বানাঘাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

0

আবু নাইম, নিউজ৩৯.নেট ♦ গত ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবার স্থানীয় দোহারের বানাঘাটা গ্রামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় স্থানীয় যুবসমাজ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও দোহার থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতা নান্নু সারেং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আতিকুর রহামান সোয়েম, যুবদলের সাবেক সভাপতি জাফর ইকবাল জাহিদ, যুবলীগ নেতা নজরুল মৃধা, ছাত্রদলের জয়যপাড়া কলেজ শাখার সভাপতি জহিরুল ইসলাম।

শিলাকোঠায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ৩৯ স্পোর্টস ♦ শিলাকোঠায় গতকাল শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল। খেলায় ধোয়াইর অলস্টার ক্লাব, শিলাকোঠা ন্যাশনাল ক্লাব কে ১৫-৫, ১৫-৬ সরাসরি সেটে হারায়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন আজাদ হোসেন। বিজয়ী দলকে দু’টি মোবাইল সেট ও পরাজিত দলকে একটি মোবাইল সেট পুরুস্কার দেয়া হয়।

Badminton

পুরুস্কার নিচ্ছে বিজয়ী দল

Badminton

পুরুস্কার নিচ্ছে বিজিত দল

ইতিহাসের এই দিনে: ১৯ ডিসেম্বর

0

১৯ ডিসেম্বর: বছরের ৩৫৩তম দিন

১১১১: দার্শনিক ইমাম আল গাজ্জালী

Imam_Ghazali

১১৫৪: ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনেরির অভিষেক।

১৬০৬: সুসান কনস্ট্যান্ট ও গডস্পে ভার্জিনিয়ার ইংল্যান্ড থেকে এসে আমেরিকায় প্রথম আবাস স্থাপন করে জেমসটাউনে, জেমসটাউন এই মহাদেশে ইউরোপীয়দের প্রতিষ্ঠিত প্রথম শহর। তারা ইংল্যান্ড থেকে আসা ১৩টি প্রধান উপনিবেশ স্থাপনকারী দলগুলোর একটি।

১৭৭৭: আমেরিকার গৃহযুদ্ধ: জর্জ ওয়াশিংটন তার সেনাবাহিনীকে শীতকালীন আবকাশ যাপনের জন্য পেনসিলভানিয়াতে নিয়ে যান।

১৭৯৬: ফরাশী বিপ্লব: ব্রিটিশ কমোডর হারিটো নেলসনের নেতৃত্বে দুটি ফ্রিগেট ও স্প্যানিস কমোডর জন জ্যাকব স্টুয়ার্টের নেতৃত্বে দুটি ফ্রিগেট স্পেনের মুরসিয়া নৌবন্দরের কাছে যুদ্ধ বন্ধ করে।

১৮৪৩: চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ক্রিসমাস ক্যারলের প্রকাশ।

১৯০৭: পেনসেলভেনিয়ার জ্যাকব ক্রিকে মাইন বিস্ফোরনে ২৩৯ শ্রমিক নিহত।

১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধ: ব্যাটল অব ভেরদুন- পশ্চিম সীমান্তে ফ্রান্সের সেনাবাহিনী সাফল্যের সাথে জার্মান বাহিনীকে পিছু হচিয়ে দেয়।

১৯২৪: রোলস রয়েসের সিলভার ঘোস্ট সিরিজের শেষ গাড়িটি লন্ডনে বিক্রি হয়।

১৯২৭: ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা আশফাকুল্লা খান মৃত্যূবরণ করেন।

১৯৩২: বিবিসি ওর্য়াল্ড সার্ভিস ব্রিটিশ সম্রাটের প্রচার মাধ্যম হিসাবে প্রচার শুরু করে।

১৯৪৬: প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু।

১৯৬৩: জাঞ্জিবার জমসিদ বিন আব্দুল্লার রাজতন্ত্রের অধীনে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৮৩: রিও ডি জেনেরো শহরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান কার্যালয় থেকে মূল জুলে রিমে ট্রফিটি চুরি হয়।

বাহ্রায় ছাত্রী নিখোঁজ: সন্দেহের তালিকায় প্রেমিক

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার(১৫) গত আঠারো দিন যাবৎ নিখোঁজ রয়েছে। তার বাড়ী জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে। মেয়েটির পিতার নাম মো: মজনু।

এলাকাবাসীর অভিযোগ মেয়েটির বয়স অল্প হলেও তার একাধিক প্রেমিক রয়েছে। তার পরিচিত সকল বন্ধু ও সন্দেহ ভাজন প্রেমিকদের বাড়িতে খোঁজ নিয়েও কোন তথ্য পাওয়া যায় নি।

মেয়েটির পিতার অভিযোগ তার মেয়ে নিখোঁজের পিছনে এলাকার সুমন জড়িত, সুমন পেশায় ভাড়ায় চালিত হোন্ডা চালক। জানা গেছে, দুই সপ্তাহ আগে তার মেয়ে মিতু(১৫) সুমনের মোটর সাইকেলে চড়ে বাহ্রা স্কুলে যায় ৫০ টাকার ভাড়ার বিনিময়ে। ঠিক সেদিন থেকেই নিখোঁজ মিতু।

সুমনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সুমন পলাতক রয়েছে।

সুমনের পরিবারের অভিযোগ কোথায় কার সাথে মিতু চলে গেছে তার সঠিক তথ্য না পেয়ে সুমনকে ফাসাতে চেস্টা করছে পরিবারটি। এদিকে সুমনের মোটর সাইকেলটি রাজাপুরের আওয়ামী লীগ নেতা মো: মোতালেব হোসেনের তত্বাবধানে আছে।

বিলাশপুরে যাত্রার নামে অশ্লীল নৃত্যের আসর চলছে

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর গ্রামে শুরু হয়েছে যাত্রাপালা। বিভিন্ন বিদ্যালয়ের চলছে বার্ষিক পরীক্ষা। অথচ এই অবস্থাতেই দোহার উপজেলার বিলাশপুর এলাকায় চলছে যাত্রাপালার নামে রাতভর নগ্ন নৃত্য।

এই মাস ধরে চলবে এই যাত্রা । রাত দশটায় দিকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত । আর এসবের খবরে ওই প্যান্ডেলে থানার বিভিন্ন এলাকা থেকে প্রতিরাতেই ভীড় জমাচ্ছে উঠতি বয়সীসহ বিভিন্ন বয়সের মানুষের। 

পুলিশ, উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের নিকট থেকে বৈধভাবে যাত্রাপালার এক মাসের জন্য অনুমতি নেয়া হয়েছে বলে জানা যায় ।

স্থানীয়দের অভিযোগ এলাকার যুবকেরা বিশেষত স্কুল-কলেজের ছাত্ররা এবং সমাজের এক শ্রেণীর কামনা সিদ্ধ লোকজন এই যাত্রার প্রধান দর্শক। সবারই আশঙ্কা এই যাত্রা পালা বাড়িয়ে দিতে পারে সামাজিক বিশৃঙ্খলা। অভিযোগ রয়েছে স্থানীয় চেয়ারম্যানের কাছের লোকজনের পৃষ্ঠপোষকতায় বিলাসপুরে চলছে এই যাত্রাপালা।

একসময় যাত্রা পালা গ্রাম বাংলার একমাত্র বিনোদনের মাধ্যম ছিল। গভীর রাতে আরম্ভ হয়ে ভোর রাত পর্যন্ত গ্রামের সবাই উপভোগ করত এই যাত্রা। নাচ-গানের মাধ্যমে তুলে ধরা হতো নানান লোক কাহিনী। কিন্তু সময়ের পরিক্রমায় আর দিন বদলের হাওয়ায় গ্রামের মানুষদের বিনোদনের মাধ্যমও বদলে গিয়েছে।

সবার বাসায় টিভি ,ডিশ এর সংযোগ। আগে যে যাত্রা পালার জন্য সারা বছর সবাই অপেক্ষা করে থাকতো আজ আর তার আর দরকার পড়ে না, চ্যানেল ঘুরালেই দেখা যায়  হরেক রকমের বিনোদন ।

বর্তমানে যাত্রাতেও লেগেছে দিন বদলের হাওয়া , মানুষজন কে আকর্ষণ করার জন্য বিভিন্ন অশ্লীল গানের সাথে চলছে শরীর প্রদর্শনী। আজকাল যাত্রার শুরুতেই দেখানো হয় বলিউডের আইটেম সং শিলা কি জাওয়ানি

জয়পাড়ায় শীতে ১ জনের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ প্রচণ্ড শীতে ও শৈত্য প্রবাহের কারণে দোহার থানার জয়পাড়া গ্রামের সাব বাজারে  কিয়াম উদ্দিন (৯২) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্দ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অবসর প্রাপ্ত সরকারী  খাদ্য  পরিদর্শক।

পৌষের প্রথম দিন থেকেই শীত পুরো দেশকে কুয়াশার চাদরে মুড়িয়ে দিয়েছে। হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জের জনজীবন। আবহাওয়াবিদরা মৌসুমের শুরুতে শীতের এই তীব্রতাকে স্মরণকালের মধ্যে ভয়াবহ বলে অভিহিত করেছেন। দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জের নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষেরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।

শিমুলিয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

0

কামরুজ্জামান, নিউজ৩৯♦১৭ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে দক্ষিন শিমুলিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাইদুল ইসলাম(৮) নামে এক শিশুর করুন মৃত্যু হয়। জানা গেছে শিশুটির পিতার নাম নুরুল ইসলাম। তার বাড়ি দক্ষিন শিমুলিয়াতেই।

প্রতক্ষদর্শীরা জানান যে, শিশু সাইদুল ইসলাম রাস্তা পার হবার সময় ইট পরিবহনে ব্যবহৃত ফরিদপুর থেকে আনা লাইন্সেস বিহীন শ্যালো মেশিন চালিত ট্রাকের নিচে চাপা পড়ে। চাপা পড়ার দশ মিনিটের মধ্যেই সাইদুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইদুলকে মৃত বলে ঘোষনা করে। ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে। জানা গেছে, ঘাতক ড্রাইভার দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমানের ভাগিনার বাড়িতে বসবাস করে। 

মইতপাড়ায় খামারে আগুন, তিন হাজার মুরগি পুড়ে ছাই

0

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯ ♦ ঢাকার দোহার উপজেলার মইতপাড়ায় খান অ্যান্ড ব্রাদার্স নামের একটি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন হাজার মুরগি।

জানা যায়, উপজেলার মইতপাড়া এলাকার আবদুল হান্নান খানের মালিকানাধীন খান অ্যান্ড ব্রাদার্স নামের মুরগির খামারটিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে খামারে থাকা প্রায় তিন হাজার মুরগি, মুরগির খাদ্য এবং ২০০ মণ ধান পুড়ে ছাই হয়ে যায়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত খামারটি পরিদর্শন করেন।

লাশ হয়ে বাড়ী ফিরলো আশিক

0

আছিফুর রহমান, নিউজ ৩৯ ♦ স্বপ্নপুরনের উদ্দেশ্যে দুবাইয়ের পাড়ি জমানো আশিক দেশে ফিরলো লাশ হয়ে। গত রবিবার দুবাইতে এক সড়ক দূর্ঘটনায় মারা যায় পশ্চিম ধোয়াইরের কুদ্দুস পত্তনদারের ছেলে আশিক(২৬)। শুক্রবার আশিকের লাশ দেশে পৌছানোর কথা রয়েছে।  জানা গেছে, গত রবিবার দুবাইতে ট্রাক চালানো অবস্থায় দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মারা যান।

দুই বছর আগে দুবাইতে পাড়ি জমান আশিক। এর আগে একবার দেশে এসে আবার পাড়ি জমান দুই বছর আগে। আসার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারীতে । কিন্তু গত রবিবার দুবাইতে ট্রাক চালানো অবস্থায় দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মারা যাওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ইতিহাসের এই দিনে: ১৫ ডিসেম্বর

0

ইতিহাসের এই দিনে : ১৫ ডিসেম্বর

১২৫৬: হালাকু খান বর্তমান ইরানের আলামুত ও হাসাসুন শহর দখল ও ধ্বংস করেন। এর মাধ্যমে এ এলাকার ইসলামী শক্তির উপর প্রথম আঘাত হানেন।

১৭৯১: যুক্তরাস্ট্র বিল আইন হয়ে ভার্জিনিয়া সাধারণ অধিবেশনে আইন হিসাবে গৃহিত হয়।

১৯০৬: লন্ডনের পাতাল রেলপথ চালু

১৯১৪: প্রথম বিশ্বযুদ্ধ: সার্বিয়ার সেনাবাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে বেলগ্রেড দখল করে।

১৯১৪: গ্যাস বিস্ফোরনে জাপানের মিটসুবিসি কয়লা  খনিতে ৬৮৭ জন নিহত।

১৯৩৯: বিশ্বখ্যাত সিনেমা গন্ড অব দ্য উইন্ড এর প্রিমিয়ার হয় জর্জিয়ার আটলান্টার লুইস গ্যান্ড থিয়েটারে।

১৯৪১: ইউক্রেনের কিয়েভে জার্মান সেনাবাহিনী ১৫০০০ ইহুদিকে হত্যা করে।

১৯৪৫: জাপান দখলের পর জেনারেল ডগলাস ম্যাকআর্থার শিন্তো ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন।

১৯৬১: বিখ্যাত নাজি নেতা অ্যাডলফ আইখম্যানকে ইহুদি হত্যা সহ পনেরটি অপরাধে মৃত্যুদন্ড দেয়া হয় ইযরাইলের রাজধানী জেরুজালেমে।

১৯৭০: সোভিয়েত মহাকাশযান ভিনিরা-৭ সফলভাবে ভেনাসে ল্যান্ড করে।

১৯৭৬: সামোয়া জাতিসংঘের সদস্য পদ পায়।

১৯৯৪: পালউ জাতিসংঘে সদস্যপদ লাভ করে।

জন্ম

৩৭: রোমান সম্রাট নিরো।

১৮৩২:  ফরাসি স্থপতি গুস্তাভ আইফেল, তিনি আইফেল টাউয়ারের স্থপতি।

মৃত্যু

১৯৬৬: ওয়াল্ট ডিজনি