ঢাকা জেলার স্কুল সাঁতারে নবাবগঞ্জের নাজমুল ও সিয়াম সেরা

0

ঢাকা জেলা পর্যায়ের স্কুল সাঁতার প্রতিযোগিতা সোমবার মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। শুধু ছেলেদের এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাজমুল হোসেন ও আগলা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মো. সিয়াম নিজ নিজ গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

দুজনই নিজ নিজ গ্রুপ থেকে ১০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার ফ্রি স্টাইলে ১ম ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২য় স্থান অধিকার করেছেন।

এছাড়া ব্যাকস্ট্রোকে নবাবগঞ্জের আরিফ হোসেন, বাটারফ্লাইয়ে নাজিবুল্লাহ ও মো. শাহরিয়ার, ব্রেস্টস্ট্রোকে ইমন ইসলাম ও রুহুল আমীন ১ম স্থান লাভ করেন।

আগামী ১৬ সেপ্টেম্বর অঞ্চল পর্যায়ের সাঁতার অনুষ্ঠিত হবে।

বিলপল্লী ফুটবল টুর্নামেন্টে মাসুদ মোল্লা একাদশ চ্যাম্পিয়ন

0

নবাবগঞ্জ উপজেলার বিলপল্লী সবুজ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০১২ ফাইনালে মাসুদ মোল্লা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা গত ৭ই সেপ্টেম্বর বিকাল ৪:৪৫ মিনিটে বিলপল্লী সবুজ সংঘের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করে পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘ, সিংগাইর, মানিকগঞ্জ ও মাসুদ মোল্লা ফুটবল একাদশ, নবাবগঞ্জ, ঢাকা।

খেলার প্রথমার্ধে আক্রমন, পাল্টা-আক্রমনের মাঝে ১৩ মিনিটে গোল  আদায় করে নেয় পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘ। দ্বিতীয়র্ধের ৪ মিনিটের মাথায় একটি আক্রমনের সুযোগ পায় মাসুদ মোল্লা ফুটবল একাদশ কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারে নি।

প্রথমার্ধের তেমন ভাল কোন সুযোগ না পেলেও দ্বিতীয়র্ধের বেশ কয়েকটা আক্রমনের সুযোগ পায় মাসুদ মোল্লা ফুটবল একাদশ। খেলার ২৪ মিনিটে পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘের অধিনায়ক ও গোল রক্ষক জাহাঙ্গিরের ভুলের কারনে আক্রমন চালিয়ে গোল আদায় করে নেয় মাসুদ মোল্লা ফুটবল একাদশের খেলোয়ার বিপ্লব দাশ ওলি।

দু’দলের গোল সমান থাকায় খেলার ফল টাইব্রেকার পর্যন্ত গড়ায়। টাইব্রেকারে পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘ কে ৩-১ গোলে পরাজিত করে মাসুদ মোল্লা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্স-আপ দলকে ২১” কালার টেলিভিশন প্রদান করা হয়।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার জিতেন মাসুদ মোল্লা ফুটবল একাদশের খেলোয়ার বিপ্লব দাশ ওলি এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘের খেলোয়ার টুটুল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন আহমেদ ঝিলু, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটি, পলাশ চৌধুরী, চেয়ারম্যান, নয়নশ্রী ইউনিয়ন, বাবু নন্দলাল সিং, চেয়ারম্যান, যন্ত্রাইল ইউনিয়ন, ফজলুর রহমান ফজল, চেয়ারম্যান, শোল্লা ইউনিয়ন, হাবিবুর রহমান খান পান্নু, সাবেক চেয়ারম্যান, নয়নশ্রী ইউনিয়ন, মোন্নাফ তালুকদার, স্বত্বাধিকার, ইউনাইটেড প্রডাক্টস , মো. সারোয়ার হোসেন খান, সভাপতি, নবাবগঞ্জ উপজেলা যুবলীগ, আব্দুল গফুর মিয়া, সত্বাধীকার পারভেজ ইঞ্জিনিয়ারীং, মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী, মহিদ বিশ্বাস, স্বত্বাধিকার, মানিক প্রিন্টিং প্রেস, হাবিবুর রহমান হাবীব, স্বত্বাধিকার, আল-তামিম প্রডাক্টস, অতুল সরকার জুয়েল, সহ-সভাপতি, ঢাকা মহানগর দ. ছাত্রলীগ।

খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর আলম, সভাপতি, বিলপল্লী সবুজ সংঘ। উল্লেখ্য, পালুড়া সমাজ কল্যাণ যুব সংঘের ৫ জন এবং মাসুদ মোল্লা ফুটবল একাদশের ৩ জন বিদেশী খেলোয়ার অংশগ্রহন করেন।

ইতিহাসের এই দিনে: ১১ সেপ্টেম্বর

0

১১ সেপ্টেম্বর: বছরের ২৫৪ তম দিন (২৫৫ অধিবর্ষে)

১৫২৬: ওসমানীয়রা মধ্য ইউরোপের হাঙ্গেরীকে মোহাচের যুদ্ধে পরাজিত করে বুডা শহর দখল করে।

১৬০৯: ভ্যালেন্সিয়ার মুরদের নির্বাসনে পাঠানোর ঘোষনা দানের মাধ্যমে স্পেনে মুরদের বিতারণ শুরু হয়।

১৬০৯: হেনরী হাডসন আমেরিকার ম্যানহাটন দ্বীপ আবিস্কার করেন, তিনি সেখানে রারিতান নামের আদিবাসিদের বসবাস করতে দেখেন। রারিতানদের সেই দ্বীপ এখন নিউ ইয়র্ক শহর।

১৮০৩: দিল্লীতে দ্বিতীয় এঙ্গলো-মারাঠা যুদ্ধ শুরু হয়।

১৯৫৪: ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড  প্রতিষ্ঠিত হয়।

১৯৭৮: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জিমি কার্টার, মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ও ইজরায়েলীদের প্রধানমন্ত্রী মেনাকিম বেগিন ক্যাম্প ডেভিডে আলোচনায় বসেন।

১৯৯৭: নাসার মাহাকাশযান মার্স গ্লোবাল সার্ভেয়র মঙ্গলে পৌঁছায়।

১৯৯৮: মালয়েশিয়ার কোয়ালামপুরে কমনওয়েলথ গেমসের উদ্বোধন হয় যা এশিয়ার প্রথম কমনওয়েলথ গেমস।

২০০১: আমেরিকায় আত্মঘাতী বিমান হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়।

২০০৭: রাশিয়া সবচে’ বড় বোমা পরীক্ষা করে যাকে বলা হয় ‘ফাদার অব অল বোম’।

জন্ম:

১৮১৬: জার্মানির বিখ্যাত ক্যামেরা লেন্স নির্মাতা কার্ল জেইসের জন্ম।

১৮৬২: গল্পকার ও’ হেনরী’র  জন্ম।

১৯৬৫: সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ জন্মগ্রহণ করেন।

১৯৭৮: ফরাশী ফুটবলার এরিক আবিদালের জন্ম।

মৃত্যু:

১৯৪৮: পাকিস্তান সৃষ্টির অন্যতম প্রধান নেতা মুহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন।

১৯৭৩: চিলির রাষ্ট্রপতি সালভাদর আয়েন্দে নিহত হন।

আজ:

আর্জেন্টিনায় শিক্ষক দিবস।

স্পেনের কাতালোনিয়ায় জাতীয় দিবস।

নবাবগঞ্জের বাহ্রা থেকে মাদক ব্যবসায়ী আটক

0

নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রাম থেকে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছে থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলম নিউজ৩৯কে জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামে ৪/৫ জন মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে ফেনসিডিল সাপ্লাই দিতে আসছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তারা ফেনসিডিলের খোঁজ করলে তাদের কাছে তা পাওয়া যায় নি। এসময় তাদের কাছে উল্লেখ যোগ্য পরিমান গাঁজা পাওয়া যায়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মঙ্গলবার সকালে ঢাকায় চালান করে দেয়া হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার মাসুদ রানা (৪০), জসিম (২০), রিজভী (১৯) রনি (২২) স্থানীয় আব্দুস সালাম (৫০), শাহাদত (৩২) ও খায়রুল (৩২)।

ইতিহাসের এই দিনে: ১০ সেপ্টেম্বর

0

১০ সেপ্টেম্বর: বছরের ২৫৩ তম দিন (২৫৪ অধিবর্ষে)

১৫০৯: দি লেসার জাজমেন্ট ডে নামের ভয়াবহ ভূমিকম্প তৎকালীন কন্টান্টিনোপলে আঘাত করে।

১৮২৩: দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন।

১৯১৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর অস্টৃয়া ও তার মিত্ররা সেন্ট জার্মেইনের চুক্তির মাধ্যমে হাঙ্গেরী, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া’র স্বাধীনতা অনুমোদন করে।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের জোটে যোগ দেয়।

১৯৬৭: জিব্রাল্টারের জনগন স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

১৯৭৪: গিনি বিসাউ পর্তূগালের কাছ  থেকে স্বাধীনতা লাভ করে।

২০০২: ঐতিহ্যগত ভাবে নিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ড জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৮৭২: কিংবদন্তী কৃকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিংজী গুজরাটে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের পক্ষে ১৫টি টেস্ট ম্যাচ খেলেন।

১৯৮৬: আইরিশ কৃকেটার ইয়ন মর্গান জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৭৯৭: লেখিকা মেরী ওলেনক্র্যাফট মৃত্যুবরণ করেন।

১৯২৩: ছড়াকার ও গল্পকার সুকুমার রায় মৃত্যুবরণ করেন।

আজকে:

আজকে গণপ্রজান্ত্রী চীন ও হংকং-এ শিক্ষক দিবস।

আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস

জিব্রাল্টারে জাতীয় দিবস।

দোহারে চাইনিজ রেস্তোরার নামে কি হচ্ছে

0

দোহারের অতি পরিচিত এক চাইনিজ রেস্তোরা। ভিতরে সাজানো গোছানো এক একটি খাবারের কেবিন; রুমটা অন্ধোকার আচ্ছন্ন। ভিতরে খাবারের প্রতিটা রুমেই কলেজ ফেরত ছাত্র-ছাত্রীতে পূর্ন। এরা কি শুধু খাবার খেতেই দোহারের এই সব চাইনিজ রেস্তোরাতে আসে, নাকি তার চে’ ‘গুরুত্বপূর্ণ’ কোনো উদ্দেশ্যে?

বাংলাদেশের দ্বিতীয় প্রবাসী অধ্যুসিত অঞ্চল দোহার-নবাবগঞ্জ। প্রবাসীদের কষ্টার্জিত অর্থের কারনে বাংলাদেশের অন্যান্য যেকোন অঞ্চলের তুলনায় দোহার নবাবগঞ্জ উপজেলার জীবনযাত্রার মান অনেক উন্নত। আর সেই কারনেই দোহার-নবাবগঞ্জে গড়ে উঠেছে বিভিন্ন উন্নত সেবাদানকারী প্রতিষ্ঠান। এর মধ্য অন্যতম এক প্রতিষ্ঠান হচ্ছে চাইনিজ রেস্তোরা। দোহার-নবাবগঞ্জের বিখ্যাত স্কুল-কলেজগুলোকে উদ্দেশ্য করে গড়ে উঠেছে এই সব প্রতিষ্ঠান।

কারা এই চাইনিজ রেস্তোরা গুলোর মুল ক্রেতা। নিউজ ৩৯ এর অনুসন্ধানে বেড়িয়ে এসেছে এই চাইনিজ রেস্তোরা গুলোর ভিতরের চালচিত্র ও অন্ধোকার ‘প্রাইভেট রুমে’র ভিতরের খবর।

তথ্য-প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জীবন-যাত্রা, আচার আচরণ সব কিছু পরিবর্তিত হয়ে গেছে। তাছাড়া বিদেশি টিভি চ্যানেলগুলো মানুষকে নিয়ে যাচ্ছে মূল্যবোধের অবক্ষয়ের দিকে। দোহারের জয়পাড়াতে চাইনিজ রেস্তোরা গুলোতে ঢুকলে বুঝা যায় মূল্যবোধের কতখানি অবনত হয়েছে আমাদের।

রেস্তোরাগুলোতে খাবারের ঘরের নামে প্রাইভেট রুম গুলোতে চলছে অবাধ অসামাজিক কার্যক্রম। দেখেও কেউ দেখার নেই।

উঠতি বয়সের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য এই চাইনিজ রেস্তোরা গুলো হয়ে উঠেছে প্রেম করার নিরাপদ জায়গা। কেউ বিরক্ত করবে না যে এই নিশ্চয়তা আছে। নেই কোন পরিচিত আত্মীয় বা বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হবার ভয়। যার ফরে নিরাপদেই এই সব চাইনিজে চলছে এই সব অসামাজিক কার্যক্রম। প্রতিনিয়তই ঘটছে এই সব চাইনিজে শ্লীলতাহানীর ঘটনা। কিন্তু কেউ কেউ জেনেও না জানার ভান করে আছে।

এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া কলেজের এক ছাত্র বলেন, “আসলে চাইনিজ রেস্তোরাতে ছাত্র-ছাত্রী বা উঠতি বয়সের যুবক-যুবতীরা খাওয়া দাওয়া করতে যায় না। আসলে তারা নিজেদের পারস্পরিক চাহিদা মেটাতে চাইনিজ রেস্তোরা গুলোতে যায়।“

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্র বলেন, “বর্তমানে চাইনিজ রেস্তোরাগুলো আসলে দেহ-ব্যবসার আখড়ায় পরিনত হয়েছে। রেস্তোরাতে নিরাপদে এই সব কাজ কর্ম করা যায়।“

আর এভাবেই নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছে এই অঞ্চলের যুবক-যুবতী ও উঠতি বয়সের ছাত্র-ছাত্রীরা। এছাড়া পরকীয় সহায়ক এই রেস্তোরাগুলোর সংসার ভাংতেও ভূমিকা রাখছে।

এই সমস্যার অতি দ্রুত সমাধান করা দরকার, না হলে এই অঞ্চলের ভবিষ্যৎ খুবই অন্ধকার।

দোহারে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব অবরুদ্ধ

0

শনিবার দুপুরে দোহার উপজেলার অরঙ্গবাদ গ্রামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে ভাঙনে ক্ষতিগ্রস্তরা প্রায় ১ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখে।

আমাদের স্থানীয় প্রতিবেদক জানান, শনিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম ও জেলা ত্রাণ, পুনর্বাসন কর্মকর্তা একরামুল হক, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন।

দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় পৌঁছলে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের তিন শাতাধিক নারী-পুরুষ পূর্ব ঘোষিত ত্রাণ না পাওয়ায় রাস্তায় বসে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখেন। ত্রাণ না দিলে তাদের যেতে দেয়া হবে না বলে অবরোধকারীরা কর্মকর্তাদের জানান।

পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন সিকদারসহ প্রসাশনিক ও রাজনৈতিক নেতারা তাদের ত্রাণসামগ্রী দেয়ার আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন জানান, ত্রাণের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ত্রাণের দাবিতে তারা রাস্তায় অবস্থান নিয়ে ছিল।

এ সময় সঙ্গে ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামিম আহম্মেদ হান্নান।

ঢাকা-১ আসনে জাপা থেকে সালমা ইসলাম চুড়ান্ত

0

আগামীতে এককভাবে নির্বাচন করার জোরালো প্রস্তুতি চলছে জাতীয় পার্টির। ইতোমধ্যে ১০৫ আসনের প্রার্থী তালিকা প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত করেছে।তারই অংশ হিসাবে দোহার নবাবগঞ্জ নির্বাচনী আসনে জাপা থেকে সালমা ইসলামকে চূড়ান্ত করা হচ্ছে। একই সাথে ঢাকার ধামরাই থেকে খান মো. ইসমাইল খোকনকে মনোনীত করা হয়েছে বলে নিউজ৩৯ এর বিশেষ প্রতিবেদক জানিয়েছেন।

এ ব্যাপারে সালমা ইসলামের একান্ত সহকারী ও ঢাকা জেলা ছাত্র সমাজের সভাপতি মশিউর রহমান নিউজ৩৯ কে জানান, পার্টির চেয়ারম্যান যোগ্য প্রার্থী হিসাবে সালমা ইসলামকে মনোনীত করেছেন। আগামীকাল রবিবার পার্টির বনানী অফিসে পার্টির চেয়ারম্যান ১০৫ আসনের প্রার্থীদের নিয়ে এক মিটিং এ বসবেন; সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।

তবে কিছু আসনে প্রার্থী তালিকায় একাধিক ব্যক্তির নাম রাখা হয়েছে। গণবিচ্ছিন্ন হয়ে পড়ায় আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পাচ্ছেন না বর্তমান দুই এমপি।

এ দিকে রাজধানীর কোনো আসন থেকে আর নির্বাচন করতে চান না পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আগামী নির্বাচনে বর্তমান নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়ে রংপুর, কুড়িগ্রাম ও সিলেট সদর আসন থেকে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে কুড়িগ্রাম সদরের পরিবর্তে তিনি চট্টগ্রামের যেকোনো আসন থেকেও নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে।

ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট -ভাসানটেক) আসনে এরশাদের পরিবর্তে মহানগর (উত্তর) জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতীকে মনোনয়ন দেয়া হতে পারে।
তবে এ আসনে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান দৈনিক যায়যায়দিন পত্রিকার মালিক আবু সাইদ চৌধুরীর নামও বিবেচনায় রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

পার্টি সূত্র জানিয়েছে, সিলেট সদর আসনে নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে শাহপরান মাজার এলাকায় এরশাদের জন্য একটি জমি কেনা হয়েছে। সেখানে ইতোমধ্যে একটি বাড়ি তৈরির কাজও চলছে। লন্ডন প্রবাসী এক জাপা নেতা এর সার্বিক দায়িত্বে রয়েছেন।

এ দিকে কপাল পুড়ছে বর্তমান এমপি কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এ কে এম মাইদুল ইসলাম ও গাইবান্ধা-২ (সুন্দরগঞ্জ) আসনের কর্নেল (অব:) আব্দুল কাদেরের। নির্বাচনী এলাকায় তারা গণবিছিন্ন হয়ে পড়ায় এ দুই এমপিকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত।
সে ক্ষেত্রে কর্নেল কাদেরের আসনে সাবেক এমপি ওয়াহিদুজ্জামান বাদশা এবং মাইদুল ইসলামের আসনে সাবেক এমপি মতিউর রহমানকে মনোনয়ন দেয়ার চিন্তাভাবনা চলছে।

এরশাদপতœী বেগম রওশন এরশাদের শারীরিক কোনো সমস্যা না হলে এবারো ময়মনসিংহ সদর ও গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিগত নির্বাচনে এ দু’টি আসনে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে এরশাদের ছেড়ে দেয়া রংপুর সদর আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যান রওশন এরশাদ।

এরশাদের অনুজ পার্টির প্রেসিডিয়াম সদস্য মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবার নির্বাচন করবেন লালমনিরহাট সদর অথবা পাটগ্রাম-আদিতমারি আসনে। এ ছাড়া নীলফামারীর (জলঢাকা- কিশোরগঞ্জ) আসনটিও জি এম কাদেরের বিকল্পের তালিকায় রয়েছে।

প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ গত নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রাম আসনে হেরেছেন। সেখানে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। এবারো এ আসনটি এখনো চূড়ান্ত হয়নি। কারণ একই আসনের অন্যতম দাবিদার তারই হাত ধরে জাতীয় পার্টিতে আসা সাবেক জামায়াত নেতা বর্তমানে পার্টির ভাইস চেয়ারম্যান আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দিগন্ত মিডিয়া করপোরেশনের পরিচালক এইচ এন এম শফিকুর রহমান। তিনিও ওই আসনে জাপার জোরালো প্রার্থী।

পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এবার উজিরপুরের পাশাপাশি পটুয়াখালী-২ আসন থেকেও নির্বাচন করতে চান।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর দেিণর সভাপতি ও মেয়র প্রার্থী সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ ঢাকা-৮ (ধানমন্ডি-হাজারীবাগ-মোহাম্মদপুরের একাংশ) আসন থেকে নির্বাচন করতে চান। তিনি বলেন, আমি যেহেতু এ এলাকার বাসিন্দা, তাই এই এলাকা থেকেই নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।

আরেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ঢাকা-৬ (খিলগাঁও-সবুজবাগ-মতিঝিল) আসন থেকে নির্বাচন করবেন।

বরিশাল-৩ (উজিরপুর-বাবুগঞ্জ) আসনের বর্তমান এমপি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ও পার্টিতে নবাগত প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক মাসুদ পারভেজও (সোহেল রানা) মনোনয়ন প্রত্যাশী।

পার্টির চেয়ারম্যান এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় খুলনার (দাকোপ-বাটিয়াঘাটা) আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন। ফেনী-২ (সদর) আসন থেকে যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন, ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে মনোনয়ন দেয়া হচ্ছে এরশাদের প্রচার ও প্রকাশনাবিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ারকে।

পদ্মায় বিলীন অরঙ্গাবাদ, চাড়াখালী গ্রামের ঐতিহ্যবাহী স্থান

0

পদ্মার কড়াল গ্রাসে বিলীন হয়ে গেছে শত বছরের ঐতিহ্য বাহী অরঙ্গাবাদ ও চাড়াখালী গ্রাম।  গত চার বছরের টানা ভাঙ্গনে দোহারের বুক থেকে পদ্মায় মিশে গেছে এই দুই গ্রামের নাম। গৃহহীন হয়েছে এই দুই গ্রামের প্রায় এক হাজার পরিবার। প্রায় কয়েক কোটি টাকার সম্পদ চলে গেছে পদ্মা নদীর গর্ভে।

দোহার উপজেলার অন্যতম প্রসিদ্ধ দুটি গ্রামের নাম হলো অরঙ্গাবাদ ও চাড়াখালী। অরঙ্গাবাদের কালীপুজোর বলীর মেলা ও চাড়াখালী গ্রামের মেলার কথা জানতেন না দোহার-নবাবগঞ্জ উপজেলার এমন কোন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া বাংলা ভাদ্রমাসের শেষ বৃহস্পতিবার অরঙ্গাবাদের শরীফ বাড়ির ভেড়া ভাষানোকে কেন্দ্র করে জমে উঠতে বিরাট মেলা।

এলাকার প্রবীন লোকদের কাছে পূর্বে অরঙ্গাবাদের বাবুর বাড়ী ভাঙ্গনের গল্প শোনা যেত। শোনা যেত বাংলাদেশের বেশ কয়েকজন কৃতি সন্তানের বসতবাড়ী আজিমনগর গ্রামের কথা। আর এই প্রজন্মের কাছে পরবর্তী প্রজন্ম শুনবে যে অরঙ্গাবাদের শরীফ বাড়ির মেলার কথা। শুনবে পাঠাবলীর মেলার কথা।

কিন্তু সবই আজ চলে গেছে ইতিহাসের পাতায়। এখন নেই অরঙ্গাবাদের সেই কালীপুজোর পাঠা বলির মেলা। এই বারের ভাঙ্গনে পাঠাবলীর স্থান সহ কালীমন্দিরের পুরোটাই চলে গেছে নদীগর্ভে।

অরঙ্গাবাদের শরীফ বাড়ী ভেঙ্গেছে সেই ২০০৮ সালেই। আর এবারের ভাঙ্গনে চাড়াখালী গ্রামের পুরোটাই চলে গেছে নদী গর্ভে। সেই সাথে নিয়ে গেছে গ্রামের একমাত্র বাজার। যেই মাঠে মিলতো মেলা, সেটাও আজ নদী গর্ভে। এভাবেই পদ্মা নদী একে একে গ্রাস করে নিচ্ছে দোহার-নবাবগঞ্জ উপজেলার নদীবর্তী এলাকার ঐতিহ্যবাহী স্থান সমুহ। এখন সামনে আছে নুরুউল্লাহপুরের ফকির বাড়ি। তাও কি রক্ষা করতে পারবে না সরকার পদ্মার হাত থেকে!

ইতিহাসের এই দিনে: ০৬ সেপ্টেম্বর

0

ইতিহাসের এই দিনে: ০৬ সেপ্টেম্বর

১৪৯২: বিখ্যাত নাবিক ক্রিস্টেফার কলোম্বাস ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে আমেরিকা আবিস্কারের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করেন। আমেরিকা পৌছানোর আগে এটাই ছিল ক্রিস্টেফার কলোম্বাসের যাত্রা শুরুর শেষ বন্দর।

১৮৬১: আমেরিকার গৃহ যুদ্ধ: ইউনিয়ন জেনারেল উইলিসিস এস গ্র্যান্টের বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে কনফেডারেটদের কাছ থেকে কেন্টাকির নিয়ন্ত্রন নেয়। যার ফলে ইউনিয়ন বাহিনীর কাছে টেনেসিস নদীর বেশির ভাগ অংশ নিয়ন্ত্রনে এসে পড়ে।

১৮৬৩: আমেরিকার গৃহ যুদ্ধ: কনফেডারেট বাহিনী দক্ষিন ক্যারোলিনা থেকে সৈন্য প্রত্যাহার করে।

১৯০১: নিউ ইয়র্কে প্যান-প্যাসিফিক সম্মেলনের সময় লিও কজলগোসের গুলিতে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি আহত হন।

১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধ: দক্ষিন আফ্রিকার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

১৯৫২: কানাডার প্রথম টেলিভিসন চ্যানেল সিবিএফটি-টিভি এর সম্প্রচার শুরু হয় মন্ট্রিল থেকে।

১৯৬৮: সোয়াজিল্যান্ড স্বাধীনতা লাভ করে।

১৯৭২: মিউনিখ ম্যাসাকার: ৯ ইযরাইলি প্রতিযোগীকে মিউনিখ অলিম্পিক গেমস থেকে অপহরণ করে হত্যা করে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামী দল ব্ল্যাক সেপ্টেম্বর।

১৯৭৬: সোভিয়েত এয়ার ফোর্স পাইলট লে. ভিক্টোর ব্ল্যান্কো সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ-২৫ নিয়ে জাপানের হিদোকো দ্বীপপুঞ্জে অবতরন করে এবং আমেরিকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।  

জন্ম
১৯৬৫: আইরিশ লেখক ক্রিস্টেফার নোলান।
১৯৬৮: সর্বকালের অন্যতম সেরা ওয়ান-ডে ব্যাটসম্যান সাইদ আনোয়ার।