ওয়ার্ড কমিশনারকে আসামী করে সুমন হত্যা মামলা দায়ের

0

আজ (বুধবার) দুপুর আনুমানিক দেড়টার সময় সুমনের বড় ভাই শহিদুল ইসলাম সবুজ বাদি হয়ে দোহার পৌরসভার ছয় নং ওয়ার্ডের কমিশনার মো. আলী, তার ভাই সামসু ও ভাতিজা নুর আলম, সজীবসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে সুমন হত্যার দায়ে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তর জয়পাড়া আব্দুল মুন্নাফের ছেলে সুমন (১৯)-কে মোবাইলে ডেকে নিয়ে ইউসুফপুর কবরাস্থানের কাছে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারের কত্যর্বরত ডাক্তার সুমনকে মৃত বলে ঘোষণা দেয়।

বিকাল ৫ টার দিকে ঢাকা থেকে সুমনের লাশ এলে ক্ষোভে ফেটে পরে এলাকাবাসী। এরপর স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে সুমনের কফিন নিয়ে উপজেলা পরিষদ, থানা কমপ্লেক্সসহ জয়পাড়া বাজার প্রদক্ষিণ করে এলাকাবাসী। এসময় তারা এজাহারভুক্ত আসামী মো. আলী কমিশনার, সামসু, নুর আলম, সজীবসহ অজ্ঞাত সব আসামীর ফাসিঁর দাবি করে স্লোগান দেয় এবং সুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন।

দোহারথানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায় নি। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

দোহারের ইউসুফপুরে যুবক খুন

0

মঙ্গলবার সন্ধ্যায় উত্তর জয়পাড়া আব্দুল মুন্নাফের ছেলে সুমন (১৯) কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুমনের মোবাইলে একটি কল আসলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তিতে তারা জানতে পারে যে ইউসুফপুর কবরাস্থানের কাছে সুমনকে উপর্যপুরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দূর্বিত্তরা।

স্থানীয়দের সহায়তায় সুমনকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলে। ঢাকায় চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা দেয়।

নিহতের পিতা আব্দুল মুন্নাফ ছেলে হত্যার বিচার দাবি করে নিউজ৩৯-কে বলেন, “আমার ছেলেকে কেউ খারাপ বলতে পারবে না, আমার ছেলে কোন অপরাধের সাথে জড়িত নয়। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে।”

সুমন হত্যার প্রতিবাদে মিছিল করেছে এলাকাবাসী। তারা সুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ইউসুফপুরের শামসু ও তার ছেলে সজীব, সালামের ছেলে নুর আলম, উত্তর ইউসুফপুরের হৃদয় ঘটনার সাথে জড়িত। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নি।

দোহার উপজেলা ছাত্রদলের বিজয় দিবস উৎযাপন

0

মহান বিজয় দিবস উপলক্ষে দিনের শুরুতে দোহার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম নিউজ৩৯ কে বলেন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারকে প্রতিরোধ করতে হবে। ১৯৭১ এ স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক না দিলে হয়তো আজও এদেশ স্বাধীন হতো না।
দোহার উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জি এস সেন্টু ভুইয়া বলেন, বিজয়ের এই মাসে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রদল সদা প্রস্তুত। তত্ত্বাবধায়ক সরকার দিতে এই সরকারকে বাধ্য করতে ছাত্রদল সব সময় মাঠে থাকবে।
অপর দিকে জয়পাড়া ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম বলেন, শেখ মুজিব স্বাধীনতার ডাক দিয়েছেন, কিন্তু শহীদ রাস্ট্রপতি স্বাধীনতার ঘোষনা দিয়ে দিশেহারা এক জাতিকে এই জায়গায় ঐক্যবদ্ধ করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসেম, সাধারন সম্পাদক সেন্টু ভুইয়া, জয়পাড়া কলেজ শাখা ছাত্রদল সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি নুর সালাম, কলেজ শাখা ছাত্রদল নেতা রকিসহ আরো অনেকে।

জয়পাড়া বাজারে খাল ভরাট করে টেম্পোস্ট্যান্ড করার চেষ্টা

0

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া পূর্ববাজার মেইন রোডে রতন স্বাধীনতা ভাস্কর্যের সামনে খালের ওপর মাটি ভরাট করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে টেম্পোস্ট্যান্ড নির্মাণের চেষ্টা চালাচ্ছে দোহার পৌরসভা। যার উত্তর-পূর্বে উপজেলা পরিষদ, উত্তর-পশ্চিমে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ-পশ্চিমে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণ-পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। দু’টি স্কুল একটি সরকারি হাসপাতাল।

এ অবস্থায় কী করে টেম্পোস্ট্যান্ড নির্মাণ হতে পারে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিন জানা যায়, উপজেলার জয়পাড়া বাজারের ওপর দিয়ে পদ্মা নদীর একটি শাখা নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে গিয়ে মিশেছে এবং এই শাখা নদী থেকে একটি প্রশাখা খাল বের হয়ে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে আড়িয়ল বিলে গিয়ে মিশেছে। এই প্রশাখা খালের ওপরে এক সময়ে ব্রিজ থাকলেও বিগত বিএনপি সরকার বিজ্রটি ভেঙে দিয়ে খালের ওপর মাটি ভরাট করে যান চলাচলের জন্য রাস্তা নির্মাণ করে। এতে খালটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আসার পরে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি (যে স্থানে আগে ব্রিজ ছিল) রাস্তার ওপর নিহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্থে একটি স্বাধীনতা ভাস্কার্য নির্মাণ করে। রতন স্বাধীনতা ভাস্কর্যের পূর্বপাশে খালের ওপর মাটি ভরাট করে টেম্পোস্ট্যান্ড নির্মাণের চেষ্টা চালাচ্ছে দোহার পৌরসভা।

এ দিকে উপজেলা ভূমি অফিস থেকে কোনো অনুমোদন না নিয়ে দোহার পৌরসভা ১৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে টেম্পোস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নিয়ে মাটি ভরাটের কাজ শুরু করে।

এ ব্যাপারে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমানের কাছে রতন স্বাধীনতা ভাস্কর্যের পাশে কিসের জন্য মাটি ভরাট চলছে, জানতে চাইলে তিনি জানান, টেম্পোস্ট্যান্ডের কাজ চলছে। এভাবে খাল ভরাট করার আপনাদের এখতিয়ার আছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, কেন? পৌর এলাকার সমস্ত রাস্তা-ঘাট, টেম্পোস্ট্যান্ড এ ধরনের কাজ সমস্তই পৌরসভার। আমরা খাল ভরাট করি নি, আগেই খাল ভরাট হয়ে গিয়েছিল; এখন আমরা একটা প্লাটফর্ম তৈরি করছি।

এ বিষয়ে টেম্পোস্ট্যান্ড নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান জয়পাড়া স্টোরসের স্বত্বাধিকারী আওয়ামী গীল নেতা আলমগীর চৌধুরী জানান, টেন্ডারের মাধ্যমে কাজটি আমি পেয়েছি। টেন্ডার অনুযায়ী আমি কাজটি সমাধান করব। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান বলেন, আমাদের কাছ থেকে পৌরসভা কোনো প্রকার অনুমতি নেয় নি। পরে এ বিষয়ে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন জানান, পৌরসভা ও তাদের সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে প্রশাসনকে অবগত করান নি। কিভাবে সরকারি খালকে ভরাট করে বেবি এবং টেম্পোস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে – যা পৌরসভার এখতিয়ারে নেই। সংবাদ প্রকাশের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সূত্র: দৈনিক আমারদেশ

নবাবগঞ্জে বিয়েবাড়িতে ডাকাতি; আহত ৩

0

ডাকাতির হাত থেকে রক্ষা পেল না বিয়ে বাড়িও। ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা গ্রামে বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বীরদর্পে পালিয়ে যায়। ডাকাতদল পুরুষ ও মহিলাসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার পুরাতন বান্দুরায় আঃ রশিদের বিয়েবাড়িতে রাত ২টার দিকে ২০-২৫ জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেড়াতে আসা অতিথিদের সঙ্গে থাকা গহনা ও বিভিন্ন রুমে হানা দিয়ে আলমারি ও শোকেজ ভাংচুর করে ৪০ হাজার টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় অস্ত্রের আঘাতে মোজাম্মেল, তাজিরন বেগম, আকাশ গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে চারদিক থেকে লোকজন বের হয়ে আসে। ডাকাতদল বেগতিক দেখে ৪ রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ও র্যানব-১১-এর একটি টিম সকালে ডাকাতি হওয়া বাড়ি পরিদর্শন করে একটি ম্যাগজিন, দুটি তাজা গুলি, চারটি গুলির খোসা উদ্ধার করেছে।


এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান নিউজ৩৯ এর কাছে ডাকাতির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখনও কেউ মামলা করতে আসেনি।

দোহারে অবরোধ বিরোধী মিছিল আওয়ামীলীগের

0

১৮ দলের ডাকা অবরোধের বিরুদ্ধে দোহার থানা আওয়ামীলীগ রবিবার দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল আয়োজন করে। তারা যুদ্ধাপরাধীদের বিচার এবং বিএনপি সহ ১৮ দলের ডাকা অবরোধের বিপক্ষে স্লোগান দেয়।

মিছিলটির নের্তৃত্ব দেন দোহার থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ. মোতালেব। মিছিলে উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার কমিটির সেক্রেটারি সফিউদ্দিন আহম্মেদ, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুর রহমান, এছাড়াও শতাধিক দলীয় নেতা-কর্মী।

মিছিলটি দোহার উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে ওয়ান ব্যাংক হয়ে দোহার উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়। এসময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁশির দাবী জানায়।

দোহারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

0

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোহারের নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামে রমজান খান নামে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী নিউজ৩৯কে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দক্ষিণ শিমুলিয়া গ্রামের রমজান খানের বাড়িতে হানা দেয়।

পরিবারের লোকজন কিছু বুঝে ওঠার আগেই সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত বেঁধে ফেলে। পরে ঘরে থাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে সেখানে ডাকাতির কোনো আলামত পাওয়া যায় নি।

বঞ্চিত দোহার-নবাবগঞ্জের মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে- সালমা ইসলাম এমপি

0

মোঃ আলী হায়দার ♦ শুক্রবার বিকাল ৪টায় ঢাকা জেলার দোহার উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির ঢাকা জেলা সাধারণ সম্পাদক, দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন ষড়যন্ত্র ও ক্ষমতার লোভ পরিহার করে গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে আগামী নির্বাচনে অংশগ্রহণে এগিয়ে আসতে হবে। আলোকিত বাংলাদেশ গড়ার এবং মধ্যম আয়ের দেশে পরিণত করার নামে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।

দোহার রাইপাড়া ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অ্যাডভোকেট সালমা ইসলাম বর্তমান প্রেক্ষাপট, এরশাদের শাসনামল ও অবহেলিত দোহার-নবাবগঞ্জের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, নব্বইয়ের শাসনামলে মানুষ পেটভরে ভাত খেয়ে ঘুমাত।

তিনি বলেন, এখন সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, জঙ্গিবাদ, দুর্নীতি, কেলেংকারি ও রাহাজানিতে দেশ ভরে গেছে। এরশাদ অপরাধমূলক কর্মকাণ্ডের আশ্রয় না নিয়ে জনগণ ও দেশের কথা চিন্তা করে সুষ্ঠুভাবে দেশের পরিচালনার ভার ছেড়ে দেন। আওয়ামী লীগ ও বিএনপি ২৩ বছরেও দেশ ও জনগণের কথা চিন্তা করেনি। তারা ক্ষমতায় থাকার জন্য দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জনগণ কখনও তাদের ক্ষমা করবে না। দুই দলকে আগামী নির্বাচনে সমুচিত জবাব দেবে।

তিনি আরও বলেন, অবহেলিত, বঞ্চিত দোহার-নবাবগঞ্জের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে মনে হয় এ অঞ্চলের মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। গ্রামগঞ্জের উন্নয়নের কথা ভাবছে না। এলাকার উন্নয়নের জন্য ব্যক্তিগত ও সরকারি অর্থ দিয়ে জনগণের কল্যাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ৬৮ হাজার গ্রামের বন্ধু। আওয়ামী লীগ ও বিএনপি বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেনি। এরশাদের শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। কোন সরকারই সেই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। দলমত নির্বিশেষে সর্বস্তরের লোকজনকে তিনি জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নুরু বলেন জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে। তিনি আরও বলেন, দোহার-নবাবগঞ্জে অ্যাডভোকেট সালমা ইসলাম নির্বাচন করবেন। আল্লাহ তাকে অনেক দিয়েছে। তার চাওয়া-পাওয়ার কিছু নেই। শুধু এলাকার উন্নয়ন করাই তার স্বপ্ন। আর এ স্বপ্নকে বাস্তবে পরিণত করার দায়িত্ব আপনাদের। তিনি এমপি হলে তার যোগ্যতার মাপকাঠিতে একজন প্রভাবশালী মন্ত্রী হবেন। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, দোহার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. আলাউদ্দিন আল আজাদ, সদস্য সচিব আবদুল আলীম, নবাবগঞ্জের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, শেখ মহসিন নিলু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মোল্লা, যুব সংহতির সভাপতি মাসুদুর রহমান মানিক খান, কৃষক পার্টির নেতা শহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা যুব সংহতি সভাপতি শেখ আবুল হোসেন আজাদ, মহিলা পার্টি সভাপতি শেখ রেশমী আক্তার, জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের সহযোগী নেতাকমীরা।

তার সফর সঙ্গী ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রহমান, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি ও গুলশান থানা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিন্টু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ আলম প্রমুখ।

বান্দুরা হলিক্রসের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্মেলনে অনুষ্ঠিত

0

রিপন হাসান ♦ শুক্রবার সকালে রাজধানীর সীমান্ত স্কোয়ারে বান্দুরা হলিক্রস হাইস্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রবৃন্দ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বান্দুরা হলিক্রস হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আক্কাস উদ্দিন মোল্লা, নটর ডেম কলেজের অধ্যক্ষ ও স্কুলের অ্যালামনাই সদস্য ফাদার বেঞ্জামিন কস্তা, নবাবগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত সংসদ সদস্য ও অ্যালামনাই সদস্য খন্দকার হারুনুর রশীদ, অ্যালামনাই সদস্য এ আর হুমায়ুন খান, মে. জে. (অব.) খন্দকার মিজানুর রহমান, আবদুল হাফিজ দেওয়ান, আবদুল মেসির শিকদার, খন্দকার হামিদুর রহমান, বান্দুরা হলিক্রস হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট প্রমুখ।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্মেলনে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জন করতে পারলেই কেবল মুক্তিযুদ্ধের সব মহৎ আÍত্যাগ সার্থক হবে। সাম্প্রদায়িক বিভাজনের কারণে আমরা অগ্রসর হতে পারছি না। এ বিভাজন দূর করে দেশের সবাইকে মনুষ্য পদবাচ্য হতে হবে।

সম্মেলনে বিদ্যালয়ের সাবেক ছাত্র ও অ্যালামনাই সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট প্রমোদ মানকিন একটি শুভেচ্ছা বাণী পাঠান।

দোহারে স্কুলছাত্রী অপহরণ

0

বুধবার সকালে দোহার উপজেলার জেলার সুতারপাড়া ইউনিয়নের মিজাননগর গ্রাম থেকে বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসার সময় কাঠ বাগান এলাকা থেকে  রুমানা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহƒত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রুমানা ওই গ্রামের আবুল মুন্সির মেয়ে। সে উপজেলার সুতারপাড়া ইসলামাবাদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মিজাননগর গ্রাম থেকে স্কুলছাত্রী রুমানা আক্তার ইসলামাবাদ উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে মিজাননগর কাঠবাগান এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে মিন্টু (২৫) তার সহযোগীদের সহায়তায় মাইক্রোবাসযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রুমানার পিতা আবুল মুন্সী দোহার থানায় একটি মামলা করেন।মামলা নং ০২/০৫ অভিযুক্ত অপহরণকারী মিন্টু একই গ্রামের মৃত কুটি মুন্সির ছেলে। দোহার থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন নিউজ৩৯কে বলেন, অপহরণ নয়, প্রেমঘটিত কারণ। পুলিশ রুমানাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।