জয়পাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : গত বুধবার রাতে দোহারের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন আবাসিক এলাকা থেকে বৈদুৎতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। ফলে অন্ধকারে রয়েছে ঐ এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ। উল্লেখ্য, গত শনিবার রাতে নিকড়া থেকে বৈদুৎতিক কেবল চুরির রেশ কাটতে না কাটতেই এবার চুরি হলো ট্রান্সফর্মার। এই আবাসিক এলাকাটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক। এখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ জন আশরাফ আলী ওরফে মধু চৌধুরীর বাড়ী।

এ ব্যাপারে দোহার পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি থানায় এজাহার ভুক্ত করার পর ঢাকাতে জোনাল অফিসে প্রতিবেদন পাঠাতে হবে। এরপর অনুমতি প্রদান সাপেক্ষে ঢাকা থেকে ট্রান্সফর্মার এনে সংযোগ দেয়া হবে। এতে তিন থেকে চাঁর দিন সময় লাগবে।

কিন্তু এলাকাবাসী বৃহস্পতিবারের মধ্যেই বিদ্যুতের সংযোগ চায়।

ইতিহাসের এই দিনে: ১ ডিসেম্বর

0

ইতিহাসের এই দিনে : ১ ডিসেম্বর

১৮৩৪: কেপ উপনিবেশ থেকে দাসত্ব রদ অ্যাক্ট ১৮৩৩ অনুযায়ী দাসত্ব বিলুপ্ত করা হয়।

১৮৪৭: আমেরিকান কবি জুলিয়ান মুর জন্মগ্রহন করে।

১৯১৮: সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৯: এই দিনে প্রথম মহিলা সংসদ সদস্য হিসাবে লেডি অ্যাস্টর যুক্তরাজ্যের হাউস অব কমান্সে তার আসন গ্রহন করেন।

১৯৫৮: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৮: আমেরিকার শিকাগোর লেডি অব দ্য লস এঞ্জেলস স্কুলে আগুন লেগে ৯২ শিশু নিহত হয়।

১৯৬৩: এই দিনে নাগাল্যান্ডকে ভারতের ১৬তম রাজ্য হিসাবে ঘোষণা দেয়া হয়।

১৯৬৪: মালাউই, মাল্টা ও জাম্বিয়া এই দিনে জাতিসংঘের সদস্যপদ পায়।

১৯৭১: ভারতীয় সেনাবাহিনী পাকিস্থানের কাছ থেকে কাস্মীর দখল করে।

১৯৭৬: এ্যাঙ্গোলা জাতিসংঘে যোগ দেয়।

১৯৮১: এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক  ঘোষণা দেয়া হয়।

চরকুশাই গ্রামে ডাকাতি

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯: গত শনিবার দোহার থানার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামে এক দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার রাতে ১৫-২০ জন ডাকাতের একটি দল চরকুশাই গ্রামের তারা মোল্লার বাড়িতে আক্রমন করে।

রাত ১টার দিকে ডাকাতদল তারা মোল্লার বাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘড়ে ঢুকে। তালা ভাঙ্গার সময় কোনো শব্দ হয় নি। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে তারা মোল্লা ও তার দুই ছেলে হালিম ও মোতাহারের ঘর থেকে ১৬ ভরি স্বর্ণ ও ৩৫,০০০ টাকা লুঠ করে। ডাকাতির সময় ডাকাতরা তারা মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে। ডাকাতরা ডাকাতি করতে সময় নেয় ১৫ মিনিটেরও কম।

দোহারে ডাকাতি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় রাত কাটাচ্ছে মানুষ।

দোহারে অবৈধ ভাবে পদ্মাতীরে বালু উত্তোলন

0

আবু নাইম, নিউজ ৩৯

দোহার উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে তা বিক্রির হিড়িক পড়েছে। সরজমিনে দেখা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাটে এবং নারিশা পশ্চিম চরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের করে রাস্তার পাশে তা স্তুপ করে রাখা হয়েছে। এলাকার একটি  প্রভাবশালী মহল এ বালু ব্যাবসায়ের সাথে জড়িত।

প্রকাশ্যে অবৈধ ভাবে বালূ উত্তোলন করে বিক্রি করলেও এলাকার কেউ তার প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিদিনই এখান থেকে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় ট্রাকে করে সকাল থেকে সন্ধা পর্যন্ত বালু সরবরাহ করে। আর ট্রাকে করে বালু বহন করার সময় কোন তাবু ব্যবহার করা হয় না। সম্পূর্ন খোলা ভাবে এ বালু বহন করা হয়। যার ফলে বাতাসে বালু ছড়িয়ে পড়ে পথচাড়ীদের চোখে মুখে ধুলা গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে।

উপজেলার প্রধান প্রধান রাস্তার পাশে বালুর স্তুপ করে রাখার কারনে রাস্তায় যান চলা চলে সমস্যা হচ্ছে। যার ফলে যে কোন সময় ঘটতে পারে বড় রকমের দূর্ঘটনা। মৈনট ঘাটের কয়েকজন বালু ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় এলাকার প্রভাবশালি ব্যক্তিরা এ বালু ব্যবসায়ের সাথে জড়িত।

বালু উত্তোলন

খোলা অবস্থায় বালু সরবারহ পথচারীদের জন্য সমস্যা সৃষ্টি করে

এলাকাবাসীর অভিযোগ এভাবে বালু উত্তোলনের পলে পদ্মা নদী আবার তাদের ঘরবাড়ী গ্রাস করে নিবে। সরকারী ভাবে এভাবে বালু উত্তোলন করা নিষেধ থাকলেও ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় দেদারে অবৈধ ভাবে এ বালু উত্তোলন করে তা বিক্রি করা হচ্ছে। প্রশাসন করছে না কোন তদারকী। ফলে যে কোন সময় এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে পদ্মা রুপ নিতে পারে সর্ব গ্রাসী রুপে।  

বালু উত্তোলন

পদ্মার তীরবর্তী স্থান থেকে বালু উত্তোলন

নয়াবাড়ীতে বাউল গানের আসর

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : গত ২৫শে নভেম্বর শুক্রবার শেষ হলো আন্তা নব উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপি বাউল গানের আসর।

বাউল গানের আসর শুরু হয়েছিল গত ২৪ নভেম্বর। আসরের প্রথম দিনে শরিয়ত, মারেফত নিয়ে পালা পরিবেশন করা হয়। আসরে প্রথম দিনে পালা পরিবেশন করেন শিল্পি তানিয়া ও আনোয়ার দেওয়ান। বিকাল ৪ টায় পালা শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। কয়েক হাজার দর্শক এই পালা উপভোগ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে চলে নবী তত্ত্ব ও মিরাজ তত্ত্ব নিয়ে পালা। দ্বিতীয় দিনের পালায় অংশ গ্রহন করেন শিরিন সরকার ও বাউল মিরাজ দেওয়ান।

প্রথম দিনের মত দ্বিতীয় দিনও পালা সন্ধ্যার পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। আর তা উপভোগ করে দোহারের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার লোক।

বাউল গানের আসরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান।এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহারের বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, সমাজ সেবক সোহরাব হোসেন তালুকদার, হান্নান মৃধা সহ আরো অনেকে। আসরে সভাপতিত্ত্ব করেন ফজর মাদবর।

নিকড়ায় বিদ্যুতের তার চুরি: অন্ধকারে পুরো জয়পাড়া

0

স্টাফ রিপোর্টার ♦ গতকাল রাত আনুমানিক পৌনে এগারটার দিকে দোহারের নিকড়া গ্রামের বিদ্যুতের প্রধান লাইনের তার চুরি হয়েছে। চোরেরা এসময় বিদ্যুতের খুটি থেকে তার কেটে নিয়ে যায়। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে জয়পাড়া, ও লটাখোলা গ্রামের কয়েক হাজার মানুষ।

জানা গেছে যে, শনিবার রাত পৌনে এগারটার দিকে সংঘবদ্ধ চোরের একটি দল নিকড়া প্রধান রাস্তার বিদ্যুতের খুটি থেকে বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। প্রথম দিকে কেউ ব্যাপারটি বুঝতে না পারলেও সকালে বুঝতে পারে যে তাদের বিদ্যুতের তার কেটে নেয়া হয়েছে। এ নিয়ে এলাকা বাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে এখন নতুন তার বসানোর উদ্যোগ নেয়া হয় নি। অতিদ্রুত নতুন তার সংযোগ দেবার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছে।

রাতে ডাকাতি, দিনে চুরি; এই নিয়ে আমরা বাস করি

0

সম্পাদকীয়: বেশ কিছুদিন বন্ধ থাকার পর দোহার -নবাবগঞ্জ- কেরাণিগঞ্জে আবারও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে দোহারের নারিশা, লটাখোলা; নবাবগঞ্জের আগলা, গালিমপুর ও সিরাজদিখান সীমান্ত; কেরাণীগঞ্জের মরিচা, বন্দর ডাকপাড়াতে ডাকাতির ঘটনা ঘটেছে।

আতঙ্কে মানুষজন রাতে ঘুমুতে পারছে না। তাদের আশঙ্কা শীতের রাত অনেক লম্বা হওয়ার কারণে আগামী দিন গুলোতে এইসব ঘটনা আরও বৃদ্ধি পাবে। এলাকাতে পাহারার ব্যাবস্থা করা হলেও তা ডাকাতি প্রতিরোধে খুব কার্যকর নয়। এছাড়া ২/১ জন ডাকাত বিভিন্ন সময়ে ধরা পড়লেও আইনের ফাঁকগলে বেরিয়ে যাচ্ছে, এবং অভিযোগ রয়েছে প্রভাবশালীদের স্বার্থ থাকায় থানা বা প্রসাশন তেমন ভুমিকা পালন করতে পারছে না।

এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। এর উপর মরার উপর খড়ার ঘা হয়ে দেখা দিয়েছে দিনের বেলায় চুরি। সাধারণত এই সব চোররা বাড়ীর আশেপাশে ওঁত পেতে থাকে; ঘর খোলা পেলে মোবাইল ও অন্যান্য সামগ্রী নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গত এক ৩ দিনে লটাখোলা, রুহিতপুর ও কেরানীগঞ্জের কদমতলাতে এরকম চুরির ঘটনায় প্রায় ২০টি মোবাইল খোয়া গেছে। এসবের সাথে এলাকার মাদকাসক্ত ও বখাটেরা জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঈশ্বরচন্দ্র গুপ্ত বাবার চিঠির জবাবে কলকাতায় তার বসবাসের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন- “রাতে মশা, দিনে মাছি; এই নিয়ে কোলকাতা আছি।” বর্তমানে ঢাকার দক্ষিণে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জবাসীর অভিজ্ঞতা “রাতে ডাকাতি, দিনে চুরি; এই নিয়ে আমরা বাস করি।”

বিষয়টির প্রতি যত দ্রুত সম্ভব নজর দিয়ে প্রসাশন চিরুনি অভিযান পরিচালনা করবে বলে প্রবাসী অধ্যুসিত এ জনপদবাসীর আকাঙ্ক্ষা।

নারিশা পশ্চিম চর এলাকায় মোটরবাইক দুর্ঘটনা, নিহত ১

0

শামীম আরমান, নিউজ ৩৯ : শুক্রবার বিকাল ৪ টায় এক সড়ক দুর্ঘটনায় দোহার থানার নারিশা পশ্চিম চর এলাকায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল(২৮)। তার বাড়ী নারিশা পশ্চিম চরে। কিছু দিন পূর্বে সিঙ্গাপুর থেকে ছুটি কাটাতে এসে তার এই মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায় ঢাকা- দোহার সড়কে বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে  ধাবমান দুটি মোটরবাইকের সামনাসামনি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন আরোহী সহ ৩ জন পথচারী মারাত্মক আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

প্রতিদিনই দোহার- নবাবগঞ্জে মোটর বাইকের তীব্র গতির জন্য ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং গড়ে প্রতিমাসে ১ জন করে মারা যাচ্ছে। ট্রাফিক আইন মেনে না চলা, প্রশাসনের নজরদারিতার অভাব ও ওভার টেকিং মানসিকতা এজন্য দায়ী বলে পথচারীরা মনে করেন।   

দোহার-নবাবগঞ্জে চিকুনগুনিয়া রোগের প্রাদুভার্ব

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : দোহার-নবাবগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে মশা বাহিত চিকুনগুনিয়া রোগের উপস্থিতি। দোহার-নবাবগঞ্জ উপজেলার এ পর্যন্ত ১০ জন এ রোগের আক্রান্তের খবর পাওয়া গেছে। এডিস মশা বাহিত এ রোগ সর্ব প্রথম ধরা পড়ে ২০০৮ সালে। নতুন রোগ হওয়ায় দেশের চিবিৎসকরা আগে থেকে অবহিত না হবার কারনে এর যথাযথ চিকিৎসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(রোগ নিয়ত্রন) অধ্যাপক বেনজির আহমেদ বলেন চিকুনগুনিয়া রোগটা অনেকটা ডেঙ্গুর মতো। আবার রোগটি পরীক্ষার সময় ডেঙ্গু ধরা না পরার কারনে অন্য চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। উল্লেখ্য এই মাসের শুরুর দিকে দোহারে সর্ব প্রথম এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়। জানা গেছে এই মধ্যে ৫২ জনের রক্ত পরীক্ষা করে ৩২ জনের রক্তে চিকুনগুনিয়া রোগের ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দোহার-নবাবগঞ্জের দশ জন রয়েছে।

দক্ষিন এশিয়াতে এ রোগের ব্যাপক বিস্তার থাকলেও বাংলাদেশে এর বিস্তার খুবই কম। আমাদের পাশের দেশ ভারতে এর রয়েছে ব্যাপক বিস্তার। বিশেষ করে মহারাস্ট্র, গুজরাট, কর্নাটকের প্রায় ৪৫ শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশে এ রোগ প্রথম ধরা পড়ে ২০০৮ সালে চাপাই-নবাবগঞ্জে। আর চলতি মাসে এ রোগে আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় দোহারে।

দোহারে এ রোগ ধরা পড়ার ফলে সবার মাঝে বিরাজ করছে উদ্বেগ। এই রোগের বিস্তারের কারন হিসাবে তারা মনে করছেন দোহার পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধিদের গাফিলতিকে। এবার দোহার পৌরসভার বাজেট ঘোষনায় মশক ও কুকুর নিধরের জন্য কোন বরাদ্দ রাথা হয়নি।এই নিয়ে নিউজ৩৯ রির্পোট করলেও তারা ব্যাপারটাকে আমলে নেয় নি। এর মদ্যে গত কয়েকদিন আগে কুকুরের কামড়ে প্রায় ৫০ জন লোক আহত হয়। আর এবার দোহার থেকে পাওয়া গেল চিকুনগুনিয়া রোগের ভাইরাস। তারপরও কোন বোধদয় হয়নি এ এলাকার জনপ্রতিনিধিদের।

নবাবগঞ্জের আগলায় ডাকাতি, আটক ১

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় এলাকাবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে ১৫-২০ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলার আগলা পূর্বপাড়া এলাকার মো. ইব্রাহিমের বাড়ির ঘরের মূল দরজা ভেঙে ফেলে। ডাকাতদল ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র তছনছ করে ছয় ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়।

ওই বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল পাশের আরেকটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই ডাকাতকে গ্রেপ্তার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গ্রেপ্তারকৃত ডাকাত আনোয়ারের বাড়ী মুন্সীগঞ্জ জেলায়।