ইতিহাসের এই দিনে: ১৩ ডিসেম্বর

0

১৩ ডিসেম্বর: বছরের ৩৪৭তম দিন

১০৪৮: পারস্যের পলিম্যাথ, গণিতবিদ, জোত্যির্বিদ, পৃথিবীর প্রথম ইন্ডিওলজিস্ট আবু রায়হান আল বিরুনী খোয়ারজম শহড়ে জন্মগ্রহণ করেন। তিনি ভারতত্ত্ব বইয়ের জন্য বিখ্যাত।

 

১৬৪২: নেদারল্যান্ডের নেভিগেটর আবেল তাসমান বর্তমান নিউ জিল্যান্ডে পৌছান।

১৮১৬: ইলেক্ট্রিক্যাল ও টেলিকম্যুনিকেশন্স কোম্পানী সিমেন্সের প্রতিষ্ঠাতা ওয়ার্নার ফন সিমেন্স জার্মানীর বার্লিনে জন্মগ্রহণ করেন।

১৯৪১: হাঙ্গেরী ও রোমানিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯: আর্চ বিশপ মাকারিয়স সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট হন।

১৯৮৮: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে বাক্তব্য রাখেন। আমেরিকার যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেয়ায় এই ব্যবস্থা গ্রহণ করতে হয়।

২০০৩: এই দিনে সাবেক ইরাকী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার জন্মশহড় তিকরিতে দখলদার বাহিনীর হাতে ধরা পড়েন।

আজ:

মাল্টায় প্রাজতন্ত্র দিবস

সেন্ট লুসিয়ায় জাতীয় দিবস

নিউজ ৩৯/111213001

দোহার-নবাবগঞ্জ সংযোগ খালে বাঁধ দেয়া কেন্দ্র করে উত্তেজনা

0

নিউজ৩৯.নেট : নবাবগঞ্জ ও দোহার উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জের সাবখালি খালে বাধঁ নির্মাণকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা রিবাজ করছে। যে কোনো সময় জনগণ ফুসে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলার জনগনের নদী পথের একমাত্র যোগাযোগের মাধ্যম সাবখালী খাল। যা পদ্মা নদী থেকে ইছামতি নদীতে গিযে মিশেছে। খালটি শত বছরের ঐহিত্য ও কালের সাক্ষী। এ খালের উপর নির্ভর করে এলাকার শ শ পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে যুগ যুগ ধরে। এছাড়া অর্থনৈতিকভাবে এ খাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বছর সাবখালী গ্রামের কয়েকটি পরিবার বন্যার পানির স্রোতে আংশিক ক্ষতিগ্রস্ত হলে বান্দুবায় ইউনিয়নের চেয়ামম্যান মো. হিল্লাল মিয়া আড়াআড়িভাবে বাধঁ দেয়ার সিন্ধান্ত নেন এবং সে মোতাবেক গত এক সপ্তাহ ধরে সাবখালী গ্রামে আব্দুল মোন্নাফের বাড়ি সামনে খালের আড়াআড়িভাবে মাটি ফেলে বাধঁ নির্মাণের কাজ চলছে।

বাধঁ দেয়াকে কেন্দ্র করে এলাকার মানুষ দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। বাধেঁর নির্মাণের পক্ষে ও বিপক্ষে অবস্থান করছে চরম উত্তেজনা বিরাজ করছে।  সরেজমিনে দেখা গেছে, বাধেঁর প্রায় ৪০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। বাকী কাজ সম্পূর্ণ করতে আরো ১৫ দিন লাগবে বলে জানা যায়।

আড়াআড়িভাবে বাধেঁর কারণে পানির প্রবাহ বন্ধসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া এ খালটি দুউপজেলার মধ্যে নৌপথে পন্য পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। খাল ভরাটের কাজ সম্পূর্ণ হলে বর্ষা মৌসুমে দোহার উপজেলার  ইসলামপুর, খালপাড়, বৌবাজার , কাঠালীঘাটা ও চরজয়পাড়ার হাজার পরিবার স্থায়ী জলবদ্ধতার স্বীকার হবে অন্যদিকে নবাবগঞ্জ সৈয়দপুর , হাড়িকান্দা. সাদাপুর ও মাঝিরকান্দা এলাকার শ শ একর জমি পানি সঙ্কটের কারণে বহু জমি অনাবাদী হওয়ার আশংকা রযেছে।

এ বিষয়ে বান্দুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আমজাদ হোসেন বলেন, “খাল ভরাটের ব্যাপারে আমি কিছু জানি না। “মাটি ভরাটের কাজ শুরুর দিন আমি ছিলাম না। নবাবগঞ্জ উপজেলার ইউএনও সিরাজুল ইসলাম উকিল মাটি ভরাটের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

তবে এ বিষয়ে বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হিল্লাল মিয়ার সাথে কথা হলে তিনি জানান, “এটা আমার নির্বাচনী ওয়াদা। আর নির্বাচনী ওয়াদাপালন করতে গেলে কারও সুবিধা হবে আর কারো অসুবিধা হবে এটাই স্বাভাবিক।” এলাকার সাধারন মানুষের দাবি এ খালটি ঐতিহ্যবাহী খাল। কোনো চক্রান্তকারী এ খাল বন্ধ করতে পারবে না। বাধেঁর কাজ অনতিবিলম্বে বন্ধ না করা হলে যা যা করা দরকার প্রায়োজনে তাই করা হবে।

শিকারীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯♦ সোমবার ভোর চারটার দিকে শিকারীপাড়ার সিদ্দিক খান বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নকান্ডে মার্কেটের ভিতরে থাকা ১০টি দোকান ক্ষতিগ্রস্থ হয় এবং এর মাঝে একটা কাপড়ের দোকান, দুইটা বেকারী ও একটা সেলুন পুরোপুরি ভষ্মীভুত হয়।

ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত। বেলা ৭টার দিকে কেরানীগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। সোমবার ভোর চারটার দিকে লাগা এই আগুনে প্রায় ৭০ লক্ষ টাকার  সম্পদ নষ্ট হয়েছে বলে জানান আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন কেরানিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুনে এতো ক্ষতির পরিমান বেশি হয়েছে।

৯০০ গ্রাম গাঁজাসহ চর কুশাই থেকে দুই ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার, নিউহ ৩৯ ♦ র‍্যাব-১১ এক বিশেষ অভিযানে দোহারের চর কুশাই পশ্চিমচর থেকে ৯০০ গ্রাম গাঁজা সহ আইয়ুব আলী ও হাসমত মেকার নামে দুই ব্যক্তিকে আটক করেছে।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে নিউজ৩৯ কে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এই অভিযানটি পরিচালনা করে। এ সময় আইয়ুব আলির নিজ বাড়ি থেকে গাঁজা সহ দুইজনকে আটক করা হয়। আইয়ুব আলীর বাড়ি চরকুশাই পশ্চিমচরে, তার পিতার নাম ফুল খান। আটককৃত অন্য জনের নাম হাসমত মেকার। সে জয়পাড়ার (খাঁড়াকান্দা) সামসু শিকদারের ছেলে।

আটককৃতদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর পক্ষ থেকে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

ইতিহাসের এই দিনে: ১১ ডিসেম্বর

0

১১ ডিসেম্বর: বছরের ৩৪৫ তম দিন

৩৬১: জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন, তিনি কন্সন্টান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম আবার চালু করতে চেষ্টা করেন।

৯৬৯: বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

১৬০২: অতর্কিত আক্রমন করে জেনেভাকে ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয়। কিন্তু তাদের আক্রমন প্রতিহত হয় জেনেভার নাগরিকদের দ্বারা।

১৭৯২: ফরাশি বিপ্লব: রাজা পঞ্চদশ লুইসকে বিচারের মুখোমুখি করা হয়।

১৮১৬: ইন্ডিয়ানা ১৯ তম রাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়।

 

১৯০৭: নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

১৯১৭: ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেমে মার্শাল ল’ ঘোষণা করেন।

১৯২৭: সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবে ঘোষণা দেয়।

১৯৩৭: দ্বিতীয় ইতালি-আবেসিনিয়া যুদ্ধ। ইতালির ‘লীগ অব ন্যাশনস’ ত্যাগ।

১৯৪১: জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কারনে জার্মানী ও ইতালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৬ ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়াত্বশাসন লাভ করে।

১৯৬৪: চে গুয়েভারা জাতিসংঘে ভাষণ দেন।

১৯৮১: সালভাদর গৃহ যুদ্ধের সময় এল সালভাদরের সেনাবাহিনী গেরিলা বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গেরিলা সন্দেহে প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

১৯৯৪: প্রথম চেচনিয়া যুদ্ধ: রাশিয়ান প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসেন রাশিয়ান সেনাবাহিনীকে চেচনিয়ায় প্রবেশের নির্দেশ দেন।

১৯৯৭: কিয়াটো প্রোটকল সাক্ষরের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

২০০১: চীন বিশ্ব বানিজ্য সংস্থায় যোগ দেয়।

জন্ম

১৯২২: পাকিস্তানী বংশোদ্ভুত অভিনেতা দিলিপ কুমার ওরফে ইউসুফ জন্মগ্রহণ করেন।

১৯১১: নোবেলজয়ী মিশরীয় লেখক নগিব মাহফুজ জন্মগ্রহণ করেন।

১৯৩৫: ভারতীয় রাজনীতিবিদ প্রণব মুখপাধ্যায়ের জন্ম।

১৯৫৪: জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন জন্মগ্রহণ করেন।

আজ:

আন্তর্জাতিক পাহাড় দিবস

নবাবগঞ্জে যুবলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবী, মিছিলে পুলিশের বাধা

0

মাজহারুল ইসলাম, নিউজ ৩৯ ♦  ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবীতে যুবলীগের একাংশ গতকাল শনিবার সকালে নবাবগঞ্জ শহীদ মিনার পাদদেশে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শনিবার সকাল ১১টায় নতুন কমিটিতে পদ বঞ্চিত নেতাকর্মীরা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে শহীদ মিনার পাদদেশে প্রতিবাদ সমাবেশে করে। প্রতিবাদকারীরা মিছিল করতে গেলে পুলিশের বাধার মুখে রাস্তা অবরোধ করে। এসময় তারা যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জেম হোসেনকে নবাবগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করে।

নেতাদের অভিযোগ মোয়াজ্জেমের প্ররোচনায় ঢাকা জেলা যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ত্যাগী নেতাদের বাইরে  রেখে অগণতান্ত্রিক উপায়ে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে কোন সম্মেলন না করে পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করে।

যুবলীগ নেতা ফরহাদ কবীর বলেন, যাদেরকে নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে তাদের কেউ যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। বিগত ২০০১ সনের জাতীয় নির্বাচনের পূর্বে  ঘোষিত কমিটির সভাপতি সারোয়ার হোসেন জাতীয় পার্টির সাথে ছিলেন এবং সাধারণ সম্পাদক নুরে আলম ছিলো যুবদলের কর্মী। তাদের সাথে উপজেলার ইউনিয়ন পর্যায়ের কোন নেতাকর্মীরও  যোগাযোগ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন যে দল যখন ক্ষমতায় ছিল না, তখন যারা দলের জন্য শ্রম দিয়েছে তারা আজ বঞ্চিত। যারা দলের জন্য কোনো ত্যাগ স্বীকার করে নি, বা অন্য দল থেকে এসেছে তারাই কমিটিতে স্থান পেয়েছে।

আন্দোলন চলাকালে স্থানীয় সংসদ সদস্য ও গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মান্নান খান আন্দোলনকারীদের একজনকে ফোন করে বলেন যে যে কমিটি করা হয়েছে তা তিনি এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন নি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

এ্যাডভোকেট মান্নান খান ফোনে কথা বলায় নেতা কর্মীরা সন্তোষ প্রকাশ করে। তবে তার এটাও বলে যে তাদের আন্দোলন থেমে যায় নি; তারা ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে চুড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা প্রত্যাশা করেন স্থানীয় সংসদ সদস্য সঠিক সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য গত ১৩ বছরে তিনবার আহ্বায়ক কমিটি পরিবর্তন হয়েছে। হঠাৎ কোন সম্মেলন না ডেকে গত ৪ ডিসেম্বর  দলে ভাসমানদের নিয়ে নবাবগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

আন্দোলনের কিছু দৃশ্য:

যুবলীগ, Nawabgonj

যুবলীগ, Nawabgonj

বক্তব্য রাখছেন যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ কবীর, পেছনে আছেন নবাবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন

যুবলীগ, Nawabgonj

যুবলীগ, Nawabgonj

মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়

যুবলীগ, Nawabgonj

মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তুলিকা দাহ্য করা হচ্ছে

এসময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, আজহার উদ্দিন কাজল, যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ কবীর, শাহীন খান, মোশারফ মোল্লা, আব্দুল কুদ্দুস, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান রনি ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক খন্দকার মাহবুব ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আহমেদসহ ১৪টি ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীরা।

নবাবগঞ্জে বাইক ও এঞ্জিন চালিত রিক্সার সংঘর্ষে গুরুতর আহত দুই

0

মোঃ আব্দুর রহমান, নিউজ ৩৯  নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের কঠুরী গ্রামের শীলবাড়ি মোড়ে ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১১ টা নাগাদ  মোটর বাইক ও ইন্জিন চালিত রিক্সার সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইকের দুই আরোহী।

শীলবাড়ি মোড়ে এঞ্জিন চালিত রিক্সাটি পার্কিং করে রাখা ছিল। মোটর বাইকটি তার গতি নিয়ন্ত্রনণ করতে না পেরে এঞ্জিন চালিত রিক্সায় আঘাত হানে। রিক্সায় কেউ না থাকায় শুধু মোটর বাইক আরোহীরা আহত হয়। মোটর বাইকের আরোহীদের আঘাত মারাত্নক।

দূর্ঘটনার পর পরই উপস্থিত জনতা বাইকের দুই আরোহীকে মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরানোর চেষ্টা করে ব্যার্থ হয়। আহতদেরকে তখনই ঘোষাইল সরকারী হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিত্সায় দিলে আহতরা কিছুটা সুস্থ হয়। কিন্তু ডাক্তার বলেন বাইকের চালক রতন (২১) মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে । জরুরী তার মাথার চিকিত্সাু করা দরকার।

প্রতেক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় মোটর বাইকটি ছিল ভাড়ায় চালানো হয় এবং এর চালক ছিল সম্পূর্ণ নতুন। মোটর বাইক চালক রতনের বাড়ি পানিকাউড় গ্রামে। সে মোটর সাইকেল কিনেছে মাত্র ২ দিন আগে। ড্রাইভিং ভাল করে না শিখেই ভাড়ায় চালাতে আসে এবং দূর্ঘটনার শিকার হয়। এঞ্জিন চালিত রিক্সার বেশ ক্ষতি হয়। রিক্সার মালিক ক্ষতিপূরণ দাবী করলে বাইকের চালক তা দিতে রাজি হয়।

নবাবগঞ্জে জাল টাকাসহ এক নারী আটক

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সদর বাজার থেকে বৃহস্পতিবার জাল টাকাসহ শাহানাজ (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে উপজেলা সদর নবাবগঞ্জ বাজারে একটি ক্রোকারিজের দোকানে ২ নারী পণ্য  কিনতে যান। এ সময় তারা এক হাজার টাকার নোট দিলে দোকানির সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শাহানাজকে আটক করে। তবে তার সাথে থাকা জালটাকা বিতরণ চক্রের অপর নারী সদস্য নাজমা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ তার কাছ থেকে এক হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শাহানাজ জাল টাকার ব্যবসার কথা স্বীকার করে। সে আরও স্বীকার করে যে সারা দেশে নাজমার সঙ্গে জাল টাকা বিতরণ করে। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

নবাবগঞ্জে মহিলা খুন

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুর চর গ্রামে শোভারাণী নামের এক মহিলাকে জবাই করে হত্যা করেছে এইক গ্রামের রবু মিয়া ওরফে রাকিব হোসেন (২২) নামের এক দুর্বৃত্ত।

নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শোভারাণীকে তার বাড়িতে একা পেয়ে তার শরীরের স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় শোভারাণী চিৎকার করলে রবু তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনাস্থলে রাকিবের ফেলে যাওয়া রক্তমাখা জুতার সূত্র ধরে কাছাকাছি একটি মাঠে তাকে রক্তমাখানো অবস্থায় আটক করে। তারপর জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ রাকিবকে গ্রেফতার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহত শুভারানীর ছেলে অমিত মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে রাকিবকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ইতিহাসের এই দিনে: ৭ ডিসেম্বর

0

৭ ডিসেম্বর

৪৩ খৃস্টপূর্বাব্দ: রোমান পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক, সংসদ সদস্য মার্কাস সিসেরো নিহত হন।

সিসেরো

সিসেরো

৯০৩: পার্সিয়ান জোতির্বিদ আব্দ আল রহমান আল সুফি জন্মগ্রহণ করেন।

১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরী সাম্রাজ্যের বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট যুদ্ধ ঘোষণা করে।

১৯৩৬: অস্ট্রেলিয়ান কৃকেটার জ্যাক ফিঙ্গেলটন প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্ট ইনিংসে সেঞ্চুরী করেন।

১৯৪১: দ্বীতিয় বিশ্বযুদ্ধে এই দিনে জাপান আমেরিকান নৌঘাটি পার্ল হারবারে বিমান আক্রমন করে। এর ফলে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৭১: পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নুরুল আমিনকে প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী করে একটি কোয়ালিশন সরকার গঠন করেন।

আজ:

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস

ইরানে ছাত্র দিবস