এম,এ,সবুজ/নিউজ৩৯
দোহার থানার জালাল পুরের গত বৃহস্পতিবার অটোচালক মোহন মোল্লার (২২) খুনি সেন্টূর (৩০) ফাঁসির দাবিতে এক মানববন্ধন করে দোহার থানা অটোচালকবৃন্দ । গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুতারপাড়া কাজিরচর মোড়ে এ মানব বন্ধন করা হয়। এতে এলাকার সাধারন জনগণ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক।
এসময় ফজলুল হক বলেন, দোহার থানায় আইন শৃঙ্খলার বাহিনীকে অসংখ্য ধন্যবাদ । তারা ৩৫ ঘণ্টার মধ্যে আসামীকে গ্রেফতার করেছে । আইন শৃঙ্খলা বাহিনীর এরকম তৎপরতা থাকলে আগামীতে অন্যায়কারীরা অপরাধ করতে ভয় পাবে । তিনি আরো বলেন , এরকম যেন ঘটনা আর না ঘটে এ জন্য অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান ।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দোহার থানার তদন্ত্য কর্মকর্তা মাহমুদুল হক । তিনি বলেন , কোন অপরাধীরাই অপরাধ করে পার পাবেনা । খুন হবার পরপরই আমরা খুনিকে ধরার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি । জনগণ যদি আমাদের সহযোগিতা করে , তাহলে কোন অপরাধীরাই পার পাবেনা । পুলিশ জনগনের জন্য । তাই জনগনের উচিত পুলিশদের তথ্য দিয়ে সাহায্য করা । তবে কেউ যেন তাঁর ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখবে ।
দোহারে অটো চালকের খুনির ফাঁসির দাবিতে মানব
দোহারে পরকীয়ার জেরে ফাঁশিতে হত্যা
ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়ায় এক নারীকে ফাঁশি দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইসমাত আরা নেকলেস (৩৫) সুন্দরীপাড়ার সৌদি আরব প্রবাসী হান্নান খানের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এতে মনির মোল্লা (বয়স ৩০, পিতা বারেক মোল্লা) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ২ দিন রিমান্ডে নেয়া হয়েছে। মনির মোল্লার সাথে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। নেকলেস তিন সন্তানের জননী। দোহার থানা পুলিশের এসআই মাহমুদুলহাসান এই মামলার তদন্তে আছেন।
দোহারের জালালপুরে খুন: গ্রেফতার এক
স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ঢাকা জেলার দোহার উপজেলার জালালপুরে এক যুবক নিহত হয়েছে। নিহত মোহন মোল্লা (২২) জালালপুরের ইউনুস মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জালালপুরের রাস্তার উপর পাওয়া যায়।
এলাকাবাসী খবর দিলে পুলিশ কর্মকর্তা এসআই রফিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় দোহার থানায় মামলা হয়েছে এবং সেন্টু শেখ (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীরটেকে খাল দখল করে বাড়ি নির্মাণ
ঢাকার দোহার উপজেলায় সরকারি খাল দখল করে বাড়ি-ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের বক্তব্য, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক এলাকায় পদ্মা নদীর শাখা এ খালটি এক সময়ে আড়িয়ল বিলের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু অবৈধভাবে দখলের ফলে আড়িয়ল বিলের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বর্ষার পানি নেমে গেলে পানি পঁচে দূর্গন্ধের সৃষ্টি হয়। তাতে মশার জন্মস্থানে পরিণত হয়। তা ব্যবহার করলে দেখা দেয় নানান পানি বাহিত রোগ। স্থানীয় বাসিন্দা আউয়াল খান জানান, এলাকার অনেক প্রভাবশালী লোক এ খাল দখলে উঠে পড়ে লেগেছে।
আবুল কালাম জানান, এ খাল দিয়ে এক সময়ে বড় বড় নৌকা চলাচল করতো। গয়না নৌকায় করে ঢাকায় লোকজন যাতায়াত করতো। বর্ষা মৌসুমে পদ্মা নদী থেকে পলি মাটি গিয়ে ফসলী জমিতে পরতো। এতে জমির উর্ব্বতা শক্তি বৃদ্ধি পেত। অবৈধ দখলের ফলে খালের অস্তিতই আজ হারিয়ে যেতে বসেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজীরটেক এলাকায় পদ্মা নদীর শাখা দোহার খালের গাজীরটেক অংশে খাল দখল করা হয়েছে। ঐ স্থানে স্থানীয় মোবারক হোসেন, খোকন বেপারী, আজাহার বেপারীসহ বেশ কয়েকজন ব্যক্তি বাড়ি-ঘর নির্মাণ করছেন।
ছবি তুলতে দেখে দখলকারী মোবারক হোসেনের ছেলে রনি (২৩), খোকন বেপারীর ছেলে সাইফুদ্দিন বেপারী (২৫) এবং আজাহার বেপারীর ছেলে শাহাদাৎ (২৬) ছবি তুলতে গেলে সাংবাদিককে বাধা দেয়। তাদের বক্তব্য, অন্যান্য দখলকারীদের উচ্ছেদ করে তারপর তাদের জায়গার ছবি নিতে হবে। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহানারা বেগম জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
নিউজ৩৯.নেট-এ নবীন সাংবাদিক হিসেবে কাজ করার সুযোগ
দোহার-নববাগঞ্জের প্রথম অনলাইন পত্রিকা নিউজ৩৯.নেট। আমরা চাচ্ছি এই দুই উপজেলার প্রতিটি এলাকার প্রতিটি খবর তুলে আনতে। শুধু খবর নয়, সম্ভাবনা, সমস্যা, মানুষের চাওয়া তুলে ধরতে, একই সাথে সচেতন সমাজ গড়তে। এজন্য প্রয়োজন একটি নিবেদিত মেধাবী দল গড়া যারা নিজ নিজ এলঅকার জন্য কাজ করবে, তুলে ধরবে নিজের এলাকর খবর।
খবর ছাড়াও শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও আগ্রহের বিষয় নিয়ে লেখার সুযোগ রয়েছে। এজন্য আমরা প্রতিটি এলাকর মেধাবী, সৃজনশীল তরুন, শিক্ষার্থীদের আহ্বান করছি।
আপনার সিভি (CV) ছবি যুক্ত করে পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]
আবেদনের জন্য একটি সহজ সিভি ফরম্যাট তৈরী করা হয়েছে, এটি ডাউনলোড করে পূরণ করার অনুরোধ রইল।
সিভি ফরম্যাট টি ডাউনলোড করুন এখানে ক্লিক করে: http://bit.do/n39yj
আপনার কোনো বিষয়ে জানার থাকলে ইমেইল করুন: [email protected]
যেহেতু নতুন সাংবাদিক সৃষ্টির প্রয়াস, ন্যূনতম এসএসসি উত্তীর্ণ ছাত্র আবেদন করতে পারবেন। কোনো স্কুল ছাত্র শিক্ষানবিস কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে আবেদন করতে পারবেন। প্রবাসীরাও আবেদন করতে পারবেন।
বিলাসপুরের সহিংসতার আরো ১২ আসামি কারাগারে
সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় দোহার থানার বিলাসপুরের তিন খুনের ঘটনার মামলায় আরো ১২ আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আফরোজা শিউলী শুনানি শেষে জামিন নাকচ করে এ আদেশ দেন।
এ মামলার এ পর্যন্ত মোট ২৫ আসামি আত্মসমর্পন করেছেন।
আসামিরা হলেন-মোহন চোকদার, ছোরফান শেখ, সেলিম চোকদার-১, লিটন চোকদার, সেলিম চোকদার-২, তোতা চোকদার, বিশা চোকদার, কামাল চোকদার, ওদু চোকদার, শেখ আলী মাতবর, সোহেল ও খোকন বয়াতি। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পন করেন।
আসামিদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন অ্যাড.শিউলী আক্তার খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল। এ সময় মামলার বাদী উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ মার্চ এ মামলায় আরও ১৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন- ইসাহাক চোকদার, ইউনুস চোকদার, হুমায়ুন, রহিম, তারা মিয়া, লিয়াকত, রাসেল, আলমগীর, আনিস মাঝি, ছানাচ, জাহাঙ্গীর, তোতা শেখ ও আকতার।
গত ৪ মার্চ কারাগারে পাঠানো আসামিসহ ৬০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা জেলা দক্ষিণের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু বকর সিদ্দিক।
গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পরদিন দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজার বিঘাগ্রামে ৬ জানুয়ারি সকালে ৯ টায় আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থক হুকুম আলী চোকদারের লোকজন নির্বাচনে বিজয়ী জাপার অ্যাড.সালমা ইসলামের সমর্থক মুসা খন্দকারের বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়। ওই হামলায় মুসা খন্দকার, তার ছেলে মাসুদ খন্দকার ও আলাউদ্দিন চেয়ারম্যানের ভাগ্নে মকবুল মুন্সী গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত হন প্রায় ২০ জন ।
“জ্বিন” তাড়াতে নয়াবাড়িতে শিশু হত্যা
দোহারে জ্বিনের আছর ছাড়ানোর নামে ৫ বছরের এক শিশুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দোহারের সর্ব পশ্চিমে নয়াবাড়ি ইউনিয়নের পানকুন্ডু গ্রামে। নিহত হোসেন পাবকুন্ডু গ্রামের প্রবাসী আব্দুর রশিদের ছেলে।
এদিকে ঘটনার পর ভন্ড কবিরাজ জসিম উদ্দিন পলাতক রয়েছে।
কিছুটা মানসিক প্রতিবন্ধি হোসেন বেশ কিছু দিন ধরে অস্বাভাবিক আচরন করছিল। সময়মত খাওয়া দাওয়া করতো না এবং সন্ধ্যা হলে তাকে আর খুজে পাওয়া যেত না। তার এই অস্বাভাবিক আচরন লক্ষ করে তার মা তাকে পাশের গ্রাম বালেঙ্গার জসিম কবিরাজের কাছে নিয়ে যায়। এসময় জসিম কবিরাজ বলে হোসেনের জ্বিনের আছর লেগেছে এবং তাকে ঝাড়-ফুক করতে হবে।
এসময় ঝাড় ফুক করার নামে জসিম কবিরাজ তার বুকের উপরে লাফায় এবং এর কিছুক্ষন পর হোসেন নিথর হয়ে যায়। এর পর জসিম কবিরাজ তাকে বাড়ি নিয়ে কম্বল দিয়ে মুড়ে রাখতে বলে। তার কিছুক্ষন পরই জসিম কবিরাজ এলাকা ত্যাগ করে।
তারপর দুই তিন ঘণ্টা পর হোসেনের মা হোসনা বেগম বুঝতে পারেন হোসেন মারা গেছে। সেই রাতেই হোসনা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে দোহার-নবাবগঞ্জ পুলিশ যৌথ অভিযান চালায়, এবং লাশ উদ্ধার করে নিয়ে আসে। দোহার থানা পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দোহারে আড়িয়াল বিল সড়কে ডাকাতি
ঢাকার দোহারে আড়িয়ালবিল জালালপুর-পদ্মাবাইপাস সড়কে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, মোবাইল সেট ও তিনটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার আড়িয়ালবিলের জালালপুর-পদ্মাবাইপাস সড়কের অফেল গাছির বাড়ির অদূরে সড়কে গাছে গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদল ডাকাতি করে।
এসময়ে তারা গালিমপুর বাজার থেকে দোহারে আসার পথে দুইটি সিএনজি থামিয়ে যাত্রীদের হাত-পা বেঁধে চকের মাঝে ফেলে রাখে। এদের একজন হাত-পা খুলে নিকটের ইট ভাটার লোকজনকে ডেকে উঠায় এবং ডাকাতদের অবস্থান জানালে ইটভাটার লোকজন ডাকাতদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময়ে ডাকাতদল নগদ আট হাজার টাকা, ছয়টি মোবাইল সেট এবং দুইটি পালসার, একটি আরটিআরসহ তিনটি মটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সংবাদ পেয়ে রাতেই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোহার থানার এসআই অজয় কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি আমাদের থানাধীন নয়।
দোহারের বাস সেবকের লাশ কেরানীগঞ্জে উদ্ধার
কেরানীগঞ্জের হযরতপুর ঢালিকান্দি এলাকা থেকে বুধবার দুপুরে মো. আসাদ মিয়া নামে এক যাত্রীবাহী বাসের হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই আবদুস সালাম মিয়া জানান, তার ভাই আসাদ মিয়া জয়পাড়া পরিবহনের হেলপার ছিল। মঙ্গলবার রাতে গুলিস্তান থেকে যাত্রী নিয়ে দোহার উপজেলার কার্তিকপুর আসে। যাত্রী নামানোর পর সে গাড়িতে ঘুমিয়ে থাকে।
গভীর রাতে একদল ডাকাত গাড়িসহ তার ভাইকে নিয়ে যায়। গাড়ি ও তাকে সকালে না দেখে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়। না পেয়ে দোহার থানায় জিডি করা হয়। পরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ঢালিকান্দি এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, তার ভাইকে হত্যার পর গাড়িটি নিয়ে যায় ডাকাতরা। তার বাড়ি দোহার থানার জয়পাড়া বটিয়া গ্রামে।
সেন্ট ইউফ্রেজিসে পুরস্কার বিতরণীতে সালমা ইসলাম ও আবু আশফাক
সেন্ট ইউফ্রেজিস বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষা মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক বলেন, “নবাবগঞ্জের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা এক সাথে কাজ করব। গত ৫ বছর চেয়ারম্যান হলেও এমপির সঙ্গে কোনো অনুষ্ঠানে যাই নি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এলাকার এমপি অ্যাডভোকেট সালমা ইসলামের সঙ্গে কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আমার বিশ্বাস জন্মেছে আমাদের বর্তমান এমপি এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবেন। এলাকায় ইতিমধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা সবাই এলাকার উন্নয়নের স্বার্থে তাকে সহযোগিতা করব।”
সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, সালমা ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে এখনও স্বাধীনতার স্বাদ পাননি। প্রতিকূলতার সঙ্গে লড়াই-সংগ্রাম করে দেশে কিছু শিল্পপতি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার শিল্প খাত বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দেশের উন্নয়নের কাণ্ডারি ও আধুনিকতার রূপকার। তার ৯ বছরের শাসনামলে যত উন্নয়ন হয়েছে তার অর্ধেক উন্নয়ন হয়নি গত ২৪ বছরে। সেই উন্নয়নের ধারা আমি এলাকায় ফিরিয়ে আনতে চাই।আমি সেবা দিয়ে নবাবগঞ্জ ও দোহারবাসীর ঋণ শোধ করবো। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, শিক্ষা সাংস্কৃতির বিকাশ ঘটিয়ে আধুনিক প্রযুক্তির নতুন বাংলাদেশ গড়ব। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এরশাদের বিকল্প নেই। মঙ্গলবার বিকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে শিক্ষা মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরএনডিএম ধর্মসংঘের এডুকেশন কো-অর্ডিনেটর সি কার্মেল রিবেরুর সভাপতিত্বে এবং শিক্ষিকা রানু সিসিলিয়া গমেজের কর্মজীবনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এলাকার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিপুল সমর্থন দিয়ে নির্বাচিত করে আমাকে ঋণী করেছেন। আপনাদের ঋণ শোধ করার মতো নয়। তবে এলাকার উন্নয়ন করে কিছুটা হলেও আমার দায়বদ্ধতার পরিচয় দিতে চাই। দোহার নবাবগঞ্জের আনাচে-কানাচে গিয়ে অসহায় ও দুস্থদের সেবা করে যাব। এছাড়া রাস্তাঘাট, স্কুল-কলেজসহ আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাকে সুসংগঠিত করতে দলমত নির্বিশেষে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সালমা ইসলাম আরও বলেন- আপনাদের সন্তান, যমুনা গ্র“পের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শিকারীপাড়া থেকে শুরু করে ১৪টি ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তার একক প্রচেষ্টায় অবদান রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় আমি তার সহধর্মিণী হয়ে দীর্ঘ ৫ বছর আপনাদের পাশে থেকে দোহার-নবাবগঞ্জে নাগরিক সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে ব্রতী হয়েছি। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করার দায়িত্ব ও কর্তব্যই আমাকে প্রেরণা জোগাচ্ছে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলেই আমি ইনশাআল্লাহ সফল হব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান হিল্লাল মিয়া, খন্দকার আবু শফিক মাসুদ, জর্জ রোজারিও, মোঃ হাবিবুর রহমান পান্নু, ডাঃ শ্যামলাল পাল, মোঃ শাহআলম মিয়া, সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সি মার্গারেট গমেজ, জাতীয় পার্টি নেতা ও চেয়ারম্যান মোতাহার হোসেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, মোঃ খলিলুর রহমান, আবদুল মান্নান মাস্টার, মোঃ শাহজাহান মোঃ জাকির হোসেন, রনি আহম্মেদ, লতা গমেজসহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।এরপর সোমবার রাতে বান্দুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপস্থিত হয়ে সালমা ইসলাম এমপি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
