দলিল জালিয়াতি: ৩ দলিল লেখক গ্রেফতার

0

সোমবার বিকেলে ঢাকার দোহার উপজেলায় দলিল জালিয়াতি করে অ্যাঞ্জলা গমেজ নামে এক খ্রিস্টান নারীর জমি দখলের অভিযোগে ৩ দলিল লেখক আব্দুল জব্বার শিকদার (৫৫), আব্দুর রউফ সরকার (৫০) ও আলমগীর হোসেন (৪০)-কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

অভিযুক্ত দলিল লেখক আব্দুল জব্বার উপজেলার চরকুরলিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে, আব্দুর রউফ সরকার পালামগঞ্জ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে, আলমগীর হোসেন ইউসুফ পুর গ্রামের মো. হাসান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইকরাশী গ্রামের অ্যাঞ্জেলা গমেজ গত ২৬ জুলাই বড় ইকরাশী মৌজায় তার নানার বাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি থেকে ৩৮ শতাংশ জমি মফিজউদ্দিন নামে এক ব্যক্তিকে আম মোক্তার নামা করে দেন, যার দাগ নাম্বার SA-৯৯৮ RS-১২৭৯

এ সুযোগে জালিয়াতি চক্র তফসিলের পাতা ছিঁড়ে এক দাগের জায়গায় ৫টি দাগের ৩৮ শতাংশ জমি দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউনাইটেড মাল্টি পারপাসের প্রতিষ্ঠাতা রমজান মল্লিকের কাছে সাব-কবলা দলিল করে দেয়। এ ক্ষেত্রে তারা আদালতের কাগজপত্রও জালিয়াতি করে।

যার দাগ ও খতিয়ান হচ্ছে
SA-৬০০ RS-৭৮৬
SA-৫৯৪ RS-৮১৩
SA-৫৪৫ RS-৮৫১
SA-৫৪৫ RS-৮৫৩
SA-৫০৫ RS-৯৫৩

পরবর্তীতে, রমজান মল্লিক জমিটি দখল করতে গেলে অ্যাঞ্জেলা আদালতে আম মোক্তারনামা বাতিল, স্থিতিতাদেশ ও প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলা নং-১, ১/০৯/১২

আদালত মামলাটিকে আমলে নিয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার দায়েরের নির্দেশ দেন।

দোহার থানা পুলিশ সোমবার বিকেলে দোহার সাব-রেজিস্ট্রি অফিস থেকে জড়িত থাকার অভিযোগে দলিল লেখক আব্দুল জব্বার শিকদার, আব্দুর রউফ সরকার ও আলমগীর হোসেনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে দোহার থানার এস আই কামরুল ইসলাম নিউজ৩৯কে বলেন, “আদালতের নির্দেশে প্রতরণার সুনির্দিষ্ট অভিযোগে ৪২০ ও ৪০৬ ধারায় তাদের বিরুদ্ধে মামলা হলে; পুলিশ গ্রেফতার করে। আগামিকাল তাদের কোর্টে চালান করা হবে।”

দোহার উপজেলার সাব-রেজিস্ট্রার বলেন, “এই জালিয়াতি চক্রের শাস্তি হওয়া উচিত। তাদের লাইসেন্স বাতিলের বিষয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।”

তবে অভিযুক্তদের মুক্ত করার বিষয়ে দিনভর থানায় বিভিন্ন প্রভাবশালীদের ও আত্মীয়স্বজনদের যাতায়াত করতে দেখা যায়।

দোহার থানা পুলিশের এই গ্রেফতারি অভিযান জনসাধারণের কাছে প্রশংসা অর্জন করেছে।

নবাবগঞ্জে গনপিটুনিতে ডাকাতদল: সরদার নিহত

0

আসিফ শেখ, নিউজ ৩৯ ♦ নবাবগঞ্জ উপজেলায় গনপিটুনিতে ডাকাত দলের সরদার দেলোয়ার (৩৫) নিহত হয়েছেন। এসময় আলমগীর (২৯) ও মো. রনি (২৪) নামে ডাকাত দলের দুই সহযোগী কে আটক করেন জনগন।

শনিবার দিবাগত রাতে উপজেলার পাতিলঝাপ এলাকায় ডাকাতি করতে আসলে স্থানীয়রা তাদের ধরে গনধোলাই দেয় এতে ডাকাত দলের সরদার দেলোয়ার ঘটনাস্থালেই মারা যায়। নিহত ডাকাত দেলোয়ার উপজেলার দত্ত্বখন্ড গ্রামের ছোবেদ আলীর ছেলে ও আটকৃত ডাকাত আলমগীর ব্রাক্ষ্মনবারিয়া জেলার বিজয় নগর থানার মির্জা গ্রমের বাচ্চুর ছেলে এরং মোঃ রনি ঢাকার দোহার থানার জামালচর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

ডাকাত দলের নেতার মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন। স্থাণীয় ও পুলিশ সূ্ত্রে জানাযায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ এলাকায় ৫/৬ টি ডাকাতি মামলার আসামী কুখ্যাত ডাকাত দেলোয়ার তার সহযোগীদের নিয়ে ডাকাতি করতে আসে।

ডাকাতের কথা এলাকায় ছরিয়ে পড়লে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে দেলোয়ার ও তার দুই সহযোগী কে আটক করে গনধোলাই দেয় এতে ঘটনাস্থালেই দেলোয়ার নিহিত হয়। ডাকাত দলের অন্য দুজন সহযোগী আলমগীর ও মো. রনিকে শোল্লা ইউনিয়নের ফজল চেয়ারম্যান বাড়িতে আটকে রাখা হয়েছিল রবিবার সকালে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজ৩৯-কে জানায়, জনতার গনপিটুনিতে ঘটনারস্থালেই দেলোয়ার মারা যায়। তার সহযোগী আলমগীর ও মো. রনিকে আটক করা হয়। এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।

দোহারে ২ ডাকাত ব্যবসায়ী আটক

0

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার চরকুশাই থেকে দোহার থানা পুলিশ দুই ডাকাত ব্যবসায়ীক আটক করেছে। তারা দেশের বিভিন্ন উপজেলা থেকে ডাকাত ভাড়া করে এনে দোহার-নবাবহঞ্জ উপজেলায় ডাকাতি করাতো।

আটকরা হলেন- মাহমুদপুর ইউনিয়নের মেম্বার চরকুশাই চর গ্রামের মৃত শেখ নজিরের ছেলে শেখ বাচ্চু (৩৫) ও কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের আজিম প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মাথা মোটা রাজ্জাক (৪৫)।

গত কয়েক বছর ধরে ডাকাতের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এই উপজেলার সাধারন মানুষের। একরে পর এক ডাকাতিতে অতিষ্ঠ হয়ে পড়েছিল এই উপজেলার সাধারন মানুষ। এতো দিন এই এলাকার মানুষের ধারনা ছিল বাইরের এলাকার লোকজন এই ডাকাতির সাথে জড়িত। কিন্তু এই দুই ডাকাত ব্যবসায়ী আটক হবার সাথে সাথে পুরো ধারনাই পাল্টে গেছে। নিউজ ৩৯ এর অনুসন্ধানে বের হয়ে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তখ্য।

যানা গেছে কত কয়েক বছরের প্রত্যেকটা ডাকাতির সাখে এই দুই জন জড়িত। তারা দোহার-নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করতো। এবং তারপর তারা আন্তজেলা ডাকাত দলকে ভাড়া করে এনে এই এলাকায় ডাকাতি করতো। এবং ডাকাতির বিনিময়ে তাদের একটা নির্দিষ্ট টাকা দিতো। সোজা কথায় তাদের ভাড়া করে এনে ডাকাতি করাতো তারা। এবং ডাকাতির সময় যে মালপত্র তারা বিক্রি করতো এবং যে লাভ হতো তা তারা দুই জন ভাগ করে নিতো।
এই দুই জনের উপর কয়েক দিন ধরেই নজরে রাখছিল দোহার থানা পুলিশ। মঙ্গলবার বাচ্চু কাচারিঘাট এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিতে থাকে এবং সে সময় তারা এলাকাবাসীর কাছে ধরা পড়ে। এবং তাদের মারধোর করে এলাকাবাসীর কাছে সোপর্দ করে। পুলিশের জেরার মুখে সে তার দলের আরেক সদস্য রাজ্জাকের নাম জানায় এবং পুলিশ তাকে সুন্দরীপাড়া থেকে গ্রেফতার করে। এবং ঢাকা থেকে ২৫ সদস্যের ডাকাত দল আসার কথা রয়েছে বলে সে জানায় কিন্তু তারা আগেই খবর পেয়ে যাওয়া আর আসে নি।

এই ডাকাতদের ছাড়ানোর ব্যাপারে থানায় ব্যাপক দ্যান-দরবার শুরু হয়ে গেছে। নিউজ ৩৯ এর কাছে তথ্য থাকার পরও দোহার থানা পুলিশ নিউজ ৩৯ কে সহযোগিতা করে নি। প্রথমে তারা ডাকাত আটকের কথা স্বীকার করে নি তারপর আবার বলেছে তাদের তারা চালান করে দিয়েছে। যদিও তারা সেসময় থানা হাজতেই ছিল। তুলতে দেয়া হয়নি কোন ছবি। পুলিশের এই রহস্যজনক আচরনে হতবাগ হয়েছে নিউজ ৩৯ এর সাংবাদিক।

দোহার থানার ওসি আলমগীর সংবাদ মাধ্যমকে জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং দোহারের অনেকগুলো ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এরা ডাকাতদের ডাকাতির ঘটনা ঘটাতে বিভিন্নভাবে সহযোহিতা করে থাকে।

ইতিহাসের এই দিনে : ১৬ সেপ্টেম্বর

0

১৬ সেপ্টেম্বর: বছরের ২৫৯ তম দিন (২৬০ অধিবর্ষে)

১৬২০: আমেরিকা মহাদেশে বসতি স্থাপনের প্রধম দিকের ঐতিহাসিক ইউরোপীয়ান জাহাজ মেফ্লাউয়ার ইংল্যান্ড থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

১৯০৮: বিশ্বের বৃহত্তম মোটর গাড়ী প্রস্ততকারক প্রতিষ্ঠান জেনারেল মোটরস প্রতিষ্ঠিত হয়।

১৯৬৩: ফেডারেশন অব মালয়, সিংগাপুর, সাবাহ ও সারওয়াক নিয়ে গঠিত হয় মালয়শিয়া

১৯৭৫: পাপুয়া নিউগিনি  অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৫: আফৃকার দেশ কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, মোজাম্বিক, সাও তোমে ও পৃঞ্চিপে জাতিসংঘে যোগ দেয়।

১৯৮০: ক্যারিবিয়ান দেশ সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইনস জাতিসংঘে যোগ দেয়।

২০০৭: ১২৮ জন যাত্রী ও ক্রুবাহী একটি বিমান থাইল্যান্ডে ক্র্যাশ করায় ৮৯ ব্যক্তির মৃত্যু হয়।

আজ:

পাপুয়া নিউ গিনি ও মেক্সিকোতে স্বাধীনতা দিবস।

মালয়শিয়া ও সিংগাপুরে মালয়শিয়া দিবস।

দোহারে নিকড়া-বানাঘাটা সংঘর্ষে আহত ৪

0

দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নিকড়া ও বানাঘাটা গ্রামে গতকাল সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। এ সময় বানাঘাটার রতন বেপারি টেঁটাবিদ্ধ হয়। আহত হয় লিটন খান, সবুজ খান ও আপন খান। 

স্থানীয় সূত্রে জানা যায়,নিকড়া বটতলা এলাকায় মাছ বিক্রির ঘটনাকে কেন্দ্র বাগবিতন্ডা হয় এবং এর পরেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহতরা সবাই আওয়ামী লীগের সমর্থক হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাদের ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এদিকে আজ শনিবারও বানাঘাটা থেকে নিকড়ায় মোটর বাইকে মহড়া দেয়ার ঘটনা ঘটেছে।

ইতিহাসের এই দিনে: ১৫ সেপ্টেম্বর

0

১৫ সেপ্টেম্বর: বছরের ২৫৮ তম দিন (২৫৯ অধিবর্ষে)

 

৯৯৪: ওরেন্তেসের যুদ্ধে  বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ফাতেমীয়রা বড় ধরনের বিজয় লাভ করে।

১৮১২: নেপোলিয়নের অধীনে ফরাশী বাহিনী মস্কোর ক্রেমলিনে পৌঁছায়।

১৮২১: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়াকোস্টারিকা স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩৫: ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।

১৯৩৫: নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদীদের নাগরিকত্ব বাতিল করে।

১৯৩৫: জার্মানীর স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু করে।

১৯৫২: জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিউপিয়াকে এরিত্রিয়া দান করে। পরবর্তীতে এরিত্রিয়া স্বাধীন হয়।

১৯৫৯: নিকিতা ক্রশেভ  প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।

১৯৮১: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।

১৯৮২: লেবাননের রাষ্ট্রপতি বসির গামায়েল নিহত হন।

১৯৯৬: ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

১৯৯৮: আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি (Merger)।

২০০৮: আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা আমেরিকায় এযাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।

জন্ম:

১২৫৪: ইতালীয়ান অভিযাত্রী মার্কো পোলোর জন্ম।

১৭৮৯: The Last of the Mohicans খ্যাত কথাসাহিত্যিক জেমস ফেনিমোর কুপারের জন্ম।

১৮৭৬: কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।

১৯৭১: নিউ জিল্যান্ডের অলরাউন্ডার নাথান এসলের জন্ম।

আজ:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 

আজারবাইজানে জাতীয় জ্ঞান দিবস।

ভারতে প্রকৌশলী দিবস

কার্তিকপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

আসিফ:
ঢাকা জেলার দোহার উপজেলার কার্তিকপুরে আহাদ (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। প্রতিবেশিরা নিউজ৩৯কে জানান, আহাদের বাবা প্রায় ২ মাস আগে অসুস্থ অবস্থায় বিদেশ থেকে বাড়ীতে চলে আসে। আর আহাদ সবসময় বাবার পাশেই থাকতো। কিন্ত শুক্রবার বেলা প্রায় ১টার দিকে আহাদ বাড়ীর পাশে ঘুরতে যায়। কিন্তু দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করলে বাড়ীর পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

আহাদের বাবা-মা’র আর্ত চিৎকারে এলাকায় এক করুণ পরিবেশের সৃষ্টি হয়।

দোহার বিএনপি’র নেতৃত্বে কামরুল হুদা

0

নিউজ৩৯ রাজনৈতিক প্রতিবেদক ♦ দ্বিধা-বিভক্ত দোহার বিএনপিকে সংগঠিত করতে সক্রিয় হচ্ছেন ঢাকা জেলা বিএনপি সহ-সভাপতি ও ব্যা. নাজমুল হুদার ভাই কামরুল হুদা। শুক্রবার তিনি দোহার উপজেলার নিজ গ্রাম শাইনপুকুরে প্রায় দু’শতাধিক নেতা-কর্মিদের সাথে মত বিনিময় করেন। এ সময় দোহার থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আ. হান্নান,মোকসেদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল আহমেদ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান মাখন, যুবদল নেতা স্বপন, ছাত্রদল নেতা হাজ্জাজ মাসুদ ও জয়পাড়া কলেজ সেক্রেটারি মো. সিদ্দিক সহ নারিশা ও মুক্সেদপুরের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

কামরুল হুদা বলেন, তিনি দোহার থানা বিএনপিকে একতাবদ্ধ রাখতে নিয়মিত সাংগাঠনিক কাজে উপস্থিত থাকবেন। আগামী নির্বাচনের জন্য দোহার থানা বিএনপিকে তিনি আরো শক্তিশালি করবেন।

পরে নিউজ৩৯-কে দেওয়া এক বিশেষ সাক্ষাকারে তিনি বলেন, তিনি না থাকলে দোহার থানা বিএনপিতে একতা থাকবেনা। তাই তিনি সবাইকে বিএনপি’র নীচে একতাবদ্ধ রাখতে এখন থেকে কাজ করবেন। নিউজ৩৯ এর প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যা এটাকে দলের হাল ধরা বলা যায়। ব্যা. নাজমুল হুদার অনুপস্থিতিতে এখানে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা তিনি মোচন করতে চান।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আ. মান্নান, সালাহউদ্দিন মোল্লা ও তিনি যার যার অবস্থানে থেকে কাজ করবেন এটা কোনো বিভক্তি বা দ্বন্দ নয় বরং প্রতিযোগিতা। আর এ ব্যাপারে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন বলে এই প্রতিবেদককে জানান।

ইতিহাসের এই দিনে: ১৩ সেপ্টেম্বর

0

১৩ সেপ্টেম্বর: বছরের ২৫৬ তম দিন (২৫৭ অধিবর্ষে)

১৫০১: মাইকেল এঞ্জেলো  বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।

১৬০৯: অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক (Muh-he-kun-ne-tuk) নামে।

১৯৪৮: ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৯৩: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৮: দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

জন্ম:

৭৮৬: আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুনের জন্ম।

১৯০৪: প্রথিতযশা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম।

১৯৬৯: বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম।

১৯৭৩: ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র  জন্ম।

১৯৮৯: জার্মান ফুটবলার থমাস মুলারের  জন্ম।

মৃত্যু:

১৯১০: প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার  রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন।

আজ:

চকলেট দিবস।

প্রোগ্রামার দিবস। বছরের ২৫৬ (২) তম দিনে এটি বিশ্বের বিভিন্ন দেশে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পালন করে থাকে। রাশিয়ায় এটি সরকার স্বীকৃত দিবস।

ইতিহাসের এই দিনে: ১২ সেপ্টেম্বর

0

১২ সেপ্টেম্বর: বছরের ২৫৫ তম দিন (২৫৬ অধিবর্ষে)

৪৯০ খৃ.পূ: ম্যারাথনের যুদ্ধে  এথনীয়রা (এথেন্সবাসী)পালাতিয়ান মিত্রদের নিয়ে পার্শীয়দের প্রথম আক্রমন ঠেকিয়ে দেয়।

১৮৪৮: সুইজারল্যান্ড  ফেডারেল রাষ্ট্রে পরিণত হয়।

১৯১৯: এডল্ফ হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দেন।

১৯৪৮: জিন্নহ’র মৃত্যুর পর ভারতীয় সেনা বাহিনী হাদ্রাবাদ রাজ্য আক্রমন করে।

১৯৫৯: সোভিয়েত ইউনিয়ন চাঁদের অভিমুখে রকেট লুমিক-২ উৎক্ষেপন করে।

জন্ম:

১৯৭৭: অস্ট্রেলীয়ান কৃকেটার নাথান ব্র্যাকেনের  জন্ম।

মৃত্যু:

২০০৩: আমেরিকান কিংবন্তী ব্লুজ গায়ক জনি ক্যাশ মৃত্যুবরণ করেন।

আজ:

কেপ ভার্দ-এর জাতীয় দিবস।

ইথিউপিয়ায়  জাতীয় বিপ্লব দিবস।