পুরাতন বান্দুরা মার্কেটে আগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ৭০ লাখ

নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা দেওয়ান ক্লিনিক এর পশের মার্কেটে আগুন লেগে ৮টি দোকান পুরে ছাই হয়ে গেছে। ৩১ মার্চ রাত সাড়ে ৮টায় এ আগুনের সূত্রপাত ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৭০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সারে ৮ টায় আল-কাদেরিয়া কসমেটিকেসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থানে আসার আগেই দুটি কসমেটিকসের দোকান, ফার্মেসি, স্টুডিও, জুতার দোকান ও মার্কেটের সামনে অস্থায়ী ফলের দোকানসহ ৮ টি দোকান পুরে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, নুরুল ইসলামের ২২ লাখ টাকার কসমেটিকস সামগ্রী ও ক্যাশে থাকা ৩ লক্ষ টাকা, মামা-ভাগ্নে ফার্মেসির মো. নয়নের ৫ লাখ টাকার ঔষুধ, জীবন ঘোষের ১০ লাখ টাকার কসমেটিকস সামগ্রী ও ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা, পরিতোষ-এর চিত্র-দূত স্টুডিও-এর ভিতরে থাকা বিভিন্ন জিনিস, রাসু কর্মকারের ৭ লক্ষ টাকার জুতা আগুনে পুরে গেছে।

কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছিল।
দুর্ঘটনার পর সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, অ্যাডভোকেট সালমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হিল্লাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ যে, নবাবগঞ্জ উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হচ্ছে।  অগ্নিকান্ড ঘটলে প্রায় ৩০ কি.মি. দূরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসে থাকা লোকজন আসতে আসতে সবকিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। সরকারের প্রতি এলাকাবাসী এ প্রতিনিধির মাধ্যমে জোড় দাবী জানান, অবিলম্বে নবাবগঞ্জ উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক। ২০১৩ সালে নবাবগঞ্জে আগুনে পুরে ১ কোটি ৮৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি ও ৫ জন নিহত হয়েছিল।

নবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নূরনগর গ্রামের ইমরান সিকদার (১৬) নামের এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছে। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে। গতকাল রোববার ভোর ৫টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা আব্দুস সাত্তার জানান, গত শনিবার রাতে নূরনগর এলাকার এক বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে রাত দেড়টার দিকে বাড়িতে ফিরছিল ইমরান। এমন সময় ওৎপেতে থাকা কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে ভোরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তার মৃত্যু হয় ।

পরিবারের দাবি,  জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কেউ হয়তো ওই কাজটি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নয়াবাড়ির যুবক নিহত

দুবাইতে সড়ক দূর্ঘটনায় নয়াবাড়ির পশ্চিম ধোয়াইরের দুবাই প্রবাসী যুবক মো: রানা(২৮) মারা গেছেন। মঙ্গলবার দুবাইতে সরক দূর্ঘটনায় তিনি মারা যান। মো: রানার বাড়ি ধোয়াইর বাজার সংলগ্ন গ্রামীন ফোন টাওয়ারের পাশে। তিনি বিশিষ্ট্য প্রেস ব্যবসায়ী মোশারফ বিশ্বাষের ভাগিনা হন। তাদের পূর্বের বাসা ছিল ধুলসুরা। কিন্তু নদী ভাঙ্গন কবলিত হয়ে তারা ধোয়াইরে চলে আসেন। মো: রানার লাশ শুক্রবার দেশে পৌছানোর কথা রয়েছে।

আমরা দোহারের আসল বিএনপি: কামরুল ইসলাম

“আমরাই দোহারের আসল বিএনপি। জনমানুষের সাথে সম্পর্ক আমাদেরই আছে। যারা নিজেদের আসল বিএনপি দাবি করে, তাদের কার্যক্রম তাদের মাঝেই সীমাবদ্ধ” বলে মন্তব্য করেছেন দোহার উপজেলা চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম। বুধবার দোহার উপজেলা নাজমুল হুদা পন্থীদের আয়োজিত দোহার উপজেলা বিএনপির অফিসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোহার উপজেলা নাজমুল হুদা পন্থীরা দোহার উপজেলা বিএনপির অফিসে এক অনুষ্ঠান আয়োজন করে। এবি ব্যাংকের তিন তলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা বলেন, জিয়াউর রহমান বাংলার মানুষের এক ক্রান্তিকালের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেছেন। তখন আওয়ামী লীকোন নেতাকে পাওয়া যায়নি। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তার ভাষন বাংলার মানুষের কাছে আলোর পথের দিসারী হিসাবে সারা দেশে ছড়িয়ে পরেছে। আজ তাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হচ্ছে। প্রকৃত পক্ষে তিনিই বাংলার মানুষের কাছে স্বাধীনতার বার্তা পৌছে দিয়েছেন।
তিনি বর্তমানে দোহারের বিএনপির রাজনীতি নিয়ে বলেন, দোহারের মানুষ জানে কারা আসল বিএনপি করে। দোহারের মানুষ উপজেলা নির্বাচনে তা বেছে নিয়েছে। যারা আগাছা হিসাবে বিএনপিতে কুক্ষিগত করতে চায় তারা উপজেলা নির্বাচনে ভেসে গেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ভুলু, নুরুল ইসলাম ব্যাপারীসহ স্থানীয় বিএনপির ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

নয়াবাড়ি ইউনিয়ন মেম্বার নির্বাচনে ৭ ভোটের ব্যবধানে উকিল মজুমদার বিজয়ী

নয়াবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে উকিল মজুমদার নির্বাচিত হয়েছে। বর্তমান মেম্বার বাচ্চু আহম্মেদ বিদেশ চলে যাওয়ায় এই ওয়ার্ডের মেম্বার পদটি খালি হয়। হাড্ডাহাড্ডি লড়াই এর এই নির্বাচনে মাত্র ৭ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হন উকিল উদ্দিন মজুমদার। ভোটে উকিল মজুমদার ৪০৫ ভোট পান। তার নিকটতম প্রতিদন্দি ভারপ্রাপ্ত মেম্বার মুক্তার হোসেন ৩৯৮ ভোট পান। উকিল মজুমদার এর আগেও ১ বার মেম্বার নির্বাচন করে পরাজিত হন।

মুকসেদপুরে মাদক বিক্রি ও প্রকাশ্যে সেবনের দায়ে আটক তিন

ঢাকার দোহার উপজেলার মুকসেদপুরে মাদক বিক্রি ও প্রকাশ্যে সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে দোহার থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুববার বিকাল ৪টার দিকে উপজেলা মুকসেদপুর ইউনিয়নে মইতপাড়া গ্রামে বিল্লালের চায়ের দোকানের পাশে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় সজিব খান ওরফে সজিব (২২) কে ১৭ পিস ইয়াবা ও বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করে  ফুলতলা ফাড়ী পুলিশ।

অপরদিকে নারিশা বাজারের পিছনে প্রকাশ্যে মাদক সেবনের সময় শামীম ও মজিদকে মাদক সহ গ্রেফতার করে ফুলতলা ফাড়ী পুলিশ। এ ঘটনায় দোহার থানায় মামলা একটি মামলা- ৯, তাং-২০/০৩/১৫ইং হয়।

উল্লেখ্য গত শুক্রবার উপজেলার মুকসেদপুর ইউনিয়নের পদ্মা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক নির্মূলে ব্যবস্থা গ্রহণের নির্দেশে দোহার থানার পুলিশ অভিযান পরিচালনা করে।  সম্প্রতি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন বৃদ্ধি পাওয়ার ঘটনায় তিনি পুলিশকে নির্দেশ দেন।

গ্রেফতারকৃত সজীব সাতভিটা রুইতা গ্রামের আব্দুর রহিমের পুত্র, শামীম নারিশা পশ্চিমচর গ্রামের ন্যাংড়া নূরুর পুত্র ও মজিদ নারিশা গ্রামের আলী হোসেনের পুত্র।

এ বিষয়ে ফুলতলা ফাড়ী ইনচার্জ মশিউর রহমান জানান, মাননীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ এলাকায় কোন মাদক বিক্রি ও সেবনকারীদের খুজে বের করা হচ্ছে।

এ বিষয়ে দোহার থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, দোহার থেকে মাদক নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

নূরপুরে ইয়াবা সহ দুই ব্যবসায়ী আটক

ঢাকার দোহার উপজেলায় মাহবুব (২৪) ও আবুল বাশার (২৬) নামে ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ২০ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-বাহ্রাঘাট সড়কের নূরপুর আ. জব্বারের বাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাহবুব উপজেলার মেঘুলা গ্রামের আ. রউফের ছেলে ও আবুল বাশার মালিকান্দা গ্রামের শফিউদ্দিন বেপারীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নূরপুর ঢাকা-বাহ্রাঘাট সড়কে এসআই রফিকের নেতৃত্বে একদল পুলিশ টহলরত অবস্থায় ইয়াবা বিক্রির সময় মাহবুব ও আবাল বাশারকে ৮৯টি ইয়াবা সহ আটক করে পুলিশ। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির  নগদ ১১২০ টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দোহার থানায় ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশোধনী ২০০৪ এর ১৯/১ টেবিলে ৯/খ ধারায় একটি মামল দায়ের করা হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, দোহারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশে মাদক বিরোধী নিয়োমিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দোহার থানায় একটি মামলা করা হয়েছে।

নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদের জন্মজয়ন্তী অনুষ্ঠিত

আছিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদের ১৫৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকালে মহাকবি কায়কোবাদ সাহিত্য সংঘের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন সাংবাদিক, কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদির, কবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শহিদুল্লাহ আনসারী, মহাকবি কায়কোবাদের দৌহিত্র এ.ই মুনিম ও আশ্রাফউদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন লেখক, সংগঠক ও মহাকবি কায়কোবাদ গবেষক দেওয়ান শামসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়কোবাদ সাহিত্য সংঘের সভাপতি আবদুল মুহিত দুলু। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ শফিউদ্দিন খান, বর্তমান অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, ছড়াকার ও গীতিকার সামছুল করিম খান, সাবেক অধ্যাপক মোহাম্মদ শহিদ উল্লাহ, অধ্যাপক এসএম মোশারফ হোসেন, শিক্ষক সমীর চক্রবর্তী প্রমুখ।

১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে কায়কোবাদের জন্ম। তিনি ৯৪ বছর বয়সে ১৯৫১ সালে মারা যান। ৮২ বছর ধরে তিনি সাহিত্য নিয়ে চর্চা করেছেন। অসাম্প্রদায়িক আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য, কাহিনী কাব্য, কাব্য উপন্যাস রচনা করে গেছেন কায়কোবাদ। ১৮৯৬ সালে প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ অশ্রুমালা। এ অশ্রুমালা প্রকাশের পর কায়কোবাদ সাহিত্য সমাজে প্রতিষ্ঠিত হন। সম্পাদক, কবি নবীন চন্দ্র সেন বঙ্গবাসী ঢাকা গেজেট ও কলকাতা গেজেট অশ্রুমালার ভূয়সী প্রশংসা করেন।
১৯০৪ সালে প্রকাশিত হয় কবির অমর মহাকাব্যগ্রন্থ মহাশ্মশান যা পানিপথের তৃতীয় যুদ্ধের ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত। মহাশ্মশান কাব্যগ্রন্থ রচনার মধ্য দিয়ে কবির অসাধারণ, নিষ্ঠা, সাধনা ও বড় মনের পরিচয় ছড়িয়ে পড়ে। পানিপথের এ যুদ্ধে মারাঠা শক্তির যদিও মুসলমানদের হাতে পরাজয় ঘটে কিন্তু প্রকৃতপক্ষে ভারতে হিন্দু-মুসলিম উভয় শক্তি দুটিই দুর্বল হয়ে পড়ে।

বান্দুরায় আপন ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা

নবাবগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ভাই আবু সাইদ (৩৫) কে কুপিয়ে হত্যা করেছেন তার মেজো ভাই সিদ্দিক (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর গ্রামে দু’ভাইয়ের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে এ হত্যাকান্ড ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হযরতপুর গ্রামের মো: মোবারক হোসেনের ৪ ছেলে। বড় ছেলে লোকমান হোসেন, মেজ ছেলে সিদ্দিক, সেজ ছেলে আবু সাইদ ও ছোট ছেলে মো: সোহেল। প্রতিবন্ধি ভাই সাইদের সাথে প্রায়ই সিদ্দিকের বাক বিতন্ডা লেগে থাকতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর সিদ্দিক বাড়িতে আসার পর সাইদ তার কাছে টাকা চাইলে সে টাকা দিতে অপরাগতা জানান, এরপর তাদের সাথে বাকতিন্ডা হয়। একপর্যায়ে সিদ্দিক ঘর থেকে দা নিয়ে সাইদের ঘারে কুপ দেয়। এসময় স্বজনরা আহত সাইদকে নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সিদ্দিক পালিয়ে রয়েছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস, আই) মন্তোষ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বড় ভাই লোকমান হোসেন থানায় অভিযোগ করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চলমান সহিংসতার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বিএনপির

উপজেলা নির্বাচন ঘিরে চলমান সহিংসতার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে গতকাল দুপুর ১২টার দিকে এ স্মারকলিপি দেয়া হয়।
এ সময় আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ধাপে ধাপে এর মাত্রা বেড়েই চলেছে।

স্মারকলিপি প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সামনে যে উপজেলাগুলোয় নির্বাচন হবে তাতে জনগণের ভোটের অধিকার যাতে করে ছিনতাই না হয়, সে ব্যাপারে যাতে জেলা প্রশাসক পদপে নেন তা জানাতেই এসেছি। মান্নান জানান, জেলা প্রশাসক আমাদের স্মারকলিপি সাদরে গ্রহণ করেছেন। বিএনপির সুপারিশগুলো ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে তিনি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রসঙ্গে জানতে চাইলে মান্নান বলেন, এটি রাজনৈতিক মামলা। উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি সরকার মামলা প্রত্যাহার করে নেবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় ঢাকা জেলা বিএনপি। এ সময় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাভারের সাবেক এমপি দেওয়ান মো: সালাহউদ্দিনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।