ইউপি সদস্য সামাদ মৃধার নেতৃত্বে-প্রশাসনের নাকের ডগায় চলছে চাঁদাবাজি

দোহার-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দোহারের বাঁশতলায় সড়কের উপর সংগঠনের নামে ব্যাপক চাঁদা আদায় করছে ঢাকা জেলা ট্রাক ট্যাংক লরি, কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন। এ সংগঠনটি প্রতিদিন অবৈধ্য ভাবে আদায় করছে হাজার হাজার টাকা।

রাস্তার সামনে  দাঁড়িয়ে ট্রাক শ্রমিক পরিবহনের পঙ্গু ও অসহায় শ্রমিকদের নাম করে ইদ্রিসসহ কয়েকজন যুবক মিলে প্রতিদিন এক একটি ট্র্যাক থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করছে বলে বিভিন্ন ট্রাকচালক অভিযোগ করেছেন।

এ বিষয়ে শ্রমিক ইদ্রিসের কাছে জানতে চাইলে ট্রাক ট্যাংক লরি ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কার্তিকপুর গ্রামের সামাদ মৃধার নির্দেশে চাঁদা তুলছে বলে নিউজ৩৯-কে জানায় ইদ্রিস। তবে সামাদ মৃধা চাঁদা আদায়ের ব্যাপারে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নি।

জয়পাড়া-কার্তিকপুর-বাহ্রা ঘাটে প্রবেশ পথ বাঁশতলা মোড়ে বাসস্ট্যান্ডে  ট্রাকের চাঁদা আদায়কালে ৩০ টাকার স্থলে এক ড্রাইভার ২০ টাকা দেয়ায় তাকে চাঁদা আদায়কারী কর্তৃক মারতে দেখা যায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুনতে হচ্ছে গালিগালাজ। মাঝে মধ্যে চালকদের গায়ে হাত তুলতেও দ্বিধা করছে না তারা। তাই অনিচ্ছা স্বতেও বাধ্য হচ্ছে চাঁদা দিতে হচ্ছে। চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না ওষুধ কোম্পানির ট্রাকও।

এ বিষয়ে দোহারের জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং মাহমুদপুর ইউনিয়নের ইউপি সদস্য সামাদ মৃধা বলেন,” আমি পঙ্গু ও অসহায় ট্রাক শ্রমিকের জন্য ট্রাক প্রতি ৩০ টাকা করে চাঁদা নিয়ে থাকি। আমাদের বৈধ্য কাগজপত্র ও প্রশাসনের অনুমতি নিয়েই টাকা উত্তোলন করছি ’’। কিন্তু সাংবাদিকরা প্রশাসনের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন জানান, ”বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদি অবৈধভাবে টাকা তোলার প্রমান পাওয়া যায় তবে এ বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব ”।

দেশ স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি মেলেনিঃ সালমা ইসলাম

দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। সাধারণ মানুষ এখনও খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবাইকে উদ্যমী হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উন্নত দেশে পরিণত হতে পারব।

শনিবার ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের লটাখোলা প্রাথমিক স্কুল মাঠে গরিব-দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণকালে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।

সালমা ইসলাম এমপি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের দুঃখ-কষ্ট দূর করতে জীবনযাত্রার মান উন্নত করতে গ্যাস সংযোগ দেয়া হবে। সরকার অঞ্চলভিত্তিক গ্যাসের সরবরাহ দিলেই দোহার-নবাবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে বলেছি। আবারও তাকে অনুরোধ করব যাতে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের স্বার্থে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে দোহার-নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

দোহার পৌরবাসী ভোটাধিকার ফিরে পাবে কবে?

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রাইপাড়া ও সুতারপাড়া ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২০০০ সালে গঠিত হয় দোহার পৌরসভা এবং ২৬ সেপ্টেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর সীমানা নিয়ে জটিলতা রাজনৈতিক  নেতাদের অদৃশ্য শক্তির  প্রভাব ও নামকরণ নিয়ে আদালতে মামলা  থাকায় কেটে গেছে ১৫ বছর আর কোন নির্বাচন হয় নি।

পৌর বাসিন্দাদের দাবী. আমরা ১৫ ধরে গনন্ত্রাতিক অধিকার ভোটের মাধ্যমে মেয়র ও কমিশনার নির্বাচিত  করবো  সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি বর্তমানে পৌর এলাকায় নাগরিক সুবিধার বেহাল দশা। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে কৃষক ছাত্র-জনতা সর্বস্তরের জনগন।

রাইপাড়া ইউনিয়নের বাসিন্দা হা.ম. আ. ওয়াদুদ বলেন, আমাদের কাছ থেকে পৌরসভা ও ট্যাক্স নিচ্ছে আবার রাইপাড়া ইউনিয়ন পরিষদও ট্যাক্স নিচ্ছে। রাস্তাঘাটের উন্নয়নের কথা বললে দুই সংস্থা একে অন্যে কাছে যেতে বলে, এখন আমরা কোথায় যাব?

জয়পাড়া বাজারের দোকানদার  সুমন সরকার জানান বর্তমানে ট্রেড লাইসেন্স নতুনও নবায়নে খরচ পরে প্রায়  দুইহাজার টাকা করে। বাড়তি টাকার কথা  জানতে চাইলে তিনি বলেন  মোশারফ নামে এক পৌর কর্মকর্তাকে ঘুষ  না দিলে ট্রেড লাইসেন্স  পাওয়া যায় না।

এ ব্যাপারে দোহার পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোশারফ  সাথে মুঠোফোনে  জানতে চাইলে তিনি বিষয় টি অস্বীকার করেন ।

জন্ম সনদের  জন্য বারবার ফেরত আসা  লটাখোলা গ্রামের নাজমা খাতুন জানান তার ক্ষোভের  কথা  তিনি বলেন  প্রত্যায়নপত্র  ও ফরম আনতে কমিশনারগন নানান টালবাহানা করে। টাকা না দিলে কিছুই হয় না এখন।

দোহার উপজেলায় মৎস কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সাইকেল বিতরণ

দোহার উপজেলায় মৎস কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সাইকেল বিতরণ করেছে উপজেলা মৎস অধিদপ্তর।গতকাল ১৫ ই জুন বুধবার বেলা ২ টার দিকে উপজেলা মৎস্য অধিদফতরের অর্থায়নে দোহার শাখার সকল কর্মর্তা এবং কর্মচারীদের মাঝে একটি করে বাই সাইকেল,রেইনকোট এবং  পরিচয় পত্র প্রদান করেন। তাদের যাতায়াত স্বাশ্রয়ী বাহন হিসাবে এসব প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন,উপজেলা প্রধান প্রকৌশলী সুশীল চন্দ্র সরকার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম,প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান,ও উপজেলা মৎস্য কর্মকর্তা এ,বি,এম জাকারিয়া।

দোহারে বিষপানে মহিলার আত্মহত্যা

ঢাকার দোহার উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে নূরী (৪৭) নামে এক মহিলার আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে ঘটনা ঘটে। সে উপজেলার বাধানগর গ্রামের মৃত মতি শেখের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রাধানগর গ্রামের নুরীর সাথে তার  ছেলের বউয়ের সাথে শুক্রবার সন্ধায় কথাকাটি হলে অভিমান করে জয়পাড়া বাজার থেকে কীটশানক কিনে পান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে  তাকে অসুস্থ অবস্থায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে ঢাকা স্যার সলিমুল্লাহ্ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দোহার থানার উপ-পরিদর্শক রহিম জানান এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাই নি।

দোহারে বালু ব্যবসায়ীর অর্থদন্ড

দোহারে জামাল(৩৯) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. আল-আমীনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৪ই জুন বেলা ২টার দিকে বালু ব্যবসায়ী জামালকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর১৫(১) ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মাহমুদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এই দণ্ড দেয়া হয়।

জামাল কুসুমহাটী ইউনিয়নের চরকুশাই গ্রামের আকবর মাস্টারের ছেলে।

বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ তৈরি করেছিল জাসদ : আবারো জোর গলায় বললেন আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতিবিপ্লবী, তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
ছাত্রলীগের দুই দিনব্যাপী কর্মশালা ও বর্ধিত সভার শেষদিন আজ বিকেলে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ তুলে ধরেন স্বাধীনতাউত্তর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শবাহী জাসদ ছাত্রলীগের নেতিবাচক ভূমিকা। এ সময় তিনি কড়া সমালোচনা করেন জাসদের রাজনীতির।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছে জাসদ। তাঁর মতে, নব্য স্বাধীন বাংলাদেশে জাসদ ইতিবাচক ভূমিকা রাখলে এতদিনে আরো এগিয়ে যেত বাংলাদেশ। সেই সঙ্গে তিনি জানান, বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল জাসদ।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের এসব ইতিহাস জানা থাকা প্রয়োজন। সেই সঙ্গে মেধাবী ও যোগ্যতা দিয়ে ছাত্রলীগ পরিচালনা করতে সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান, ছাত্রলীগের সাবেক এই নেতা।

নবাবগঞ্জে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটের কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জে এক বিধবাকে উত্ত্যক্ত করার দায়ে নান্টু (২৬) ও কাইয়ুম (৪৫) নামে দুই বখাটেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জামানের আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত নান্টু উপজেলার আমীরপুর গ্রামের আমীর হোসেনের ছেলে ও কাইয়ুম একই গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ফিরোজ উদ্দিন আহমেদ জানান, দিঘিরপার এলাকার এক বিধবাকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল বখাটে নান্টু ও কাইয়ুম। অভিযোগ পেয়ে রোববার সকালে উত্ত্যক্ত করার সময়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

১৪ দলীয় জোটের সাথে ব্যাঃ নাজমুল হুদার সংহতি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সকল কর্মসূচিতে সংহতি প্রকাশসহ সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবে ব্যারিস্টার নাজমুল হুদার বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) জোট। সোমবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা জানান।

dn 11

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এজন্য আমরা ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন করছি। নাজমুল হুদার নেতৃত্বে বিএনএ জোটের সাথে যে মতবিনিময় শুরু হলো তা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য অসাম্প্রদায়িক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবে ১৪ দল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নাজমুল হুদা কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন এবং ১৯ তারিখের মানবন্ধন কর্মসূচিতে তারা অংশ গ্রহণ করবে।

আনুষ্ঠানিকভাবে ১৪ দলে যোগ দিচ্ছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, যোগ দিচ্ছি না। তবে তাদের চলমান সন্ত্রাস-হত্যাবিরোধী কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ থাকবে। তিনি বলেন, সন্ত্রাস দমনে রাজনীতির কোনো সুযোগ নেই। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন করি। রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এসব সন্ত্রাস বন্ধ করতে পেরেছেন এজন্য তাকে ধন্যবাদ। তিনি বলেন, আজকে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ইসরায়েল ও মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার পতনের চক্রান্ত করছে। এজন্য যদি আমরা ১৪-দলীয় জোটকে শক্তিশালী করি, তবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা হবে।

এর আগে বিকাল পৌনে ৪টার দিকে ব্যারিস্টার নাজমুল হুদা ধানমন্ডি কার্যালয়ে যান। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল তাকে স্বাগত জানান। এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে, নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে ১৪ দলে যোগ দিচ্ছেন।

এর আগে ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনএ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বদিউজ্জামান ভুইয়া ডাবলু, জাসদের একাংশের শিরিন আখতার, অপর অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জেপির শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির ডা. শহিদুল্লাহ সিকদার, ডা. শাহাদাৎ হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।

নবাবগঞ্জের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ

রবিবার ঢাকা জেলা প্রশাসকের সভা কক্ষে নবাবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ করান ঢাকা জেলা প্রশাসক। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালেহ উদ্দীন। এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা উপস্থিত ছিলেন।