দোহারের বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ আল-আমিন ও শরিফ হাসান, news39.net: দোহার উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আঃ খালেক পত্তনদার (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়নে হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদারের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দোহার থানা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার এর কফিনে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করে ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক পত্তনদার মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা উপুল পত্তনদার।

দোহারে প্রশাসনের অভিযানে ২২ জনকে জরিমানা

দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২২ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ আগষ্ট) সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম ও
সহকারী কমিশনার (ভূমি) ও মো. ফজলে রাব্বি আলাদাভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম ও এসি ল্যান্ড ফজলে রাব্বি সরকার ঘোষিত করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং কঠোর লকডাউন বাস্তবায়নে দোহার উপজেলার কার্তিকপুর বাজার, জয়পাড়া আয়োজন মোড়, থানার মোড়,মেঘুলা বাজার ও বাহ্রাঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্টে দোকানপাট ও গণপরিবহন বন্ধ নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ী ও কয়েকজন ক্রেতাসহ ২২ জনকে ভ্রাম্যমাণ আদালত ১৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ দোহার থানার পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও উপজেলা আনসার সদস্যগণ।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

করোনায় মারা গেলেন দোহারের সন্তান বিচারপতি ফজলুর রহমান

news39.net: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দোহারের নয়াবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম ফজলুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। এছাড়াও, news39.net কে তার মৃত্যুর বিষয়টি তার ছোট ভাই ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল নিশ্চিত করেছেন।

মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ আছর, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, বিচারপতি ফজলুর রহমানের পিতার নাম সিরাজ উদ্দিন আহমেদ, মা জাহানারা বেগম। জন্ম ১৫ জানুয়ারি ১৯৪৬ সালে। এলএলবি সম্পন্ন করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ফজলুর রহমান ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে যোগদান করেন। এরপর ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।

সাংসদের পক্ষ থেকে দোহারে যুবলীগকে পিপি ও সুরক্ষা সামগ্রী প্রদান

করোনাভাইরাসে মৃতদের দাফন, সৎকার করতে গঠন করা দোহার উপজেলা যুবলীগের ‘মানবিক টিমকে’ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সালমান এফ রহমানের ব্যক্তিগত অর্থে এ উপহার তুলে দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা যুবলীগের ‘মানবিক টিম’ এর হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম। এ সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পিপিই, হ্যান্ড গ্লাভস, গামবুট ও মাস্ক ।

এ সময় তিনি বলেন, যুবলীগের ‘মানবিক টিম’–এ যারা কাজ করবেন তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দারানী, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলার সহকারী কর্মকর্তাসহ দোহার উপজেলায় ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দু প্রমুখ।

দোহারে প্রশাসনের কঠোর অভিযানঃ১০ জন ব্যবসায়ীসহ ক্রেতাকে অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ ব্যবসায়ীসহ কয়েকজন ক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।

বৃহস্পতিবার (৫ আগষ্ট ) সরকার ঘোষিত ৪র্থ ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার বিভিন্ন স্থানে থেকে ১১টি মামলায় ১৮ জন ব্যবসায়ীসহ ক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত ২২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম , দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈম জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

দোহারে ব্যবসায়ীসহ-ক্রেতাকে অর্থদণ্ড

news39.net: দোহারে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ ব্যবসায়ীসহ কয়েকজন ক্রেতাকে অর্থদণ্ড প্রদান করেছে দোহার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।

উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন এসি ল্যান্ড ফজলে রাব্বি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় ৪টি মামলায় ১২জন ব্যবসায়ী এবং ক্রেতাসহ ভ্রাম্যমাণ আদালত ৫,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি , দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

দোহারে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news39.net: ৩রা অগাস্ট, মংগলবার, দোহারে করোনায় কর্মহীন ২২৬ পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দোহার উপজেলা প্রশাসন। এসময় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার দুপুরে জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের অর্থায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্রসামগ্রী হিসেবে প্রত্যেক শ্রমিককে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল ও ১কেজি লবণ দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম , দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দেলোয়ার হোসেন,
দোহার উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ,সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নবাবগঞ্জে বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় শাহিদা (৪০) নামের এক নারী ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগষ্ট ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম বাহ্রা চকে ফসলের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানাযায় নিহত শাহিদা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেলিমের স্ত্রী তারা পরিবার নিয়ে বাহ্রা গ্রামের মো. জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার দুপুরে বৃষ্টিপাত হয়। এসময় শাহিদাসহ ৪ শ্রমিক পশ্চিম বাহ্রা চক এলাকায় বাহার মোল্লার জমিতে কৃষি কাজ করছিলেন এসময় বজ্রপাত হলে শাহিদা গুরুত্বর আহত হয়। আশপাশের লোকজন বিকাল সাড়ে ৩টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

তখন কর্তব্যরত চিকিৎসক জানান, শাহিদা আগেই মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মালিহা শাহিদার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

দোহারে চার ব্যবসায়ীকে অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ ব্যবসায়ী জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণআদালত।

সোমবার(২ আগষ্ট ) সরকার ঘোষিত ৪র্থ ধাপে কঠোর লকডাউনে সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে জয়পাড়া বাজার, লটাখোলা বাজার ও আয়োজন মোড় দোকান খোলা রাখায় দায়ে ৪টি মামলায় ৪জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫১ হাজার ৭ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। কঠোর লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে কাজ করছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃফজলে রাব্বি , দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল সহ দোহার থানার পুলিশ সদস্যগণ, সেনাবাহিনী সদস্যগণ, বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।
দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

মানবিক দোহার যুবলীগঃ করোনায় মৃত আরেক বৃদ্ধার দাফন সম্পন্ন

শরিফ হাসান ও আল আমিন, news39.net: রাজনীতি মানেইতো মানবিকতা। এরকমই প্রত্যাশা রাজনীতিবীদদের কাছে। সেই প্রত্যাশার পথেই হাটছে দোহার যুবলীগ। তাই আজ তারা মানবিক দোহার যুবলীগ। বৃহস্পতিবার ভোর ৪ঃ৩০ মিনিট  করোনাভাইরাসে মারা যান দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়ার জুলেখা বেগম (৬৫)। সেসময় পাশে ছিলো না তার কোন স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে ওই বৃদ্ধার দাফন ও গোসলের ব্যবস্থা করলেন দোহার উপজেলা যুবলীগ নেতারা।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪ঃ৩০ মিনিটে ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার বাসিন্দা, তোফাজ্জল হোসেনের স্ত্রী জুলেখা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জুলেখার গোসল ও দাফন কাজ থেকে বিরত থাকেন ও ভয়ে কেউ তার বাড়িতে আসেনি। জুলেখার দুই ছেলে প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ নেই বলে প্রতিবেশীরা জানান।

দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন বলেন, দোহারে যুবলীগের একটি টীম গঠন করা হয়েছে। করোনা আক্রান্ত কেউ মারা গেলে, তার দাফন ও সৎকারের সব দায়িত্ব আমরা নিয়েছি। আমি আলমাস উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দকে 01712167765, 01751374954 এই নাম্বারে ফোন দিয়ে জানালে, আমাদের টিম পৌঁছে যাবে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই, আমাদের সাধ্যানুযায়ী আমরা কাজ করে যাবো।

দোহার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, সংবাদ পেয়ে উপজেলা যুবলীগ নেতারা করোনাভাইরাসে মৃত জুলেখা বেগমের লাশ দাফন ও গোসলের ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান আকন্দ, মোঃলাসুদ মোল্লা, সদস্য, দোহার উপজেলা যুবলীগ, মোশারফ হোসেন, সদস্য, দোহার উপজেলা যুবলীগ,সাদ্দাম হোসেন রাজীব, সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা যুবলীগ,পবন মল্লিক যুগ্ম আহবায়ক রাইপাড়া ইউনিয়ন যুবলীগ,শিপন মাহামুদ যুগ্ম আহবায়ক রাইপাড়া ইউনিয়ন যুবলীগ,আঃসালাম আকন্দ,শেখ শহীদ সদস্য রাইপাড়া ইউনিয়ন যুবলীগ,আলী আকবর, সদস্য, রাইপাড়া ইউনিয়ন যুবলীগ,শাজাহান সদস্য রাইপাড়া ইউনিয়ন যুবলীগ, চন্দন কর্মকার প্রমুখ।