নবাবগঞ্জে ভোট দেয়া নিয়ে ভোটারের সাথে বিবাদে মান্নান খান

0

ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বাকবিতণ্ডা হয়েছে।

রোববার বেলা ১টার দিকে নবাবগঞ্জ উপজেলার শহীদ মিনার রোডের ইউনুছ শপিং কমপ্লেক্সের সামনে এ বাকবিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে শপিং কমেপ্লেক্সের সামনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

গাড়িতে উঠার প্রস্তুতি নিতে নিতে সেতু ক্লিনিকের বারান্দায় দাঁড়ানো কয়েকজন নারী ও পুরষকে লক্ষ্য করে মান্নান খান বলেন, “আপনারা ভোট দিতে যাননি?”

জবাবে কণক নামের নারী বলেন, “দেশে গণতন্ত্র আছে নাকি, যে ভোট দেব।”

কেন, কি হয়েছে- মান্নান খান জানতে চাইলে ওই নারী বলেন, “এটা কোনো ভোট হলো? আপনি তো এর আগে একদিনও জিজ্ঞেস করলেন না। আজ ভোটের দিন খোঁজ নিচ্ছেন।”

একথা শুনে মান্নান খান বলেন, “আপনি একজন প্রার্থীর সামনে এভাবে অভিযোগ করছেন, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র আছে বলেই তো এটা পারছেন। সামরিক শাসন থাকলে এভাবে বলতে পারতেন না।”

তখন ওই নারীর সঙ্গে আরো কয়েকজন যুবক গলা মিলিয়ে মান্নান খানের সঙ্গে ঝগড়ায় নামেন। এক যুবক উচ্চস্বরে বলেন, “আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আপনার কাছ থেকে আমার কিছুই পাই নি। শুধু অপমানিত হয়েছি।”

এসময় উত্তেজিত হয়ে পড়েন মান্নান খান। পকেট থেকে হাত বের করে তর্জনি উঁচিয়ে কথা বলতে শুরু করেন সাবেক এ প্রতিমন্ত্রী, “আপনারা কেউ আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ করলে কেউ এভাবে ভোটের বিরুদ্ধে কথা বলতে পারে না। আপনারা টাকার কাছে বিক্রি হয়ে গেছেন।”

চিৎকার-চেঁচামেচির মধ্যে কথা বলতে বলতে মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন মান্নান খান। তার চলে যাওয়ার সময় উপস্থিত প্রায় জনা পঞ্চাশেক লোক উচ্চ হাসি দিয়ে উল্লাস প্রকাশ করেন।

ওই নারী নিজেকে সেতু ক্লিনিকের ম্যানেজার দাবি করে তিনি বলেন, “আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু মান্নান খানের ওপর বিরক্ত হয়ে আমাদের মতো অনেকেই ভোট দেয়া থেকে বিরত থাকছেন। অনেকই সালমা ইসলামের ভোট করছেন।”

এসময় পাশ থেকে অনেকেই সাবেক এ প্রতিমন্ত্রী ও আওয়ামী সমর্থকদের বাকবিতণ্ডা মোবাইল ফোনে ভিডিও করেন।

দোহার-নবাবগঞ্জে দুই প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা: সালমা ইসলাম এগিয়ে

0

ঢাকা -১ আসনে মোট ভোটার ৩,৭৮,৯৬৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৭টি, ভোট কক্ষের সংখ্যা ৭৬৪টি। দোহার ও নবাবগঞ্জ ঢাকা জেলার ১ নাম্বার নির্বাচনী আসন। এখানে প্রতিদ্বন্দিতা করছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের আব্দুল মান্নান খান ও জাতীয় পার্টির সালমা ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে।

অসমর্থিত সূত্রে জানা গেছে সালমা ইসলাম ৬২৫৪ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।

দোহার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত এযাবৎ ফলাফল:

নির্বাচন

আপডেট আসছে….

নগন্য ভোটার উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে

0

নানা উৎকন্ঠা, আশঙ্কার মধ্যে সকাল আটটা থেকে শুরু হয়েছে দশম জাতীয় নির্বাচন। কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকা-১ (দোহার-নবাবাগঞ্জ) আসনে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অত্যান্ত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভীড় বাড়ছে।

দোহার-নবাবগঞ্জের একাধিক কেন্দ্রে ভোট শুরুর আধা ঘন্টায় একটি ভোটও পড়ে নি বলে জানা গেছে। দুই ঘন্টার মধ্যে মাত্র ১০/১২ টি ভোট পড়েছে অনেক কেন্দ্রে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান খান নৌকা প্রতীক এবং জাতীয় পার্টির এডভোকেট সালমা ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এডভোকেট আব্দুল মান্নান খান সকাল আটটায় কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বস্ত্রীক ভোট দেন এবং এডভোকেট সালমা ইসলাম সকাল নয়টায় তার নিজ কেন্দ্র কামারখোলা সরকারী বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

নিরাপত্তার চাদরে ঢাকে ফেলা হয়েছে প্রতিটি কেন্দ্র। এখন পর্যন্ত কোন নাশকতার খবর জানা যায় নি। তবে যে কোন নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা রয়েছে সর্বোচ্চ সতর্কাতায়।

ছবি: নবাবগঞ্জের সাদাপুর প্রগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুপুরের চিত্র। ভোটারের লাইন দেখা যায় নি। যে দু-চারজন ভোটার আসছেন সরাসরি বুথে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এর আশে পাশের মাঝিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে একই চিত্র দেখা গিয়েছে।

মান্নান খান ও সালমা ইসলামের হলফ নামার বিবরণী

0

নিউজ৩৯: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আব্দুল মান্নান খান ও জাতীয় পার্টি মনোনীত সালমা ইসলামের নির্বাচন কমিশনে দেয়া হলফ নামা  ও ২০ নং ফরমে উল্ল্যেখিত তথ্য বিবরণী জনস্বার্থে নিম্নে তুলে ধরা হল।

বিষয় আব্দুল মান্নান খান সালমা ইসলাম
১। শিক্ষাগত যোগ্যতা
  • এম এ (ডাবল)
  • এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান) এল এল বি
২। পেশা
  • আইন, রাজনৈতিক কর্মি
  • প্রকাশক – দৈনিক যুগান্তর
  • এডভোকেট- বাংলাদেশ সুপ্রীম কোর্ট
  • পরিচালক – যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
৩। ফৌজদারি মামলা
  • ২টি ছিল, পরবর্তীতে সরকার কর্ত্রিক প্রত্যাহার। বর্তমানে কোন মামলা নেই।
  • মোট ৭১টি মামলা ছিল; যার মধ্যে ৫৩টি থেকে খালাস, ১৮টি বিচারাধীন। এর মাঝে তিনি, স্বামী নুরুল ইসলাম বাবুল ও পূত্র সহ ১০০ কোটি টাকার কর ফাকির মামলা আছে।
৪। আয়ের বিবরণ
  • কৃষিখাত – ৩০,০০০
  • শেয়ার,সঞ্চয়পত্র/আমানত- ১,১১,৯০৮.৭৪
  • পেশা – ৫,৭৩,৬০০
  • মৎস্য ও রেমিটেন্স – ১,৪৪,৬৩,২২৭
  • ব্যবসা – ২,৮০,০০০
  • বাড়ী/ এপার্ট্মেণ্ট/ দোকান – ৩৫,০৪,০০০
  • সঞ্চয়পত্র/আমানত-৩৬,৪৩৯
  • চাকুরী (এম পি ভাতা) – ১৩,৫৭,৭৫০
৫। অস্থাবর সম্পত্তি
  • নগদ নিজের-৪০,০০,০০০
  • স্ত্রীর নামে – ১৫,০০,০০০
  • বন্ড স্ত্রীর – ২,০০,০০০
  • সঞ্চয়পত্র- ৬,৫০,০০০
  • FDR- ৩৭,০০,০০০
  • সঞ্চয়পত্র স্ত্রীর- ৬,৫০,০০০
  • যানবাহন মূল্য নিজ – ৪৪,৩১,২০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী নিজ- ৪০,০০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী স্ত্রী-৪০,০০০
  • অলংকার- ৭৫,০০০
  • আসবাব নিজ- ৩৫,০০০
  • আসবাব স্ত্রী -৬০,০০০
  • অন্যান্য- ৫০,০০০
  • অন্যান্য স্ত্রী – ৬০,০০,০০০ ( এপার্ট্মেণ্ট বাবদ অগ্রীম।)
  • নগদ নিজের – ৪৪,৭৯,০৬১
  • স্বামীর নামে – ১৯,৯৬,৭০৪
  • বন্ড/ ঋণ নিজের- ১৭,২২,৩৮,৭০০
  • বন্ড/ ঋণ স্বামীর – ২৪,৭৭,৯৫,৭০০
  • যানবাহন মূল্য নিজ – ৭১,২৯,৪০৭
  • যানবাহন মূল্য স্বামী- ২৫,৬৩,০০০
  • অলংকার নিজ – ৩০,০০,০০০
  • অলংকার স্বামী- ১০,০০,০০০
  • ইলেক্ট্রনিক্স সামগ্রী নিজ- ২,২০,০০০
  •   ইলেক্ট্রনিক্স সামগ্রী স্বামী- ২,২০,০০০
  • আসবাব নিজ- ৬০,০০,০০০
  • আসবাব স্বামী – ২০,০০,০০০
  • অন্যান্য- ৮,৩৮,৪০,২৪১
৬। স্থাবর সম্পত্তি
  • কৃষি জমি নিজ পৈত্রিক ০৫ একর।
  • কৃষি জমি স্ত্রী – ৫০,০০০
  • অকৃষি জমি নিজ- ৩১,৭৪,০০০
  • অকৃষি জমি স্ত্রী- ১,৬৪,৭৭,৬০৪
  • দালান/ স্থাপনা – ১,৮১,৮৬,৩১৬
  • মৎস্য খামার ০৫টি; পৈত্রিক সূত্রে।
  • অকৃষি জমি নিজ- (প্রায় ৪৭ একর) ৪,৯৯,৪৬,৩৭৪
  • অকৃষি জমি স্বামী- ৩৭,৭৭,৩৮৩
  • দালান/ স্থাপনা – ৫,৬৩,১০,৪৮৪
  • অন্যান্য- ১,১৩,৫৩৩
৭। দায় ও প্রকৃতি
  • নাই
  • স্বামী নুরুল ইসলাম বাবুলের নিকট ২,৮০,০০,০০০ ও ১৫,০০,০০০
৮। হলফ নামায় কর দেয়ার পরিমাণ
  • ২,৯৪,৫৬০.০৫
  • ১১,৭২,৫৫২
৯। গত নির্বাচনের প্রতিশ্রুতি সমূহের বাস্তবায়ন
  • আইন শৃঙ্খলা – ১০০%
  • রাস্তাঘাট – ১০০%
  • স্কুল কলেজ- ১০০%
  • বিদ্যুৎ – ৫৫মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ / ১০০%
  • রাস্তাঘাট – ৭০%
  • বিদ্যুৎ – ৫৬%
  • শিক্ষা – ৮০%
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

৫ জানুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দেবে বিএনএফ

0

শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। জাতীয় সংসদ নির্বাচনকে একটি অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন বর্জনের ঘোষণা দিবে বিএনএফবৃহস্পতিবার দুপুরে রাজধানীর মেহেরবা প্লাজায় নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা জানান।

তিনি বলেন, বিরোধী দলকে বাদ দিয়ে একতরফাভাবে সরকার যে নির্বাচন অনুষ্ঠান করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা গণতন্ত্রের জন্য হুমকি। তাই বিএনএফ এ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি ভোটের দিন অনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে দলের সাবেক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ অবৈধভাবে দল থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরে আসতে নির্দেশ দেয়া হবে।’

দেশকে জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত করতে আগামী ৩১ জানুয়ারি বিএনএফের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। কাউন্সিল হওয়া পর্যন্ত তার নেতৃত্বাধীন কমিটিই সব দায়িত্ব পালন করবে বলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, মহাসচিব শহিদ চৌধুরী, যুগ্মমহাসচিব আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাঁকন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর আলোচিত ও বহুবিতর্কিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়।

এরপর ২৮ ডিসেম্বর দলের মধ্যে নানাবিধ স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি, মনোনয়ন বাণিজ্য এবং গঠনতন্ত্র পরিপন্থি কাজের অভিযোগ এনে বিএনএফ থেকে দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদকে বহিষ্কার করা হয়।

বিএনপির স্থায় কমিটির বহিষ্কৃত সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা এ দলের প্রতিষ্ঠাতা হলেও পরে তাকে বহিষ্কার করে দলের কমিটির ঘোষণা কর হয়।

নিবন্ধন পাওয়া পর দলটি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। তারা ২২ আসেন প্রার্থী ঘোষণা করে। কিন্তু ২৮ ডিসেম্বর দলের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদকে বহিষ্কার এবং নাজমুল হুদাকে চেয়ারম্যান ঘোষণার পর অবস্থান পাল্টে যায়। সর্বশেষ ২ জানুয়ারি ভোটের তিন দিন আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিল দলটি।

ব্যাপক নির্বাচনী প্রচার চালাচ্ছেন সালমা ইসলাম

0

নিউজ৩৯♦ দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) নির্বাচনী প্রচার চালাচ্ছেন সালমা ইসলাম। বুধবার দিনভর তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি তাদের খোঁজখবর নেন। সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

ঢাকা-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বুধবার সকাল ৯টায় সালমা ইসলাম চুড়াইন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি সেখানে পৌঁছলে নারী-পুরুষরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সেখান থেকে যান গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে। স্কুলে শিক্ষার মান সম্পর্কে তিনি আলোচনা করেন শিক্ষকদের সঙ্গে। তিনি বলেন, আমি এলাকায় উন্নত এবং শিক্ষার জন্য যা যা করণীয় তাই করব। সে সুযোগ যেন এলাকাবাসী তাকে দেন।

বেলা ১১টা ৫ মিনিটে  কলাকোপা ইউনিয়নের সমসাবাদ এলাকায় গণসংযোগ করতে যান তিনি। তার আসার খবর পেয়ে শত শত নারী-পুরুষ সেখানে জড়ো হয়। তাকে করতালি দিয়ে সংবর্ধনা জানান আবালবৃদ্ধাবনিতা। আফিয়া খাতুন নামে এক বৃদ্ধাকে সালমা ইসলাম বুকে জড়িয়ে ধরে তার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন। বলেন, সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকব। ওই বৃদ্ধাও তাকে আশীর্বাদ করে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। নির্বাচনে জয়ী হবেন ইনশাল্লাহ।
ভোটারদের উদ্দেশে সালমা ইসলাম বলেন, যতদিন বাঁচব নবাবগঞ্জ ও দোহারবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। এলাকাবাসীর জন্য কিছু করতে চাই। এ সময় নাছিমা নামে এক  গৃহবধূ সালমা ইসলামকে বলেন, ‘আপা আমাদের এলাকার রাস্তাটা প্রশস্ত করার ব্যবস্থা করে দেবেন। আমরা আপনাকেই ভোট দেব।’ তিনিও ওই রাস্তা করে দেয়ার প্রতিশ্র“তি দেন। তার প্রতিশ্র“তি পেয়ে উপস্থিত সবাই বিপুল করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সালমা ইসলাম বড়রাজপাড়া, বান্দুরা, বারুয়াখালী, নয়নশ্রী ও বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সন্ধ্যায় কলাকোপা ইউনিয়নের আমিরপুর গ্রামে যান সালমা ইসলাম। সেখানে শত শত নারী-পুরুষ উপস্থিত হন। প্রায় ৭০ বছর বয়সী জয়তুন নেছা সালমা ইসলামকে জড়িয়ে ধরে বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। একবারও জাতীয় সংসদ নির্বাচনে তিনি কোনো মহিলা প্রার্থী পাননি। এবার তিনি মহিলা প্রার্থী পেয়ে আনন্দিত এবং সালমা ইসলামকে ভোট দিতে চান। আফজাল হোসেন নামের এক বৃদ্ধ বলেন, আগের এমপি আমাদের কোনো উপকার করেনি। রাস্তাও করেনি। সে মানুষের সঙ্গে মেশে না। তাকে এলাকায় কেউ ভালো বলে না। সে নিজে অনেক টাকা কামিয়েছে। মানুষের জন্য কিছু করেনি, যা কিছু করেছে সব নিজের জন্য। অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, মানুষের উপকারের জন্যই আমি রাজনীতি করতে এসেছি। এলাকার উন্নয়ন ও মানুষকে সহযোগিতা করাই আমার মূল লক্ষ্য।

নবাবগঞ্জে প্রতিপক্ষের আঘাতে প্রবাসী খুন

0

আসিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলায় ওমান থেকে দেশে ফিরে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়ে প্রবাসী বিল্লাল হোসেন (৪৫) খুন হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার বিকালে উপজেলার বাহ্রা গ্রামে বেড়াতে গেলে ভগ্নিপতির দন্দ্ব  মেটাতে গিয়ে সে প্রতিপক্ষের আঘাতে খুন হয়। নিহত বিল্লাল উপজেলার বড়গাঁও গ্রামের মৃত ইদ্রিস বিশ্বাসের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলা বড়গাঁও  গ্রামের বিল্লাল হোসেন রবিবার ওমান থেকে দেশে ফিরে। সোমবার সকালে বাহ্রা গ্রামে তার ভগ্নিপতি হারুন প্রামানিকের বাড়িতে বেড়াতে যায়। বিকাল সাড়ে ৪ টার দিকে হারুন প্রামানিকের সাথে তার ভাগ্নে সওকাতের সাথে ইরিস্কিমের টাকা নিয়ে দন্দ্ব হয় এবং একপর্যায়ে হাতাহাতি হয়। এসময়
বিল্লাল তাদের থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন কিল ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায়। তার অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোসফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়াধীন।

নবাবগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় তাহমিনা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম (৩০) ও বাবা মো. মুরাদ (৪০) আহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-বান্দুরা সড়কের কাশিমপুর এলাকার নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত-আহতরা উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলা সদরের তাহমিনাকে ডাক্তার দেখিয়ে মোটর সাইকেলে বাবা-মা বাড়ি ফিরছিলেন। পথে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেইটের সামনে আসলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক (রাজশাহী মেট্রো ইউ ১১-০০০৯) তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় শিশুটির মা-বাবা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে রক্ষা পেলেও শিশু তাহমিনা ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার ১ ঘন্টা পর উপজেলা বর্ধনপাড়া এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারে নি পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মন্তুস পাল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নূরুল ইসলাম বাবুলের মতবিনিময়

0

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের মালিক নূরুল ইসলাম বাবুল এ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে নবাবগঞ্জ প্রেসক্লাবে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম নূরুল ইসলাম বাবুলের সহধর্মিনী। সোমবার দুপুরে এই মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চান।

৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় ঢাকা নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমার সহধর্মিনী দশম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এব্যাপারে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি। আপনারা জানেন আমার অর্থ অভাব নেই। আমার কোন লোভ লালসা নেই। শুধুমাত্র এলাকার উন্নয়ন ও মানুষের সেবার জন্য আমার সহধর্মিনীকে রাজনীতিতে এনেছি। সালমা ইসলাম নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমি তাকে সহযোগীতা করবো। প্রয়োজনবোধে নিজের অর্থ দিয়ে এলাকার উন্নয়ন কাজে সহযোগীতা করবো। সে নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে।

যাতে নির্বাচনে কোন রূপ প্রভাব খাটিয়ে নির্বাচন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে আপনাদের সহযোগীতা প্রয়োজন। এছাড়া আপনারা এ এলাকার সন্তান আপনাদেরও ভোট রয়েছে। আপনাদেরকে লাঙ্গলে ভোট দেওয়ার জন্য আহবান করছি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল, সিনিয়র সহ সভাপতি সাহিদুল হক ডাবলু, সহ সভাপতি শেখ সালাহউদ্দিন বাচ্চু, সাঃ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাঃ সম্পাদক খালিদ হোসেন সুমনসহ অর্ধশত সাংবাদিক।

দোহারে আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক

0

নিউজ৩৯♦ দোহার উপজেলা আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ শনিবার রাত সাতটার দিকে জয়পাড়ার কাজী সুপার মার্কেটের দোতালায় জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট সালমা ইসলামের স্বামী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সাথে একটি গোপন বৈঠক করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন, বিলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লাসহ জয়পাড়া পৌরসভা, সুতারপাড়া, নারিশা, মুকসুদপুর, বিলাসপুর, কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা নিউজ৩৯ এর কাছে এর সত্যতা স্বীকার করেছেন।
বৈঠকে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা নৌকার প্রার্থী আব্দুল মান্নান খানকে বর্জন করে লাঙ্গলের প্রার্থী সালমা ইসলামকে সমর্থন ও তার পক্ষে কাজ করবেন বলে নুরুল ইসলাম বাবুলের সামনে প্রত্যয় ব্যক্ত করেন।