ইতিহাসের এই দিনে: ০৩ জুলাই

০৩ জুলাই: বছরের ১৮৫ তম দিন (অধিবর্ষে)

১৬০৮: স্যামুয়েল ডি চ্যাম্পলিন কর্তৃক কানাডার কুইবেক সিটির পত্তন হয়।

১৭৬৭: এখন পর্যন্ত প্রকাশিত নরওয়ের সবচে’ পুরোনো পত্রিকা এ্যাড্রেসিয়েভেসেন প্রতিষ্ঠিত হয় ও প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৮০৭: লর্ড মিন্টো বাংলার গবর্নর জেনারেল হয়ে আসেন।

১৮১৯: বিশ্বের প্রথম সঞ্চয়ী ব্যাংক ‘ব্যাংক অব সেভিংস’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চালু হয়।

১৮৯০: ইডাহো যুক্তরাষ্ট্রের ৪৩ তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯২৮: লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।

১৯৪৭: ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।

১৯৬২: ফ্রান্সের বিপক্ষে আলজেরীয়ার স্বাধীনতা যুদ্ধ সমাপ্ত হয়।

১৯৮৮: তুরষ্ক ইস্তানবুলে ফাতিহ সুলতান মেহমেত সেতুর কাজ সমাপ্ত করে। এটি বসফারাস প্রণালী দিয়ে ইউরোপ ও এশিয়াকে যুক্তকারী দ্বিতীয় পথ।

২০০৫: স্পেনে সম-লিঙ্গ বিবাহ বৈধতা পায়।

জন্ম:

১৮৮৩: জার্মান ভাষার উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রানৎস কাফকা তৎকালীন অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের প্রাগ শহরে (বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী) একটি  মধ্যবিত্ত জার্মান-ইহুদী পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৫১: নিউ জিল্যান্ডের কিংবদন্তী কৃকেটার রিচার্ড হ্যাডলি’র জন্ম।

১৯৭১: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের জন্ম।

আজকে:

মিয়ানমারে নারী দিবস।

বারুয়াখালী-বক্তারনগরবাসীর একটি সেতুর স্বপ্নপূরণ

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: আবশেষে বহু প্রতিক্ষার পর একটি স্বপ্ন পূরণ হলো শিকারীপাড়া-বারুয়াখালী ইউনিয়নের জনগনের। এই ইউনিয়নের জনগনের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো বারুয়াখালী-বক্তারনগর ইছামতি নদীর উপর একটি ব্রিজের।

৮৪.০মি.দীর্ঘ পিসি গাডার আইসিসি ব্রিজটি স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি) এর আর্থায়ানে ২ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যায় নির্মিত হয় ব্রিজটি।
 ২০১০ সালে এপ্রিল মাসে ব্রিজের নির্মান কাজ শুরু হয়ে শেষ হয় ২০১২ সালের মার্চ মাসে।

ব্রিজ নির্মানের ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার জনগনের যাতায়াতে অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করছে এলাকা বাসি। ব্রিজটি এখন ও উদ্বোধন করা হয় নি।

মধুরচরে সৎ মার হাতে পুত্র খুন

অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকার দোহার উপজেলায় মধুরচর গ্রামে সৎ মা গলাটিপে শিশুপুত্র জাহিদ(৪)কে হত্যা করে। জানা যায় পারিবারিক কলহের জের ধরে এই বীভৎস ঘটনা ঘটে।পুলিশ সৎ মা মাফিয়া(২৩) কে আটক করেছে ।

প্রতিবেশীরা নিউজ৩৯ কে জানান, ২৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের জাহিদের দাদী মজিদা বেগমএকটি সমিতির সাপ্তাহিক কিস্তি দিতে বাড়ির বাইরে যায়। কিন্তু ১১টার দিকে বাড়িতে এলে তিনি মেঝেতে জাহিদকে পড়ে থাকতে দেখেন। জাহিদকে ঘুমন্ত ভেবে তিনি ডাকাডাকি করেন। এতেও তার ঘুম না ভাঙলে তিনি তখন শিশুটিকে মৃত অবস্থায় পায়।

এ সময় দাদীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন কিন্তু বাড়ীতে সৎ মাকে খোঁজ করে না পাওয়া গেলে তাদের সন্দেহ হয়। পরে দ্রুত খোজ নিয়ে জানা যায়, মাফিয়া মেঘুলা বাজারে আছে।এরপর স্থানীয়দের সহযোগিতায় মেঘুলা বাজার এলাকা থেকে পুত্রবধু মাফিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জাহিদের দাদী মজিদা বেগম(৬০) জানান, ‘দীর্ঘদিন ধরে শিশু জাহিদকে নিয়ে পারিবারিক কলহ বিরাজ করছিল। গত ছয় মাস পূর্বে তার পুত্র ফারুক(২৫) শ্রীনগরের টেটামারা গ্রামের ঠান্ডু গাছির মেয়ে মাফিয়াকে বিয়ে করে। বিয়ের পর থেকেই শিশুটির সৎ মা মাফিয়া তাকে একদম সহ্য করতে পারতো না।’ তিনি আরো জানান, শিশুটির মা মারার পর থেকে তিনি ঝিয়ের কাজ করে নাতিকে লালন-পালন করে আসছিলেন। কিন্তু এখনতো তার আর কেও রইলো না।

জানা যায়, মাফিয়া দু’বছর পূর্বে ফারুক নামে এক ব্যক্তিকে বিয়ে করে এবং এক বছর সংসার করার পরে তাকে পরিত্যাগ করে।

দোহার পৌরসভার ২০১২-১৩ সালের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ :: ২০১২-১৩ অর্থ বছরকে সামনে রেখে ২৭ জুন বুধবার ঘোষণা করা হলো দোহার পৌরসভার বাজেট। দোহার পৌরসভার বাজেট ঘোষণা করেন দোহার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুর রহিম মিয়া। এই বছর দোহার পৌরসভায় ২০ কোটি ১৪ লক্ষ টাকার বাজেটঘোষণা করা হয়।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২৭ জুন বুধবার সকাল ১১ টার সময় দোহার পৌরসভার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা ২০১২-১৩ অর্থ বছরের দোহার পৌরসভার বাজেট। ২০ কোটি ১৪ লক্ষ ৫০ হাজার টাকার এই প্রস্তাবিত এই বাজেটে কোন কর বৃদ্ধি না করে কর থেকে আয়ের লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ টাকা, পানি সরবরাহের খাত থেকে আয় ধরা হয়েছে ৫১ লক্ষ টাকা, উন্নয়ন সহায়তা খাত থেকে আয় ধরা হয়েছে ১১ কোটি ৩৬ লক্ষ টাকা। এছাড়া গত বছরের উদ্বৃত্ত থেকে আসছে আরো ২ কোটি ৭৬ লক্ষ টাকা।

দোহার পৌরসভার নিজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫৭ লক্ষ টাকা। পানি সরবরাহ খাতে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন প্রকল্পে ১১ কোটি ৫৬ লক্ষ টাকা। উন্নয়ন খাতের ৪ কোটি ৪২ লক্ষ টাকা পৌরসভার নিজস্ব অর্থ থেকে ব্যয় করা হবে।

এছাড়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল বাবদ ১ কোটি ৫০ লক্ষ টাকা, হাট বাজারের উন্নয়নের জন্য ১ কোটি টাকা, উপজেলা শহর উন্নয়নের জন্য ৮৪ লক্ষ টাকা, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন বাবদ ৫ লক্ষ টাকা, পৌর ভবন কমপ্লেক্স নির্মান ও মেরামত বাবদ ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় হবে।

এছাড়া পৌরসভার শিশুদের সুস্থ বিনোদনের কথা চিন্তা করে শিশুপার্ক নির্মানের কথা মাথায় রেখে শিশু পার্ক নির্মান বাবদ পৌরসভা বাজেটে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ন অবকাঠামোর উন্নয়নের জন্য ১ কোটি টাকা, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব বাবদ ২৫ লক্ষ টাকা, বিএমএফডি বাবদ ১০ লক্ষ টাকা ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) বাবদ ব্যয় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা।

দোহার পৌরসভার এই বাজেট উপস্থাপনের সময় দোহার পৌরসভার মেয়র ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইতিহাসের এই দিনে: ২৮ জুন

২৮ জুন : বছরের ১৮০ তম দিন (অধিবর্ষে)

১৩৮৯: কসভোয় ওসমানীয় ও সার্বিয় সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়।

১৬৩৫: ক্যারিবিয়ান সাগরের দ্বীপ গুয়াডেলোপ ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়।

১৮৫৭: মীর জাফর আলী খান বাংলার নবাব হন ও রবার্ট ক্লাইভ গভর্নর নিযু্ক্ত হন।

১৯১৪: অস্টৃয়ার আর্কডিউক ফ্রাঙ্ক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফি’কে তৎকালীন অস্ট্রো-হাঙ্গেরীয়ান সাম্রাজ্যের প্রদেশ বসনিয়া-হার্জগোভিনার রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হন। এর প্রেক্ষিতে ১ম বিশ্বযুদ্ধ শুরু হয়।

১৯৫০: উত্তর কোরিয়ার বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল দখল করে।

জন্ম:

১৭১২: সুইস বংশদ্ভোত ফরাশী দার্শনিক ও পলিম্যাথ জ্যাঁ জ্যাক রুশোর জন্ম।

১৯৪০: শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৮৬: কৃষক নেতা হাজি মোহাম্মদ দানেশের মৃত্যু।

ইতিহাসের এই দিনে: ২৭ জুন

২৭ জুন : বছরের ১৭৯ তম দিন (অধিবর্ষে)

১৩৫৮: রাগুসা প্রাজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমান ক্রোশিয়ার উপকূলীয় এলাকায় প্রতিষ্ঠিত এই রাষ্ট্রটি ১৮০৮ সাল পর্যন্ত টিকে ছিল। নেপোলিয়ান দেশটি দখল করে নেপোলিয়ানিক কিংডম অব ইতালী’র ভেতর বিলুপ্ত করেন।

১৮৯৯: মাত্র ১৩ বছর বয়সে আর্থার জেমস কলিন্স সবধরণের কৃকেটের এ যাবৎকালের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬২৮ রান করেন।

১৯০০: সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯৬৭: মস্কোর কাছে ওবনিনস্ক-এ পৃথিবীর সর্বপ্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন চালু হয়।

১৯৫৪: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হাঙ্গেরী ও ব্রাজিল মুখোমুখি হয়। উত্তোজনাকর খেলাটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়, যা ‘বার্নের যুদ্ধ’ নামে কুখ্যাত হয়ে আছে। খেলাটি বাতিল হয়, এবং এর রিপ্লে খেলার জন্য দুই দল মিলে মাত্র ৯ জন খেলোয়ার সুস্থ্য ছিল।

১৯৬৭: ইংল্যান্ডের এনফিল্ড টাউনে বার্কলেস ব্যাংক কর্তৃক বিশ্বের প্রথম এটিএম মেশিন বসানো হয়। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন শহরে ক্যাশ মেশিন বসানো হয়েছিল, তবে তা এটিএম মেশিন নয়।

১৯৭৭: আফৃকার দেশ ডিজিবুতি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯১: স্বাধীনতা ঘোষণার দুদিন পর এই দিনে শ্লোভেনিয়ায় যুগোশ্লাভিয়া বিমান, সৈন্য বাহিনী ও ট্যাংক নিয়ে হামলা করে এবং ‘১০-দিনের যুদ্ধ’ শুরু হয়।

জন্ম:

১৯২২: সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্ম।

১৯৩৯: গায়ক রাহুল দেব বর্মনের জন্ম।

১৯৮৩: দক্ষিণ আফৃকার ফার্স্ট বোলার ডেল স্টইনের জন্ম।

মৃত্যু:

১৯৭৯: কবি বন্দে আলী মিঞার মৃত্যু।

২০০৮: ভারতীয় ফিল্ড মার্শাল শ্যাম মানেখশ’  মৃত্যুবরণ করেন। তিনি ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব দেন।

আজ:

ডিজিবুতি-তে স্বাধীনতা দিবস।

ব্রাজিলে মিশ্র জাতি দিবস।

ইতিহাসের এই দিনে: ২৬ জুন

২৬ জুন : বছরের ১৭৮ তম দিন (অধিবর্ষে)

১৫৩৯: চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।

১৫৪১: স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো পিজারো পেরু’র লিমা’য় তার দিয়েগো আলমাগ্রো’র ছেলে কর্তৃক নিহত হন। ইনকা সম্রাট আতাহুয়ালপা’কে অন্যায়ভাবে হত্যা করে ইনকা সাম্রাজ্য স্পেনের দখলে আনেন।

১৯৪৫: সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।

১৯৬০: মাদাগাস্কার ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬০: আফৃকার দেশ সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে। দেশটি কার্যত স্বাধীন, যদিও এখনো অন্য কোনো দেশের স্বীকৃতি পায় নি। এটি সোমালিয়ার অংশ হিসেবে স্বীকৃত।

১৯৯৫: হামিদ বিন খালিফা আল থানি রক্তপাতহীন এক অভ্যূত্থানানে তার পিতা কাতারের আমীর খালিফি বিন হামাদ আল থানি’কে ক্ষমতা থেকে সরিয়ে দেন।

জন্ম:

১৮৩৮: পশ্চিম বঙ্গের নৈহাটিতে লেখক ও সাংবাদিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৮৭: ফ্রান্সের ফুটবলার সামির নাসরির জন্ম।

মৃত্যু:

১৯৯৪: লেখক জাহানারা ইমামের মৃত্যু।

২০০৪: ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধ সময়ের রেডিও অনুষ্ঠান চরমপত্রখ্যাত এম আর আখতার মুকুলের ইন্তেকাল।

আজ:

রোমানিয়ায় পতাকা দিবস।

নবাবগঞ্জের শোল্লায় স্বর্ণালঙ্কার দোকানে ডাকাতি

ঢাকার নবাবগঞ্জ উপজেলা শোল্লা বাজারের ‘জয় স্বর্ণ বিতান’ ও ‘গ্রামীণ জুয়েলার্স’ নামে দু’টি দোকানে পাঁচ পাহারাদারকে বেঁধে রেখে দু’টি জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল স্বর্ণালঙ্কারসহ নগদ ১৫ লাখ টাকা নিয়ে যায়।

জানা গেছে, রাত ৩টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত উপজেলার শোল্লা বাজারে ঢুকে পাঁচ পাহারাদারকে বেঁধে রাখে। পরে ‘জয় স্বর্ণ বিতান’ ও ‘গ্রামীণ জুয়েলার্স’ নামে দোকানের সাটারের তালা ভেঙে নগদ স্বর্ণালংকার নিয়ে যায় ডাকতদল।

জয় স্বর্ণ বিতানের রতন মণ্ডল ও গ্রামীণ জুয়েলার্সের মালিক উত্তম শীল জানান, ডাকাতদল নগদ দেড় লাখ টাকা, ৩২ ভরি রূপা ও ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাড়ায় মোটরসাইকল চালিয়ে দোহার-নবাবগঞ্জে র্কমসংস্থান

মো:আসিফ/মনেশ মূর্খাজী: দোহার-নবাবগঞ্জের বিভিন্ন সড়কে ভাড়ায় মোটরসাইকল একটি সহজলভ্য ও সুবিধাজনক বাহন হিসাবে সর্বজনবদিতি। ভাড়ায় মোটরসাইকল পরিবহনে যেমন একদিকে ইতিবাচক দিক আছে তেমনি রয়েছে নেতিবাচক মনোভাবও।

দোহারের বিলাশপুরঘাট, ময়নটঘাট, বাহ্রাঘাট ও মানিকগঞ্জ যাওয়ার স্ট্যান্ডে এদেরকে দেখা যায়। নবাবগঞ্জের দাউদপুর, তুইতাল ও শিকারিপাড়াতে যাওয়ার সময় এ সমস্ত চালকদের ভাড়ায় খাটতে দেখা যায়। দূরত্বভেদে ভাড়া ১০০ থেকে ২০০/ ৩০০ পর্যন্ত নিয়ে থাকে। যাত্রীরা এদের কাছে অনেকটায় অসহায়। এদের নেই কোনো লাইসেন্সও। সাধারণতঃ বিদেশ ফেরত ও এলাকার যুবকদের পাশাপাশি চর ভদ্রাসন ও সদরপুর থেকে যুবকেরাও এ পেশায় আসছে। এতে আত্মকর্মসংস্থান হলেও বাড়ছে দূর্ঘটনা ঝুকি।

এ ব্যাপারে বিলাশপুরের জাকির হসেন জানান,বিদেশ যাইতে ৫/৬ লক্ষ টাকা লাগে। তাও সবাই কতো কস্ট করে। দ্যাখনের  কেও নাই। হের চাইতে বাড়িতে আছি, বারীর ভাত খাই, মাসে প্রায় ২০ হাজার টাকা ইঙ্কাম হয়। ভালোয় আছি। তয় হূন্ডা বাইরে যাওনে প্রতিযোগিতা বাইরা গেছে।

বাস,নছিমন, ইজিবাইক ও রিকশার  বা অন্যযাত্রী পরবিহনের চেয়ে মটরসাইকেলে অতি সল্প সময়ে গন্তব্যে পৌছানো যায়। ওই সকল পরবিহনের তুলনায় একটু ভাড়া বেশী হলেও হেলিকপ্টার খ্যাত এই ভাড়াটে মটরসাইকল ইদানিং মরন সাইকেলে পরিণত হয়েছে।  বিশেষ করে নতুন চালকেরা  অতি তীব্র গতিতে  বেপরোয়া  চালনা, হেল্মেট না পরা সহ নানা কারনে প্রায়ই র্মমান্তকি র্দুঘটনা ঘটছে।

এছাড়া কোন কোন মটরসাইকলে চালক অধিক যাত্রী পরিবহনের আশায় সামনে ও পিছনে  চালকসহ ৪/৫ জনকেও বহন করতে দখো যায়; যা অত্যান্ত ঝুকিপুর্ণ।

ইতিহাসের এই দিনে : ২০ জুন

২০ জুন : বছরের ১৭২ তম দিন (অধিবর্ষে)

১৭০২: মুহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশের রওয়ার আক্রমণ করেন এবং রাজা দাহির নিহত হন।

১৭৫৬: নবাব সিরাজ-উদ-দৌলা কলকাতা পুনরুদ্ধার করেন।

১৮৩৭: রাণী ভিক্টোরিয়া যুক্তরাজ্যের রাণী হন।

১৮৪০: স্যামুয়েল মুরস টেলিগ্রাফের পেটেন্ট পান।

১৮৫৮: বৃটিশরা গোয়ালিয়র দুর্গ দখল করে এবং সিপাহি বিদ্রোহের অবসান ঘটে।

১৮৬৩: পশ্চিম ভার্জিনিয়া আমেরিকার ৩৫তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

১৮৭৭: আলেক্সান্ডার গ্রাহাম বেল কানাডার ওন্টারিওতে পৃথিবীর প্রথম বাণিজ্যিক টেলিফোন সেবা চালু করেন।

১৯১২: প্রথমবারের মতো ভিটামিন আবিষ্কারে সক্ষম হন পোল্যান্ডের বিজ্ঞানী ডক্টর কাসিমির ফুঙ্ক।

১৯২০: ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।

১৯৬০: পশ্চিম আফৃকার মালি ফেডারেশন ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে ফেডারেশন ভেঙ্গে মালি ও সেনেগালের জন্ম হয়।

১৯৯১: জার্মানীর আইনসভা বন থেকে রাজধানী বার্লিনে ফিরিয়ের আনার পক্ষে ভোট দেয়।

জন্ম:

১০০৫: ফাতেমী বংশের সপ্তম খলিফা আলী আজ-জহিরের জন্ম।

১৬৬০: রবিনসন ক্রুশো খ্যাত ইংরেজ লেখক ড্যানিয়েল ডিফো’র জন্ম।

১৯০৯: লেখক ও রাজনীতিবিদ পূর্ণেন্দু দস্তিদারের জন্ম।

১৯১১: কবি ও লেখক সুফিয়া কামালের জন্ম।

আজ:

আর্জেন্টিনায় জাতীয় পতাকা দিবস।

এরিত্রিয়া’য় শহীদ দিবস।

বিশ্ব শরণার্থী দিবস।