চুড়াইনে পরিত্যক্ত ককটেল উদ্ধার

0

কাজী সোহেল♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চুড়াইন ইউনিয়নের আকারবাগ এলাকার মুন্সীগঞ্জ মডেল হাই স্কুলের দক্ষিণে বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

এ সময় একই স্থান থেকে তিনটি চাকু ও তিনটি টর্চলাইট উদ্ধার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সন্ধ্যায় স্কুলের দক্ষিণে বালুর মাঠে স্থানীয়রা পরিত্যক্ত ককটেলগুলোকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে রেখে গেছে।

তবে এলাকাবাসীর ধারণা, ডাকাতদল কোনো বাড়িতে ডাকাতির পরিকল্পনায় এগুলো ব্যবহারের উদ্দেশ্যে সেখানে ফেলে রেখে গেছে।

অটো দুর্ঘটনার শিকার ডিএনএসএম ও নিউজ৩৯ পরিবার

0

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিউজ৩৯ ও দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্টের ৮ জন সদস্য। বৃহস্পতিবার ফুলতলা থেকে আসার সময় নগর পরিবহনের একটা বাস নিউজ৩৯ ও ডিএনএসএম এর সদস্যদের নিয়ে আসা একটি ব্যাটারি চালিত অটোকে ধাক্কা দেয়। এসময় অটোটির সামনের গ্লাস পুরোপুরি ভেঙ্গে যায় এবং ড্রাইভার আহত হয়।

এসময় অটোতে নিউজ৩৯ এর সম্পাদক ও ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য তারেক রাজিব, নিউজ৩৯ এর এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ সুপ্রিমকোর্টের এডভোকেট ও ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আবু সাইদ, নিউজ৩৯ এর সিনিয়র রিপোর্টার আছিফুর রহমান, ডিএনএসএমের কার্যকরী পরিষদের সদস্য শাহরিয়ার, অভিষেক পাল অন্তু, জাকির হোসেন, সাগর রায়, আকরাম হোসাইন।

এসময় অটোতে থাকা আকরাম হোসাইন, জাকির হোসেন, সাগর রায় অল্প আহত হন। এবং অটো চালক হাতে ব্যাথা পান। এসময় নগর পরিবহনের পক্ষ থেকে অটো চালককে নগদ পনেরশত টাকা ক্ষতিপুরণ দেয়া হয়। 

মুকসেদপুরে আগুনে ভস্মিভূত মুদি দোকান

ঢাকার দোহার উপজেলায় মুদি দোকানে আগুন লেগে আসবাবপত্র, মালামাল, নগদ টাকা ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের বেথুয়া গ্রামের আব্দুল জব্বারের মুদি দোকানে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় দোকানে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটে নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ব্যবসায়ী আব্দুল জব্বার তাঁর মুদি দোকানে আগুন জ্বলতে দেখেন। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানের ভিতরে থাকা ফ্রিজ, নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী আব্দুল জব্বার দাবী করেন। তবে আগুন লাগার কারণ জানা যায় নি।

শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নি। দোহার থানার ফুলতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. হাবিব বলেন, বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করে নি। তবে এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

দোহারের বৌবাজারে ডাকাতি : স্বর্ণালংকার, নগদ টাকা লুট

ঢাকার দোহার উপজেলার খালপাড় বৌবাজার এলাকায় বুধবার রাতে এক প্রবাসীর বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। ডাকাতের হামলায় প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী আহত হয়েছেন। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে মুখোশপরা ৮/১০ জনের ডাকাত দল খালপাড়-বৌবাজার এলাকায় হানা দেয়। কালী মন্দিরের পাশে সৌদি প্রবাসী মোবারক হোসেনের বাড়ির কেচি গেট ভেঙে ডাকাত দল ভেতরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২৫ হাজার টাকা লুট করে। এ সময় প্রবাসীর স্ত্রী জবেদা বেগম বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাত দল তাকে পিটিয়ে আহত করে। একই সময়ে তারা পার্শ্ববর্তী জামাল বেপারীর বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, রুপার আংটি ও চেইন, দুটি মোবাইল সেট লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে ৪ রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, থানায় এ বিষয়ে কেউ কোনো কিছু জানায় নি।

গয়েশ্বর রায়কে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি’র প্রতিবাদ

0

প্রেস রিলিজ ♦ ‘নাশকতার’ অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করার প্রতিবাদে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস রিলিজ দিয়েছেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।

প্রেস রিলিজে বিএনপি নেতারা বলেন, “সমাবেশ করা এবং মত প্রকাশ করা আমাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। সরকার বাবু গয়েশ্বর রায়কে গ্রেফতার করে সেই অধিকার হরণ করে তীব্র ফ্যাসীবাদের পরিচয় দিয়েছে। এভাবে কোন সরকার কোনদিন ক্ষমতায় থাকতে পারে নি। তারা অনতিবিলম্বে বাবু গয়েশ্বর রায়ের মুক্তিসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।”

অবৈধ মাটি কাটা বন্ধে ঐক্যবদ্ধ কুসুমহাটির তরুণরা

0

পদ্মার কড়াল গ্রাসে দোহারের একের পর এক অঞ্চল নদীর কড়াল গ্রাসে বিলিন হয়ে গেলেও লোভ ফিরছে না মানুষ নামধারী কিছু লোকের। অর্থের কাঙ্গাল কিছু লোকের জন্য ভাঙ্গনের মৌসুম আসতে না আসতেই আবার ভাঙ্গার পথ সুগম করেছে নদীর পারের মাটি কেটে। এই ভাবে অর্থ উপার্জনের জন্য উঠে পরে লেগেছে এলেকারই কিছু অর্থ পিশাচ। আর এই ব্যাপারে মাটি রক্ষায় জেগে উঠেছে এলাকারই কিছু তরুন।

সে টুগেদার নামক এই সংগঠনটির উদ্যোগে দোহার উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়ার পর সোমবার বিকালে কার্ত্তিকপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে এই উদ্যমী তরুনেরা। সে টুগেদারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনে স্মারকলি[পি দেয়া হলে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করলেও কোন ব্যবস্থা নেয় নি প্রশাসন। এই ব্যাপারে তাই এই মাটি কাটা বন্ধে আন্দোলন গড়ে তুলতে সোচ্চার হয়েছে এলাকার এই তরুন সমাজ।

সেই লক্ষে সোমবার এলাকার সবাইকে নিয়ে কার্ত্তিকপুর বাজার থেকে এক বিক্ষোভ মিছিল কার্ত্তিকপুর থেকে মৈনট ঘাট পর্যন্ত যায়। এ সময় তরুন সমাজ ঘোষনা দেয় অচিরেই যদি এই মাটি কাটা বন্ধ না হয় তাহলে সকল তরুনকে নিয়ে আন্দোলন গড়ে তুলে প্রশাসনকে মাটি কাটা বন্ধে বাধ্য করা হবে।  

মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢালারপাড় গ্রামের বেপারী বাড়িতে ঘটেছে এই ঘটনা, শিশুটির নাম সায়মন। লিটন বেপারী এবং পাখি আক্তার দম্পতির ২য় ছেলে সায়মন।

সোমবার বেলা ২:৩০ টায় বাবা লিটন বেপারী বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে যায়। ছোট্ট ছেলেটি যে বাবার পিছু পিছু বেরিয়ে গেছে তা কেউ খেয়াল করে নি। পরে অনেক খোঁজে প্রায় এক ঘন্টা পর সায়মন কে পুকুরে পাওয়া যায়।

অচেতন অবস্থায় প্রথমে আব্দুর রাজ্জাক হাসপাতাল এবং পরবতীতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটি মাত্রই হাঁটতে শিখেছিল। হাঁটি হাঁটি পা পা করে আর বেড়ে ওঠতে পারলো না। অল্প দিনেই সবাইকে আপন করেছিল সে। মুক্তোঝরা হাসিতে সারাক্ষণ বাড়িটিকে মাতিয়ে রাখতো। মাত্র দেড় বছর বয়সেই ইহলোক ছাড়তে হল। এ ঘটনায় বেপারী বারি সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দোহারের কলেজগুলোর হাতে জিম্মি ছাত্র-ছাত্রীরা

0

দোহারের কলেজ গুলোর হাতে জিম্মি হয়ে পড়েছে দোহার নবাবগঞ্জের সাধারন ছাত্র-ছাত্রীরা। কলেজগুলোর নিজের খেয়াল-খুশি মত ফর্ম ফিলাপের টাকা নিচ্ছে দোহার নবাবগঞ্জের কলেজগুলো। সরকারের বেধে দেয়া ১৮৫০ টাকার কোন নিয়মই মানছে না দোহার নবাবগঞ্জের কলেজগুলো। উল্টো বিভিন্ন ফি আদায়ের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা।

প্রতিবারের মতো এবারো শিক্ষা মন্ত্রনালয় থেকে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে সকল কলেজকে সতর্ক করলেও তার কিছুই মানছে না কলেজগুলো। উল্টো বিভিন্ন ফি আদায়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোড় পূর্বক আদায় করছে বিভিন্ন ফি। এই সব ফি পরিশোধ না করলে কলেজ থেকে পুরন করে দেয়া হচ্ছে না কোন ফর্ম। ফলে টাকার অভাবে শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীর। 

ফর্ম ফিলাপের জন্য ১৮৫০ টাকা করে নিলেও কোচিং ফি, কম্পিউটার ফিসহ অনেক ফি জোর করে আদায় করা হচ্ছে। কোচিং এর নামে জোড় করে জয়পাড়া কলেজ ৩০০০ টাকা আদায় করছে শিক্ষার্থীদের কাছে থেকে।  যা ঐচ্ছিক থাকলেও আদায় করা হচ্ছে। আর জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ব্যাবহারের কোন সুযোগ না থাকলেও কম্পিউটার ফি এর নামে জয়পাড়া কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে ৩০০ টাকা।

এই ব্যাপারে নিউজ৩৯ এর সাথে কোন কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন।

অপর দিকে মেঘুলা মালিকান্দা কলেজের অধ্যক্ষ অজয় কুমার বেশি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের ভাল রেজাল্টের জন্য তারা কলেজের পক্ষ থেকে কোচিং এর ব্যবস্থা করেছে যার ফলে তারা শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বেশি ফি আদায় করছে।  

এই ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়ার সাথে ফোনে অনেক বার যোগাযোগ করলেও তিনি নিউজ৩৯ এর ফোন রিসিভ করেন নি। 

কনকনে ঠাণ্ডায় নাকাল হতদরিদ্র মানুষ

0

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে শীতে নাকাল ঢাকার দোহার উপজেলার পদ্মা পাড়ের ১০টি গ্রামের হতদরিদ্র মানুষ। নয়াবাড়ি, নারিশা, মাহমুদপুর এবং বিলাশপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষ হতদরিদ্র। গরম কাপড় না থাকায় কষ্ট পাচ্ছে তারা।

সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের বৈরী আবহাওয়ায় নাকাল হয়ে পড়েছে ঐ এলাকার সাধারণ মানুষ। ইউসুফ আলী (৭০) নামের এক বৃদ্ধ বাড়ির উঠানে খড়কুটার আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সালেহা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা শীতের কষ্টের কথা বলতে গিয়ে বলেন, বাবা খুব ঠাণ্ডা। ঘরোত জাম্পার, কম্বল কিছু নাই। ঠাণ্ডা বাতাস ঘরোত ঢুকোছে। ঠাণ্ডায় খুব কষ্ট হইছে।

দিনমজুর আবদুল কুদুস বলেন, শীতের কাপড়ের দাম বেশি। কিভাবে ছেলে মেয়েকে শীতের কাপড় কিনে দেব? যে টাহা কামাই তা দিয়া তো আমাগো সংসার-ই চলে না।

দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান আলা-উদ্দিন মোল্লা বলেন, সারা দেশেই শীতার্ত মানুষের আহাজারি। দুর্গত মানুষ সাহায্যের জন্য সরকারের দিকে তাকিয়ে আছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নূরুল করিম ভুঁইয়া বলেন, শীতবস্ত্র চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে হতদরিদ্র মানুষকে শীতবস্ত্র দেয়া হবে।

দোহার বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: আহত ৫

নিরব মন্ডল, নিউজ৩৯.নেট ♦ বৃ্হঃস্পতিবার ভোর ৬:০০ টা, হঠাৎ রাস্তা থেকে আসা বিকট শব্দে ঘুম ভাঙ্গল গোরাবনবাসী। ছুটাছুটি করে রাস্তায় গিয়ে দেখা গেল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হেনেছে। এ দৃশ্য গোড়াবনবাসীর জন্য নতুন নয়।

প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের গোড়াবন মোড়-এ। গত বৃহস্পতিবার সকালে ঢাকাগামী নগর পরিবহনের একটি বাস (ঢাকা জ-১৪-০০৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি টেইলার্স এর দোকান দুমরে মুচরে দেয়। এ সময় গাড়িটিতে ১৫-২০ জন জাত্রী ছিল, তাদের মধ্যে ৫ জন আহত হয়। আহতদেরকে দ্রুত আব্দুর রাজ্জাক হাসপাতালে প্রেরণ করা হয়।

যাত্রীদের কাছ থেকে জানা যায়, গাড়িটি প্রায় ৮০ কি.মি. বেগে চলছিলো। তারা মনে করে এই উচ্চ গতির কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় টেইলার্সের দোকানটি প্রায় ধংসস্তুপে পরিণত হয়।