দোহারের কলেজগুলোর হাতে জিম্মি ছাত্র-ছাত্রীরা

প্রকাশ:

শেয়ার করুন:

দোহারের কলেজ গুলোর হাতে জিম্মি হয়ে পড়েছে দোহার নবাবগঞ্জের সাধারন ছাত্র-ছাত্রীরা। কলেজগুলোর নিজের খেয়াল-খুশি মত ফর্ম ফিলাপের টাকা নিচ্ছে দোহার নবাবগঞ্জের কলেজগুলো। সরকারের বেধে দেয়া ১৮৫০ টাকার কোন নিয়মই মানছে না দোহার নবাবগঞ্জের কলেজগুলো। উল্টো বিভিন্ন ফি আদায়ের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করছে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা।

প্রতিবারের মতো এবারো শিক্ষা মন্ত্রনালয় থেকে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে সকল কলেজকে সতর্ক করলেও তার কিছুই মানছে না কলেজগুলো। উল্টো বিভিন্ন ফি আদায়ের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জোড় পূর্বক আদায় করছে বিভিন্ন ফি। এই সব ফি পরিশোধ না করলে কলেজ থেকে পুরন করে দেয়া হচ্ছে না কোন ফর্ম। ফলে টাকার অভাবে শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীর। 

ফর্ম ফিলাপের জন্য ১৮৫০ টাকা করে নিলেও কোচিং ফি, কম্পিউটার ফিসহ অনেক ফি জোর করে আদায় করা হচ্ছে। কোচিং এর নামে জোড় করে জয়পাড়া কলেজ ৩০০০ টাকা আদায় করছে শিক্ষার্থীদের কাছে থেকে।  যা ঐচ্ছিক থাকলেও আদায় করা হচ্ছে। আর জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ব্যাবহারের কোন সুযোগ না থাকলেও কম্পিউটার ফি এর নামে জয়পাড়া কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে ৩০০ টাকা।

এই ব্যাপারে নিউজ৩৯ এর সাথে কোন কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন।

অপর দিকে মেঘুলা মালিকান্দা কলেজের অধ্যক্ষ অজয় কুমার বেশি টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের ভাল রেজাল্টের জন্য তারা কলেজের পক্ষ থেকে কোচিং এর ব্যবস্থা করেছে যার ফলে তারা শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বেশি ফি আদায় করছে।  

এই ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভুঁইয়ার সাথে ফোনে অনেক বার যোগাযোগ করলেও তিনি নিউজ৩৯ এর ফোন রিসিভ করেন নি। 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...