুঙ্গশীর্ষ জনপ্রিয়তার বিন্দুমাত্র স্খলন হয়না। এবারের অলিম্পিকে রানি এলিজাবেথকে নিয়ে হেলিকপ্টারে করে আজকের বন্ড ড্যানিয়ল ক্রেগের প্রবেশ সেকথাই প্রমাণ করে।

অ্যালবার্ট ব্রকলি আর হ্যারি সাল্টজম্যানের ইওএন প্রোডাকশনস গত পাঁচ দশক ধরে জেমস বন্ডের মোট ২২টি ছবি বানিয়েছে। দুনিয়াজোড়া রিলিজ এনে দিয়েছে ৫০০ কোটি ডলার। এমাসের শেষে মুক্তি পাচ্ছে তেইশতম ছবি: স্কাইফল।

আমেরিকার প্রেসিডেন্টরা ( ১ম পর্ব)

আমেরিকার প্রেসিডেন্ট নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু বর্তমানে আছেন বারাক ওবামা। আমেরিকার সব প্রেসিডেন্টকে কি আমরা দেখেছি। এ্র বেশির ভাগ উত্তরই হবে না। আজ আমরা আপনাদের দেখাবো আমেরিকান প্রেসিডেন্টদের ছবি। প্রথমবার আমরা আপনাদের দেখাবো প্রথম সাত জন আমেরিকান প্রেসিডেন্টের ছবি।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b6/Gilbert_Stuart_Williamstown_Portrait_of_George_Washington.jpg/220px-Gilbert_Stuart_Williamstown_Portrait_of_George_Washington.jpg

১. জর্জ ওয়াশিংটন

জন্ম ২২ ফেব্রুয়ারী ১৭৩২, মৃত্যু ১৪ ডিসেম্বর ১৭৯৯

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৩০ এপ্রিল ১৭৮৯ থেকে মার্চ ৪ ১৭৯৭

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/US_Navy_031029-N-6236G-001_A_painting_of_President_John_Adams_%281735-1826%29%2C_2nd_president_of_the_United_States%2C_by_Asher_B._Durand_%281767-1845%29-crop.jpg/220px-US_Navy_031029-N-6236G-001_A_painting_of_President_John_Adams_%281735-1826%29%2C_2nd_president_of_the_United_States%2C_by_Asher_B._Durand_%281767-1845%29-crop.jpg

২. জন এডামস

জন্ম ৩০ অক্টোবর, ১৭৩৫, মৃত্যু ৪ জুলাই ১৮২৬

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৭৮৯ থেকে ৪ মার্চ ১৮০১

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Thomas_Jefferson_by_Rembrandt_Peale%2C_1800.jpg/220px-Thomas_Jefferson_by_Rembrandt_Peale%2C_1800.jpg

৩. থমাস জেফারসন

জন্ম ১৩ এপ্রিল ১৭৪৩, মৃত্যু ৪ জুলাই ১৮২৬

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮০১ থেকে ৪ মার্চ ১৮০৯

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/James_Madison.jpg/220px-James_Madison.jpg

৪. জেমস ম্যাডিসন

জন্ম ১৬ মার্চ ১৭৫১, মৃত্যু ২৮ জুন ১৮৩৬

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮০৯ থেকে ৪ মার্চ ১৮১৭

৫. জেমস মনেরো

জন্ম ২৮ এপ্রিল ১৭৫৮ থেকে ৪ জুলাই ১৮৩১

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮১৭ থেকে ৪ মার্চ ১৮২৫

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/John_Quincy_Adams_-_copy_of_1843_Philip_Haas_Daguerreotype.jpg/220px-John_Quincy_Adams_-_copy_of_1843_Philip_Haas_Daguerreotype.jpg

৬. জন এডামস

জন্ম ১৭ জুলাই ১৭৬৭, মৃত্যু ২৩ ফেব্রুয়ারী ১৮৪৮

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮২৫ থেকে ৪ মার্চ ১৮২৯

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/Andrew_Jackson_Daguerrotype-crop.jpg/220px-Andrew_Jackson_Daguerrotype-crop.jpg

৭. এন্ড্র জ্যাকসন

জন্ম ১৫ মার্চ ১৭৬৭, ৮ জুন  ১৮৪৫

প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন ৪ মার্চ ১৮২৯ থেকে ৪ মার্চ ১৮৩৭

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

0

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শিকারীপাড়া ইউনিয়নের বি.এন.পির সভাপতি রইস উদ্দিন আহমেদ খোকনের সভাপতিত্বে ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় শিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি মোঃ সাহিনুর রহমান সাহিন।

সভায় ১১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটির ঘোষনা দেওয়া হয়। ছাত্রদলের নতুন ১১ সদস্যরা হলেন, ইসহাক হোসেন (সভাপতি),মোঃ কাইযুম খান টুকন (সিনিয়র সহ-সভাপতি),সবুজ খান (সহ-সভাপতি),আব্দুল্লাহ খান রিম (সহ-সভাপতি),রিপন খান (সাধারন সম্পাদক),নবীন(যুগ্ন সম্পাদক),মোঃ রতন হোসেন (সহ-যুগ্ন সম্পাদক),মোঃ ইমরান হোসেন উজ্জল (সাংগঠনিক সম্পাদক),মোঃ আসিফ শেখ (সহ-সাংগঠনিক সম্পাদক),পলাস দাশ (সহ-সাংগঠনিক সম্পাদক),হাসান রাজু (প্রচার সম্পাদক )।

এই সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক, মেহেদি হাসান বিল্পব, উপজেলার ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ মুরাদ, এছারা আরো উপস্থিত ছিলেন, ইয়াকুব মোল্লা,ওয়াহিদ শেখ,মুস্তাক আহমেদ,মোঃ সোহেল,হারুন-অর-রশীদ,লুৎফর রহমান ভুইয়া প্রমুখ।

সুন্দরীপাড়ায় গৃহবধু হত্যার অভিযোগ

0

দোহার থানার সুন্দরীপাড়া গ্রামে গৃহবধুকে হথ্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে। সুন্দরীপাড়া গ্রামের পান্জুর সাথে তার স্ত্রী মিনুর বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এর মাঝে পাঞ্জু স্ত্রীকে পাগল সাবস্ত্য করার জন্য জোর করে মানসিক চিকিৎসার নামে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি করে। 
সুন্দরীপাড়া গ্রামের পাঞ্জুর সাথে মিনুর বিয়ে হয় চার-পাঁচ বছর আগে। বিয়ের পর থেকেই তাদের মাঝে নানা রকম সমস্যা লেগেই থাকতো। ফলে সারা বছর তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। এর মাঝে তাদের সংসারে শান্তি আনার জন্য বেশ কয়েকবার সালিশও হয়েছে। কিন্তু কোন কাজেই কোন ফল হয়নি। শেষ পর্যন্ত সেটা পৌছাল হত্যাকান্ডে।
এলাকা বাসীর কাছ থেকে জানা যায়, গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর সম্পর্ক একেবারে তিক্ত হয়ে উঠেছিল। এর বিরোধের জের ধরে মিনুকে পাগল সাজিয়ে পাবনা মানসিক হাসপাতালেও পাঠানো হয়। তারপরও মিটেনি তাদের মাধ্যকার সমস্যা। হাসপাতাল থেকে সুস্থ বলে মিনুকে বাড়িতে পাঠিয়ে দিলে শুরু হয় মিনুকে হত্যার ষড়যন্ত্র। মিনুকে হত্যার কয়েকমাস আগে মিনুর কাছে থাকা তার বাবার বাড়ি থেকে দেয়া ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নেয় পাঞ্জুর মা।
তারপর গত বুধবার মিনুকে বেধরক মারপিট করে তার স্বামী পাঞ্জু। এসময় মারপিটের জন্য মারা যায় মিনু। মারপিটের ফলে তার হাত-পাঁ ভেঙ্গে যায়। সারা শরীরে মারের দাগ পড়ে যায়। এসময় পাঞ্জু মিনুকে ফাঁসে ঝুলিয়ে দেয়। এবং সবাইকে বলে তার স্ত্রী আত্মহত্যা করেছে।
পুলিশ মিনুর লাশ সংগ্রহ করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। 

শোল্লায় যুবক খুন

0

বৃহস্পতিবার রাতে শোল্লা বাজারের কাছে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে সুব্রত(২০) নামের এক যুবক। সুব্রতর বাড়ি শোল্লা বাজারের কাছেই। তার পিতার নাম ডাঃ সুশিল। বৃহস্পতিবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। সুব্রত খুন কোন কারন এখনো জানা যায় নি।
বৃহস্পতিবার রাত দশটার দিকে শোল্লা বাজার থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হয় সুব্রত। এই খবর পেয়ে সকালে নবাবগঞ্জ থানার তদত্তদলের প্রধান এস আই মুসফিক শোল্লা বাজারে উপস্থিত হন। এই ব্যাপারে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই ইমতিয়াজ নিউজ ৩৯কে জানান, খুনের রহস্য উদঘাটনের জন্য তদন্ত হচ্ছে।

ইতিহাসের এই দিনে: ২৮ সেপ্টেম্বর

0

২৮ সেপ্টেম্বর: বছরের ২৭১ তম দিন (২৭২ অধিবর্ষে)

৪৮খৃ.পূ: রোমান সম্রাটকে খুশি করতে মিশরীয় সম্রাট টলেমির নির্দেশে রোমান রাজনীবিদ ও সামরিক ব্যক্তিত্ব পম্পেইকে  হত্যা করা হয়।

১২৩৮: স্পেনে মুসলিম ভ্যালেন্সিয়া জেমস ১ম এর কাছে আত্মসমর্পন করে।

১৮৬৭: টরেন্টো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী হয়।

১৯৩৯: পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র পতন হয় এবং জার্মানী ও সোভিয়েত ইউনিয়ন পোলান্ড ভাগ করে নিতে চুক্তিতে আবদ্ধ হয়।

১৯৫০: ইন্দোনেশিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৬০: আফৃকার দেশ মালি ও সেনেগাল জাতিসংঘে যোগ দেয়।

১৯৬১: মিশর ও সিরায়র মিলিত রাষ্ট্র সংযুক্ত আরব প্রজাতন্ত্র ভেঙ্গে যায়।

১৯৯৬: আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি মোহম্মদ নাজিবুল্লাহ তালেবান কর্তৃক নিহত হন।

জন্ম:

১৯২৯: ভারতের বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর জন্মগ্রহন করেন।

১৯৪৭: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহন করেন।

আজ:

যু্ক্তরাষ্ট্রে ‘বোকার মত প্রশ্ন কর’ দিবস ।

চীনে শিক্ষক দিবস।

বিশ্ব জলাতঙ্ক দিবস

ইতিহাসের এই দিনে: ২৭ সেপ্টেম্বর

0

২৭ সেপ্টেম্বর: বছরের ২৭০ তম দিন (২৭১ অধিবর্ষে)

১৮২১: মেক্সিকো  স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২২: জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৯২৮: আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৪০: দ্বীতিয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।

১৯৬১: সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২: ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সা’না) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ পর্যন্ত টিকে ছিল।

১৯৮৩: মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ  প্রজেক্ট ঘোষণা দেন।

১৯৯৬: তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে।

২০০২: পূর্ব তিমুর  জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৯০৭: বৃটিশ বিরোধী উপমহাদেশীয় স্বাধীনতা আন্দোলনকারী ভগৎ সিং  জন্মগ্রহণ করেন।

১৯৭৬: ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টির জন্ম।

১৯৮১: নিউ জিল্যান্ডের কৃকেটার ব্র্যান্ডন ম্যাককুলামের জন্ম।

আজ:

বিশ্ব পর্যটন দিবস।