ইতিহাসের এই দিনে : ১৮ জুন

১৮ জুন : বছরের ১৭০ তম দিন (অধিবর্ষে)

This Day in History

১৪২৯: জোয়ান ডি আর্কের নেতৃত্বে ফরাশী বাহিনী স্যার জন ফাস্টল্ফের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীকে পাট্যায় এর যুদ্ধে পরাজিত করে।

১৫৭৬: রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।

১৮১২: মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮১৫: ওয়াটার লু’র যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ ও জার্মানদের মিলিত বাহিনীর ডিউক অব ওয়েলিংটনের কাছে চুড়ান্তভাবে পরাজিত হন।

১৯১৩: মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।

১৯৪৪: সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বৃটিশদের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।

১৯৫৩: ১৯৫২ সালের বিপ্লবের ফলে মোহাম্মদ আলী রাজবংশের পতন ঘটে, এবং প্রজাতন্ত্র ঘোষিত হয়।

জন্ম:

১৯২০: ইংরেজ সংগীত তারকা, বিটলসের সদস্য পল ম্যাককার্টনির জন্ম।

মৃত্যু:

১৯৩৬: রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি’র মৃত্যু।

২০০২: বাংলাদেশী শিক্ষাবিদ নীলিমা ইব্রাহীমের মৃত্যু।

২০১০: নোবেল বিজয়ী পর্তুগীজ ভাষার সাহিত্যিক হোসে সারামাগো মৃত্যুবরণ করেন।

আজ:

সিচেলেস-এ জাতীয় দিবস।

ইতিহাসের এই দিনে: ১৭ জুন

 

১৭ জুন : বছরের ১৬৯ তম দিন (অধিবর্ষে)

১৬৭৬: আমেরিকান আদিবাসীদের ভূমি রক্ষার রক্তাক্ত ইতিহাসে এই দিনে ক্রেজি হর্স এর নেতৃত্বে সিউ ও চেইনীদের বাহিনী মন্টানায় রোজবাডের যুদ্ধে জেনারেল জর্জ ক্রক এর নেতৃত্বাধীন আমেরিকান বাহিনীকে হারিয়ে দেয়।

১৯৭৭: আমেরিকান আদিবাসী জাতি নেজ পার্সি’রা  ইডাহো’তে হোয়াইট বার্ড ক্যানিয়নের যুদ্ধে আমেরিকান বাহিনীকে হারিয়ে দেয়।

১৮৮৫: নিউ ইয়র্কে ফ্রান্সের উপহার স্ট্যাচু অব লিবার্টি পৌছায়।

১৯৪৪: আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।

 

মৃত্যু:

১৬৩১: মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সন্তান জন্মদানকালে মৃত্যু।

১৮৫৮: ঝাঁসির রাণী লক্ষী বাঈ’র মৃত্যু।

২০০০: দক্ষিণ আফৃকার প্রথম অশ্বেতাঙ্গ প্রধান বিচারপতি ইসমায়েল মাহমেদ ক্যান্সারে মৃত্যুবরণ করেন।

এই সপ্তাহের ছবি: জুন ১৫, ২০১২

গ্রীষ্মের খরা আর রোদের তাপে খাল-বিল-নদী শুকিয়ে যায়, বষা নিয়ে আসে নদীতে থই থই  পানি… তাইতো বৌ-বাজার সিঁড়ির ঘাটে দূরন্ত বালকদের দেখা গেল প্রানের উচ্ছাসে নদীতে লাফিয়ে-ঝাপিয়ে গোসল করতে…

Photo of the week

Photo of the week

ফটোগ্রাফার: মো. মামুন

 

বিয়ে না দেয়ায় আত্মহত্যা

ঢাকা জেলার দোহার থানার ঝনকি গ্রামে বিয়ে না দেয়ায় পরিবারের প্রতি অভিমান করে আত্মহত্যা করলো ফারুক(২২) নামে এক যুবক। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বেলা ৩ টার দিকে সে প্রায় ২০টি ঘুমের ওষুধ খেয়ে ও গলায় ফাস লাগিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। মারা যাওয়ার পর তার পকেটে গাজার একটি প্যাকেট পাওয়া যায়।

ফারুকের মা নিউজ৩৯ কে জানান, ফারুক নিয়মিত নেশা করতো। তাকে বারবার ফেরানোর চেষ্টা করলেও সে মানা শোনেনি। এতে নিয়মিত পারিবারিক অশান্তি হতো। তাই পরিবারের কেও চায়নি তার সাথে বিয়ে দিয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করতে।

ফারুকের পিতার নাম আলমগীর কবির। তিনি পেশায় একজন ওয়েল্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দোহার থানা পুলিশ সুরাহাতাল শেষ করেছে। তবে এখনো থানায় কোনো মামলা হয়নি।

আফ্রিকার কয়েকটি রহস্যময় প্রানী

এই আধুনিক যুগেও উষ্ণমন্ডলীয় আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এখনও প্রাগৈতিহাসিক যুগের বহু প্রাণী টিকে আছে বলে ধারণা করা হয়। তবে সবচেয়ে উত্তেজনাকর ঘটনা হবে যদি সত্যি সত্যিই এ যুগেও কোন ডাইনোসরের খোঁজ পাওয়া যায়। এই বিষয়ে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/Diplodocus_cknight.jpg/170px-Diplodocus_cknight.jpg

সরোপড ডাইনোসর
আফ্রিকার সব চেয়ে গভীরতম বনভূমি গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিশাল লিকুয়ালা জলাভূমিতে কয়েকটি প্রাণী দানব হিসেবে পরিচিত। পিগমি এবং পশ্চিমাঞ্চলী বসতি স্থাপনকারীদের মাঝে এই প্রাণিগুলো মোকেলেমবেমবে হিসেবে পরিচিত। সামনা সামনি দেখেছে এমন লোকের মতে ওটা একটা বিশাল জলের প্রাণী। মোট দৈর্ঘ্য হবে প্রায় নয় মিটারের মতো। গায়ের বর্ণ হচ্ছে লালচে বাদামি। শরীরের আকার হাতির মতো। তুলনামূলকভাবে উচ্চতা কম। পাগুলো বেশ মোটা। লেজ ও ঘাড় লম্বা। মাথাটা ছোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন আঙুলবিশিষ্ট পদচিহ্ন। এই বর্ণনার সাথে খুব বেশি মেলে বিখ্যাত সরোপোড ডাইনোসর ডিপ্লোডকাস এবং অ্যাপাটোসরাসের সাথে। আগে অ্যাপাটোসরাসকে বলা হত ব্রন্টোসরাস। এরা সবাই সরোপড ডাইনোসরের গোষ্ঠীভূক্ত। বিজ্ঞানীরা বইয়ে আঁকা কয়েকটি ডাইনোসরের ছবি স্থানীয় মানুষদের দেখান। তারপর তারা জানতে চান তাদের দেখা প্রাণীটি কী রকম। তারা কোন চিন্তা না করেই অ্যাপাটোসরাসকে দেখিয়ে দেয়। উল্লেখ্য যে, প্রাগৈতিহাসিক জীবন বা প্রাণী সম্পর্কে তাদের ধারণা বা পরাশোনাই নেই। বিখ্যাত জীববিজ্ঞানী অধ্যাপক রয় পি . ম্যাকেল সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন। ১৯৮০ এর দশকে তিনি এই প্রাণীটির জন্য লিকুয়ালায় অনুসন্ধান চালিয়েছেন। গবেষক বিল গিবন্স এর নেতৃত্বে দু’টি বৃটিশ অনুসন্ধানী দল এখানে এসেছিল। এগুলোর মধ্যে ১৯৮৬ ও ১৯৯২ সালের ওই অভিযানগুলোর নাম ছিল “অপারেশন কঙ্গো’’। তবে দুঃখজনক হচ্ছে এই প্রানীর অস্তিত্ব সম্পর্কে কোন বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এতে বিস্মিত হবার কিছুই নেই। এদের বাসস্থানগুলো খুবই দুর্গম অঞ্চলে অবস্থিত। স্থানীয় অধিবাসীরাও পারতপক্ষে ওইসব স্থানে যায় না। একটি ব্যাপার পরিষ্কার বোঝা গেছে। এই মোকেলেমবেমবি প্রজাতি প্রকৃতির প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে আছে। অতি সম্প্রতি প্রাপ্ত তাদের কঙ্কালই তার প্রমাণ।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে এ জাতীয় প্রাণী আরও আছে আফ্রিকার অন্যান্য অঞ্চলে। এ অঞ্চলগুলো হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং গ্যাবন। এখানে যে প্রাণীগুলো দেখা গেছে স্থানীয় ভাষায় তাদের বলা হয় ব্যদিগুই, অ্যামালি এবং নিয়ামালা। সবচেয়ে মজার কথা হল ড্রাগনজাতীয় ‘সিরুশ’- এর ছবি আঁকা হয়েছে প্রাচীন ব্যাবীলনের ইস্টার্ন গেটে। এই ছবির সাথে বহুলাংশে মিলে যায় মোকেলেমবের সাথে। এই ছবি আঁকা হয়েছে ভ্রমণকারীদের বলা কাহিনী থেকে নেয়া তথ্যের ওপর ভিত্তি করে। এই গেটের কয়েকটি ইট আনা হয়েছে মধ্য আফ্রিকা থেকে যেখানে এই প্রাণীটা দেখা গেছে বলে দাবী করা হয়। লিকুয়ালার আরেকটি উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে ‘ইমেলানটুকা’। এর অর্থ হচ্ছে ‘হাতি শিকার’। বলা হয়ে থাকে, এ প্রাণীটি হাতি আকারের একটি উভচর। নাকের উপরে আছে খুবই শক্তিশালী দাত। কেউ কেউ আবার মনে করে, এরা আধা জলজ গন্ডার জাতীয় প্রাণী। তবে এদের দেহাবয়ব এবং জীবনযাপন এই ধারণাকে সমর্থন করে। তাই এই প্রাণীর বিশেষ ধরনের শিং, মোটা লেজ  এবং স্বভাব বিশ্লেষণ করে অধ্যাপক ম্যাকেল সতর্কভাবে মন্তব্য করেছেন। তার মতে ইমেলানটুকা আসলে হতে পারে টিকে থাকা ‘সিরাটপসিয়ান’। অর্থাৎ শিংযুক্ত ডাইনোসর। এদের মধ্যে উল্লেখযোগ্য ডাইনোসর হচ্ছে ‘ট্রিসেরাটপ’। এদের শিং কিন্ত স্বাভাবিক গন্ডারের শিং থেকে আলাদা। গন্ডারের শিং হয়ে থাকে জমাটবাধা পশমগুচ্ছ মাত্র। এদের মতো মোটা লেজও গন্ডারের নেই।

http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/526931_426383087392601_502941500_n.jpg

ন্যানদি ভালুক

আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী হচ্ছে কেনিয়ার হিংস্র ন্যানদি ভালুক। কয়েকজন বিজ্ঞানী বলেছেন ক্যালিকোথিয়ার জাতীয় বিলুপ্ত বিবেচিত কিছু প্রাণী সম্পর্কে হয়তবা কেও প্রতিবেদন প্রকাশ করেছে। আসলে ঘোড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ ঢালু পিঠের এই প্রাণীটি হচ্ছে খুরবিশিষ্ট স্তন্যপায়ী। কিন্ত খুর ছাড়াও এই প্রাণীটির থাবাও আছে। থাবার নখের সাহায্যে মুল খুঁড়ে নেয় মাটি থেকে। দশ হাজার বছর আগে শেষ হয়ে যাওয়া প্লাইস্টোসিন যুগে ক্যালিকোথিয়ার বিলুপ্ত হয়েছে বলে সীকৃত।এখনকার ন্যানদি ভালুকের বর্ণনা ওই প্রাণীর বর্ণনার সাথে অনেকটা মিলে যায়। খুব রেগে গেলে ক্যালিকোথিয়ায় কখনও কখনও ন্যানদি ভালুকের মতো প্রাণঘাতী ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে ক্যালিকোথিয়ার কোন কোন প্রাণী হত্যা করলেও তা খেত না। অন্যদিকে ন্যানদি ভালুক শিকারকে মেরে খেয়ে ফেলত। আরও একটি প্রাগৈতিহাসিক যুগের প্রাণী টিকে আছে বলে অনুমান করা হয়। এই প্রাণীর আকার সিংহের মতো। মুখটা ছোট। শর্ট-ফেসড হায়েনা বা ছোট মুখ হায়েনা বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম হায়েনা ব্রেভিরোসট্রিস। প্লাইস্টোসিন যুগে আফ্রিকায় বাস করত এরা। এখনকার হায়েনার চেয়ে ওরা আরও বুদ্ধিমান শিকারি ছিল। তাই চাক্ষুস দেখেছে এমন মানুষের কাছে এই ন্যানদি ভালুক বড় হায়েনার মতো। তবে মুখটা তুলনামূলকভাবে ছোট। আফ্রিকার গভীর জঙ্গলে ছোট মুখ হায়েনা এখনও টিকে থাকলে এই ন্যানদি ভালুক রহস্যের একটা কিনারা হয়ে যেতে পারে। পশ্চিম আফ্রিকার উত্তর সাদের পার্বত্য অঞ্চলের বাঘও প্রাগৈতিহাসিক যুগের টিকে থাকা প্রাণী হতে পারে। এনেদির জ্যাগুয়া জনগোষ্ঠীর ধারণা এই অমীমাংসিত প্রাণীটির আকার সিংহের মতো। লাল পশমের উপর সাদা ডোরা কাটা। লেজ নেই। উপরের চোয়ালে দু’টি বড় দাত আছে। দাতগুলো মুখ থেকে বের হয়ে থাকে। এক বৃদ্ধ জ্যাগুয়া শিকারিকে বিভিন্ন প্রাণীর ছবি দেখানো হয়েছে। এই ছবিগুলো কয়েকটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর। ওই বৃদ্ধ পার্বত্য বাঘটিকে চিহ্নিত করেছে ম্যাকেইরডাস হিসেবে। বৈজ্ঞানিক স্বীকৃতি অনুযায়ী দশ লক্ষ বছর আগে আফ্রিকার এক জাতীয় বাঘ বিলুপ্ত হয়ে গিয়ে ছিল। এদের উপর চোয়ালের দুটি দাত মুখ থেকে বের হয়ে থাকতো। সাথে এসব বিষয়ে এখনও প্রাণীবিজ্ঞানের গবেষণা তেমন হয়নি। এদেশের পর্বতগুলো খুবই দুর্গম। তাই এই দুর্গম পার্বত্য অঞ্চলে ওই বিশেষ দাত ওয়ালা বাঘটিকে থাকার সম্ভাবনা আছে। কারণ এখানে মানুষের হাত এখনও তেমন প্রসারিত হয়নি। হয়তো কোন বৈজ্ঞানিক দল ভবিষ্যতে একদিন এসব রহস্যের সমাধান করবে।

ইতিহাসের এই দিনে: ১৩ জুন

০৯ জুন : বছরের ১৬৫ তম দিন (অধিবর্ষে)

১৫২৫: প্রোটেস্ট্যান্ট মতবাদের জনক মার্টিন লুথার রোমান ক্যাথলিক গীর্জার পাদ্রী ও নান’দের অবিবাহিত থাকার নিয়মের বিরুদ্ধে গিয়ে ক্যাথরিনা ফন বোরা নামে একজন নান’কে বিয়ে করেন।

১৭৫৭: রবার্ট ক্লাইভের নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান।

১৯০০: চীনে বক্সার বিদ্রোহ শুরু।

১৯৩৪: ইতালীর ভেনিসে এডল্ফ হিটলার ও ইতালিয়ান ডিক্টেটর বেনিটো মুসোলিনি বৈঠক করেন, মুসোলিনি পরবর্তীতে হিটলারকে ‘মুর্খ ক্ষুদে বানর’ বলে অভিহিত করেন।

জন্ম:

১৮৩১: স্কটিশ পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম।

১৮৫৭: নোবেলজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রসে’র জন্ম।

১৯৬৬: বাংলাদেশের প্রখ্যাত দাবাড়ু নিয়াজ মোর্শেদর জন্ম।

১৯৭০: নিউ জিল্যান্ডের কৃকেটার কৃস কেয়ার্নসের জন্ম।

১৯৮০: ফ্রান্সের ফুটবলার ফ্লোরেন্ট মালুদা’র জন্ম।

মৃত্যু:

১০৩৬: ফাতেমী বংশের সপ্তম খলিফা আলী আজ-জহিরের মৃত্যু।

১২৩১: পর্তুগীজ সেন্ট আন্তোনী অব পাদুয়া’র মৃত্যু। উল্লেখ্য নবাবগঞ্জের বক্সনগরের গীর্জাটি তার নামে নামকরন করা হয়েছে।

১৯৪৭: কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু।

১৯৮২: সৌদী আরবের রাজা খালিদ বিন আব্দুল-আজিজ আল সৌদ-এর মৃত্যু। তিনি ১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সৌদি আরবের রাজা ছিলেন।

নবাবগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

নবাবগঞ্জ প্রতিনিধি, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গাজীখালী এলাকা থেকে শনিবার বিকেলে ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক চানমিয়া (৩০) উপজেলার গাজীখালী গ্রামের মোছলেম মেম্বারের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গালিমপুর ইউনিয়নের গাজীখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সাত বোতল ফেন্সিডিলসহ চানমিয়াকে আটক করে।

এ সময় চানমিয়ার সাথে থাকা আরও চারজন পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, চানমিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবাবগঞ্জ স্কুলের ছাত্র নিহত

সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শাকিবের (১৪) মৃত্যু হয়েছে।

সে যন্ত্রাইল গ্রামের নাসির উদ্দিনের ছেলে ।

নিহতের প্রতিবেশীরা নিউজ৩৯কে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিচ ফল গাছে উঠে ফল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত তাকে শাকিবকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহারে বিদেশী মদ উদ্ধার: ৪ মদ্যপ আটক

নিউজ ৩৯ :: শুক্রবার দোহার থানা পুলিশ বিদেশী মদ সহ ৪ মদ্যপকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার এস আই আজাদের নেত্রেত্ব একটি বিশেষ টিম বাংলাবাজারএর মবজেলের বাড়ী থেকে বিদেশী মদসহ মদ্যপ অবস্থায় এদের আটক করে।

আটককৃতরা হলো থানার মোড়ের খলিলের বড় ভাই মো. আলি, পিতা- মুন্নাফ ব্যাপারি; রায়পাড়ার গৌড় চন্দ্র দাস, পিতা- কালা চন্দ্র দাস; শিলাকোঠার জনি, পিতা- খোকা মুন্সি; এবং আবুল বাশার বাদশা, পিতা- সুলতান।

এদের বিরুদ্ধে জরিমানাসহ আইনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

ইতিহাসের এই দিনে: ০৯ জুন

০৯ জুন : বছরের ১৬১ তম দিন (অধিবর্ষে)

৫৩: রোমান সম্রাট নিরো সম্রাট ক্লডিয়াসের মেয়ে ক্লডিয়া অক্টাভিয়াকে বিয়ে করেন।

১৯৬৭: ইজরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়।

১৯৩৪: দি ওয়াইজ লিটল হেন কার্টুনের মাধ্যমে কার্টুন ডোনাল্ড ডাকের অভিষেক হয়।

১৯৭৪: পর্তুগাল ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

জন্ম:

১৯৭৫: অস্ট্রেলিয়ান কৃকেটার এন্ড্রু সাইমন্ডসের জন্ম।

মৃত্যু :

৬৮: রোমান সম্রাট নিরো মৃত্যুবরণ করেন।

আজ:

উগান্ডায় জাতীয় বীর দিবস।