মোতালেব খানের মৃত্যু

ঢাকার দোহার উপজেলার ঢাকা-১ ( দোহার ও নবাবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই দোহার থানা আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোতালেব খান (৬৮)তার নিজ বাড়ি কাটাখালি গ্রামে ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে দোহার উপজেলা কাটাখালী এলাকার মেছের খান এর মেঝো ছেলে এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই মোতালেব খানকে সকালে জয়পাড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায়, দলীয় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল রহমান আকন্দ বলেন, তিনি একজন কর্মী বান্ধব নেতা ছিলেন।

তার নিকট আত্মীয় সোহরাব হোসেন জানান, মোতালেব খান সকালে উঠে বাহির থেকে এসে আবার বিছানায় শুয়ে থাকেন। অনেক সময় হলে আমরা রুমে গিয়ে দেখি তার কোন সারা শব্দ নাই তখন আমরা তাকে জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কতব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। বিকাল ৫টায় কাটাখালী মেছের খান উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কাটাখালী কবরস্থানে সমাহিত করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন ঝিলু ও দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন উপস্থিত ছিলেন।

তার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান অসুস্থ থাকায় জানাযায় অংশ নিয়ে পারেননি।

মরহুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান(এম-পি) মহোদয়, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন ও দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা গভীর শোক প্রকাশ জানিয়েছেন।

দোহারে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় ১০ জেলে আটক

0

দোহার উপজেলার পদ্মা নদীতে শনিবার সকালে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তারা প্রায় ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এছাড়া উদ্ধার ৭ কেজি ইলিশ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করেন বলে জানায় নৌপুলিশ কর্তৃপক্ষ।

কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহুরুল ইসালাম বলেন, এ ঘটনায় আটক আমিনুল ব্যাপারী, আছিফ আহমেদ, রবিউল মিয়া, সাইদুল ইসলাম, মিজানুর, হিরো মিয়া, ইসলাম, আজহার হাওলাদার, সজিব, শাহিন ব্যাপারীসহ দোহার উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ইলিশ আহরণে বিরত থাকা ৮৫০ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

দোহারে ক্ষুদে ছাত্রগণ ও শিক্ষকেরা ভাঙ্গা রাস্তা সংস্কার করলেন

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মন্দিরের সামনের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার ক্ষুদে ছাত্রগণ ও শিক্ষকেরা।

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে এবং দুর্ভোগে পরা যাতায়াতকারীদের কষ্ট দূর করতে এ রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন মাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন ও চরবৈতা দারুস সুন্নাহ বালিকা মাদরাসার মোহতামীম মুফতি আলমাস হোসাইন। দীর্ঘদিন যাবত পুরাতন স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে লোকজনের যাতায়াত করতে খুবই কষ্ট হতো। এ রাস্তাটি সংস্কারের মাধ্যমে এলাকার স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়েছে।

শনিবার সকাল থেকে বিরতিহীনভাবে স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার কাজে অংশগ্রহণ করেন মাদরাসা ছাত্র ও শিক্ষকেরা। রাস্তা সংস্কার করায় স্থানীয়রা কৃতজ্ঞতার সাথে মাদরাসা ছাত্র ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।

এবিষয়ে চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন বলেন, সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পরতো। যেকারণে বেশ কিছু দুর্ঘটনার শিকারও হয়েছে সাধারণ মানুষজন। এলাকার মানুষের কথা চিন্তা করেই রাস্তাটি সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমাকে রাস্তাটি সংস্করণ করতে দেখে পরবর্তীতে স্থানীয় চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার ছাত্র এবং শিক্ষকরাও এগিয়ে আসেন রাস্তাটি সংস্কারের কাজে।

তিনি আরো বলেন, যেহেতু কিছু দিন পর সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা আর এই পূজায় মানুষ আরো যাতায়াত বেশী হবে তাই আমরা এই রাস্তাটি ঠিক করি।

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দোহার আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রতন চত্বর এলাকায় শান্তি সমাবেশ করেছে। দুপুর থেকেই নেতাকর্মীরা সমাবেশ সফল করতে ব্যানার, ফেসটুন নিয়ে দলে দলে উপস্থিত হয় ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে তোলেন।

এসময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, ৭৫ সালে আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে। খুনিচক্রের হাত থেকে শিশু রাসেলও রক্ষা পায়নি। জেল খানায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যাসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়। ২১ আগষ্ট গ্রেনেট হামলার মাধ্যমে আইভি রহমানসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী নিহত ও আহত হয়। তিনি বলেন আমরা সকল হত্যা বিচার এখনো করতে পারিনি। আজকের জনসভা থেকে শপথ নিতে হবে বঙ্গবন্ধু হত্যার বদলাসহ মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি জামাত অপশক্তি ও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিভিন্ন কৌশলে জনমত তৈরী করার চেষ্টা করছেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে হবে। বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। তার বিকল্প আর কই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, ৭১ এর পরাজিতরা বসে নেই। তারা বাংলাদেশের উন্নয়ন ও আওয়ামী লীগকে রুখতে নানান ষরযন্ত্র করে যাচ্ছে। আমাদের বসে থাকলে চলবে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলে মিলে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার পৌর মেয়র আলমাস উদ্দিন, আওয়ামী লীগ নেতা করম আলী, সুরুজ আলম, ঢাকা জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

লেডি ফেরাওনের ভূমিকা পালন করছে শেখ হাসিনা: রিজভী

দোহার (ঢাকা) প্রতিনিধি : বর্তমান সরকার একটি অবৈধ সরকার। আওয়ামী লীগ সরকার আজকে দেশের ব্যাংক গুলো খেয়ে ফেলেছে যার কারনে আজকে ব্যাংকে টাকা নাই। বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে শেখ হাসিনা এমন কিছু খাওয়াছে যাতে সে ধীরে ধীরে মৃত্যু বরন করে। শেখ হাসিনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একেক সময় একেক কথা বলে যার কারনে তিনি আজ দেশের মানুষের কাছে সার্কসের জোকারেরমত হয়েছেন। আজকে গনতান্ত্রিক আন্তর্জাতিক যে সকল দেশ আছে তারা প্রতিবাদ করছে এবং শেখ হাসিনার প্রতি ধিক্কার জানাচ্ছে।

তিনি আরো বলেন,ওবায়দুল কাদের বলেন আমাদের কোন চিন্তা নাই দিল্লি আমাদের সাথে আছে তার মানে তাদের এদেশের জনগণের কোন প্রয়োজন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থেকে দেশে ফিরে প্রেস ব্রিফিং এ বললেন যে যদি বেশি কথা বলেন তাহলে সব বন্ধ করে দিব এটা কি তার বাবারদেশ যে যখন যা খুশি তাই করবে? আমরা আল্লাহর রাজত্বে বিশ্বাস করি। আমরা শ্বাস নিশ্বাস নেই আল্লাহ দেয়া থেকে। শেখ হাসিনা আপনি কি পারবেন আমাদের নিশ্বাস বন্ধ করে দিতে? আপনি আমাদের সব মিছিল মিটিং ও সমাবেশ বন্ধ করে দিয়েছেন। এটা আপনার বাবা দেশ না যে যখন যা ইচ্ছে তাই করবেন। বর্তমানে শেখ হাসিনা লেডি ফেরাউনের ভূমিকা পালন করছেন।

চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকা জেলা বিএনপি কর্তৃক দোহার উপজেলাধীন হইতে নবাবগঞ্জের মাঝির কান্দা পর্যন্ত শান্তি পূর্ণ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী।

শান্তি পূর্ণ মিছিলটি সোমবার বিকালে দোহার উপজেলার বাসতলা মোড় থেকে প্রায়ই ছয় কিলোমিটার দূরত্বে নবাবগঞ্জের মাঝির কান্দা গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চলনায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সে সময় ঢাকা জেলা বিএনপি,দোহার, নবাবগঞ্জ,ধামরাই, কেরানীগঞ্জ,আশুলিয়া ও সাভারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৭০০

হামাসের চালানো অভিযানের ভয়াবহতা। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুসারে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭০০ জনে। আহত ২ হাজারের বেশি ইসরায়েলি।

এর মাঝে, শুধু সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকেই আড়াই শতাধিক ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়েছে। যে তালিকায় রয়েছেন বহু বিদেশি পর্যটক। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় মরুভূমিতে হচ্ছিলো সেই উৎসব।

গোয়েন্দা তথ্য অনুসারে, হামাস যোদ্ধারা প্রথম ওই জায়গায় এলোপাতাড়ি গুলি ছুড়েছে। তাছাড়া ৭টি অঞ্চলের দখল এখনও ছাড়েনি হামাস যোদ্ধারা। সেখানে দু’পক্ষের মধ্যে চলছে তুমুল লড়াই।

ইহুদি প্রতিরক্ষা বাহিনীর দাবি, গেলো দু’দিনে অবরূদ্ধ গাজা উপত্যকা থেকে তিন হাজার ২৮৪টি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। কিন্তু হামাস বলছে, সংখ্যাটি ৫ হাজারের বেশি। গেল শনিবার ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী হামলার শিকার হয় ইসরায়েল।

 

ইসরায়েলে হামাসের অভিযান: নিহত ৬, আহত ২০০

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে।

এরই মধ্যে হামাস যোদ্ধাদের হামলায় ছয়জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০।

ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে, হামাসের হামলার জবাবে ইসরায়েলও গাজায় আক্রমণ চালানোর কথা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন।

হামাসের জানিয়েছে, “আমরা দখলদারদের (ইসরায়েল) সমস্ত অপরাধ এখানেই সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছি। তাদের জবাবদিহি না করে তাণ্ডব চালানোর সময় শেষ হয়।”

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতোমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে। হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য ভারী মূল্য দিতে হবে।

 

নবাবগঞ্জে শরৎকালীন নাড়ু উৎসব

“মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিব সারা বিশ্বে” এ শ্লোগানে ধারণ করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শরতকালীন নাড়ু উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম,গোল্লা সেনথ্কেলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রুপালী কস্টা, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক পল পিন্টু গমেজ।

উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, গানের শিক্ষক উৎপল ডি কস্তা, গিটারে ম্যাক গোমেজ, রোহান শেখ, চিত্রকলার শিক্ষক কানিজ আক্তার, নৃত্য শিক্ষক তিথি বাড়ৈ, অঞ্জনা গোমেজ, গানের শিক্ষক মো. সেলিম বারুয়াখালী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে নাফার শিল্পীদের পরিবেশনায় শরতকালীন নাচ, গান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি প্রদর্শন করেন। পরে নাড়ু নিয়ে আসা প্রায় অর্ধশত প্রতিযোগির নাড়ু প্রদর্শণ করেন। একই সাথে লক্ষী পূজার মাটির সরা, হাড়ি, কলসসহ কুটির শিল্প প্রদর্শন করা হয়।  নাড়ু প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন আনিকা ইয়াসমিন, ফুড বøগার, টেস্টি টিপস।

শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিদের  কাজের বিচার করে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন।

 

হযরত মোহাম্মদ (স) সবচেয়ে বড় শিক্ষক: জালাল হোসেন

দোহার (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার দোহার উপজেলায় ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে পদ্মা সরকারি কলেজ পরিবার (প্রাক্তণ ও বর্তমান সদস্যবৃন্দ) উদ্যোগে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“স্মার্চ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা”’ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর ইউনিয়নের পদ্মা সরকারি কলেজে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি কলেজ থেকে শুরু হয়ে ফুলতলা বাজার ঘুরে কলেজে এসে আলোচনার মধ্যেমে শেষ হয়।

কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, পড়াশোনার বাইরে বুদ্ধিভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমারা উদ্দ্বীপ্ত করে থাকি। আমাদের প্রচেষ্টা একটা স্বপ্ন বুনে দেয়া। সর্বোপরি একজন শিক্ষার্থীকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হবে। নিজেদেরকে গবেষণা করতে হবে, তাহলেই এই দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

এ সময় পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক লুতফর রহমান, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কামাল পাশাসহ কলেজের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী।

সভাপতি বক্তব্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসেন বলেন, আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলেন আমাদের নবী হযরত মোহাম্মদ (স)। তাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। তিনি যে ভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন সে ভাবে আমাদেরও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে হবে।

এছাড়াও দোহার নবাবগঞ্জ উপজেলার সকল স্কুল কলেজ এবং মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

দোহারের জয়পাড়ায় অভিযানে ১১ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। আজ বুধবার দুপুরে উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার জয়পাড়া ও মেঘুলা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে
অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় জয়পাড়া চাইনিজ, চিলি চাইনিজ, মিষ্টি মেলা, রাজলক্ষ্মী মিস্টান্ন সহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৭,০০০/-(সাতষট্টি হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রয়, পণ্যের যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয়, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, কৃষি বিপণন আইন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনের সংশ্লিষ্ট ধারায় জয়পাড়া চাইনিজ, চিলি চাইনিজ, মিষ্টি মেলা, রাজলক্ষ্মী মিস্টান্ন সহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৭,০০০/-(সাতষট্টি হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অভিযানকালে পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রিতে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে দোহার উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।