ইতিহাসের এই দিনে: ০৫ সেপ্টেম্বর

0

ইতিহাসের এই দিনে: ০৫ সেপ্টেম্বর- বছরের ২৪৮ তম দিন (২৪৯ অধিবর্ষে)

১৬৬৬: লন্ডনে এক ভয়বহ অগ্নিকান্ডে  সেন্ট পল’স ক্যাথেড্রাল সহ ১০,০০০ বাড়ী পুড়ে যায় কিন্তু মাত্র ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। 

১৮০০: ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বৃটেনের কাছে ভূমধ্যসাগরীয় দ্বীপ মাল্টা হারান।

১৮৩৯: যুক্তরাজ্য চীনের কিং রাজ বংশের বিপক্ষে প্রথম আফিম যুদ্ধ ঘোষণা করে। 

১৯৩২: আফৃকায় ফ্রান্সের অধীনস্থ ফ্রেন্স আপার ভোল্টা ভেঙ্গে আইভরি কোস্ট, ফ্রেন্স সুদান ও নাইজার নামে তিনটি আলাদা রাষ্ট্র গঠন করে।

১৯৪১: জার্মানী পুরো এস্তোনিয়া দেশটি দখল করে নেয়।

১৯৪৪: বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ যৌথভাবে বেনেলাক্স গঠন করে।

জন্ম:

৯৭৩: পার্সিয়ান মুসলিম পণ্ডিত ও পলিম্যাথ আবু রায়হান আল বেরুনী বর্তমান উজবেকিস্তানের খোরাজেম-এ জন্মগ্রহণ করেন।

১৯৩৭: প্রখ্যাত জার্মান সুরকার ক্রিস্টায়ন বাখ জন্মগ্রহণ করেন।

১৮২৬: ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার জন উইজডেন জন্মগ্রহণ করেন।

১৯৪৬: বৃটিশ রক ব্যান্ড কুইন খ্যাত গায়ক ফ্রেডি মার্কারী জন্মগ্রহণ করেন । তিনি প্রথম রকস্টার যিনি এইডসে মৃত্যুবরণ করেন।

১৯৭০: বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ রফিক জন্মগ্রহণ করেন।

১৯৭১: ইংলান্ডের সাবেক অধিনায়ক ক্রিকেটার এডাম হলিউক অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন।

১৯৭২: জিম্বাবুয়ের ক্রিকেটার গাই হুইটাল জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৭৭: সিউ জাতির আমেরিকান আদিবাসী নেতা ক্রেজী হর্স  নেব্রাস্কায় আমেরিকার সরকারী বাহিনীর সাথে এক যুদ্ধে  নিহত হন।

১৯৯৭: আলবেনিয়ান বংশদ্ভোত মানবতাবাদী ও সমাজসেবী মাদার তেরেসা  কোলকাতায় মৃত্যুবরণ করেন।

আজ:

ভারতে শিক্ষক দিবস।

দোহার-নবাবগঞ্জে নদী ভাঙ্গন ভয়াবহ রুপ ধারণ করেছে

0

পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গত দেড় মাসে ৪ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে ৭ শতাধিক ঘরবাড়ি ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ হাটবাজার, ফসলি জমি ও বহু গাছপালা। ভাঙ্গন অব্যাহত রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়িবাঁধ ও বিভিন্ন রাস্তার উপর আশ্রয় নিয়েছে। পদ্মা নদীর পানি কমলেও ভাঙ্গন অব্যাহত আছে। পানি কমায় অনেকে বাড়ি ফিরে নতুন করে ঘর বাঁধার কাজ করছে।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ক্ষতিগ্রস্তদের মাঝে খাস জমি দ্রুত বন্দোবস্ত দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ভাঙ্গনে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের প্রাণকুণ্ডু কামারপাড়া, পানপাড়াসহ কয়েকটি এলাকার ঘরবাড়ি, প্রাণকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিশা ইউনিয়নের মধুরচর, রানীপুর, মনপড়া চর এবং বিলাশপুর ইউনিয়নে চর বিলাশপুর গ্রামসহ কয়েকটি এলাকার বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে।

নবাবগঞ্জ উপজেলার চারাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙ্গনে তিনটি হাটবাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য দুইটি লংগরখানা দেড় মাস চালু থাকার পর গত ঈদের দুইদিন পূর্বে বন্ধ হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নদী ভাঙ্গন রোধকল্পে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ ব্যাপারে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ইতিহাসের এই দিনে: ০৪ সেপ্টেম্বর

0

০৪ সেপ্টেম্বর: বছরের ২৪৮ তম দিন (২৪৯ অধিবর্ষে)

১৭৭৪: দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া প্রথম কোনো ইউরোপীয় হিসেবে ক্যাপ্টেন কুকের দৃষ্টিগোচর হয়।

১৭৮১: স্প্যানিশ বসতকারীদের দ্বারা আমেরিকার পশ্চিমাঞ্চলীয় শহর লস এঞ্জেলস প্রতিষ্ঠিত হয়।

১৮৮৬: দীর্ঘ ৩০ বছরের যুদ্ধ শেষে আদিবাসী এপাচি নেতা জেরোনিমো আরিজোনায় জেনারেল নেলসন মাইলসের কাছে যোদ্ধাদের নিয়ে আত্মসমর্পন করেন। এইভাবে পরাজয়ের মাধ্যমে আমেরিকার আদিবাসীরা সরকারের কাছে তাদের ভূমি ও স্বাধীনতা হারাতে থাকে।

১৮৮৮: রোল ফিল্মের আবিষ্কারক জর্জ ইস্টম্যান  কোডাক  ব্র্যান্ডের ট্রেড মার্ক নিবন্ধন ও পেটেন্ট করেন।

১৯৫১: প্রথমবারের মতো আন্ত-মহাদেশীয় টিভি সম্প্রচার হয়, জাপানে শান্তি সম্মেলন আমেরিকার সান ফ্রান্সিস্কোতে প্রচারিত হয়।

১৯৫৬: IBM RAMAC 305 প্রথম কমার্শিয়াল কম্পিউটার হিসেবে যাত্রা শুরু করে যা ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ ব্যবহার করে।

১৯৯৮: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই ছাত্র ল্যারি পেইজ ও সার্জেই বৃন গুগল প্রতিষ্ঠা করেন।

জন্ম:

১৮২৫: ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী দাদাভাই নওরোজী জন্মগ্রহণ করেন।  তিনি প্রথম এশিয়ান হিসেবে বৃটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন।

১৯৫২: ভারতীয় অভিনেতা ঋষি কাপুরের জন্ম।

১৯৭১: ডারবানে দক্ষিণ আফৃকার অলরউন্ডার ল্যান্স ক্লুজনারের জন্ম।

মৃত্যু:

৭৯৯: বারো ইমামপন্থী শিয়াদের সপ্তম ইমাম মুসা আল কাজিম বর্তমান সৌদি আরবের আবওয়ায় জন্মগ্রহণ করেন।

আজ:

আর্জেন্টিনায় অভিবাসী দিবস।

/ ইতিহাসের এই দিনে: ০৪ সেপ্টেম্বর

দোহার নবাবগঞ্জে বাড়ছে মুরগি ও ডিমের দাম

0

অব্যহতভাবেই দোহার নবাবগঞ্জে হঠাৎ করেই বেড়ে গেছে ডিমের দাম। ঈদের আগে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৩৪/৩৬ টাকায় পাওয়া গেলেও ১৫ দিনের ব্যবধানে সেই ডিম কিনতে হচ্ছে ৪০ টাকায়।

তবে রোজা শুরুর আগেও ডিমের দাম ৪০ টাকায় উঠেছিল। একইসঙ্গে ব্রয়লার মুরগির দামও চড়া। ডিম ও মুরগির দাম বাড়ারপেছনে হঠাৎ চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে সরবরাহ না বাড়া এবং পোলট্রি খাদ্যের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছেন খামার মালিক ও ব্যবসায়ীরা।

বর্তমানে ১কেজি ব্রয়লার মুরগির দাম ১৬০টাকা, ১কেজি কর্ক মুরগির দাম ২৬০/২৭০টাকা আর গড়ে প্রতটি দেশী মুরগি ৪০০/৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজার অনিয়ন্ত্রিত হওয়ায় মাংস ও ডিমের চাহিদা বেড়ে গেছে। এক মাস রোজা থাকায় ডিমের চাহিদা কমে গিয়েছিল। রোজা শেষে স্কুল-কলেজ খুলেছে। সকালে নাস্তা তৈরি হচ্ছে বাসা বা হোটেলে। বেকারি শিল্পেও ডিমের ব্যবহার বেড়েছে। অন্যদিকে ডিমের সরবরাহ কমেছে। এদিকে বেড়েছে পোলট্রি খাদ্যের দাম।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফিয়াব) সভাপতি এহতেশাম বি. শাহজাহানের মতে, মাত্র কয়েক মাসের ব্যবধানে সয়াবিনের দর ৩৩-৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। ৩২ টাকা কেজি দরের মিট অ্যান্ড বোন মিল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। মাস্টার অয়েল কেক ১৮ থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা। প্রতি কেজি ভুট্টার দাম সাড়ে ১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা। ১৪ টাকা কেজি দরের চালের কুড়ার বর্তমান দর ১৯ টাকা। ফলে উৎপাদন খরচ অনেক বেড়েছে।

দোহার নবাবগঞ্জের পাইকারী মালিকরা অবশ্য ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। এ ব্যাপারে মুরগি ব্যবসায়ী জাহাঙ্গির নিউজ৩৯কে বলেন, ডিমের চাহিদা ও পোলট্রি খাদ্যের দাম বেড়েছে এটা ঠিক। যে হারে ডিমের দাম বেড়েছে তার সঙ্গে খাপ খায় না। তবে মুরগির খাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়াতে মুরগির দাম স্বল্প বেড়েছে।

রোজা উপলক্ষে ৩০ জুন পর্যন্ত ডিম আমদানির ঋণপত্র খোলার সুযোগ দিয়েছিল সরকার। তখন কিছু ডিম আমদানি হয়েছিল। এখন বাজারে কোনো আমদানি করা ডিম নেই বলে জানান ব্যবসায়ীরা। পোলট্রি খাত সংশিল্গষ্টরা জানান, ডিমের উৎপাদনও কমেছে।
সারাদেশে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ কোটি ডিম বাজারজাত হতো। বর্তমানে তা কমে দেড় থেকে দুই কোটিতে নেমে এসেছে। দেশে দৈনিক প্রায় আড়াই কোটি পিস ডিমের প্রয়োজন হয়। বিভিন্ন সময় এ চাহিদা ওঠানামা করে।

ইতিহাসের এই দিনে: ৩০ আগস্ট

৩০ আগস্ট: বছরের ২৪২ তম দিন (২৪৩ অধিবর্ষে)

১৫৭৪: গুরু রাম দাস শিখদের চতুর্থ গুরু হন।

১৮৩৫: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫: হংকং বৃটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১: দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন।

১৯৮১: ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আল রাজাই ও প্রধানমন্ত্রী মোহম্মদ জাভেদ বাহোনার পিপলস মোজাহিদিন অব ইরানের বোমা হামলায় নিহত হন।

১৯৯৯: পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

জন্ম:

১৫৬৯:  মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম।

১৭৯৭:  ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলির জন্ম। 

১৮৭১: নিউ জিল্যান্ড বংশদ্ভোত বৃটিশ পদার্থবিদ, নোবেলজয়ী বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের জন্ম।

১৯৭২: চেক প্রাজন্ত্রের ফুটবলার ও সাবেক অধিনায়ক পাভেল নেদভেদের জন্ম।

মৃত্যু:

১৯৮১:  শিক্ষক, গবেষক ও ঐতিহাসিক ড. নীহার রঞ্জন রায়ের মৃত্যু।

২০০৬: নোবেলজয়ী মিশরীয় সাহিত্যিক নগিব মাহফুজের মৃত্যু।

আজকে:

তুরষ্কে বিজয় দিবস।

/ ইতিহাসের এই দিনে: ৩০ আগস্ট

গালিমপুরে হত্যার জেরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুরে বাচ্চু মোল্লা (২৮) নামে এক যুবককে গণপিটুনি ও গলাকেটে নৃশংস ভাবে হত্যার ঘটনায় আব্দুস সোবহান (৫২) কে প্রধান আসামী করে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পিতা আব্দুস সালাম। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, কাজল হোসেন (২৪), মজিবর কবিরাজ (৫০) ও তার ছেলে সবুজ কবিরাজ (২৫)। আটককৃত কাজল উপজেলার মোসলেমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে ও মজিবর পাইকশা গ্রামের মতলব আলী কবিরাজের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১০ টায় একাধিক মামলার আসামী বাচ্চু মোল্লা (২৮) কে গণপিটুনী ও পরে গলাকেটে হত্যাকে পূর্ব পরিকল্পিত অভিযোগ করে নিহতের পিতা আব্দুস সালাম আব্দুস সোবহানকে প্রধান আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করে। এ ঘটনায় দুপুরে বাচ্চু মোল্লার বন্ধু কাজল, মজিবর ও তার ছেলে সবুজকে গ্রেফতার করে পুলিশ। ময়না তদন্ত শেষে বাচ্চু মোল্লার লাশ এলাকায় পৌছলে তার স্বজনরা হত্যাকান্ডের বিচার চেয়ে গালিমপুর, গোবিন্দপুর বাজার ও মুসলেমহাটি এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।

এদিকে গ্রেফতারকৃত মজিবরের স্ত্রী  জানায়, তার স্বামী এশার নামাজ পড়ে বাড়িতে ছিলো। এবং সে অসুস্থ্য তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছে বলে তার অভিযোগ। সোমবার রাত থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকার লোকজন পুলিশের গ্রেফতার আতংকে বাড়ীঘর ছেড়েছে।

নিহত বাচ্চু মোল্লা উপজেলার চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের সালাম মোল্লার ছেলে। তার ১২ দিনের ১টি ছেলে সন্তান রয়েছে। নিহতের স্ত্রী আখি আক্তার জানান, কাজল হোসেন নামে এক লোক তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করায়। তাকে গণপিটুনী নয়, গলাকেটে হত্যা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুদ করিম জানায়, বাচ্চু মোল্লার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গতকাল সকালে নিহতের বাবা আব্দুস সালাম নবাবগঞ্জ থানায় ২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলার এজাহার দায়ের করেছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। নবাবগঞ্জ থানা কর্তৃপক্ষ নিউজ ৩৯-কে মামলা ও গ্রেফতারের বিষয়ে নিশ্চিৎ করেছে।

নবাবগঞ্জের গালিমপুরে যুবক খুন

আজ সোমবার রাত আনুমানিক ৯.১৫ টায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোস্লেহাটিতে এক যুবককে গলা কেটে খুন করা হয়েছে। নিহত যুবকের নাম বাচ্চু মোল্লা, তার আনুমানিক বয়স ৩০। তার পিতার নাম সালাম মোল্লা। জানা যায়, চিৎকার ও ধ্বস্তাধ্বস্তির শব্দে লোকজন ছুটে এলে মোস্লেহাটির ফজল খান ও মঞ্জুরুল আলমের বাড়ীর সামনের প্রধান রাস্তায় বাচ্চুকে পড়ে থাকতে দেখে। এ সময় তার গলা কাটা দেখতে পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার এস আই ফিরোজ নিউজ৩৯কে জানান, নবাবগঞ্জ থানার একটি জরুরি টিম ঘটনাস্থলে গিয়েছে।

রাত ১০.৩০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

দোহারে অতিরিক্ত মদ্যপানে এক যুবকের মৃত্যু

গত শনিবার (২৫/০৮/১২) সন্ধ্যায়, দোহার (খালপাড়) গ্রামের এক বিবাহিত যুবক (৩০) অতিরিক্ত মদ্যপানের কারনে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ইয়াকুব নামের এই যুবক আগের রাত থেকেই বিভিন্ন রকমের মাদকদ্রব্য সেবনের ফলে অধিক মাত্রায় নেশাগ্রস্থ হয়ে পড়েন। তখন তার পরিবার তাকে চিকিৎসার জন্য সুতারপাড়া ইয়উনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সাময়িকভাবে খানিকটা সুস্থ্ করে তুলে।

কিন্তু সেই সুস্থতার রেশ বেশীক্ষণ টিকিয়ে রাখতে পারেনি ইয়াকুবকে। পরদিন বিকেল গড়াতে না গড়াতেই ইয়াকুব বমি ও পাতলা পায়খানায় অধিকতর অসুস্থ হয়ে পড়ে। এভাবে এক পর্যায় প্রায় সন্ধ্যার দিকে সে মারা যায়। এতে করে তার স্ত্রী ও দেড় বছর বয়সী এক মেয়ে সহ গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে।

দাউদপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজার কমিটির উদ্যোগে ইছামতি নদীতে গত ২৫ই আগষ্ট অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১২। প্রতি বছরের মত এবার ও জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা ঘাষি ও চৈরা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এদের মধ্য ৬টি ঘাষি নৌকা এবং ৭টি চৈরা নৌকা বাইচে অংশগ্রহণ করে। ৬টি ঘাষি নৌকার মধ্য চ্যাম্পিয়ন মাসুদ রানা ও বাংলার গৌরব ২টি নৌকাকে ফ্রিজ ও রার্নাস-আপ ৪টি নৌকাকে ২১” কালার রঙ্গিন টেলিভিশন এবং ৭টি চৈরা নৌকার মধ্য চ্যাম্পিয়ন সোনার চাঁন ও সোনার বাংলা ২টি নৌকাকে ফ্রিজ ও রার্নাস-আপ ৫টি নৌকাকে ২১” কালার রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়।

দোহার-নবাবগঞ্জ এবং দেশের অন্য অন্য জায়গা থেকে আসা প্রায় ৪০ থেকে ৫০ হাজার মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক টিপু, বিশিষ্ট ব্যাবসায়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীমুর রহমান খান পিয়ারা, চেয়ারম্যান শিকারীপাড়া ইউনিয়ন, আব্দুলল্লাহ আল মামুন খান, চেয়ারম্যান বারুয়াখালী ইউনিয়ন, মোতাহার হোসেন, চেয়ারম্যান জয়কৃষ্ণপুর ইউনিয়ন, পলাশ চৌধুরী, চেয়ারম্যান নয়নশ্রী ইউনিয়ন, রজ্জব আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান বারুয়াখালী ইউনিয়ন, মো. ইসরাইল হোসেন, আইয়ুব খান মুন্নু, শেখ আব্দুস সালাম, আওলাদ চৌধুরী, মো. কবির মাষ্টার, মান্নান চৌধুরী, শাহাদাৎ মেম্বার প্রমুখ।

শিকারীপাড়ায় টেম্পুর চাপায় নিহত ১

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর এলাকায় টেম্পুর চাপায় মো. জাফর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এবং বাবুল (৩২) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত জাফর মানিকগঞ্জ জেলার পালোরা গ্রামের সোনাই বেপারীর ছেলে

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর এলাকার মসজিদের সামনে শিকারীপাড়া থেকে একটি যাত্রীবাহী টেম্পু বান্দুরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের গেটে ধাক্কা দেয়। এ সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা মো. জাফর ও বাবুল গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই জাফর মারা যান।

স্থানীয়রা আহত বাবুলকে নবাবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।