চলমান সহিংসতার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বিএনপির

প্রকাশ:

শেয়ার করুন:

উপজেলা নির্বাচন ঘিরে চলমান সহিংসতার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে গতকাল দুপুর ১২টার দিকে এ স্মারকলিপি দেয়া হয়।
এ সময় আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। ধাপে ধাপে এর মাত্রা বেড়েই চলেছে।

স্মারকলিপি প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সামনে যে উপজেলাগুলোয় নির্বাচন হবে তাতে জনগণের ভোটের অধিকার যাতে করে ছিনতাই না হয়, সে ব্যাপারে যাতে জেলা প্রশাসক পদপে নেন তা জানাতেই এসেছি। মান্নান জানান, জেলা প্রশাসক আমাদের স্মারকলিপি সাদরে গ্রহণ করেছেন। বিএনপির সুপারিশগুলো ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে তিনি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রসঙ্গে জানতে চাইলে মান্নান বলেন, এটি রাজনৈতিক মামলা। উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি সরকার মামলা প্রত্যাহার করে নেবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় ঢাকা জেলা বিএনপি। এ সময় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাভারের সাবেক এমপি দেওয়ান মো: সালাহউদ্দিনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...