নবাবগঞ্জে যুবলীগ নেতা বহিষ্কার

দোহার-নবাবগঞ্জে বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী যুব লীগের সহ-সভাপতি মো. রাশেদ খানকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ।  সম্প্রতি উপজেলা যুবলীগের এক সভায় নেতারা তাকে বহিষ্কার করে চিঠি দিয়েছেন বলে জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম।

উল্লেখ্য, রাশেদ নিজেকে দলিল লেখক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জমি ক্রেতাদের সঙ্গে প্রতারণা, জমির নামজারি করার নামে বিভিন্ন অনিয়মসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

দলীয় সূত্র জানায়, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. রাশেদ খান বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেফতার হওয়ায় নবাবগঞ্জ উপজেলা যুব লীগের কার্যকরী সভায় আলোচনা সাপেক্ষে ও বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতাদের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়টি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম তার স্বাক্ষরিত এক লিখিত প্যাডে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

 

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ সব বাধা উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের কাছে রোল মডেল। করোনার সময়ও দেশের এই উন্নয়ন সম্ভব হয়েছে শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। দেশের ভূমিহীনদের জন্য ভূমিসহ বাড়ি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। দেশের নদী ভাঙন এলাকাগুলোয়ও ভাঙনরোধে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প।

সোমবার (১ অক্টোবর) ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

দিনব্যাপী তার নির্বাচনী এলাকা দোহারের রাইপাড়া, বিলাসপুর নয়াবড়ি ইউনিয়নে সেতুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের বার্তা পোঁছে দিতে হবে। দেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম, ওসি মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) 

0

ইসলাম ধর্মাবলম্বীদের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

ঈদে মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ মর্যাদার দিন। অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছেন। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি সন অনুসারে এই দিনে (১২ রবিউল আউয়াল) মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে (১২ রবিউল আউয়াল) তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রসুল (সা.) তাঁর পিতাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।

 

জয়পাড়ায় এক দোকান থেকে ১৬৮ টি মোবাইল চুরি

0

শরিফ হাসান: দোহার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া পূর্ব বাজারের এক দোকান থেকে ১৬৮টি মোবাইল চুরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০লক্ষ টাকা। পূর্ববাজারের পাপেল শপিং মলের প্বার্শবর্তী বিধান এন্টারপ্রাইযে দ্বিতীয়বারের মতো এরকম বড় চুরির ঘটনা ঘটেলো। এরআগে ২০২১ সালের ১৯ ডিসেম্বর একই ভাবে চুরির ঘটনা ঘটে এই দোকানে।

গতকাল সোমবার রাতে দোকান বন্ধ করে চলে গেলে সকালে দোকানে এসে দেখা যায় দোকানের সাটারের তালা ভাঙ্গে ভিতরে চোর টুকে ভিবো মোবাইল বাদে সব মোবাইল ফোন চুরি করে নিয়ে গিয়েছে চোরে। এমনি ভাবে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকান মালিক রহিম বেপারী। তাঁর দাবি, এতে তাঁর ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামালখোয়া গিয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান বিধান এন্টারপ্রাজের মালিক রহিম বেপারী। মঙ্গলবার সকালে এসে তিনি দেখতে পান দোকানের শাটারের তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখেন, দোকানের সব মোবাইল ফোন চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে। পরে সিসিটিভি ফুটেজ রেকর্ড চেক দিলে দেখা যায় সকাল ৬:৪৫ মিনিটে এই চুরি সংঘটিত হয়েছে। দোহার থানা পুলিশ এসে ঘটনাস্থান পরির্দশন করে।

ভুক্তভোগী রহিম বেপারীর কর্মচারী মো: সোহাগ বলেন, আমাদের দোকানে থাকা Samsung, Oppo,Relme, Redmi ইত্যাদি সহ প্রায় ১৬৮টি মোবাইল ফোন চুরি হয়েছে। শুধু Vivo কিছু মোবাইল রেখে গিয়েছে।

জয়পাড়া বাজার সমিতির সভাপতি মানিক বেপারি বলেন, “আমাকে সকাল ৯ টার পর খবর দিলে আমি দ্রুত বাজারে যাই। গিয়ে দেখি, রহিম ভাই এর দোকানে চুরি হয়েছে । কিছু জিনিস ছাড়া, দোকানের সব মালামাল চুরি হয়ে গেছে। পরে আমরা বাজার সমিতির পক্ষ থেকে পুলিশকে ফোন দিলে তারা দ্রুত ঘটনা স্থানে চলে আসে। আমাদের পাহাড়াদার রাতে পাহাড়া দিয়ে সকাল ছ’টায় বাসায় চলে যায়। তারা চলে যাওয়ার ৪৫ মিনিট পরে, চোর দোকানে ঢুকে মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়; যেটি আমরা সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছি।

দ্বিতীয় বারেরমমতো চুরির ঘটনার বিষয় প্রশ্ন করলে তিনি জানান, আমি থানায় এসেছি। এ বিষয় এখন কোন কিছু বলতে পারছি না।

দোহার থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, জয়পাড়া বাজারে মোবাইলের দোকানে চুরি হয়েছে। ঘটনাস্থান পুলিশ পরির্দশন করেছে। থানায় এখনো কোন মামলা হয়নি, হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা।

0

২৫/০৯/২৩ সোমবার দোহার নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় কাজী মোসাব্বিরুল আলম(নাহিন)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ওবায়দুল্লা হাসিব রৌদ্র।

সহ-সভাপতি: আব্দুল আহাদ আকন্দ, নিলয় কুমার, সানজিদা ইসলাম তুহিন, কাজী তাজরিন অর্পা, অনিন্দিতা পৃথা, ঐন্দ্রিলা সরকার, অনুশ্রী রাজবংশী, সাবিহা আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক: আল নূর খান, মোঃ সাব্বির হোসেন, ইসরাত জাহান এশা, শেখ ইমু, সপ্নব খান।

সাংগঠনিক সম্পাদক: জর্জ যোসেফ রোজারিও প্লাবন, মোঃ শাহাদাত (সাফিন ), উম্মে সালমা ইসলাম, আবিদা সুলতানা, মোঃ শাকিল হোসেন।দপ্তর সম্পাদক; শক্তি বিশ্বাস তৃষা, উপ-দপ্তর সম্পাদক: অভি ঘোষ।

প্রচার সম্পাদক: তানভির হোসেন, উপ-প্রচার সম্পাদক: সিমিন কবির।

অর্থ বিষয়ক সম্পাদক: সুমাইয়া মেহেরিন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক: জিহাদ হোসেন।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক: ইসরাত জাহান ইসা, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সুমাইয়া আক্তার।

ছাত্রী বিষয়ক সম্পাদক: নিপা বিনতে ইউসুফ, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক: ইসরাত জেরিন।

আইন বিষয়ক সম্পাদক: জেরিন নেহা, উপ-আইন বিষয়ক সম্পাদক: মাহমুদা আক্তার মিম।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নাজলীন ইসলাম আশা, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আমেনা আক্তার।

পরিবহন বিষয়ক সম্পাদক: রুনা আক্তার, উপ-পরিবহন বিষয়ক সম্পাদক: সিয়াম হোসেন। গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক : আফ্রিন সুলতানা, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক : মাহফুজ হিমেল।

ক্রীড়া বিষয়ক সম্পাদক: তামিম ইকবাল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক: সানজিদা মিম। বৃত্তি বিষয়ক সম্পাদক: সুইটি আক্তার, উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক: অন্তর বেপারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক: তাসমিয়া তাহসিন, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: সামিয়া আক্তার। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সম্পাদক: সুমাইয়া রহমান

সদস্য হিসেবে আছে: আব্দুল্লাহ আল মামুন, তালহা জুনায়েদ শিকদার, সাবা ইসলাম, রাবেয়া ইসলাম, মীর রামীম হোসেন, নুসরাত জাহান ঐশী, মহিমা আক্তার।

তৃণমূল বিএনপিতে চমক, যোগ দিচ্ছেন উকিল সাত্তার, শমসের মবিন ও তৈমুর, প্রেস সচিবের পদত্যাগ

সোহেল হাসান,news39.net: ব্যারিস্টার নাজমুল হুদার গড়া তৃণমূল বিএনপি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ১৯ সেপ্টেম্বর, মংগলবার সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এই কাউন্সিলে দেশের অন্যতম বড় দল বিএনপির নামের সঙ্গে মিল থাকা তৃণমূল বিএনপিতে থাকছে নতুন চমক। দলটির শীর্ষ দুই পদে (চেয়ারম্যান ও মহাসচিব) আসতে যাচ্ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য (বহিষ্কৃত) এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। শুধু তারা নন, পর্যায়ক্রমে বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং নিজে থেকে ছেড়ে দেওয়া নেতারাও এ দলে যোগ দেবেন। সেই তালিকায় বহিষ্কৃত বিএনপি নেতা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারও আছেন।

নাজমুল হুদার মৃত্যুর অনেকদিন পর অনেক কাঠখড় পুড়িয়ে তার মেয়ে অন্তরা হুদা দলের নেতৃত্বে আসেন। সম্প্রতি ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে অংশ নেয় তার দল। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে বলে শোনা যাচ্ছে।
তৃণমূল বিএনপির একাধিক নেতা জানান, নিয়মরক্ষার কাউন্সিল করে দলের চেয়ারম্যান অন্তরা হুদাকে সরিয়ে নতুন কমিটি গঠনের কাজ চলছে। শমসের মোবিন চৌধুরী এর আগেও তৃণমূল বিএনপির নেতৃত্বে আসতে চেয়েছিলেন বলে জানান তারা।

এদিকে তৃণমূল বিএনপি থেকে প্রেস সচিব তারেক হোসেন পদত্যাগ করেছেন। তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া প্রেস সচিব তারেক হোসেন তার পদত্যাগপত্রে news39.net কে উল্লেখ করেছেন, আপনাকে দলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ প্রদানের পরে, আপনি আমাকে আপনার ব্যক্তিগত প্রেস সচিব হিসাবে নিয়োগ প্রদান করেছিলেন। কিন্তু আমার ব্যবসায়িক ব্যস্ততার কারণে আপনার দেওয়া পদটির সঠিকভাবে দায়িত্ব নিয়ে পালন করতে আমি ব্যর্থ হচ্ছি। আমি মনে করছি আমার কারণে আপনার এবং দলের ক্ষতি হচ্ছে। আমার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা না করতে পারায় আমি বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি। অতএব, আমার পদটির দায়িত্ব অন্য কাউকে প্রদান করে আপনার ও দলের কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করতে বিশেষ ভাবে অনুরোধ করছি।’

তারেক হোসেন বলেন, ‘আমি নানা কারণে তৃণমূল বিএনপির সঙ্গে সম্পৃক্ত নেই। গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দিয়েছি।’

তৃণমূল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান news39.net কে বলেন, ইতিমধ্যে শমসের মোবিন চৌধুরী এবং তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপি’র সদস্য হয়েছেন। সদস্য না হলে তো তারা দলে পদ পাবেন না। আর দু’জনেই আজ কাউন্সিলে আসবেন এবং তারা শীর্ষ পদেই থাকবেন। এ ছাড়া কাউন্সিলে চমকও থাকছে।

এই বিষয়ে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা বলেন, শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার আমাদের দলে যোগ দিচ্ছেন। তারা একটা ভালো পদে থাকবেন বলে আশা করি। আমরা এমন একটা সময় দলের নিবন্ধন পেয়েছি, সেখানে কারও আগ্রহ ছিল কি না সেটা আমি জানি না।
এক প্রশ্নের জবাবে অন্তরা হুদা বলেন, বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা আমাদের নেই। আবার তাদের কর্মকা-কে সমর্থন করি- সেটাও নয়। বিএনপি হয়তো নির্বাচনে আসবে। একটা গণতান্ত্রিক দেশে সব দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিলেই আমরা সরকারের দালাল হয়ে গেছি- এটাও তো ঠিক নয়। তবে, আমরা কোনো জোটে যাব কি না, সেটি এখনো ঠিক করিনি।

১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়। দলটির নির্বাচনি প্রতীক ‘সোনালী আঁশ’। নাজমুল হুদার মৃত্যুর পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রয়েছেন তার মেয়ে অন্তরা হুদা।

এদিকে, বিএনপি থেকে ২০১৫ সালে পদত্যাগ করেন শমসের মোবিন চৌধুরী। এরপর ২০১৮ সালে বিকল্প ধারায় যোগদান করেন। ওই সময় তাকে বিকল্প ধারায় সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেলেও বর্তমানে দলের সঙ্গে তাকে দেখা যায় না। তবে বিএনপি’র সঙ্গে থাকাকালীন সময়ে মূলত কূটনৈতিক বিষয়ে কাজ করতেন তিনি।

দলের সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার অভিযোগে ২০২২ সালে তৈমূর আলম খন্দকারকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। কিন্তু বহিষ্কারের পরেও দলের প্রত্যেক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। সর্বশেষ ভুল স্বীকার করে দলে ফেরার জন্য লিখিত আবেদনও করেন তৈমূর আলম খন্দকার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে দল থেকে কোনো সাড়া না পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তৈমূর আলম খন্দকার মানবজমিনকে বলেন, দেড় বছর হলো আমি বিএনপি থেকে বহিষ্কার হয়েছি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়নি। আমার তো রাজনৈতিক পরিচয় দরকার। আর কথা বলার জন্য প্ল্যাটফর্মেরও প্রয়োজন। এজন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আজ শুধু আমি নই আরও কিছু ব্যক্তি আমার সঙ্গে তৃণমূল বিএনপি’র কাউন্সিলে যাবেন। তারাও যোগদান করবেন। আর অনুসারীরাও আমার সঙ্গে কাউন্সিলে যাবেন।

তবে তৃণমূল বিএনপিতে যোগদান এবং কাউন্সিলে যাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শমসের মোবিন চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না।

তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার পর পরই দলের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। এরপর থেকেই দলটিতে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়। নিয়ন্ত্রণ নিতে দলের ভিতর ও বাইরে থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে। পরে দলটির দায়িত্বে আসেন নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা। বিএনপি’র নামের সঙ্গে এবং প্রতীকের সঙ্গে মিল রেখে নিবন্ধন পাওয়া দলটির বর্তমান চেয়ারম্যান অন্তরা হুদা এবং মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান।

দোহারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

0

দোহার(ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে যানজট নিরসনে ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ। অভিযানে সহায়তা করেন দোহার থানা পুলিশ। এসময় দোহারের করমআলীর মোড় হতে জয়পাড়া বাজার হয়ে থানার মোড় পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাট দখলমুক্ত করা হয়। এসময় দখলকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, দোহারে প্রাণ কেন্দ্র হল জয়পাড়া বাজার এ বাজারে কমবেশি সবাই আসে কেনাকাটা করতে। আমরা দেখেছি দির্ঘদীন ধরে এই বাজারের ফুটপাত দখল করে রেখেছে অস্থায়ী ব্যবসায়ীরা। অভিযান পরিচালনা করলে সাময়িক যানজট মুক্ত থাকে তারপর আবার যে অবস্থা সে অবস্থায় ফিরে আসে। তাছাড়া দোকানে সামনে যে দোকান গুলো বসে তারা মাসিক একটা টাকা দেয় পিছনে দোকানদারদের এ জন্যও যানজট কমছে না। এছাড়াও রয়েছে যত্রতত্র পার্কিং।

এবিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে আছে কিছু ব্যবসায়ীরা। আমরা আজ অভিযান পরিচালনা করে রাস্তার ফুটপাত দখলমুক্ত করেছি। যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে দোহার থানার এসআই সাইফুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

নবকলি বাস: ঢাকা থেকে নবাবগঞ্জ হয়ে বান্দুরা ও ভাড়ার পরিমাণ

0

নবকলি বাস ঢাকার গুলিস্তান থেকে নবাবগঞ্জ উপজেলার বান্দুরাপর্যন্ত চলাচল করে। শুরুতে সোনাবাজু বেরিবাঁধ পর্যন্ত গেলেও এখন বান্দুরায়ই সীমাব্ধ। নবকলি পরিবহন ২০১৭ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। তখন মিরপুর থেকে সোনাবাজু বেরিবাঁধ পর্যন্ত যাত্রী পরিবহন করত। কিন্তু কিছুদিন পর বন্ধ হয়ে যায় নবকলি বাস। ২০২১ সালে আবার চালু হয়ে গুলিস্তান-বান্দুরা-গুলিস্তানে নিয়মিত যাত্রী পরিবহন করে আসছিল নবকলি। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে নবকলি আবার সোনাবাজু বেরিবাঁধ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

গুলিস্তানের গোলাপ শাহের মাজারের কিছুটা দক্ষিণ থেকে নবকলির বাস ছাড়ে। ২০২১ সালে বন্ধ হয়ে যাওয়া এন. মল্লিক পরিবহনের স্থানে নবকলির কাউন্টার। 

নির্ধারিত ভাড়া (২০২৬):

সাধারণ যাত্রী :
বান্দুরা টু গুলিস্থান : ১১০ টাকা
মাঝিরকান্দা টু গুলিস্থান : ১০০ টাকা
নবাবগঞ্জ টু গুলিস্থান : ৯০ টাকা
টিকরপুর টু গুলিস্থান : ৭০ টাকা
শিক্ষার্থী :
বান্দুরা টু গুলিস্থান : ৫০ টাকা
নবাবগঞ্জ টু গুলিস্থান : ৪০ টাকা
টিকরপুর টু গুলিস্তান : ৩৫ টাকা
বান্দুরা টু নবাবগঞ্জ : ফ্রি
নবাবগঞ্জ টু টিকরপুর : ফ্রি
ছাত্রদের হাফ ভাড়ায় যেতে হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে এবং আইডি কার্ডের মেয়াদ থাকতে হবে। আইডি কার্ড অবশ্যই অরজিনাল ফিজিক্যাল দেখাতে হবে, মোবাইলে ছবি বা ফটোকপি গ্রহণযোগ্য নয় ।
১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অবশ্যই পরিবারের সাথে ভ্রমণ করবে এবং উক্ত (শিক্ষার্থী হাফ ভাড়া) নিয়মের মধ্যে তারা থাকবে না।

 

দূরত্ব:

গুলিস্তান-বান্দুরা: ৪২ কি.মি.

গুলিস্তান-মাঝিরকান্দা: ৪০ কি.মি.

গুলিস্তান-নবাবগঞ্জ: ৩৬ কি.মি.

গুলিস্তান-টিকরপুর: ২৮ কি.মি.

গুগল মানচিত্রে দেখুন নবকলি বাস-এর যাত্রাপথ:

গুলিস্তানের একই যায়গা থেকে বিআরটিসি’র দোতলা বাস অনিয়মিতভাবে ঢাকা-বান্দুরা-ঢাকা রুটে চলাচল করে।

৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ শুরু করেছে বহু আগে থেকেই। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জন সংসদ সদস্যের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে।

যেকোন পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সব সংসদ সদস্যরা আবার দলীয় মনোনয়ন পাবেন।

এই সব প্রার্থীদের ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোন বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষন করে বাংলা ইনসাইডার এই ৯৭ জনের তালিকা তৈরী করেছে।

এই তালিকায় যাদের নাম আছে তাদের নাম এবং আসন এখানে উল্লেখ করা হলো:

               

 

 

 

দোহারে নদীতে গোসল করতে গিয়ে নারীর মৃত্যু

0

ঢাকার দোহার উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে রুবি আক্তার(৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রুবি আক্তার উপজেলার নাগেরকান্দা গ্রামের মৃত শেখ নোয়াব আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার নাগেরকান্দা হাতিমের কুমের ঘাটে নদীতে রুবি আক্তার গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দোহার ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর নদীর তীরবর্তী একটি ঝোপ থেকে রুবি আক্তারের মরদেহ উদ্ধার করে।