নবাবগঞ্জে এইচএসসি’তে পাশের হার ৭৫.৭৯%

২০১২ সালে প্রকাশিত এইচ এস সি ফলাফলে দেখা যায়, নবাবগঞ্জে এইচ এস সি’তে পাশের হার ৭৫.৭৯% মোট জিপিএ-৫ ৩৫ জন।

সার্বিক ফলে দোহার-নবাবগঞ্জ কলেজ ২২ জন জিপিএ-৫ পেলেও পাশের হার ৬৭.৯৭% যেখানে ঢাকা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮%।

কলেজের নাম                  মোট পরিক্ষার্থী  মোট পাশ পাশের হার   জি পি এ-৫

দোহার নবাবগঞ্জ কলেজ        ৮৫৩         ৬৩৪      ৭৪.৩২%     ২২
শো্ল্লা স্কুল এন্ড কলেজ           ৮৭            ৬৯       ৭৯.৩১%     ০
তোফাজ্জল হোসেন কলেজ        ২০১           ১৩৫      ৬৭.১৬%     ১
নবাবগঞ্জ গার্লস কলেজ          ৯৮            ৮৮       ৮৯.৭৮%    ৬
ইছামতি কলেজ                  ১৫৩           ১২৯       ৮৪.৩১%    ৬
সর্ব মোট                         ১৩৯২         ১০৫৫     ৭৫.৭৯%     ৩৫

দোহারে এইচএসসি’তে পাশের হার ৭৬.৫০%

২০১২ সালে প্রকাশিত ফলাফলে দেখা যায়, দোহারে এইচ এস সি’তে পাশের হার ৭৬.৫০%, মোট জিপিএ-৫ ৩৫ জন। সার্বিক ফলে জয়পাড়া কলেজে ১৫ জন জিপিএ-৫ পেলেও পাশের হার ৬৭.৯৭% যেখানে ঢাকা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮

কলেজের নাম       মোট  পরিক্ষার্থী পাশ পাশের হার জিপিএ ৫ 

জয়পাড়া কলেজ    ৩৮৪  ২৬১     ৬৭.৯৭%           ১

মালিকান্দা কলেজ  ২০৭    ১৭৬    ৮৫.০৩%           ১১ 

পদ্মা কলেজ        ৩২৮   ২৬৬    ৮১.১০%           ০৯

সর্ব মোট           ৯১৯   ৭০৩     ৭৬.৫০%           ৩৫

মৈনটে নৌকা ডুবে মা ও ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

দোহার উপজেলার  মৈনটে পদ্মা নদীতে নৌকা ডুবে মা ও তাঁর দুই কন্যা সন্তানসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৭জন।। তাঁদের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে জয়পাড়া দবুর চা হোটেলের কর্মচারী ও চর জয়পাড়া নিবাসী আইয়ুব আলীর স্ত্রী লাইলী আকতার (৩৫) তাঁর দুই শিশুকন্যা ফাতেমা (৪), মারিয়া (৫ মাস) ও ১০ বছর বয়সী ছেলে শাহাদাৎ কে নিয়ে পদ্মা নদীতে ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যান। তাদের সঙ্গে প্রতিবেশী রানু আক্তার ও তার দেড় বছরের ছেলে রানা ছিল।
সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ ঝড়ো হাওয়ায়  নৌকা উলটে যায়। আর ঘটনাস্থলেই ডুবে গিয়ে লাইলী মারা যান। আহত হন রানু ও তাঁর ছেলে রানা। এ সময় লাইলীর দুই মেয়ে নিখোঁজ হয়।

দোহার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুর লাশ সোমবার বিকালে বালাশুরে পদ্মা নদীতে ভাসতে দেখা যায়। পরবর্তিতে দোহার থানা পুলিশের সহায়তায় তা জয়পাড়া নিয়ে আসা হয়।

দোহারে উচ্চ ফলনশীল কলা চাষে অভাবনীয় সাফল্য

দোহার উপজেলা কৃষি অফিস উচ্চ ফলনশীল হাইব্রীড সাগর কলা উৎপাদনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে।গত বছর বৃক্ষ মেলায় দারিদ্র্য বিমোচন কর্মসুচীর আওতায় দোহার উপজেলার ১০জন কৃষককে উচ্চ ফলনশীল সাগর কলার ১০০ চারা দেয়া হয়। এক বছরের মাথায় সেই গাছগুলোতে এবার অভাবনীয় ফলন হয়েছে। 

এবার ফলদ মেলায় মুকসেদপুর মুসা মেম্বারের এইরকম একটি কলা গাছ আনা হয়েছে প্রদর্শনের জন্য।

দোহার উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ সহকারি কর্মকর্তা মোঃ মোরশেদ আলম নিউজ৩৯ কে জানান, টিস্যু কালচারের মাধ্যমে এই উন্নত ফলনশীল হাইব্রীড কলার চাষ করে অল্প খরচে অধিক আয়ের দ্বারা স্বাবলম্বী হওয়া সম্ভব। আমরা আশা করছি, এবারের মেলায় ক্রেতারা এই কলাচাষে আরো বেশি আগ্রহি হবে।

বাঁধ ভাঙ্গার দাবীতে বুধবার জয়পাড়া বাজারে মানব বন্ধন

আগামীকাল বুধবার দোহার উপজেলার জয়পাড়া বাজারে মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করেছে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতি। এই মানব বন্ধনের মূল কারণ প্রবাহ মান ইছামতি নদীর উপর বাধ নির্মাণ। এতে দোহার নবাবগঞ্জের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়া বাদেও জয়পাড়া বাজার এখনই বন্যার ঝুকিতে পড়েছে। আর তাই এই মানব বন্ধন।

নিউজ৩৯ এর সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামে ইছামতি নদীর উপর বাধ দেওয়া হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হয়ে প্লাবিত হচ্ছে আশে পাশের অঞ্চল। প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। কৃিএম বন্যায় প্লাবিত হয়েছে ধান ক্ষেত।

দোহার থানা নির্বাহি কর্মকর্তা মোঃ আল আমিন এ ব্যাপারে নিউজ৩৯ কে জানিয়েছিলেন, বাধের সীমানা নবাবগঞ্জ মৌজায় হওয়ায় তারা কিছুই করতে পারছেন না। তবে দোহার বাসী মানব বন্ধন,স্মারকলিপি ইত্ত্যাদির মাধ্যমে সরকারে দৃষ্টি আকর্ষন করলে উপজেলা পরিষদ সম্পুর্ণ সহযোগীতা দিবে।

ইতিহাসের এই দিনে: ১০ জুলাই

১০ জুলাই: বছরের ১৯২ তম দিন (অধিবর্ষে)

১৪৯৯: ভাস্কো দা গামার সাথে ইউরোপ থেকে ভারত যাবার পর এই দিনে নাবিক নিকোলাউ কোয়েলহো লিসবনে ফেরেন।

১৮২১: স্পেনের কাছ থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্য কেনার পর যুক্তরাষ্ট এইদিনে ফ্লোরিডা দখলে নেয়।

১৮৯০: ওয়াইওমিং যুক্তরাষ্ট্রের ৪৪তম অঙ্গারাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯৪৭: মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল নিযুক্ত হন।

১৯৭৩: আটলান্টিক মহাসাগরীয় দ্বীপ-দেশ বাহামা  বৃটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৭৩: পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাদেশকে স্বীকৃতিদান অনুমোদন করে।

১৯৯১: নিষেধাজ্ঞার পর দক্ষিণ আফৃকার কৃকেটদল আবার আন্তর্জাতিক খেলায় ফেরে।

২০১১: রাশিয়ার তাতারস্তানে ভলগা নদীতে বুলগেরীয়া নামে একটি জাহাজডুবিতে ১২২ লোকের মৃত্যু হয়।

জন্ম:

১৯৪৯: ভারতীয় কৃকেটার সুনীল গাভাস্কারের জন্ম।

১৯৮৫: জার্মান ফুটবলার মারিও গোমেজের জন্ম।

মৃত্যু:

১৩৮: রোমান সম্রাট হাড্রিয়ানের মৃত্যু।

২০০৬: চেচনিয়ার স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সেনা-নেতা ও বিদ্রোহী শামিল বাসায়েভ নিহত হন।

আজ:

নিকোলা টেসলা দিবস।

মৌরিতানিয়ায় সামরিক বাহিনী দিবস।

/ ইতিহাসের এই দিনে: ১০ জুলাই

বারুয়াখালী গোল্ড কাপে সারারিয়া কুসুম কানন চ্যাম্পিয়ন

মো. আব্দুর রহমান, নিউজ ৩৯ :: বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতা- ২০১২-এর ফাইনালে সারারিয়া কুসুমকানন যুব সংঘ বর্দ্ধন পাড়া প্রগতি সংঘকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় খেলা শুরু হয়। খেলা শুরুর ৮ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় প্রগতি সংঘ। কিন্তু ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে কুসুম কানন। এর মাত্র ৬ মিনিট পর দলের দ্বিতীয় গোল করে লিড নেয় কুসুম কানন। দ্বীতিয়ার্ধের আধ ঘন্টার মধ্যে আরো ২টি গোল করে প্রগতি সংঘকে ম্যাচ থেকে ছিটকে ফেলে কুসুম কানন।

মাঠের চারপাশ উৎসাহী দর্শকে পরিপূর্ণ ছিল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মল হোসেন চৌধুরী (বাবর মিয়া), বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ  (প্রতিষ্ঠাতা হাজী কাবিল উদ্দিন কিন্ডার গার্টেন),  গাজী আশরাফ হোসেন লিপু (ক্রিকেট সংগঠক), জাহাঙ্গীর আলম খোকন, আবদুল্লাহ আল মামুন (চেয়ারম্যান, বারুয়াখালী ‌ইউনিয়ন পরিষদ) প্রমুখ।

ইতিহাসের এই দিনে: ০৮ জুলাই

ইতিহাসের এই দিনে: ০৮ জুলাই -বছরের ১৯০ তম দিন (অধিবর্ষে)

১৪৯৭: ইউরোপ থেকে ভারত অভিমুখে ভাস্কো দা গামা প্রথম অভিযাত্রা শুরু করেন।

১৮৭৭: বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যানের মৃত্যু।

১৮৮৯: নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিখ্যাত দৈনিক ওয়াল স্টৃট জার্নাল প্রথম প্রকাশিত হয়।

১৯২০: ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।

১৯৮২: দুজালিতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যার চেষ্টা করা হয়।

১৯৯৪: কিম ইল-সুং এর মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করেন।

জন্ম:

১৯০৯: কবি বিষ্ণু দে’র জন্ম।

১৯১৪: কোলকাতায় পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম।

১৯৭৩: ভারতের কৃকেটার সৌরভ গাঙ্গুলির জন্ম।

মৃত্যু:

১৯৯৪: উত্তর কোরিয়ার নেতা কিম ইল-সুং এর মৃত্যু।

দোহারের ইকরাশিতে চলছে অবাধে জুয়ার আসর

দোহার উপজেলার ইকরাশি মেডিকেল রোডের পিছনের চকে চলছে নিয়মিত জুয়ার আসর। দেখার যেন কেঊ নেই। সাধারণতঃ যুবক বয়সী বেকাররসহ পালামগঞ্জ বাজারের দিয়ে থাকে স্থানীয় বখাটেরা। এদের মাঝে আছে সেণ্টু(৩২), সানু(২৫) সহ আরো অনেকে। 
তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সোর্স বলে পরিচিত ফজল এদের মদদদাতা। তাই প্রসাশনকে জানালেও কিছু হয় না।

এর ফলে নিয়মিত ছিনতাইয়ের শিকার হচ্ছে সন্ধ্যার পর মেডিকেল রোড দিয়ে চলাচলকারী পথচারী ও রিকশা আরোহীরা। অল্প বয়সী নারী ও মহিলারা নিয়মিত ইভটিজিং এর শিকার হয়। বখাটেদের ভয়ে কেও কিছু বলতেও ভয় পায়।

জুয়ার আসরে নিয়মিত যাতায়াতকারী এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউজ৩৯ কে বলেন, প্রতিদিন ৪টা কোর্টে এই আসর বসে। আর ৪টি কোর্ট থেকে ৫০০ করে মোট ২০০০টাকা বখাটেদের বখরা হিসাবে দিতে হয়।

সরেজমিন তদন্তে শুক্রবার রাতে নিউজ৩৯ বিশেষ টিম দেখতে পায় যে, চকের ভিতরে সাবেক এক সেনা কর্মকর্তার বাড়ির পাশে জুয়ার আসর চলছে।

এ সময় লোকমান নামের এক পত্থচারীকে হাতে লাঠি নিয়ে চলাচলের কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, এই পর্যন্ত ৩ বার তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন; আর তাই আত্মরক্ষার্তে তিনি এই পন্থা বেছে নিয়েছেন।

প্রচন্ড বিরক্ত এলাকাবাসী এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে প্রসাশনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছে।

নবাবগঞ্জের কৈলাইল পাওয়ার প্ল্যান্ট এর কাজ শুরু

অবশেষে বহু প্রতিক্ষিত কৈলাইল পাওয়ার প্ল্যাণ্টের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। জাতীয় ক্রয়-বিক্রয় কমিটি ২৯/০১/২০১২ সালে একনেকের সভায় এই সংক্রান্ত বিল অনুমোদন করে। ফার্নেস অয়েল ভিত্তিক এই পাওয়ার প্ল্যাণ্টের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনে এই কেন্দ্রটি সম্পূর্ণ সরবরাহে আসতে পারবে।

দোহার নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি বিদ্যুৎ সমস্যার সমাধান। নির্বাচনী আসন ঢাকা-১ হওয়া স্বত্তেও ঢাকা দক্ষিণের এই জনপদটি চরমভাবে অবহেলিত। কৈলাইল পাওয়ার প্ল্যাণ্ট এই সমস্যার সমাধান করবে বলে তাদের প্রত্যাশা। তবে সেক্ষেত্রে, এই অঞ্চলের চাহিদা পুরোপুরি পূরণ করে তা জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে বলে সবাই প্রত্যাশা করে।

পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আঃ মালেক জানান, কৈলাইল পাওয়ার প্ল্যাণ্টের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। পাওয়ার প্ল্যাণ্টের জন্য সর্বোচ্চ সময় দেয়া আছে আগামী জুন পর্যন্ত। আশা করছি এবার দোহার নবাবগঞ্জবাসীর বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।