বুড়িগঙ্গা সেতু থেকে দোহার- মাওয়া পর্যন্ত রাস্তা দ্রুত প্রশস্ত করা হবে: নবাবগঞ্জে আকস্মিক সফরে সেতু মন্ত্রী

বুড়িগঙ্গা সেতু থেকে দোহার নবাবগঞ্জ হয়ে মাওয়া পর্যন্ত ৭২ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের কাজ খুব দ্রুত শুরু হবে। শুক্রবার দুপুরে রাস্তাঘাটের অবস্থা দেখতে আকস্মিক সফরে এসে নবাবগঞ্জের নিমতলা নেমে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য বিভিন্ন জাতীয় পত্রিকায় দোহার নবাবগঞ্জের রাস্তাঘাট নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এ বিষয়ে মন্ত্রীর নজর পড়লে তিনি এ সফরে আসেন। সওজের কর্মকর্তারা এমনটাই জানান।

তিনি আরো বলেন, আাগমী ৭দিনের মধ্যে খানাখন্দ ও গর্ত সংস্কার করে রাস্তাকে চলাচলের উপযোগী করে তুলতে হবে। এসময় উপস্থিত সড়ক ও জনপথের প্রকৌশলীকে দ্রুত এসব কাজ শুরু করতে  নির্দেশ দিয়ে তিনি ৭দিনের সময় বেঁধে দেন।

সেতু মন্ত্রী বলেন,”নির্দিষ্ট সময়ে রাস্তার সংস্কার কাজ শেষ না হলে ব্যবস্থা নেয়া হবে।এছাড়া ১৮ ফুট প্রশস্ত রাস্তাকে ২৪ ফুটে পরিণত করা হবে।এ বিষয়ে সব পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

কিভাবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে ধারণা নিতেই এ আকষ্মিক সফর করছি।“

ওবায়দুল কাদের বলেন,” ঢাকা থেকে দোহার নবাবগঞ্জের সাথে পদ্মা সেতুর সংযোগ ঘটাতেই এ রাস্তা প্রসশস্ত করা হবে। যাতে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এ প্রকল্পের বরাদ্দ হিসেবে ৪ কোটি টাকা ধরা হয়েছে। পরিকল্পনা মন্ত্রনালয় খুব শীঘ্রই এ বিষয়ে প্রকল্প উপস্থাপন করবে।“

এসময় নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ,ওসি সায়েদু রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপ- শুক্রবার দুপুরে  খানাখন্দ রাস্তা দেখতে আকষ্মিক সফরে নবাবগঞ্জ আসেন সড়ক পরিবহন ও সেতু ন্ত্রী ওবায়দুল কাদের। এসময় নবাবগঞ্জ বাজারের কাছে নিমতলায় সওজ কর্মকর্তাদের দ্রুত রাস্তা সংস্কারের নির্দেশ দেন মন্ত্রী।

দোহারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলার জামালচর এলাকায় ভিমরুলের কামড়ে তালহা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তালহা  উপজেলার জামালচর  গ্রামের মোহাম্মদ ফিরোজ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘটনার কিছুক্ষন পূর্বে তালহা তার বন্ধুদের সাথে বাড়ীর পাশে বল খেলার সময় ভিমরেুল বাসায় বল লাগলে ভিমরুল তালহার মুখমন্ডলে কামড় দেয়। এ সময়ে আত্মচিৎকারে স্থানীয়রা  এগিয়ে আসলে তাকে আহত অবস্থায় উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান,কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দোহারে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সন্দেহ – অবিশ্বাস, ভালোবাসা থেকে তীব্র অভিমান; পরিণতিতে আত্মহত্যা। ঢাকার দোহারে বিদেশ থেকে ছুটিতে দেশে আসা স্বামীর উপর অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছে। নিজের গলায় রশি পেচিয়ে বাবার বাড়িতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বর্ণা। নিহতের নাম বর্ণা আক্তার(২০), সে দোহার উপজেলার বটিয়া গ্রামের মোহাম্মদ কুদ্দুসের মেয়ে। তার স্বামীর নাম মোহাম্মদ মিঠু । মিঠুর বাড়ী দোহারের কুসুমহাটি ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার। মিঠুর পিতার নাম আব্দুর রাজ্জাক মৃধা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত্রে ঘটনার কিছুক্ষণ পূর্বে বর্ণা আক্তার তার স্বামী মিঠু মৃধার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতে থাকে। এক পর্যায়ে বর্ণা আক্তার মিঠুকে অজানা কারণে তাৎক্ষণিক বটিয়ায় তার বাবার বাড়িতে আসতে বলে। মিঠু ওই মুহুর্তে আসতে অপরাগতা প্রকাশ করলে বর্ণা তাকে দেখ নিব বলে হুমকি দেয়। এরপর সে ঘরের সিলিং ফ্যানের সাথে নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষন পর বর্ণা মা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোন সাড়া শব্দ না দেওয়ায়, স্বজনেরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকতেই ফ্যানের সাথে বর্ণার ঝুলন্ত নিথর দেহ দেখে চিৎকার দেয়। পরে স্বজনদের সহযোগীতায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে এবং বর্ণার স্বামী মিঠুকে আটক করে প্রাথমিকভাবে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

জয়পাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

দোহারের জয়পাড়া বাজারের তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীনের ভ্রাম্যমান আদালত। ৮ই জুন বুধবার বেলা ১২ টার দিকে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জয়পাড়া বাজারের আর.বি.জেনারেল স্টোরকে মেয়াদ উত্তীর্ণ রাখার দায়ে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ২০০৫ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন ২০১০ এর ১৫ ধারায় পাল রাইস এজেন্সিকে পাঁচ হাজার এবং খান এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

DSC_1225
জব্বদকৃত ঘি জয়পাড়া বাজার নদীর পাড়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ এবং জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস আলী।

DSC_1237
প্রশাসনের নিয়মিত এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দোহারবাসী। তাদের প্রত্যাশা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন ও থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটুর এই তদারকিতে দোহারবাসী ভেজাল খাদ্য থেকে মুক্তি পাবে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবেন।
এ ব্যাপারে জয়পাড়া বাজারের কাঠ ব্যবসায়ী আব্দুল আলীম টিপু নিউজ৩৯.নেট কে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান, অবৈধ মোটর সাইকেল জব্দ ও ভেজাল বিরোধী কর্মকান্ডের জন্য বর্তমান উপজেলা ও পুলিশ প্রসাশন অবশ্যই সাধারণের মানুষের মন জয় করেছে। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার কারণে অন্যান্য অপরাধও নিয়ন্ত্রিত হয়েছে।

নিউজ৩৯-এ প্রতিবেদনের পর ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি রাস্তা থেকে সরিয়ে দিল পল্লীবিদ্যুৎ

গত ৮ এপ্রিল ২০১৬, নিউজ৩৯ এ জনস্বার্থে প্রকাশিত রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর দায়িত্ব কার…? শিরোনামের সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিটি সরিয়ে নিয়েছে।

সে সময় নিউজ৩৯-এর সাক্ষাৎকারে রাস্তার মাঝে ৩৩ হাজার ভোল্টের খুঁটি সরানোর বিষয়ে মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তারেক ইকবাল মাহামুদ জানিয়েছিলেন, ”সমস্ত খরচ ধরেই টেন্ডার করা হয়েছে। বিদুতের খুঁটী সরানোর কাজটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের করার কথা’’।
আর ঠিকাদারি প্রতিষ্ঠান এম.আর. কন্সট্রাকশনের কর্ণধার আব্দুল বাতেন মিয়া জানিয়েছিলেন, ”পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর দায়িত্ব আমাদের না, এ দায়িত্ব পল্লী বিদুতের। আমরা খুঁটিটি সরানোর জন্য পল্লী বিদ্যুতে জানিয়েছি।’’
খুঁটিটি কবে নাগাদ সরানো হবে তখন জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডিজি এম জানিয়েছিলেন, ’’সড়ক ও জনপদ বিভাগ কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান কেউই আমাদেরকে এ বিষয়ে অবগত করে নি। আমরা এ বিষয়ে কিছু জানি না। আপনাদের মাধ্যমে জানলাম – আমরা এখন ব্যবস্থা নিব। ’’

previous pic

(পূর্বের ছবি)

উল্লেখ্য এই সড়কটি মানিকগঞ্জ-দোহার-মাওয়া আঞ্চলিক মহাসড়ক হওয়ায় প্রতিদিন এ মহাসড়ক দিয়ে চলাচল করে ছোট-বড় মিলিয়ে প্রায় ৮/১০ হাজার গাড়ী ও সাধারণ জনগণ। কুসুমহাঁটি ইউনিয়নের সবচেয়ে ব্যস্ততম রাস্তা হলো কার্তিকপুরের এই সড়কটি। মহাসড়কটি কার্তিকপুর হয়ে মৈনটঘাট ও বাহ্রাঘাট হয়ে মানিকগঞ্জ সদর পর্যন্ত চলে গেছে।

গত ৬ জুন সোমবার সরজমিনে গিয়ে দেখা গেছে কার্তিকপুর বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে ঝুকিপূর্নভাবে দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্ট ক্ষমতা সম্পূর্ণ খুটিটি পূর্বের অবস্থায় আর দাঁড়িয়ে নেই। সেখান থেকে খুটিটি প্রায় ৬ ফুঁট দূরে রাস্তার পাশে স্থাপন করা হয়েছে। এতে পূর্বের তুলনায় বর্তমানে দূর্ঘটনার আশংকা যেমন কমে গেছে তেমনি স্বস্তি ফিরেছে স্থানীয় জনগণের মাঝে।
তারা ধন্যবাদ জানিয়েছেন নিউজ৩৯-কে এই রকমভাবে সর্বদা জনস্বার্থে থাকার জন্য।

৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রোজা

উত্তর গোলার্ধের মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এবার প্রায় ২০ ঘণ্টা তাদের পানাহার থেকে বিরত থাকতে হবে। শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় আট ঘণ্টার মতো। ‘গত বছরও আমাদের এই পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু এবার এটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে এটা আমাদের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ এবং বেশিরভাগ মুসলিম এটাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেন,’ বলছিলেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরা।

যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উপোস থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ল্যান্ডের বাসিন্দাদের।

এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। যেটা হয় তা হল গোধূলি। যুক্তরাজ্যের সবচেয়ে উত্তরের ইনভার্নিস মসজিদের ট্রাস্টি এবং পেশায় চিকিৎসক ওয়াহিদ খান বলেন, ‘এসব সত্ত্বেও মুসলিমরা রোজা রাখতে বদ্ধপরিকর। এটা কঠিন মনে হলেও রোজা রাখা আসলে সহজ।’ গত বছর যুক্তরাজ্যের মুসলিমরা জাকাত ও সদকা মিলিয়ে প্রায় ১০ কোটি পাউন্ড বা ১১৪০ কোটি টাকা দান করেছিলেন।

এবার সেই রেকর্ড তারা ভাঙবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম দ্রুত বিকাশমান দাতব্য হিউম্যান আপিলের প্রধান নির্বাহী ওসমান মকবুল বলেন, গত ৫ বছরে এখানে বার্ষিক অনুদান বেড়েছে ছয়গুণ। রমজানে অনুদান কয়েকগুণ বেড়ে যায়। দ্য গার্ডিয়ান

সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দোহারকে এগিয়ে নিতে হবে: আলমগীর হোসেন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে শিক্ষার্থী এবং শিক্ষকসহ মোট ৪০ জনকে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করেছে দোহারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। আজ ৫ই জুন রবিবার বেলা  ১২ ঘটিকায় জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার স্বর্নালী রহমান, ইকরাশী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন, বেগম আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক কুলসুম বেগম, জপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তাপস নন্দীসহ শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্ত্যবে আলমগীর হোসেন বলেন,”সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দোহারকে এগিয়ে নিতে হবে।“যাতে সারাদেশের মধ্যে দোহার একটি রোল মডেল উপজেলা হয়ে উঠতে পারে”।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ জনকে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়।

হলের বাজারে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

দোহারের সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার চৌ-রাস্তার মোড়ে রাস্তা পাড় হতে গিয়ে নিহত হয়েছে সুলতানা নামের সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু।

আজ ৫-৬-২০১৬ রবিবার বেলা ১২ টার দিকে সুলতানা হলের বাজার চৌ-রাস্তার মোরে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নসিমনের চাঁপায় মারাত্বক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন সুলতানাকে চিকিৎসার জন্য দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করে।

সুলতানা উপজেলার মধুরচর গ্রামের হোসেন মিয়ার মেয়ে।

লাশ দফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে এ বিষয়ে থানায় কোন মামলা হয় নি।

ওসির সাহসীকতায় তুলসীখালীতে ডাকাত আটক

ঢাকার নবাবগঞ্জ সংযোগ শ্রীনগর উপজেলার তুলসী খালীর টিকেটপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১ ডাকাতকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক ৯.৫০ দিকে টিকরপুর চকের কাছে থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে এই ডাকাতকে আটক করা হয়।

জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকামুখী একটি ট্রাককে আটক করে টাকা পয়সা লুটে নেয় এ অবস্থাতেই ট্রাকটি সামনের দিকে এগুতে থাকলে ট্রাকটি পাশের গর্তে পড়ে যায় । এতে ট্রাক চালক ও হেলপার আহত হন । এভাবে চলতে থাকাবস্থায় কয়েক মিনিটের মধ্যেই নবাবগঞ্জ থেকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমানের গাড়িটি ডাকাতের কবলে পড়লে ডাকাতদের লক্ষ্য করে ওসি গুলি চালায় । এতে ১ ডাকাত গুলিবিদ্ধ হয়ে পানিতে ঝাপিয়ে পড়ার চেষ্টা করিলে  ওসি তাকে আটক করেন এবং বাকী ২ জনকে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন ।

পিছনের গাড়িতে থাকা নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর গাড়ী থেকে অবস্থা বেগতিক দেখে আশে পাশে ফোন দিলে শত শত জনতা বের হয়ে আসিলেও বাকী ডাকাতদের খোজে পাওয়া যায় নি।

আহত ডাকাত ৩ জন হল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী গ্রামের আবুল কালামের পুত্র কবীর(৪০), একই উপজেলার গঙ্গারদি গ্রামের আনছার উদ্দিনের পুত্র  ইসহাক(৬৫) ও ইসহাকের পুত্র মোতাহার(৩০) ।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আমি কেরাণীগঞ্জে নির্বাচনের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে যাওয়ার সময় টিকরপুরের ফাকা রাস্তায় আমার গাড়ীকে ডাকাতদল ঘিরে ফেললে আমি গুলি করিলে ৩ জন ডাকাতকে ধরতে সক্ষম হই এবং বাকীরা পালিয়ে যায় ।

স্মৃতিতে ১৯৭৮: বাংলাদেশে মোহাম্মদ আলী (দেখুন ভিডিও সহ)

সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ও যুদ্ধবাজির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। বাংলাদেশের মাটি তার কাছে ছিল স্বর্গ, তিনি বলেছিলেন ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’ ১৯৭৮ সালে বাংলাদেশে এসেছিলেন আলী।

৭০ এর দশক। আলীর ক্যারিয়ার তখন পড়তির দিকে। সেই সময় তৃতীয় বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যূষিত দেশে ভ্রমণ শুরু করেন তিনি। ১৯৭৮ সালে আসেন বাংলাদেশে। মোহাম্মদ আলী তখন আসলে দেখতে চাইছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিশেষত মুসলিম দেশগুলোতে তার জনপ্রিয়তা কেমন। বাংলাদেশে এসে নিজের জনপ্রিয়তায় মুগ্ধ হয়েছিলেন আলী। বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন।

তার বাংলাদেশ সফর নিয়ে একটি তথ্যচিত্রও বানানো হয়। সেই তথ্যচিত্রের নাম: পৃথিবীর পূর্বপ্রান্তে মোহাম্মদ আলী: বাংলাদেশ, তোমাকে ভালোবাসি। ওই তথ্যচিত্রের ভিডিওতে দেখা যায়, ঢাকায় হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। তাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনসহ অনেকে।

সেই সময় বাংলাদেশের নাগরিকত্বও দেয়া হয়েছিল মোহাম্মদ আলীকে। বাংলাদেশে এসে এত খুশি হয়েছিলেন তিনি, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’ তবে চাইলেও আর বাংলাদেশ নামের স্বর্গে আসতে পারবেন না মানবিকতা আর ন্যায়পরায়নতার প্রতীক এই মানুষটি। সত্যিকারের স্বর্গে চলে গেলেন তিনি।