জয়পাড়া কলেজে স্নাতক (সম্মান) কোর্সের যাত্রা শুরু

জয়পাড়া কলেজে স্নাতক (সম্মান) কোর্সের কোর্স চালুর মাধ্যমে কলেজটি নতুন যুগে প্রবেশ করল। দোহারের প্রথম কলেজ হিসেবে যাত্রা শুরু করে এটি এখন হল জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের উপর অর্নাস কোর্স চালু হলো এই কলেজে।

স্নাতক (সম্মান) এর নবীন বরণ রাষ্ট্রবিজ্ঞানের ১৬ জন ও ব্যবস্থাপনার ৪০ জন ছাত্র-ছাত্রী বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের শিক্ষকগণঅনুষ্ঠানে জয়পাড়া কলেজের অধ্যক্ষ বলেন, “এই কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর হওয়ার অন্যতম ভূমিকা রাখেন এডভোকেট আব্দুল সান্নান খান। তার এই কাজের জন্য জয়পাড়া কলেজ ও দোহারবাসী তাকে চিরজীবন মনে রাখবে।

“প্রথম বর্ষের ছাত্র কাউসার নিউজ ৩৯-কে জানান, “আমরা সত্যি অনেক আনন্দিত। আমাদের কলেজ অর্নাস হবার কারনে আমরা খুবই গর্বিত।

ছাত্রলীগ নেতা রাজীব শরীফ অনুষ্ঠানে বলেন, “ছাত্র ছাত্রীদের প্রথম কাজ পড়াশোনা।“ তিনি সকল ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনযোগ দেয়ার আহ্বান জানান এবং বলেন “এরাই দোহার উপজেলাকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবে।“

দোহারে চার ডাকাত আটক

তারেক রাজীবঃ  ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিমচর গ্রামের আরশেদ শেখের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দোহার উপজেলার মেঘুলা রানীপুর গ্রামের রুস্তম মোল্লার ছেলে ফরিদ(৩২), পশ্চিম সুতারপাড়া গ্রামের শেখ মতিউর রহমানের ছেলে সাহাদত হোসেন(৩৫), মধুরচর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে মো. রফিক হাওলাদার (৩৫) ও মোজাফফর (৩৫)।

সোমবার সকালে ডাকাতদের আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায, রোববার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে ফৈইমদ্দিন বেপারীর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।

রাত ৩টার দিকে ডাকাতরা একই গ্রামের আরশেদ শিকদারের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

সকাল ৬টার দিকে দোহার উপজেলার শেষ সীমানা মোকসেদপুর ইউনিয়নের প্রধান সড়ক দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ৩ ব্যক্তিকে ১টি মোটরসাইকেলে দেখে  তাদের গতিরোধ করতে বলে পুলিশ। মোটরসাইকেলটি দ্রুত চলে যেতে থাকলে পুলিশ তাদের ধরে ফেলে।

এ সময় ফরিদ, সাহাদাত হোসেন ও রফিক হাওলাদারের শরীর তল্লাশি করে লুটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করেন পুলিশ। পরে মোজাফফর নামে আরও একজনকে আটক করা হয়।  দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা বহিস্কৃত না পদত্যাগ ! বিএনপি’তে যোগদান

বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ব্যাঃ নাজমুল হুদা রবিবার রাতে বিএনপি’তে যোগদান করেছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন। জানা যায়, রবিবার রাতে তিনি তার নিজের গড়া দল বিএনএফ থেকে বহিস্কৃত হয়েছেন। যদি ব্যাঃ নাজমুল হুদার ঘনিষ্ঠজনেরা এটিকে বলছেন যে, দোহারের আপামর জনগণের ভালোবাসার টানে দাদা অভিমান ভেংগে ঘরে ফিরে এসেছেন। তাই তিনি বিএনএফ এর সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে পদত্যাগ করেছেন।

এদিকে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আঃ মান্নান অনুমোদিত থানা কমিটি বিলুপ্ত করার দাবীতে ১৯শে মার্চ জাতীয় কাউন্সিলের আগেই দোহারে বিক্ষোভ করবে ব্যাঃ নাজমুল হুদা সমর্থিত গ্রুপ, বলে জানা গেছে।

শিকারীপাড়ায় মন্দির হতে প্রতিমা চুরি

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের গংগাদিয়া জানাবাজ গ্রামে গত ২৭শে ফেব্রুয়ারী রাতে মন্দির হতে প্রতিমা চুরি হয়েছে। গংগাদিয়া জানাবাজ গ্রামে দাস পাড়ার নদীর তীরে অবস্থিত কালী মন্দির থেকে কালী প্রতিমার মাথার গহনা ও কানে পরিহিত র্স্বণের দুল চুরি হয়েছে।

এলাকাবাসী জানায়, ২৮ ফেব্রুয়ারী সকালে মন্দিরে এলে কালী মূর্তিটিকে মাথা বিহীন অবস্থায় উপুড় হয়ে পরে থাকতে দেখা। পরে আশেপাশে খোজাখুজি করেও মূর্তির হারানো অংশটি খুজে পায় নি, কে বা কারা মূর্তির মাথাটি নিয়ে গেছে।

অপর দিকে একই রাতে গংগাদিয়া জানাবাজ মনিপাড়ায়  একটি বাড়ির মন্দির থেকে প্রায় ১৫ কেজি ওজনের পিতলের একটি লক্ষ্মী প্রতিমা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাড়ির মালিক কিশোর মনি দাস বলেন, ২৮ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে দেখি পিতলের প্রতিমা মন্দিরে নেই। তিনি বিষয়টিকে অত্যন্ত গর্হিত কাজ বলে উল্লেখ করেছেন। 

নবাবগঞ্জে ২৫ কোটি টাকা নিয়ে আইডিয়াল কো-অপারেটিভ উধাও

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিগত ৮-৯ বছর যাবত অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে নবাবগঞ্জ-দোহার উপজেলা থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে বলে জানান কয়েকজন আমানতকারী।

উপজেলার বাগমারা বাজারের আরিফ সুপার মার্কেটের ২য় তলায় আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) কার্যালয়ে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

গ্রাহক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮-৯ বছর ধরে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি. (আইসিএল) সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার নামে বেশি মুনাফার প্রলোভন দেখায় এলাকাবাসীকে। তারা গরিব মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণের পাশাপাশি ডিপিএস ও এফডিআর কার্যক্রম চালু করে।

সংস্থাটি এককালীন জমার ক্ষেত্রে (এফডিআর) ৩ বছরে ডাবল ও মাসিক জমার ক্ষেত্রে (ডিপিএস) ৫ বছরে ডাবল স্কিম চালু করে। এতে গ্রামের সহজ-সরল নারী-পুরুষ হুমড়ি খেয়ে আইসিএলে টাকা জমা রাখে। এছাড়া আইসিএল প্রতি এক লাখে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সুদ দেয়ার নামে টাকা সংগ্রহ করে। এভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে নবাবগঞ্জ উপজেলার সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করে।

জমা দানকারী গ্রাহকদের মধ্যে অনেকেরই মেয়াদ পূর্ণ হয়েছে জানুয়ারি মাসে। কর্তৃপক্ষ মেয়াদ পূর্তির টাকা ২৫ ফেব্রুয়ারি থেকে ফেরত দেয়ার ঘোষণা দেয়। কিন্তু ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটির অজুহাতে সংস্থাটি অফিসে তালা মেরে পালিয়ে যায়। এরপর গত এক সপ্তাহে আর অফিস খোলে নি।

আইসিএলের গ্রাহক মোনায়েম মিয়া জানান, ওই প্রতিষ্ঠানে তিনি ১ লাখ ৩০ হাজার টাকা জমা রেখেছেন। ২৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষে তার টাকা পাওয়ার কথা। রঞ্জিত ঘোষ বলেন, আইসিএলে তার ৫০ হাজার টাকার ডিপিএস আছে। বার বার ঘুরেও টাকা তুলতে পারেননি। গতকাল সকালে আইসিএলের নবাবগঞ্জ শাখা অফিসের সামনে দেখা যায়, হাজার হাজার জনতা তাদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, আইসিএল নবাবগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার লোকের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

নবাবগঞ্জ উপজেলা সমবায় পরির্দশক হাসমত আলী বলেন, এ প্রতিষ্ঠান তাদের এখতিয়ারে নয়। জেলা জয়েন্ট রেজিস্ট্রার থেকে নিবন্ধিত হয়ে কার্যক্রম করছে। তাদের উপজেলা থেকে দেয়া ২৪৪টি সমবায় ও মাল্টিপারপাস কাজ করছে।

উল্লেখ্য, গত ২ মাসে দুটি আর্থিক প্রতিষ্ঠান আল আকসা ও আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি. দোহার-নবাবগঞ্জ থেকে প্রায় ১০ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।

সংবাদ সূত্র: জাতীয় দৈনিক

নবাবগঞ্জে সাঈদীর ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মিছিল

0

মানবতাবিরোধী অপরাধে দোষী সাবস্ত্য যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে মিছিল করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদর মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে  মিছিলটি বের হয়ে থানা চত্বর ঘুরে আবার মুক্তিযোদ্ধা কার্যালয়ে ফিরে আসে।

সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসারফ হোসেন বলেন “ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা দেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা তার  ফাঁসির দাবি জানাচ্ছি।”

এদিকে, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে।

দোহারে সেতু ধ্বসে নিহত ২

0

চট্টগ্রামের ফ্লাইওভার ধ্বসের ক্ষত মুছতে না মুছতেই এবার দোহারেও একই ঘটনা ঘটল। মধুরচরে নির্মানাধীন ব্রীজ ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ৮ থেকে ১০ জন পথচারী। শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে মধুরচরে এই দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্রিজের ঠিকাদার এবং ব্রিজের কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের সাব ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন। 

দোহার বাজারের কাছে মধুরচরে ব্রিজের কাজ পেয়েছিলেন A. Hossen ঠিকাদারী প্রতিষ্ঠান। তিনি ব্রিজ নির্মান কাজে সাহায্য নেন স্থানীয় একটি নির্মান শিল্প প্রতিষ্ঠানের। সেই প্রতিষ্ঠানের সাব ইঞ্জিনিয়ার ফরহাদকে সহ আজ সাইট এলাকা পরিদর্শনে যান ঠিকাদার । ঠিক তখনই তাদের সামনেই ব্রিজটা ধ্বসে পড়ে। এসময় ব্রিজের তলে চাপা পড়েন একই এলাকার নির্মান শ্রমিক বোরহান(২২); পিতা তোতা শেখ ও মনির(২০); পিতা তোতা মাদবর।

স্থানীয় লোকজন ও কেরাণিগঞ্জ ফায়ার সার্ভিসের সহয়তায় আহতদের উদ্ধার করে দ্রত দোহার উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

ধারনা করা হচ্ছে ত্রুটিপূর্ণ নির্মাণ ব্যবস্থার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে। এদিকে স্থানীয় জনগন এই দূর্ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবী করে দূর্ঘটনার শিকার দরিদ্র শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরন প্রদানের আহবান জানিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ব্যাপারে থানায় কোন অভিযোগ বা মামলা হয় নি।

দোহারে বই মেলা উদ্ভোধন

0

দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে দোহারে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বই মেলা। ৮ দিন ব্যাপী এই বই মেলা ২১ ফেব্রুয়ারী উদ্ভোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান। এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন, দোহার উপজেলা আওয়ামী লীগ ও দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দরা।

সকাল ৯.৩০ মিনিটে বই মেলা উদ্ভোধনের কথা থাকলেও মন্ত্রী আসতে কিছুটা দেরি করায় বই মেলা উদ্ভোধন করা হয় সাড়ে দশটার দিকে। সাড়ে দশটার সময় মন্ত্রী ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন। এসময় মেলার উদ্ভোধনী বক্তব্য দিতে গিয়ে তিনি দোহার উপজেলায় সাংস্কৃতিক বিপ্লবের কথা বলে বলেন, পূর্বে এই এলাকার ছেলেরা মার্বেল খেলতো, মেয়েদের দেখলে শীষ দিত, কিন্তু এখন তারা গান শিখছে, লেখা লেখি করছে, সংস্কৃতিমনা হয়ে উঠছে। তিনি আরো বলেন, তরুন সমাজ বর্তমানে জেগে উঠেছে। তারা তাদের ইতিহাস জানছে, ইতিহাসে কার কি ভূমিকা তা জানছে। তরুন সমাজকে আর বিকৃত ইতিহাস দিয়ে ভুলিয়ে রাখা যাবে না। শাহবাগের আন্দোলন আজকে তার বড় প্রমান।এসময় তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মন্ত্রী।

এসময় আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান।

২১ ফেব্রুয়ারী শুরু হওয়া এই বই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ থেকে মেলা শুরু হয়ে মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। মেলাতে ৬টি স্টল বরাদ্দ নিয়েছে স্থানীয় পুস্তক ব্যবসায়ীরা। এছাড়া একটি পূনাঙ্গ প্রকাশনীও অংশ গ্রহন করছে মেলায়।

দোহার-নবাবগঞ্জে দিগন্ত ও ইসলামিক টিভি’র সম্প্রচার বন্ধ

0

মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে দোহার-নবাবগঞ্জে দিগন্ত ও ইসলামিক টিভি’র সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও শাহবাগ আন্দোলনের কারণে চ্যানেল দুইটির সম্প্রচার বন্ধ করা হয় বলে জানা গেছে। বিষয়টি নিউজ৩৯-কে ফোন ও এসএমএসের মাধ্যমে অবহিত করেন ক্যাবল দর্শক-শ্রোতা ও গ্রাহকেরা।

এ ব্যাপারে ক্যাবল লাইন সরবরাহকারী কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি দেখছেন বলে জানান। পরবর্তীতে নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা জানান, একটি বিশেষ মহলের মৌখিক নির্দেশে তাদেরকে চ্যানেল বন্ধের ব্যাপারে সতর্ক করা হয়েছে। তবে কবে নাগাদ তা চালু হবে তা বলেন নি। বিষয়টি জানার পর অনেক দর্শক-শ্রোতাদের কেউ কেউ উষ্মা প্রকাশ করেন ও কেউ কেউ সমর্থন জানান।

অবৈধ ব্যাংকিং ও মিথ্যা প্রলোভন থেকে সতর্ক থাকুন

0

লক্ষ্য করা যাচ্ছে যে, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতিতে পরিচালিত এবং সমবায় সমিতি বর্ণনাধারী কতিপয় প্রতিষ্ঠান অবাস্তব উচ্চ মুনাফার (কোনো কোন প্রতিষ্ঠান মাসিক ১০%-১৬% সুদের হার কিংবা দশ মাসে দ্বিগুন লাভ) প্রলোভন দেখিয়ে সরল বিশ্বাসী জনসাধারণের নিকট থেকে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে।

উল্লেখ্য, এ ধরনের ব্যাংকিং লেনদেনের অনুরূপ কার্যক্রমের অনুমোদন বাংলাদেশ ব্যাংক প্রদান করেনি এবং সেকারণেই তা সম্পূর্ণ বেআইনী। এসব প্রতিষ্ঠানের কোনো কোনোটি অভিনয় এমএলএম পদ্ধতিতে সংগৃহীত আমানত ও মূলধন সুকৌশলে গ্রুপভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান ও প্রকল্পে অথবা নিজেদের হিসাবে স্থানান্তর করছে।

তাছাড়া, ইন্টারনেট ভিত্তিক অবাস্তব মুনাফা বা নানা ধরনের পুরষ্কার জয়ের প্রলোভন ভিত্তিক আকর্ষনীয় প্রচারণাও আজকাল চোখে পড়ছে। অবাস্তব উচ্চ মুনাফার লোভে বিনিয়োগ করলে প্রতারিত ও নিঃস্ব হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি বিধায় এরূপ প্রতিষ্ঠানের সাথে যে কোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।