ভাড়ায় মোটরসাইকল চালিয়ে দোহার-নবাবগঞ্জে র্কমসংস্থান

প্রকাশ:

শেয়ার করুন:

মো:আসিফ/মনেশ মূর্খাজী: দোহার-নবাবগঞ্জের বিভিন্ন সড়কে ভাড়ায় মোটরসাইকল একটি সহজলভ্য ও সুবিধাজনক বাহন হিসাবে সর্বজনবদিতি। ভাড়ায় মোটরসাইকল পরিবহনে যেমন একদিকে ইতিবাচক দিক আছে তেমনি রয়েছে নেতিবাচক মনোভাবও।

দোহারের বিলাশপুরঘাট, ময়নটঘাট, বাহ্রাঘাট ও মানিকগঞ্জ যাওয়ার স্ট্যান্ডে এদেরকে দেখা যায়। নবাবগঞ্জের দাউদপুর, তুইতাল ও শিকারিপাড়াতে যাওয়ার সময় এ সমস্ত চালকদের ভাড়ায় খাটতে দেখা যায়। দূরত্বভেদে ভাড়া ১০০ থেকে ২০০/ ৩০০ পর্যন্ত নিয়ে থাকে। যাত্রীরা এদের কাছে অনেকটায় অসহায়। এদের নেই কোনো লাইসেন্সও। সাধারণতঃ বিদেশ ফেরত ও এলাকার যুবকদের পাশাপাশি চর ভদ্রাসন ও সদরপুর থেকে যুবকেরাও এ পেশায় আসছে। এতে আত্মকর্মসংস্থান হলেও বাড়ছে দূর্ঘটনা ঝুকি।

এ ব্যাপারে বিলাশপুরের জাকির হসেন জানান,বিদেশ যাইতে ৫/৬ লক্ষ টাকা লাগে। তাও সবাই কতো কস্ট করে। দ্যাখনের  কেও নাই। হের চাইতে বাড়িতে আছি, বারীর ভাত খাই, মাসে প্রায় ২০ হাজার টাকা ইঙ্কাম হয়। ভালোয় আছি। তয় হূন্ডা বাইরে যাওনে প্রতিযোগিতা বাইরা গেছে।

বাস,নছিমন, ইজিবাইক ও রিকশার  বা অন্যযাত্রী পরবিহনের চেয়ে মটরসাইকেলে অতি সল্প সময়ে গন্তব্যে পৌছানো যায়। ওই সকল পরবিহনের তুলনায় একটু ভাড়া বেশী হলেও হেলিকপ্টার খ্যাত এই ভাড়াটে মটরসাইকল ইদানিং মরন সাইকেলে পরিণত হয়েছে।  বিশেষ করে নতুন চালকেরা  অতি তীব্র গতিতে  বেপরোয়া  চালনা, হেল্মেট না পরা সহ নানা কারনে প্রায়ই র্মমান্তকি র্দুঘটনা ঘটছে।

এছাড়া কোন কোন মটরসাইকলে চালক অধিক যাত্রী পরিবহনের আশায় সামনে ও পিছনে  চালকসহ ৪/৫ জনকেও বহন করতে দখো যায়; যা অত্যান্ত ঝুকিপুর্ণ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...