মুহাম্মদ আলীকে নিয়ে বন্ধু মিলারের দেওয়া ৫টি অজানা তথ্য

মোহাম্মদ আলীকে নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন মিলারবক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলী সম্পর্কে বোধহয় খুব কম তথ্যই আছে যা ভক্তদের অজানা। অনেকেই জানেন, ক্যাসিয়াস ক্লে থেকে তিনি হয়ে উঠেছিলেন মোহাম্মদ আলী। অনেকের কাছে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত এই মুষ্টিযোদ্ধা তিন বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং অলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী ছিলেন। তবে তার ব্যাপারে কয়েকটি এমন তথ্য রয়েছে যা গুটিকয়েক মানুষেরই বোধহয় জানা আছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে সে তথ্যগুলোই জানিয়েছেন মোহাম্মদ আলীর বন্ধু ডেভিস মিলার। আলীর জীবনী নিয়ে বইও লিখেছেন তিনি। সিএনএন-এর সে প্রতিবেদনের আলোকে আলী সম্পর্কে ৫টি কম জানা তথ্য তুলে ধরা হলো-

একবার নয় একাধিবার নাম পরিবর্তন করেছিলেন মোহাম্মদ আলী: এ কথাটি অনেকেরই জানা যে ১৯৬০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর ক্যাসিয়াস ক্লে নাম পরিবর্তন করে নিজের নাম মোহাম্মদ আলী রাখেন এই কিংবদন্তী বক্সার। তবে ডেভিস মিলার বলছেন, মোহাম্মদ আলী নামের আগে ক্যাসিয়াস ক্লে নিজের অন্য একটি নাম রেখেছিলেন। মিলার বলেন, কেনটাকিতে জন্ম নেওয়া ক্যাসিয়াস ক্লে পরবর্তীতে নেশন অব ইসলামে যোগ দেওয়ার পর মোহাম্মদ আলী নাম নেন বলে অনেকেরই জানা। কিন্তু খুব কম মানুষই জানেন যে মোহাম্মদ আলী নামের আগে অন্য একটি নাম রেখেছিলেন তিনি। সেটি হলো ক্যাসিয়াস এক্স। ১৯৬৪ সালের ২৬ ফেব্রুয়ারি সনি লিস্টনকে হারানোর পরই এ নাম রাখা হয়। কিন্তু এর দুই সপ্তাহ পর তিনি ঘোষণা দেন, ধর্মীয় ও রাজনৈতিক নেতা এলিজা মোহাম্মদ (যিনি ১৯৩৪ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত নেশন অব ইসলামকে নেতৃত্ব দিয়েছিলেন) তাকে নতুন নাম দিয়েছেন। আর সেটি হলো-মোহাম্মদ আলী।

তিনি ছিলেন সুফি: ১৯৬৭ সালের ২৮ এপ্রিল মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানান মোহাম্মদ আলী। ঐদিন মার্কিন সেনাবাহিনী অন্য ১১ জন কৃষ্ণাঙ্গের সঙ্গে আলীকেও নিয়ে যায় টেক্সাসের পুরনো এক পোস্ট অফিসে। মার্কিন আইনের আওতায় তাদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়। সেখানকার একটি কক্ষে তাদের ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়ার জন্য শপথ পড়তে বাধ্য করার চেষ্টা চলে। কিন্তু মোহাম্মদ আলী শপথ নিতে অস্বীকৃতি জানান। পরে সেনাবাহিনীতে যোগ দিতে না চাওয়ার পেছনে আলী যে কারণগুলোর উল্লেখ করেছিলেন তার মধ্যে ধর্মীয় কারণ অন্যতম। মিলার জানান, শুরুতে মোহাম্মদ আলী নেশন অব ইসলামের আফ্রিকান-আমেরিকানপন্থী লক্ষগুলো বাস্তবায়নে কাজ করতেন। ২০০৫ সালের দিকে নিজেকে সুফি হিসেবে ঘোষণা করেন আলী। সে সময় তিনি বলেছিলেন, ইসলামের বিভিন্ন ধারার মধ্যে সুফিবাদের সঙ্গেই সবচেয়ে বেশি সংলগ্নতা বোধ করেন তিনি।

মিলার বলেন, ‘সন্দেহাতীতভাবে সুফিবাদ একটি শান্তিপূর্ণ ধারা। সুফিরা বিশ্বাস করেন, ইচ্ছে করে কোনও মানুষের ক্ষতি করাটা গোটা মানবতার জন্য, আমাদের প্রত্যেকের জন্য এবং গোটা বিশ্বের জন্য ক্ষতিকর। আর এ বিশ্বাস আলীর ক্ষেত্রে যথাযথ ছিল। কেননা, সুফিবাদের কথা জানার আগে থেকেই সুফিদের মতো করেই চলতেন আলী।’

বক্সিংয়ে ফেরত আসতে আলীর সংগ্রাম: ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতার জন্য আলীর হেভিওয়েট টাইটেল ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাছাড়া প্রায় চার বছরের জন্য বক্সিং থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। তিন বছর সাত বিরতির পর ২৮ বছর বয়সে টিকেও’র বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে সফলভাবে জয়ী হওয়ার কথা ভেবেছিলেন আলী। কিন্তু তা হয়নি। মিলার বলেন, ‘আলীর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য কেবল ছয় সপ্তাহ সময় ছিল। প্রশিক্ষণের সময় আলীর বাল্যবন্ধু এবং সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জিমি এলিস তার পাঁজরের হাঁড় ভেঙে দিয়েছিলেন। কিন্তু এরপরও সে লড়াইয়ের দিন-ক্ষণ পাল্টাননি আলী। আহত অবস্থাতেই বক্সিংয়ে অংশ নেন। কারণ তার আশঙ্কা ছিল, যদি সেভাবে খেলায় অংশ না নেন তাহলে হয়তো আর কোনওদিন খেলতে পারবেন না।’

পারকিনসন্স রোগ থেকে নতুন যোগাযোগের শিক্ষা নেন আলী: ১৯৮৪ সালে ৪২ বছের বয়সে পারকিনসন্সে আক্রান্ত হন আলী। মিলার জানান, এ রোগ থেকেই নতুন যোগাযোগের কৌশল শিখেছিলেন এই মুষ্টিযোদ্ধা। হাত, আঙ্গুল, মুখভঙ্গি, চোখ দিয়ে যোগাযোগ করতেন তিনি।

 চমৎকার জাদুকর ছিলেন আলী:  মিলার জানান, ‘পারকিনসন্স রোগ নিয়ে আলী বিভিন্ন জাদু দেখিয়ে সবাইকে চমকে দিতেন। তিনি তার মাথায় একটি লাল কাপড় রেখে পরে তা অদৃশ্য করে দিতেন। হাতে কয়েন নিয়ে কখনও তা অর্ধেক করে ফেলতেন আবার কিছুক্ষণ পর পুরো কয়েন দেখাতেন।’ সূত্র: সিএনএন

রমজানের পবিত্রতা রক্ষায় নবাবগঞ্জে ইসলামী আন্দোলনের মিছিল

আসন্ন রমজানের পবিত্রতা রক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মিছিল ও পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ শাখা। আজ শুক্রবার সকাল ৯টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ফটকে এসে পথসভা করে।

সভায় বক্তারা, দিনের বেলা পানাহার বর্জন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনগণের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য- হাজী আব্দুল মালেক, হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, হাফেজ খলিলুর রহমান প্রমূখ।

বদলি আদেশের ৪ মাস পরও বহাল দোহার পৌরসভার প্রকৌশলী

ঢাকার দোহার পৌরসভায় নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় বদলির আদেশ দেওয়ার চার মাস পরও তিনি বহাল তবিয়তে আছেন। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে পৌরবাসী ও কয়েকজন কাউন্সিলরের।

২০০৯ সালের ১৯ মে দোহার পৌরসভায় যোগদান করেন মো. মশিউর রহমান। এরপর ৮ বছর পার হয়ে গেছে প্রকৌশলী মশিউর রহমানের। গত ১১ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে দেওয়া বদলির আদেশে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর শূন্যপদে বদলি করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী মশিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো চিঠি পাননি বলে জানান।

দোহার পৌরসভার এক মহিলা কাউন্সিলর অভিযোগ করে বলেন, প্রকৌশলী মশিউর পৌরসভা এলাকার উন্নয়নকাজের দেখভাল না করে নিজের আখের গোছাতেই সদা ব্যস্ত সময় পার করছেন। পৌরবাসীর উন্নয়নের ব্যাপারে তার কাছে পরামর্শের জন্য কথা বলতে গেলে তিনি ধমকের সুরে কথা বলেন।

পৌরসভা এলাকার বাসিন্দা সালাউদ্দিন বলেন, জয়পাড়াবাজার এলাকায় সড়কের উন্নয়নকাজ হচ্ছে। কিন্তু এখানে নিম্নমানের ইট, পাথর ও বালু ব্যবহার করা হলেও কেউ দেখার নেই।

এই বাজেটেই দোহার বা মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

প্রস্তাবিত বাজেটে (২০১৬-১৭) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে  চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ৩২৯ কোটি টাকা। আসছে অর্থবছরে বরাদ্দ বাড়ছে ২২০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেছেন এই বাজেট থেকেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে। স্থান হিসাবে আগের সেই দোহার, মুন্সিগঞ্জ অথবা মাদারীপুর চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্ব বিবেচনায় দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন এবং সকল বিমানবন্দরের সেফটি ও সিকিউরিট ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে।

মাদারীপুর, ঢাকার দোহার অথবা মুন্সিগঞ্জে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর’ নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে প্রস্তাবিত ৫৪৯ কোটি টাকার মধ্যে পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে ১০০ কোটি টাকা বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী। ২০১৬ সালকে সরকার ‘পর্যটনবর্ষ’ ঘোষণা করলেও পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে চলতি বছরে তেমন কোনো অর্থ পায়নি পর্যটন মন্ত্রণালয়। এ নিয়ে মন্ত্রী রাশেদ খান মেনন একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন।

রমজানে লোডশেডিং কম হবে- দোহার থানার ওসি সিরাজুল ইসলাম

আর মাত্র অল্প কিছুদিন পরেই আসছে পবিত্র মাহে রমজান মাস।ইসলাম ধর্মালম্বীদের কাছে যার গুরুত্ব সর্বাধিক।এই রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে শুক্রবার সকাল ১০ টায় দোহার থানার বাগান প্রাঙ্গণে দোহারের সকল মসজিদের ঈমামদের নিয়ে এক সভার আয়োজন করে দোহার থানা।

দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের সভ্বাপতিতে উক্ত সভায় উপস্থিত ছিলেন দোহার থানা ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই কামারুজ্জান, এসআই আব্দুল গনি, জয়পাড়া মাহমুদিয়া আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুস শুকুর জিহাদী এবং জয়পাড়া বাজার জামে মসজিদের ঈমাম আব্দুল হান্নানসহ অন্যান্য মসজিদের ঈমামগন।

রমজানে লোডশেডিং কম হবে- দোহার থানার ওসি সিরাজুল ইসলাম

এসময়ে ঈমামরা অভিযোগ করে বলেন, রমযানে তারাবীর সময় লোডশেডিং অনেক বেশী হয়। এর জবাবে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ তাদেরকে আস্বস্থ করে বলেন, “এবারে দোহারে যাতে লোডশেডিং কম হয় সে দিকে আমরা বিশেষ নজর দেব।যাতে লোকজন শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারে”।

পরে দোহারের উন্নয়ন কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দোহারে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ঢাকার দোহারে রুবেল (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নারিশা ইউনিয়নের শিমুলিয়া একালায় রুবেল সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করায় এলাকাবাসী রুবেলকে প্রশ্ন করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে । ফলে স্থানীয় জনগণ ঘটনা বুঝতে পাড়লে তারা রুবেলকে ধরে ফেলে।পরে তার কাছ থেকে ০৮ পিছ ইয়াবা পাওয়া যায়।

খবর পেয়ে  দোহার থানা পুলিশের এ,আস,আই নিরঞ্জন রায় রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে তাকে ভ্রম্যমান আদালতে প্রেরন করা হলে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আলামীন মাদক দ্রব্য নিয়ন্তন আইনে রুবেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত রুবেল ফরিদপুর জেলার মদনপুর থানার রামনগর গ্রামের নয়ন ফকিরের ছেলে।

কুসুমহাটিতে শহীদ জিয়ার ৩৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে সোমবার বাদ যোহর দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।  ইউনিয়ন বিএনপির প্রবিন নেতা আবুল হাশেম শরীফের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মোল্লার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার থানা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহাম্মেদ, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা, ঢাকা জেলা যুবদল নেতা উমায়ুল ইসলাম খালেক,  যুবদল নেতা আব্দুল করিম বেপারী প্রমূখ।

মটর সাইকেল দূর্ঘটনায় দক্ষিন শিমুলিয়ায় শিশু আহত

দোহার উপজেলার দক্ষিন শিমুলিয়া গ্রামে মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে একটি শিশু। শিশুটির সাম আরিফুল(০৭)। সে দক্ষিন শিমুলিয়ার মাইনুল ইসলামের ছেলে।

জানা যায় দক্ষিন শিমুলিয়া গ্রামের বাতেন মাঝির ছেলে হাফিজুল বাইক চালিয়ে ঐ বাসার সামনে দিয়ে যাওয়ার সময় শিশু বাচ্চা আরিফুল দৌড়ে রাস্তা পারাপার হচ্ছিলো। হঠাৎ তার বাইকের ধাক্কায় আরিফুল পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে বাইকটি উঠে যায়। ঘটনাস্থলে আরিফুলের পা ভেঙে যায় ও মাথা ফেটে যায়। পরবর্তীতে হাফিজুলই তার আত্মীয় স্বজন দের জানান এবং নিজ খরচে আরিফুল্ কে জয়পাড়া সরকারি হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে তার পরীক্ষা নিরিক্ষা ও সুষ্ঠ চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

ইভটিজিংকে কেন্দ্র করে শিকারিপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের হাতে সরকারি কর্মকর্তা প্রহত

নবাবগঞ্জের শিকারিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমোর রহমান পেয়ারার বিরুদ্ধে সরকারি কর্মকতাকে মারধোরের অভিযোগ পাওয়া গেছে। আলোমোর রহমান পেয়ারা শিকারিপাড়া ইউনিয়নের পার্শ্ববতী ইউনিয়ন জয়কৃষ্ণপুর ইউনিয়নের অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান সুজনকে (৩৫) পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার শিকারীপাড়ায় অবস্থিত জয়কৃষ্ণপুর ভূমি অফিসে ওই ঘটনা ঘটে।

ঘটনা শুরু সকাল ১১টার দিকে। জয়কৃষ্ণপুর ভূমি অফিসের সামনের পুকুরের ছেলেমেয়ে আড্ডা দেয়াকে কেন্দ্র করে। ছেলে-মেয়েদের এই আড্ডা দেয়াকে কেন্দ্র করে শিকারিপাড়া ইউনিয়ন পরিষদের নবর্নিবাচিত চেয়ারম্যান আলিমোর রহমান পিয়ারার ছেলে তানভির আহমেদ এসে তাদের উত্যক্ত করলে ছেলে-মেয়েদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই সময় পাশের ভূমি অফিস থেকে সুজন বেড়িয়ে এসে তাদের শান্ত হতে বললে তারা চলে যায়।

এর কিছুক্ষন পর সুজন বাড়ি থেকে নাস্তা করে শিকারিপাড়া ইউনিয়ন পরিষদের দিকে আসার সময় তানভির আর তার কয়েকজন বন্ধু মিলে তাকে আটকায় এবং তাকে মারধোর করে। এ সময় সহকারি ভূমি কর্মকর্তা সুজনের কাছে থাকা খাজনার প্রায় ৯৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন আহত সুজন।

পরবর্তীতে সহকারি ভূমি কর্মকর্তা সুজনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জলাবদ্ধতা দোহার পৌরবাসীর চলাচলের প্রধান বাঁধা

দোহার পৌরসভা নামে ‘ক’ শ্রেণীর পৌরসভা হলেও পৌরবাসী পায়না ভাল কোন সেবা।২০০০ সালে দোহার পৌরসভা গঠনের পর থেকে নাম মাত্রই সুযোগ সুবিধা পেয়েছে পৌরবাসী। অল্প কিছু প্রাপ্তির  মধ্যে না পাওয়ার গল্পটাই বেশী।

এখন চলছে বর্ষা মৌসুম । স্বাভাবিকভাবে বৃস্টির পরিমান বেশীই হচ্ছে আগের তুলনায়।বৃস্টি ফসলের জন্য আশীর্বাদ হলে এলেও ,এই বৃস্টিই চলাচলের প্রধান বাঁধা হয়ে দাড়িয়েছে দোহার পৌর এলাকার সাধারণ  জনগণের কাছে। কারন পৌর এলাকায় নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। ফলে অল্প বৃস্টিতেই পানি সরতে না পারার কারনে হাঁটু পানি জমে যাচ্ছে পৌরসভার বিভিন্ন এলাকায়। দোহার পৌর এলাকার প্রায় প্রতিটি রাস্তাতেই এখন দেখা যাচ্ছে এই জলাবদ্ধতা সমস্যা।এর ফলে চরম দুর্ভোগে পড়ছে পৌর এল্লাকায় বসবাসকারী সাধারণ জনগণ এবং স্কুল কলেজগামী ছাত্র ছাত্রীরা। পৌরসভার ১,২,৩,৬,৮এবং ৯ নং ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা অনেক বেশী।

জলাবদ্ধতা দোহার পৌরবাসীর চলাচলের প্রধান বাঁধা

এ বিষয়ে দোহার পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহীম মিয়া নিউজ ৩৯ কে জানান,’’জলাবদ্ধতার সমস্যা এবার নতুন কিছু নয়,অনেক আগে থেকে প্রতিবারই বর্ষামৌসুমে এ সমস্যা দেখা দেয়। জমির দাম বৃদ্ধির ফলে মানুষ ডোবা নালা সব ভরাট করে ফেলছে এ কারনের বৃস্টির পানি সরতে পারছেনা। বর্তমানে আমরা নতুন রাস্তা নির্মানের কাজে মনোনিবেশ করেছি , রাস্তার কাজ শেষ হলেই আমরা জলাবদ্ধতার বিষয়ের প্রতি নজর দেব”।

জলাবদ্ধতা দোহার পৌরবাসীর চলাচলের প্রধান বাঁধা