দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

দোহারে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া বাজার,বাসতলা, থানার মোড় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জয়পাড়া বাজার, বাসতলা, থানারমোড়ে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮ জনকে জরিমানা করা হয়েছে। তাঁদের মোট ১০টি মামলায় ১৯০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে দোহার থানা–পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘গত এক সপ্তাহে দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোহারে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত উপজেলায় সাত দিনের বিধিনিষেধ চলছে। তাছাড়া আজ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারি ধারাবাহিকতায় আমরা আজ জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করি। দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা-পুলিশ মাঠে অবস্থান করছে।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার সবাইকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। তারপরও কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

দোহারে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭ জনকে অর্থদণ্ড

ঢাকার দোহারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৭ জনকে অর্থদণ্ড প্রদান করেছে দোহারের ভ্রাম্যমাণ আদালত। সংক্রমণ রোগ আইন ২০১৮ এর ২৪ ধারায় ১৭ জন কে মোট দুই হাজার নয়শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার বিকেলে দোহার উপজেলার দোহার বাজার ও মেঘুলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানার পুলিশ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ‘গত এক সপ্তাহে দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দোহার উপজেলায় সাত দিনের বিধিনিষেধ চলছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দোহারে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৬ জনকে অর্থদণ্ড

ঢাকা জেলার দোহার উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৬ জনকে সংক্রমণ রোগ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২৮০০ টাকার অর্থদণ্ড প্রদান করেছে দোহারের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুন) দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা ঘাট, মেঘুলা বাজার ও থানার মোড় এলাকায় দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল-সহ থানা পুলিশ ফোর্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘গত এক সপ্তাহে দোহার উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দোহার উপজেলায় সাত দিনের বিধিনিষেধ চলছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দোহারে নৌপথ বন্ধ, প্রতিষ্ঠান বিকেল ৫টায় বন্ধ, করোনায় সারাদেশে শীর্ষে দোহার – নবাবগঞ্জ

দোহার উপজেলা পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা -১ সাংসদ সালমান এফ রহমানের নির্দেশনায় আগামী ৭দিন দোহারের সাথে ফরিদপুরসহ অন্যান্য জেলার নদীপথে দোহারের সাথে সম্পূর্ণ বন্ধ থাকবে।
সকল হাট-বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠান বিকাল ৫ টার পর বন্ধ থাকবে। সবাইকে অবশ্যই মাক্স পরিধান বাধ্যতামূলক। দোহার সাথে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ বর্ডার এলাকায় পুলিশ পাহারা থাকবে।
উল্ল্যখ্য, গত এক সপ্তাহে করোনা আক্রান্তের হার দোহারে ৪৫% এবং নবাবগঞ্জে ৪৭% (টেস্ট অনুযায়ী) । যা দেশের সর্বোচ্চ করোনা শনাক্ত হার।
উল্লেখ্য, ২৩ জুন ২০২১, ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে দোহার নবাবগঞ্জের কভিড-১৯ নিয়ন্ত্রণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ সচিব জনাব আলী নূর মহোদয় বিশেষ অতিথি, ঢাকা জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন ঢাকা, দোহার-নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানদ্বয়; নিবার্হী কর্মকর্তাদ্বয়; থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়।
সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

নবাবগঞ্জে ইছামতি নদী থেকে যুবতীর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদী থেকে সুমা (২২) নামের এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে বান্দুরা ইউনিয়নের ধাপারি বাজার এলাকা থেকে যুবতীর লাশ উদ্ধার করা হয়। মৃত সুমা দোহার উপজেলার চরকুশাইর চর গ্রাম(হাজাম বাড়ির মৌড়)এলাকার ইকলাছ ভূঁইয়া ও আছিয়া বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ধাপারি বাজার এলাকায় ইছামতির নদীর সেতুর নীচে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুরে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর শেখ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সুমা মানুষিক ভারসাম্যহীন ছিলেন।  ধারনা করা হচ্ছে কোন এক সময় নদীতে নেমে পানির নীচে তলিয়ে গেছে। পরে মরে ভেসে ওঠে বলে ধারনা করছেন এ কর্মকর্তা।

আজ থেকে দোহার-নবাবগঞ্জে ৭ দিনের বিধিনিষেধ

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনার উচ্চ সংক্রমণ রোধে আগামী ২৪শে জুন থেকে ৩০শে জুন পর্যন্ত ৭ দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ বিধিনিষেধ আরোপ করা হয়। বুধবার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিন উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ৯টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হল-

১. দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে অন্যান্য জেলা ও উপজেলার নৌ, স্থলপথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

২. করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে বাইরে নিজ বাড়িতে অবস্থান করলে ওই বাড়িতে লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে।

৩. সকলের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করতে হবে।

এছাড়া পর্যাপ্ত মাস্ক বিতরণ করতে হবে।

৪. বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

৫. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খাদ্য বিক্রয়/ সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যা অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

৬. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

৭. সকল পর্যটন কেন্দ্র, রিসোটর্, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৮. অপ্রয়োজনীয় জনচলাচল সীমিত করতে হবে।

৯. প্রচারের জন্য মাইকিং করতে হবে

সভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি করোনা বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, কীভাবে কোন উপায়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীদের এই মহামারির হাত থেকে রক্ষা করতে সচেতন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এর জন্য ঢাকা জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীকে রক্ষার্থে ৭ দিনের বিধিনিষেধে উপজেলার সঙ্গে সকল জেলা ও উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি সবাইকে বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান।

ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আলী নুর। সভায় পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মো. মইনুল আহসান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফ এম ফিরুজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

দোহারে পর্যটক এলাকায় নিষেধাজ্ঞা জারি

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মিনি কক্সবাজার খ্যাত পদ্মা নদীর তীরবর্তী মৈনট ঘাট এলাকায় পর্যটকদের জনসমাগম এড়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দোহার উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে মৈনট ঘাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ নিষেধাজ্ঞা জারি করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

সারাদেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের কথা চিন্তা করে মৈনট ঘাট (মিনি কক্সবাজার) ও বাহ্রা ঘাট (মিনি পতেঙ্গা)
এলাকায় জনসমাগম এড়াতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। দোহারে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এ ঘোষণা দেয়া হয়। এ সময়ে মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরা করার অপরাধে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে দোহারের মৈনটঘাট ( মিনি কক্সবাজার) ও বাহ্রা ঘাট (মিনি পতেঙ্গা) এলাকায় জনসমাগম এড়াতে নিষেধাজ্ঞা জারি করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে যাওয়া নিষেধ করা হলো। ঘরের বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অন্যথায় দোহার প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দোহার প্রেসক্লাবের নতুন কমিটিঃ কামরুল সভাপতি ও আতাউর সেক্রেটারি

ঢাকা জেলার দোহার উপজেলা সাংবাদিকদের সংগঠন দোহার প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সাপ্তাহিক এশিয়াবার্তা পত্রিকার সম্পাদক মো. কামরুল হাসানকে সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মো. আতাউর রহমান সানীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়শা শপিং কমপ্লেক্সে এই ফলাফল ঘোষনা করা হয়। আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষনা করেন দোহার উপজেলা প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তারেক রাজিব, যুগ্ম আহবায়ক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া ও হাবিবুর এই কমিটি ঘোষণা করেন।
সদ্য ঘোষিত দোহার প্রেসক্লাবের নতুন এই কমিটির সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহাবুর রহমান টিপু ও দৈনিক নওরোজ প্রতিনিধি অলি আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার দোহার প্রতিনিধি শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিবেদক মোহাম্মদ শাহজাহান, অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিবেদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া।
এই সময় কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষনা করা হয়। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, নিউজ ৩৯ ডট নেটের সম্পাদক তারেক রাজিব, দৈনিক ইনকিলাবের প্রতিবেদক সাইফুদ্দিন ফনু, দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক হাবিবুর রহমান।
এই সময় নবনির্বাচিত কমিটি এক কার্যকরী সভার মাধ্যমে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল এস এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ নির্বাচিত করে। পরে কমিটি ঘোষণা শেষে কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে বরণ কওে নেয়া হয়।

ভুট্টার ট্রলারে ডাকাতিঃ দোহারে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ক্রাইম রিপোর্টার,news39.net: ঢাকা জেলার দোহার উপজেলায় পদ্মা নদীতে কুতুবপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে। স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় দোহার উপজেলার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শামছুল আলমের ভুট্টার ট্রলারে ডাকাতি হয়েছে সংবাদ পান। ট্রালারে ১২০০ বস্তা ভুট্টা এবং ১০০ লিটার জ্বালানি তেল ছিলো। সংবাদ পেয়েই ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে দোহারের চরপুরুলিয়া এলাকায় পদ্মার মাঝ দরিয়ায়, কুতুবপুর নৌ-পুলিশ টিম অভিযান চালিয়ে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করে নৌ-পুলিশ। পরে তাদেরকে ময়নট পুলিশ ফাড়ির হেফাজতে রাখা হয়। মংগলবার তাদেরকে আদালতে উঠানো হবে বলে জানা গিয়েছে।

আটককৃত ডাকাতরা হলো- দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ(১৯), ধীৎপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন(২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম(৩০), ধুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা(২২), নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল(৩০), কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার সামছুল হকের ছেলে লিমন হক(২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন। এসময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নৌ-পুলিশ উদ্ধার করে।

দোহারে ২য় পর্যায়ে নতুন ঘর ও ভূমি পেল ৩৪ টি পরিবার

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা জেলার দোহার উপজেলার মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নতুন ঘর ও ভূমি পেল ২য় পর্যায়ে ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। রবিবার মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ ভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে ৫৩,৩৪০ টি (২য় পর্যায়ে) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

তারই ধারাবাহিক দোহার উপজেলায় ২য় পর্যায়ে ৩৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার ঘর ও ২ শতক খাস জমি উপহার প্রদান করা হয়। এসময়ে দোহার উপজেলার ৩৪টি পরিবারের হাতে দুই শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র তুলে দেয়া হয়। প্রথম পর্যায়ে দোহার উপজেলায় ১৯৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও দুই শতক জমি প্রদান করা হয়েছে।

এই সময় দোহার উপজেলা প্রান্তে সংযুক্ত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার ঢাকা জেলার উপ-পরিচালক শেখ রাসেল হাসান, দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা, দোহার থানা ওসি মোস্তফা কামাল, রাজনৈতিক ব্যক্তিবর্গ, দোহার উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপকার ভোগীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ।